গত শুক্রবার ফেসবুকে এই গায়িকার মৃত্যুর কথা জানান তাঁর মেয়ে মার্লা ব্র্যাডশ। মার্লেনার মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি।তাঁর বয়স হয়েছিল ৮১। মার্লা ব্র্যাডশ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে বলেন, ‘আমি ও আমার পরিবার দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের বলতে চাই, আমাদের প্রিয় মা, আপনার প্রিয় আইকন ও শিল্পী মার্লেনা শ মারা গেছেন।’মার্লেনার মৃত্যুর খবরে ভার্ব রেকর্ডস বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, ‘মার্লেনা শ-এর মৃত্যুতে আমরা শোকাহত। তিনি দুর্দান্ত গায়িকা ছিলেন। তাঁর “ক্যালিফোর্নিয়া সোল” সেই সময়ের মতো আজও জনপ্রিয়।’মার্লেনা ১৯৪২ সালে নিউইয়র্কে জন্মগ্রহণ করেন। তিনি ‘ক্যালিফোর্নিয়া সোল’ ও ‘ওম্যান অব দ্য ঘেটো’-এর জন্য ব্যাপকভাবে পরিচিতি পান।মার্লেনা ১৯৬৬ সালে চেস রেকর্ডস-এর সঙ্গে চুক্তি…
Author: mohona sangbad
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনাপত্তিপত্রের জন্য অপেক্ষা না করেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে এসেছিলেন মোহাম্মদ হারিস।এদেশে বসেই অনাপত্তিপত্র পেয়ে যাবেন। তবে সে আশায় গুঁড়েবালি। হারিসকে অনাপত্তিপত্র দেয়নি পিসিবি। ফলে পাকিস্তানে ফিরে যাচ্ছেন তিনি।চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে এবার মাঠ মাতানোর কথা ছিল ওপেনার হারিসের। এরই মধ্যে বিপিএলে দুইটি ম্যাচ খেলে ফেলেছে চট্টগ্রাম। তবে অনাপত্তিপত্র না দেওয়ায় হারিসকে এই দুই ম্যাচে মাঠে নামায়নি ফ্র্যাঞ্চাইজিটি। আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দেওয়া এক সংবাদ বিজ্ঞপিতে বলা হয়, হারিসকে পিসিবি থেকে বিপিএল খেলার জন্য অনাপত্তিপত্র দেওয়া হবে না। তাই আজ রাতের ফ্লাইটে দেশে ফিরে যাবেন তিনি। মূলত, পিসিবির সঙ্গে হারিসের চুক্তি হচ্ছে, বছরে দুইটি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে…
আগামী ২৫ জানুয়ারি সারা বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশেও মুক্তির অনুমতি পেয়েছে সিনেমাটি। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও পরিচালক অনন্য মামুন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সিনেমাটির পোস্টার শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন, ‘একইদিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ফাইটার, টুডি ও থ্রিডি।এর আগে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টে বাংলাদেশে আমদানি করে মুক্তি দিয়েছিল বলিউডের সিনেমা পাঠান, জওয়ান, অ্যানিমেল ও ডানকি।ফাইটার’ সিনেমাতে প্রথমবারের মতো জুটি হয়ে আসছেন হৃতিক রোশন ও দীপিকা পাডুকোন। আরও আছেন করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়। সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। যৌথভাবে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রমন চিব।
