ঢাকা: পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় দাবিতে রাজধানীর মহাখালীতে রেললাইন ও মহাখালী আমতলী সড়ক অবরোধ করে রেখেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এর ফলে সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। সোমবার (১৮ নভেম্বর) দুপুর থেকে সড়ক অবরোধ করে রাখেন তারা। তিতুমীর কলেজের ছাত্র সিয়াম বলেন, অনেক দিন ধরে আমাদের কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবি জানিয়ে আসছি। তবে কেউ কোনো উদ্যোগ নিচ্ছে না। দাবি না আদায় হওয়া পর্যন্ত সড়ক ছেড়ে যাবেন না বলেও জানান তিনি। ভোগান্তিতে পড়া যাত্রীরা বলেন, দেশে যেন এখন মানুষের দাবি আদায়ের খই ফুটছে। গত ১৬ বছরে কেউ-কোনো কথা বলে নাই। এখন একটু-কিছু হলেই দাবি আদায়ের জন্য সড়ক অবরোধ। এর ফলে সাধারণ জনগণ পড়েছেন ভোগান্তিতে।…
Author: Nahed Hossain
জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার আসামি শেখ হাসিনার গ্রেপ্তারের অগ্রগতি জানতে চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার তদন্ত শেষ করতে আদালতে সময় প্রার্থনা করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ট্রাইব্যুনাল এ সময় জানতে চান শেখ হাসিনা কোথায়। তখন তাজুল ইসলাম বলেন, ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের দিন শেখ হাসিনা পালিয়ে গেছেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আমরা জানতে পেরেছি শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান…

