ভিনিসিয়ুস জুনিয়রের অতিমানবীয় নৈপুণ্যে বিধ্বস্ত বার্সেলোনা। প্রথমার্ধেই করা এই ব্রাজিলিয়ানের হ্যাটট্রিকে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে কাতালানদের। শিরোপা নির্ধারণী ম্যাচে ৪-১ গোলে জিতে ১৩তম বারের মতো সুপার কাপের শিরোপা ঘরে তুলল রিয়াল মাদ্রিদ।সৌদি আরবের রিয়াদের আল আওয়াল পার্কে সপ্তম মিনিটেই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।বল নিয়ে বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করে বল জালে পাঠান ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। তিন মিনিট পরেই আবারও ভিনিসিয়ুস জাদু। ব্যবধান বাড়ায় রিয়াল।দুই গোলে পিছিয়ে পড়ে আক্রমণে মনোযোগী হয় বার্সেলোনা। ১২ মিনিটে বক্সের বাইরে থেকে পেদ্রির শট ক্রসবারে লেগে ফেরায় আশাহত হতে হয় বার্সেলোনাকে। ম্যাচে ফিরতে মরিয়া চেষ্টা চালানো বার্সেলোনা ৩৩…
Author: mohona sangbad
ডেভিড ওয়ার্নার তাঁর বিদায়ী টেস্টের আগে হারিয়ে যায় ব্যাগি গ্রিন ক্যাপ। যে বিষয় গড়িয়েছিল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী পর্যন্ত। ওয়ার্নার এরপর তাঁর ক্যাপফিরে পেয়েছেন।সিডনিতে ঘরের মাঠে বিদায় বলেছেন দীর্ঘ সংস্করণের ক্রিকেটকে। এরপর হেলিকপ্টারে ভাইয়ের বিয়ে থেকে সরাসরি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) এসে জন্ম দিয়েছেন নতুন আলোচনার।ওয়ার্নারের ব্যাগি গ্রিন হারানো এবং খুঁজে পাওয়ার ঘটনার বিস্তারিত। সে প্রতিবেদনে বলা হয়েছে, আদতে ওয়ার্নারের যে ব্যাকপ্যাকে ব্যাগ্রি গ্রিন দুটি ছিল, সেটি জায়গা থেকে নড়েইনি। মেলবোর্ন থেকে সিডনিতে আসা পর্যন্ত সেটি ছিল জায়গামতোই।এয়ারলাইনস কোম্পানি কোয়ানটাস, টিম সিকিউরিটি এবং মেলবোর্ন ও সিডনির হোটেলের স্টাফরা যখন ওয়ার্নারের ওই ব্যাকপ্যাক খুঁজে হয়রান, সেটি আসলে সিডনির ডাবল বের ইন্টারকন্টিনেন্টাল হোটেলের টিম…
সাকিব আল হাসান ফের চোখের সমস্যায় আক্রান্ত। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগে রংপুর রাইডার্সের হয়ে ব্যাটিং অনুশীলনে চোখে চশমা নিয়ে সাকিব উপস্থিত হয়েছেন। আজ চোখের চিকিৎসক দেখাতে লন্ডন যাচ্ছেন তিনি। তবে বিপিএল শুরুর আগেই তার ফিরে আসার কথা। গত ওয়ানডে বিশ্বকাপের সময় থেকেই চোখের রেটিনার সমস্যায় ভুগছিলেন সাকিব।মাঝে কিছুটা সুস্থ হলেও, বিপিএল শুরুর আগে আবারও সমস্যায় পড়লেন।তিনি জানান, সাকিবের মানসিক চাপের কারণেই মূলত এমন সমস্যা। নির্বাচনের আগে এই তথ্য সাকিবও অবশ্য জানিয়েছিলেন। বিশ্বকাপের পুরোটা সময়েই চোখের রেটিনার সমস্যায় ভুগেছিলেন তিনি। যার কারণে সমস্যা হয়েছিল শট খেলতে গিয়ে, ‘বিশ্বকাপে কেবল এক কিংবা দুই ম্যাচের জন্য না, বরং পুরোটা বিশ্বকাপই আমি…