বিশ্ব ইজতেমায় এবার টঙ্গীর তুরাগ তীরের পাশাপাশি নদীর পশ্চিম পার ও উত্তরার দিয়াবাড়িতে মূল প্যান্ডেল হচ্ছে। টঙ্গীর মূল মঞ্চের পাশাপাশি দিয়াবাড়িতে আরেকটি মঞ্চ তৈরি করা হচ্ছে। তবে টঙ্গীতে অবস্থিত মূল মঞ্চ থেকে দিয়াবাড়ি মঞ্চে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বয়ান প্রচারিত হবে। কিন্তু ইজতেমা ময়দানের পাঁচ ওয়াক্ত নামাজ হবে পৃথকভাবে।অতিরিক্ত মুসল্লির ভিড় সামলাতে ও দুর্ভোগ কমাতে এই আয়োজন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।আজ রবিবার বিশ্ব ইজতেমা ময়দান ঘুরে দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে।টঙ্গী ইজতেমা ময়দানের বয়ান মঞ্চের জিম্মাদার হাজী মোহাম্মদ রেজাউল করিম রেজা কালের কণ্ঠকে বলেন, ‘এবার টঙ্গীর ইজতেমা ময়দানের মূল বয়ান মঞ্চের পাশাপাশি উত্তরার দিয়াবাড়িতে আরেকটি মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। টঙ্গীর…
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী এসেছেন বাংলাদেশে। ২০ জানুয়ারি গানবাংলা টেলিভিশনে এসে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও সংগীত পরিচালক তাপসের সঙ্গে পিয়ানোতে তাল মিলিয়ে গান গাইলেন।স্বস্তিকা রবীন্দ্রনাথের গান গাইছেন , “না নাগো না, ভাবনা করো না, যদিবা নীশি যায়, যাবো না, যাবো না”। এটুকু তথ্য জুড়ে দেয়াই যায়, হিন্দুস্থান রেকর্ডসের জন্য রবীন্দ্রনাথের একাধিক গান কণ্ঠে তুলেছিলেন স্বস্তিকা। গেয়েছেন কিছু চলচ্চিত্রেও।তাপসের সঙ্গে সুরে মগ্ন মুহূর্তটি দেখে অনেকের মনে হতেই পারে হয়তো গানই গাইতে এসেছেন স্বস্তিকা।জানা গেছে, মূলত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক তাপসের সঙ্গে গান ও চলচ্চিত্র নিয়ে আন্তরিক আলাপ-আড্ডায় এসেছিলেন স্বস্তিকা। কথা হয়েছে দুই বাংলার সংগীত ও চলচ্চিত্রশিল্পের মেলবন্ধন নিয়ে।এদিকে, এমন সময়…
শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় নিজেদের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে নখদন্তহীন লন্ডন নগর রাইভালকে হারিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে গেছে আর্সেনাল।যেকোনো প্রতিযোগিতায় টানা তিন ম্যাচে হারের পর জয় ফিরেছে আর্সেনাল। শুধু জয়ে ফেরা নয়, গাব্রিয়েল মার্টিনেলির জোড়া গোলে ক্রিস্টাল প্যালেসকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে গানাররা।যেকোনো প্রতিযোগিতায় টানা তিন ম্যাচে হারের পর জয় ফিরেছে আর্সেনাল। শুধু জয়ে ফেরা নয়, গাব্রিয়েল মার্টিনেলির জোড়া গোলে ক্রিস্টাল প্যালেসকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে গানাররা।বিরতি থেকে এসে ম্যাচের ৫৭ মিনিটে গোল করে ব্যবধান ৩-০ করেন লিন্দো ট্রসার্ড। এরপর নির্ধারিত ৯০ মিনিটে আর গোল করে নি আর্সেনাল। অতিরিক্ত সময়ে দুই মিনিটের মধ্যে দুইবার ক্রিস্টাল প্যালেসের জাল…
জিততেই যেন ভুলে গিয়েছিল পাকিস্তান। ফরম্যাট, প্রতিপক্ষ এবং অধিনায়কের পদে পরিবর্তন হলেও কিছুতেই ভাগ্য বদলাচ্ছিল না । অবশেষে হারের বৃত্ত ভেঙে জয়োৎসব করল পাকিস্তান। পঞ্চম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৪২ রানে হারিয়ে সান্ত্বনার জয় পেয়েছে শাহীন শাহ আফ্রিদির দল।বিশ্বকাপের শেষ ম্যাচসহ সব ধরনের ফরম্যাট মিলিয়ে টানা আট ম্যাচ হারের পর এটা প্রথম জয় পাকিস্তানের। প্রথম চার ম্যাচ টানা হেরে টি-টোয়েন্টি সিরিজ আগেই খুইয়েছিল শাহীন আফ্রিদির দল। শেষ ম্যাচ হেরেও তাই ৪-১ ব্যবধানে সিরিজ জিতল নিউজিল্যান্ড।মিচেল স্যান্টনার ও ম্যাট হেনরিও করতে পারেননি কিছু। সবাই ব্যর্থতার মিছিলে যোগ দিলে ৯২ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। নাগালের মধ্যে থাকা রান তাড়ায় রাচিন রবীন্দ্রর উইকেট হারিয়ে…
