Author: Nahed Hossain

টাঙ্গাইলের মধুপুরে বাস ও পিকআপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। তাৎক্ষ‌ণিকভাবে তাদের নাম-প‌রিচয় পাওয়া যায়‌নি।  মঙ্গ‌লবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জামালপুর-টাঙ্গাইল আঞ্চ‌লিক মহাসড়কের উপজেলার মালাউরি সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয়ের কাছে এই ঘটনা ঘটে। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল আহম্মেদ বলেন, ভোরে মধুপুর পৌরসভার মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকাগামী বি‌নিময় পরিবহনের একটি বাসের সঙ্গে মধুপুরগামী পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় পিকআপে থাকা দুইজনকে উদ্ধার করে মধুপুর হাসপাতা‌লে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। নিহত‌দের বা‌ড়ি জামালপুর জেলায় অব‌স্থিত। তা‌দের স্বজন‌দের খবর দেওয়া হ‌য়ে‌ছে। দুর্ঘটনাকব‌লিত গাড়ি দুটি উদ্ধার করে থানা…

Read More

শুল্ককর প্রত্যাহার করে নেওয়ার পর যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে। দুই বছর পর সোমবার (১৮ নভেম্বর) দুপুর ২টার দিকে ভারত থেকে তিনটি ট্রাকে এলো চালের প্রথম চালান। বেনাপোল শুল্ক ভবনের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের বলেন, গত শনিবার আমদানিকারক প্রতিষ্ঠান মাহাবুবুল আলম ফুড প্রডাক্টের ১০৫ মেট্রিক টন, রোববার মাহাবুবুল আলম ফুড প্রডাক্টের ১০৫ মেট্রিকটন, ও অর্ক ট্রেডিংয়ের ১০০ মেট্রিকটন চালের গেট পাস করা হয়। এই ৩১০ মেট্রিকটন চালের মধ্যে সোমবার একটি চালানের ১০৫ মেট্রিকটন চাল বেনাপোল বন্দরে ঢুকেছে। যশোরের ‘মাহাবুবুল আলম ফুড প্রডাক্ট’ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের পশ্চিমবঙ্গের ‘সুধারাম আয়াত নিরায়াত প্রাইভেট লিমিটেড’ নামের একটি…

Read More

 ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকার কেয়ারটেকার সরকার নয়। তাই শুধু নির্বাচন দেওয়াই এই সরকারের কাজ নয়। ইতোমধ্যে প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে। প্রাতিষ্ঠানিক সংস্কার শেষে নির্বাচন দেওয়া হবে। সোমবার (১৮ নভেম্বর) মন্ত্রণালয়ের অফিসকক্ষে কমনওয়েলথের সহকারী মহাসচিব অধ্যাপক লুইস ফ্রান্সেচির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। উপদেষ্টা নাহিদ বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যে গণহত্যা হয়েছে, তার বিচারপ্রক্রিয়া চলমান।  এ বিচার নিরপেক্ষভাবে সম্পন্ন করতে কমনওয়েলথের সহযোগিতা প্রয়োজন।   নতুন বাংলাদেশ বিনির্মাণে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সহযোগিতা কামনা করেন উপদেষ্টা। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সারা পৃথিবী থেকে সমর্থন পেয়েছে, যা এখনো অব্যাহত আছে। দেশের স্বার্থ রক্ষা হয়, এমন যেকোনো কাজ…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তি বাতিল করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলনে নামা তিতুমীর কলেজের শিক্ষার্থীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় সমসাময়িক বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিংয়ে এ আহ্বান জানান তিনি। শফিকুল আলম বলেন, আমার মনে হয় তিতুমীর কলেজের শিক্ষার্থীদের শান্ত হওয়া দরকার। তাদের সঙ্গে অবশ্যই কথা বলবে সরকার। একটা আশু সমাধান আসবে বলে আমরা আশা করি। সাত কলেজের সবার সঙ্গে এক ধরনের আলোচনা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। এদিকে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে কমিশন গঠনের সিদ্ধান্ত প্রকাশ না করায় আবারও ক্যাম্পাসের সামনে সড়ক অবরোধ করেছেন…

Read More

ছাত্র-জনতার আন্দোলনের কারণে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা গত জুলাইয়ে স্থগিত করেছিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সে পর্যন্ত যে তিন হাজার ৯৩০ জন প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন, তা বাতিল করেছে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি। আগামীতে নতুন সময়সূচি করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১ হাজার ৭৩২ জনের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় পিএসসি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১ হাজার ৭৩২ জন প্রার্থীর মধ্যে ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গত ১৮ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। গত ২৫ আগস্ট মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়। এরপর ৮ অক্টোবর তৎকালীন…