আজ রবিবার যাওয়ার কথা ছিল রেজা ঘটকের ‘ডোডোর গল্প’ সিনেমার সেটে। তবে সেটা আর হয়নি, উল্টো ছেলে রাজ্যকে নিয়ে যেতে হয়েছে হাসপাতালে।কারণ ছোট্ট রাজ্য বেশ অসুস্থ। শুধু সেই নয়, ভালো নেই পরীসহ বাসার কেউই। কারণ সবার ফুড পয়জনিং হয়েছে।বিষয়টি নিয়ে পরী বলেন, ‘বরিশাল থেকে ফেরার পথে একটা ফলের দোকান থেকে কিছু ফল কিনেছিলাম। বাসায় ফল খাওয়ার আগে রেগুলার যেভাবে ক্লিন করা হয় সেভাবে না করেই শুধু মিনারেল ওয়াটার দিয়ে ধুয়ে খেয়েছিলাম। বাবু খুবই অল্প পরিমাণ, মানে দুই একটা বাইট নিয়েছিল। ব্যস! বাচ্চা, আমি, আমার গাড়িচালকসহ আমার বাসার মোট পাঁচজন ফুড পয়জনিং নিয়ে ১১ তারিখ রাত থেকে হসপিটালে। সবাকে সাবধান করে…
আজ লেখক আবু সাইয়িদ রানার সঙ্গে অভিনেত্রী মৌসুমী হামিদের বিয়ে।মৌসুমী হামিদ বলেন, রানার সঙ্গে আমার দুই বছরের পরিচয়। এরপর আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। দুই পরিবারের সম্মতি নিয়েই বিয়ের আনুষ্ঠানিকতা হচ্ছে।তার হবু বর আবু সাইয়িদ রানা লেখালেখি ও নির্মাণ কাজের সঙ্গে জড়িত। মৌসুমী তার লেখা গল্পে অভিনয় করেছেন। এসব কাজের মধ্যে রূপকথা নয় ও গুটি উল্লেখযোগ্য। মৌসুমী হামিদ বলেন, উচ্চতায় রানা আমার চেয়ে আধা ইঞ্চি কম। এটা আমার কাছে মোটেও ম্যাটার করেনি। রানার ফিজিক্যাল হাইটের চেয়ে মেন্টাল হাইট অনেক বেশি। তাই শারীরিক হাইটের দিকে একেবারে নজর দিইনি। তার মনমানসিকতা আমাকে তার প্রতি ভালোবাসা ও মায়ার বন্ধনে জড়িয়েছে। নির্ভরতার একজন মনে হয়েছে।…
ক্যানসারে আক্রান্ত হয়েছিল বলিউড অভিনেতা ইমরান হাসমির ১৩ বছরের ছেলে আয়ান। সঠিক সময়ে সঠিক চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছে সে। সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে ক্যানসার-জয়ী ছেলের সঙ্গে ছবি পোস্ট করলেন অভিনেতা ইমরান।সঙ্গে রয়েছে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে ইমরানের ছেলে আয়ান তারই লেখা একটি বই পড়ছে। যে বইয়ের উপজীব্য হল, আয়ান কীভাবে ক্যানসারকে হারিয়ে জীবনযুদ্ধে জিতে গেছেন।২০১৪ সালে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন আয়ান। ৫ বছর লড়াইয়ের পর অবশেষে একরত্তি ছেলের জীবনীশক্তির কাছে হার মানে ক্যানসার। ইমরানের সেই পোস্টে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। কেউ বাবা-ছেলের রসায়নে মুগ্ধ, তো কেউ হার্ট ইমোজি দিয়ে ভালোবাসা জানিয়েছেন।
সৌদি আরবের রিয়াদ শহরে স্প্যানিশ সুপার কাপে ফাইনালে মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ঠিক যেন গত বছরের পুনরাবৃত্তি। সেবারের ফাইনালে রিয়ালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা উৎসব করেছিল কাতালানরা।এবার নিশ্চিতভাবেই প্রতিশোধ নিতে চাইবে রিয়াল। তবে শেষ হাসি কে হাসবে তা জানা যাবে রাত ১টায় শুরু হওয়া ম্যাচে।দারুণ ছন্দে থেকে আজ ফাইনাল খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ হেরেছে কার্লো আনচেলোত্তির দল।লা লিগায় আছে পয়েন্ট তালিকার শীর্ষে। সেমিফাইনালে অ্যাতলেতিকোর বিপক্ষে ৮ গোলের রোমাঞ্চ জিতে ফাইনালে এসেছে লস ব্লাংকোরা।চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বেই হেরেছে দুই ম্যাচ।সেমিফাইনালে ওসাসুনাকে ২-০ গোলে হারায় কাতালানরা। তবে ফাইনালে যেকোনো কিছু হতে পারে বলছেন কাতালান…
