নওগাঁর শহরের সুলতানপুর মহল্লায় নজরুল ইসলাম নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। জমি নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ডর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (২০ নভেম্বর) এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, বাড়ির পাশে একটি জমির সীমানা নিয়ে প্রতিবেশী মান্নানের সঙ্গে নজরুলের দীর্ঘদিনের দ্বন্দ্ব। বুধবার সকালে মান্নান নজরুলের রোপণ করা কয়েকটি আমগাছ কাটলে এ নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে মান্নান ধারালো ছুরি-বটি দিয়ে নজরুলকে কুপিয়ে পালিয়ে যান। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে নজরুল মারা যান। নিহত নজরুলের বোন আঞ্জুয়ারা অভিযোগ করে বলেন, দ্বন্দ্বের জেরে মান্নান ও তার পরিবারের লোকজন প্রায়ই…
Author: Nahed Hossain
ঢাকা: অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কেউ যাতে হস্তক্ষেপ করতে না পারে, তেমন বিধি, বিধান চান নির্বাচন কর্মকর্তারা। বুধবার (২০ নভেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক কমিশনের সঙ্গে সভায় তারা এই সুপারিশ করেন। এছাড়াও ভোটের সময় করা অপকর্মের জন্য সংশ্লিষ্টদের জন্য ভোটের পরেও আইনের আওতায় আনা যায় সেই ক্ষমতাও ইসির অধীনে রাখার সুপারিশ করেছেন তারা। ইসি সচিব শফিউল আজিম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এমন তথ্য জানান। তিনি বলেন, হাইপ্রোফাইল সংস্কার কমিশন এখানে কাজ করছে। এটি আমাদের অঙ্গিকার। সংবিধানেরও অঙ্গিকার হলো গণপ্রতিনিধিত্ব নিশ্চিত করা৷ এটি নিশ্চিত করার জন্য সংবিধানই দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশনকে। শফিউল আজিম বলেন, মনে রাখতে…
গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এই অধ্যাদেশ জারি হলে মানবতাবিরোধী অপরাধে জড়িত রাজনৈতিক দলের বিচারে সুপারিশ করতে পারবে ট্রাইবুনাল। বুধবার (২০ নভেম্বর) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের এই খসড়াটি অনুমোদন দেওয়া হয়। খসড়ায় বলা হয়েছে, অপরাধ সংঘটনের দায়ে রাজনৈতিক দলকে সরাসরি শাস্তি প্রদানের ক্ষমতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে দেওয়া হচ্ছে না। তবে ট্রাইব্যুনাল চাইলে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করতে পারবেন। এর আগে, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রথমবারের মতো সচিবালয়ে আয়োজিত বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসসহ প্রায় সব উপদেষ্টা অংশ নেন। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর…
সরকার মাঠ পর্যায়ে তদারকিসহ পণ্য আমদানির মাধ্যমে বাজারে সরবরাহ বাড়িয়ে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। (বুধবার) রাজধানীর কারওয়ান বাজারে ভ্রাম্যমাণ ট্রাকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আলু বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। উপদেষ্টা জানান, বাজারে মূল্যস্ফীতি মূলত সরবরাহ-কেন্দ্রিক। বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে সরবরাহ সহজীকরণের জন্য আমদানি শুল্ক বিভিন্ন পণ্যে তাৎপর্যপূর্ণভাবে কমিয়ে আনা হয়েছে। আর তাতে হাজার হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি মেনে নিয়ে দামে একটা স্থিতিশীলতা আনার জন্য আমরা কাজ করছি। আলুর দাম প্রকৃতপক্ষে একটি অসহনীয় পর্যায়ে চলে গিয়েছে। আমরা সবাই মিলে একযোগে উদ্যোগ নিয়েছি। আমাদের পদক্ষেপের কারণে কিছু কিছু…
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছরের কারাদণ্ডের বিরুদ্ধে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আপিল শুনানি শুরু হয়েছে। বুধবার (২০ নভেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে এ শুনানি শুরু হয়। প্রথম দিনের শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য আগামী বুধবার দিন ধার্য করেন আদালত। আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ। এর আগে গত ৩ নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ডের বিরুদ্ধে…
ঢাকা: উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগ দিতে প্রথমবারের মতো সচিবালয়ে এসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (২০ নভেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে আসেন তিনি। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ড. ইউনূসকে স্বাগত জানান। গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে এখন অনুষ্ঠিত পর্যন্ত উপদেষ্টা পরিষদের বৈঠকগুলো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এবং তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে হয়েছে। এই প্রথম সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। জুলাই-আগস্টের রক্তাক্ত বিপ্লবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গাজীপুর মহানগরের সারাবো এলাকায় পঞ্চম দিনের মতো বিক্ষোভ করছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। এক মাসের বকেয়া বেতনের দাবিতে চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করছেন। শিল্প পুলিশ জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় একচল্লিশ হাজার কর্মী রয়েছেন। ওই কারখানার শ্রমিকেরা সপ্তাহ খানেক ধরেই সড়ক অবরোধ করে অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছেন। মঙ্গলবার সকাল থেকে রাত ১১টা পর্যন্ত ১৩ ঘণ্টা চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে রাখেন। রাতে শ্রমিকরা অবরোধ তুলে নিলেও পঞ্চম দিনের মতো আজ সকাল ১০টা থেকে পুনরায় চক্রবর্তী এলাকায় সড়ক অবরোধ করেন। অপরদিকে জিরানী এলাকায় হামিম গ্রুপের দ্যাটস ইট নিটওয়্যার কারখানার শ্রমিকরা সকাল থেকে…
ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেওয়ায় যাত্রাবাড়ীর দয়াগঞ্জ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রিকশাচালকরা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে রিকশাচালকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিক্ষোভ শুরু করেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহম্মেদ জাগো নিউজকে জানান, মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে দয়াগঞ্জ মোড়ে অবরোধ করে রিকশাচালকরা। সড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে তাদের অনুরোধ করা হয় সড়ক ছেড়ে দেওয়ার জন্য। তবে তারা পুলিশের অনুরোধ না শুনে উল্টো পুলিশের ওপর আক্রমণ চালায়। এতে করে দুই পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করে…
জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালকসহ আট কর্মকর্তার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একসঙ্গে তাদের ট্রাইব্যুনালের মামলায় কারাগারে রাখতে নির্দেশ দিয়েছেন আদালত। এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৯ ডিসেম্বর দিন ধার্য করা হয়। বুধবার (২০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এর আগে জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং…
রাজধানীর উত্তরা পূর্ব থানায় গার্মেন্টস কর্মী ফজলুল করিম হত্যা মামলায় আইনমন্ত্রী আনিসুল হকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২০ নভেম্বর) তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. মাহমুদুর রহমান তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এসময় আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদ তার জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়।…