Read More

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের সব নিরাপত্তা পাস স্থগিত ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর থেকে পাসগুলোর কার্যকারিতা থাকবে না। সম্প্রতি এ সংক্রান্ত একটি জরুরি সার্কুলার জারি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সার্কুলারটি জারি করেছেন বেবিচকের সদস্য (সিকিউরিটি) এয়ার কমোডর মোহাম্মদ নাইমুজ্জামান খান। সোমবার (১৮ নভেম্বর) বেবিচকের সার্কুলারটি হাতে এসেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ | Civil Aviation Authority, Bangladesh এতে বলা হয়েছে, বেবিচকের এয়ারপোর্ট পাস নীতিমালা-২০২০ অনুযায়ী ৩০ নভেম্বর থেকে আগের ইস্যু করা পাসগুলো স্থগিত ঘোষণা করা হলো। ঢাকা এয়ারপোর্টে (শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর) চলাচলের জন্য সিভিল এভিয়েশন অথরিটির নিয়ন্ত্রণাধীন এভিয়েশন সিকিউরিটি ফোর্সের (এভসেক) ইস্যু করা এভসেক আইডি নম্বরসহ নতুন…

Read More

ঢাকা:  তিতুমীর কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে রাজধানীর মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রায় ৪ ঘণ্টা পর অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল এখন স্বাভাবিক হতে শুরু করেছে। কমলাপুর রেল স্টেশন থেকে জানা যায় বিকাল ৪টা ২০ মিনিটে ট্রেন চলাচল আবার শুরু করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) তিতুমীর কলেজের শিক্ষার্থীরা আনুমানিক সকাল সাড়ে ১১ টার দিকে মহাখালী এলাকার রেল লাইনে অবরোধ শুরু করে। এরপরই তিতুমীর কলেজের আরো একদল শিক্ষার্থী একই দাবিতে মহাখালী আমতলী সড়ক অবরোধ করে রাখে। কমলাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, প্রায় চার ঘণ্টা অবরোধ করার পর শিক্ষার্থীরা মহাখালী এলাকার রেললাইনের অবরোধ তুলে নিলে ট্রেন…

Read More

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ছবি তোলার স্থানে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মূলত একাধিকবার ভোটার হওয়া ঠেকাতে এবং ব্যক্তি শনাক্ত করতেই এই উদ্যোগ নিয়েছে ইসি। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, অনেকেই একাধিক এনআইডি পাওয়ার জন্য পায়ের আঙ্গুলের ছাপ দিয়েও ভোটার হওয়ার প্রমাণ মিলেছে। এই সিদ্ধান্তের ফলে এই ধরনের অপরাধ রোধ করা যাবে৷। কেননা, সিসি ক্যামেরার বাইরে আঙুলের ছাপ কিংবা ছবি তোলাই যাবে না। অন্যদিকে অনেক আঙুলের ছাপ অন্য জনের সঙ্গে মিলে যায় বিভিন্ন অসুখ বা ভিন্ন ভিন্ন কারণে। এতে কার্ডগুলো ব্লক করে রাখা হয়। সিসি ক্যামেরায় কারো আঙ্গুলের ছাপ দেওয়ার ফুটেজ থাকলে ব্লক ওঠাতে সশরীরে আর এনআইডি অফিসে আসতে হবে…

Read More

সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার ঢাকায় তাদের মধ্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তিনি অধ্যাপক ইউনূসের নেতৃত্ব এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রশংসা করেন। বাংলাদেশকে সমর্থন দেওয়ার আগ্রহ জানিয়ে সাবেক প্রেসিডেন্ট তাদিচ বলেন, ‘আমি এই দেশকে ভালোবাসি। আমি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি কি না জানান।’ বৈঠকে দুই নেতা ভূ-রাজনৈতিক সমস্যা, অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জ এবং সার্বিয়ার ইতিহাস নিয়ে আলোচনা করেন। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বে অব বেঙ্গল কনফারেন্সে যোগ দিতে ঢাকায় এসেছেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ।

Read More

ঢাকা: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আসন্ন বিজয় দিবস ঘিরে কোনো ধরনের নাশকতা বা নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মহান বিজয় দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নকল্পে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। বিজয় দিবস যেন ভালোভাবে পালন করতে পারি এবং কোনো দুর্ঘটনা না ঘটে, এ জন্যই আজকের এই সভা। ১৬ ডিসেম্বর নিয়ে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো সমস্যা হবেনা। ১৬ ডিসেম্বর যারা স্মৃতিসৌধে শ্রদ্ধা…

Read More