কুমিল্লা-৩ (মুরাদনগর) সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র গ্রহণ করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ওই আসন থেকে তিনি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তার কর্মী-সমর্থকরা। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মুরাদনগর থেকে মনোনয়নপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির মুরাদনগর উপজেলা প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক এবং জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাহেব আলী। জেলা প্রশাসন সূত্র জানায়, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষ থেকে তার কর্মী-সমর্থকরা মনোনয়নপত্র গ্রহণ করেছেন। এনসিপির মুরাদনগর উপজেলা প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক বলেন, আসিফ মাহমুদ আমাদের কাছে তার জাতীয় পরিচয়পত্র পাঠিয়েছেন। সেই অনুযায়ী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আমরা আশাবাদী, আসিফ মাহমুদ…
Author: saiful islam
দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হাতে পেতে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সোয়া ১টায় রাজধানীর নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি নিজের আঙুলের ছাপ ও চোখের আইরিশ প্রদান করেন। এর মাধ্যমে দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশের নাগরিক হিসেবে তার ডিজিটাল নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। এর আগে ঢাকা ১৭ আসনের গুলশান এলাকার ডিএনসিসি ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করেন তারেক রহমান। একই ওয়ার্ডে ভোটার হতে আবেদন করেছেন তার কন্যা জাইমা রহমান। এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের জানান, তারেক রহমান আগেই অনলাইনে…
বিএনপিতে যোগ দিয়েছেন রাশেদ খান। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ ছেড়ে রোববার আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগ দেন। অবশ্য রাশেদ খানের দলবদলের বিষয়টি অনুমিতই ছিল। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে দলটিতে যোগ দেন। বিএনপিতে যোগদান অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মো. রাশেদ খান ধানের শীষ প্রতীকে ভোট করবেন। আপনারা সবাই দলের পক্ষ থেকে রাশেদ খানকে সর্বাত্মক সহায়তা করবেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাশেদ যুগান্তরকে বলেন, ধানের শীষে ভোট করতে আগ্রহী আমি। এলাকার জনগণও চায় আমি শহীদ জিয়ার মার্কায়…
চাঁদপুরের ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এসময়ে দোকানের ভিতরে আটকা পড়ে সাব্বির হোসেন (১৫) নামে এক কিশোর কর্মচারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাহার বাজারে এ ঘটনা ঘটে। নিহত সাব্বির একই ইউনিয়নের শালদহ গ্রামের আরিফ হোসেনের ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, সাহার বাজারের জয়নাল আবেদীনের ভ্যারাইটিজ স্টোরে শনিবার সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটে। পাশে থাকা আরও তিনটি দোকানও ভস্মীভূত হয়। এ সময় জয়নাল আবেদীনের ভ্যারাইটিজ স্টোরের ভিতরে থাকা কর্মচারী সাব্বির হোসেন আগুনে পুড়ে মারা যান। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ ও পাশ্ববর্তী হাজিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে জয়নাল…
ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারতে বনানীর উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বেলা ১টা ২০ মিনিটের দিকে নির্বাচন ভবন ত্যাগ করেন তিনি। এর আগে, দুপুর ১টার দিকে ইসিতে পৌঁছান তিনি। নির্বাচন ভবনের ইটিআই ১০৪ নম্বর রুমে তার এনআইডি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা হয়। সেখানে তারেক রহমানের আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান করা হয়। নিবন্ধন শেষে দুপুর ১টা ২০ মিনিটের দিকে তারেক রহমানের গাড়িবহর নির্বাচন কমিশন এলাকা ত্যাগ করে। এ সময় আগারগাঁও এলাকায় বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো এলাকা কার্যত নেতা-কর্মীদের ভিড়ে মুখর হয়ে ওঠে। ইসি থেকে বের হয়ে রাজধানীর বনানী দিকে…
সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে এক মারাত্মক দুর্ঘটনায় কমপক্ষে ২২ জন আহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় কালিদাশপাড়া বাসস্ট্যান্ডের সন্নিকটে হরিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। ঘাটাইল থানার ওসি মো. মোকছেদুর রহমান জানান, জামালপুর থেকে ঢাকা অভিমুখী ‘বিনিময়’ নামক একটি বাস হরিপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘প্রান্তিক পরিবহন’ নামের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ২২ জন আহত হন। ফায়ার সার্ভিস ও থানা পুলিশ দ্রুত খবর পেয়ে আহতদের উদ্ধার করে। এর মধ্যে ১০ জনকে ঢাকা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। বাকি ১০ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।…
ভোটার হওয়ার জন্য এনআইডি কার্যক্রম সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে শহীদ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত শেষে নির্বাচন কমিশন ভবনে যান তারেক রহমান। নির্বাচন কমিশন ভবনে তিনি জাতীয় পরিচয়পত্রের নিবন্ধনের জন্য ফিঙ্গার প্রিন্ট, চোখের আইরিশ ও সিগনেচার দিয়েছেন। এর আগে অনলাইনে ভোটার হওয়ার আবেদন ফর্ম পূরণ করেন তারেক রহমান ও তার মেয়ে জায়মা রহমান। এদিকে আবেদন করার পর ৭ থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হাতে পাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলে জানিয়েছেন এনআইডি অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এএসএম হুমায়ুন কবীর। এএসএম হুমায়ুন কবীর বলেন, তারেক রহমান…
ভোটার হওয়ার জন্য আবেদন করার পর ৭ থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হাতে পাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন এনআইডি অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর। এ এস এম হুমায়ুন কবীর বলেন, তারেক রহমান আবেদন করার ৭ ঘণ্টার মধ্যে এনআইডি হাতে পাবেন। এই সময়ে না হলে সর্বোচ্চ ২৪ ঘণ্টা সময় লাগতে পারে। শনিবার (২৭ ডিসেম্বর) গণমাধ্যমকে এ কথা জানান এনআইডি ডিজি। এ এস এম হুমায়ুন কবীর বলেন, ইসির মাঠ পর্যায় থেকে এখন ভোটার হওয়ার সুযোগ নেই। তবে তারেক রহমান এনআইডি করতে পারবেন। তবে তফসিলের পরে ভোটার তালিকায় নাম তুলতে হলে কমিশনে আবেদন…
দীর্ঘদিন নির্বাসন শেষে দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পূর্বঘোষিত কর্মসূচি ছিল আজ (শনিবার) রাজধানীর শ্যামলীতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) জুলাই গণ অভ্যুত্থানে আহত রোগীদের পরিদর্শনে যাবেন তিনি। তবে শেষ পর্যায়ে এসে হাসপাতালটিতে জুলাই আহত রোগী না থাকায় কর্মসূচি বাতিল করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এই তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, ‘হাসপাতালে জুলাই গণ অভ্যুত্থানে আহত কোনো রোগী ভর্তি না থাকায় তারেক রহমানের পূর্বঘোষিত কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ এদিকে আজ বেলা ১১টা ১৬ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশের হাদির…
ঘন কুয়াশার কারণে শনিবার (২৭ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশ ঝাপসা হয়ে পড়ে। রানওয়ে স্পষ্টভাবে দেখা না যাওয়ায় ৮টি আন্তর্জাতিক ফ্লাইট নিরাপত্তার স্বার্থে বিকল্প বিভিন্ন বিমানবন্দরে পাঠানো হয়েছে। এরমধ্যে ৩টি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে, ৪টি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে ও ১টি ফ্লাইট ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর সূত্র জানায়, আবহাওয়া স্বাভাবিক হলে সব ফ্লাইট অপারেশন পুনরায় স্বাভাবিকভাবে শুরু হবে। দেরি হওয়া ফ্লাইটের যাত্রীদের জন্য এয়ারলাইনগুলো প্রয়োজন অনুযায়ী খাবার ও হোটেল সুবিধা প্রদান করছে।