টেকনাফে ডিএনসির অভিযানে ১৬ ইয়াবাসহ বাস জব্দ, আটক-৩শহীদুল ইসলাম শাহেদ ,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নেরসাতঘরিয়া পাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বিশেষ জোনের সদস্যরা একটি বাসে তল্লাশী চালিয়ে ১৬ হাজার ইয়াবাসহ বাসটি জব্দ করা হয়েছে। এসময় মাদক পাচারে জড়িত বাসের চালক ও হেলপারকে আটক করা হয়।আটককৃতরা হলেন, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৭নং ওয়ার্ড কাঞ্জর পাড়ার আব্দুর রহমানের ছেলে ড্রাইভার মফিজুল আমল (৪৪) ও হেলপার উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ৯ নম্বর ব্লক-এ৫, এফসিএন-১১৪১২২ এর বাসিন্দা মৃত ছৈয়দ আহমেদের ছেলে হাবি উল্লাহ(৪১)।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, শনিবার (১২ জানুয়ারি)…
বিপিএলের দশম আসর শুরু হতে আর বেশিদিন বাকি নেই। আগামী ১৯ জানুয়ারি মাঠে গড়াবে দেশের ক্রিকেটের সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্টের এবারের আসর। ইয়াসির আলি রাব্বিও । যদিও চার ছক্কার লড়াইয়ে নামার আগে জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করলেন চট্টলার এই ব্যাটসম্যান। বিয়ের পিঁড়িতে বসেছেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার। গতকাল নিজ শহর চট্টগ্রামের হল টোয়েন্টিফোরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন রাব্বি। কনের নাম রিভা আনজুম। তার বাড়িও চট্টগ্রামে। একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানির এক্সিকিউটিভ পদে চাকরি করছেন রাব্বির স্ত্রী। এমনটাই জানা গেছে রাব্বির ঘনিষ্ঠজনদের বরাতে। ইতোমধ্যে রাব্বি ইভার বিয়ের বেশকিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
নাটক দিয়ে আলোচনায় ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব।তার সাথে প্রকাশিত হয়েছে অপূর্ব অভিনীত ইউটিউব ফিল্ম ‘ডার্ক জাস্টিস’-এর ট্রেলার। গত ২৮ ডিসেম্বর স্ত্রীকে নিয়ে দুবাইয়ের উদ্দেশে উড়াল দিয়েছেন অপূর্ব।গত মঙ্গলবার সেখান থেকেই ক্যারিয়ার ও নানা প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছে।তিন বছর কীভাবে পার হলো, টেরই পেলাম না। সময় কত দ্রুত যায়।নাটকের পাশাপাশি অপূর্ব ওয়েব ফিল্মেও অভিনয় করেছেন। তাঁর অভিনীত ওয়েব ফিল্ম প্রশংসা কুড়িয়েছে। এবার তাঁকে একটি ইউটিউব ফিল্মে দেখা যাবে। এটি পরিচালনা করেছেন তপু খান। অপূর্বকে নিয়ে তিনি বানিয়েছেন ‘ডার্ক জাস্টিস’। প্রকল্পটি নিয়ে অপূর্ব বললেন, ‘এটাও বেশ বড় আয়োজনে করা হয়েছে। আশা করি ভালো লাগবে। সম্পাদনা চলছে। পরিচালক তপু…