গতকাল একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসাবে নিজেকে পরিচয় দিয়েছেন। আর এ পরিচয়টি সংবাদ সম্মেলন করে জানিয়েছেন।শাকিব বলেছেন, এখন থেকে তিনি রিমার্ক নামে একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসাবে কাজ করবেন। এ প্রতিষ্ঠানটি স্কিন কেয়ার, কসমেটিকস, টয়লেট্রিজ, হোম কেয়ার, পারফিউমসহ নানা পণ্য বিপণন করে। শাকিব খানের নতুন পরিচয় প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ভাইস চেয়ারম্যান সোনিয়া আক্তার, পরিচালক শাহরিয়ার আলম শুভ, ফারিহা আলম প্রভা, আলিসা নাওয়ার, আবুল বাশার হাওলাদার। যদিও কিছুদিন আগে একই প্রতিষ্ঠানের একটি শোরুম ফিতা কেটে উদ্বোধন করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তখন শাকিব এ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা যায়নি।তাই আগে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠানের সঙ্গে শাকিব খান…
কলকাতার চাঞ্চল্যকর ফ্ল্যাট প্রতারণা–কাণ্ডে গতকাল (২০ জানুয়ারি) শনিবার আলিপুর আদালতে হাজির হলেন নুসরাত জাহান। এর আগে নুসরাত ভারতের আর্থিক দুর্নীতি-সংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) ডাকে সাড়া দিয়ে তাদের দপ্তরেও হাজির হয়েছিলেন।পরবর্তী সময়ে নুসরাতকে আলিপুরের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও নুসরাত সেখানে হাজির না হয়ে জেলা জজ আদালতে আবেদন করেন। জজ আদালত তখন আদালতের নির্দেশ বহাল রেখে তাঁকে আলিপুরের আদলতে হাজির হওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে আজ নুসরাত আলিপুরের আদালতে হাজিরা দেনবাংলা সিনেমার পরিচিত অভিনেত্রী নুসরাত পশ্চিমবঙ্গের বসিরহাট আসনের তৃণমূল কংগ্রেসের একজন সংসদ সদস্য। ফ্ল্যাট প্রতারণা–কাণ্ডে নুসরাতের বিরুদ্ধে মামলা হলে গত বছরের ১২ সেপ্টেম্বর তিনি ইডির দপ্তরে হাজির…
গত শুক্রবার বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে ব্রাত্য বসুর সিনেমা ‘হুব্বা’। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনয়শিল্পী মোশাররফ করিম। মুক্তির পর থেকেই প্রশংসা পাচ্ছে ছবিটি, হুব্বার চরিত্রে মোশাররফ করিমকে প্রশংসায় ভাসিয়েছেন সমালোচকেরা।এই সমালোচনায় আরও বলা হয়েছে, ‘এলাকার ডন আর পুলিশের লড়াই কেমন চাবুক টানটান হতে পারে, ইন্দ্রনীল আর মোশাররফের দৃশ্যগুলো দেখিয়ে দিয়েছে। এই পুলিশেরই দাম্পত্য জীবনে কত জটিল বাঁক থাকতে পারে, তা-ও দেখার।’ হিন্দুস্তান টাইমসের বাংলা সংস্করণে সিনেমাটি সম্পর্কে লেখা হয়েছে, ‘সব মিলিয়ে বলা যায়, বাংলার প্রেক্ষাপটে আরও একটা “ডন” বানিয়ে ফেলেছেন পরিচালক ব্রাত্য বসু।মোশাররফের অভিনয় নিয়ে রূপম বলেন, ‘এই ছবির প্রথম ইতিবাচক দিক মোশাররফ করিম। তাঁর থেকে…

