Author: saiful islam

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে সীমান্ত বাণিজ্য টানা এক বছর ধরে বন্ধ রয়েছে। দীর্ঘদিন ধরে বাণিজ্য কার্যক্রম স্থবির থাকায় স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মধ্যে হতাশা বিরাজ করছে। এ পরিস্থিতিতে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদ। পরিদর্শনকালে তিনি বন্দর এলাকার সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন। জানা গেছে, মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতা ও সীমান্ত পরিস্থিতির অবনতির কারণে গত এক বছর ধরে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে সরকার বিপুল রাজস্ব হারানোর পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও স্থবিরতা নেমে এসেছে বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে টেকনাফ স্থলবন্দর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত।…

Read More

লেবাননে ইসরাইলি হামলায় বাংলাদেশি এক নারীর মৃত্যুর ঘটনার নিন্দা জানিয়েছে ঢাকা।  শনিবার (১১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃ‌তি‌তে এই নিন্দা জা‌নি‌য়ে‌ছে। বিবৃ‌তি‌তে বলা হ‌য়ে‌ছে, বাংলাদেশ লেবাননে সাম্প্রতিক ইসরাইলি হামলার নিন্দা জানায়, যে হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি ও আহত হয়েছে। যা এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য চলমান প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করে। ‘বৈরুতে ইসরাইলি হামলায় দিপালী বেগমের মর্মান্তিক মৃত্যুরও নিন্দা জানায় বাংলা‌দেশ। বাংলাদেশ সরকার তার প‌রিবা‌রের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। একই স‌ঙ্গে শোকাহত পরিবারের এই কঠিন সময়ে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে।’ এতে আরও বলা হয়েছে, ‘লেবাননে বাংলাদেশ দূতাবাস দিপালীর পরিবারের সঙ্গে যোগাযোগ করছে এবং পরিস্থিতি অনুযায়ী তার মৃতদেহ দেশে ফিরিয়ে আনা…

Read More

গাজীপুরের শ্রীপুর ও সদর উপজেলায় নির্জন এলাকা থেকে আগুনে পোড়া দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) পৃথক সময়ে উদ্ধার হওয়া মরদেহ দুটির একটি অজ্ঞাত যুবকের এবং অন্যটি নিখোঁজ এক মাদ্রাসা শিক্ষার্থীর। পুলিশ জানায়, সকালে তেলিহাটি ইউনিয়নের বৃন্দাবন এলাকায় থেকে অজ্ঞাত যুবক ও দুপুরে সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত মাদ্রাসা শিক্ষার্থীর নাম মাহাবুর ইসলাম রনি (১৪)। তিনি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার দৌলতপুর গ্রামের সোহাগ মিয়ার ছেলে। রনি পরিবারের সাথে ভবানীপুর এলাকায় মোশারফ হোসেনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় মাদ্রাসা পড়ালেখা করতো। গতকাল সন্ধ্যা থেকে সে নিখোঁজ ছিল।…

Read More

কক্সবাজারের টেকনাফে সদর মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। আজ সকালে হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে মিয়ানমারে সংঘর্ষের মুখে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠীর ৫৩ সদস্য এবং এক বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গুলিবিদ্ধ শিশুটির নাম আফনান (১২)। সে লম্বাবিল এলাকার জসিম উদ্দিনের মেয়ে। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এ তথ্য নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘শিশুটি এখনো জীবিত রয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক।’ এ…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জিএম কাদের) এবং জাতীয় পার্টির (একাংশ) আনিসুল ইসলাম মাহমুদ ও জেপির আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের ওপর শুনানি নিয়ে রোববার (১১ জানুয়ারি) বিচারপতি রাজ্জাক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। জুলাই ঐক্যের পক্ষে রিটের আবেদন করেন জুলাই ঐক্যের সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ (বোরহান মাহমুদ)। আইনজীবী হিসেবে ছিলেন ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। এর আগে গত ৭ জানুয়ারি জাতীয় পার্টি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টকে নির্বাচন থেকে…

Read More

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বিশেষ সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। রোববার (১১ জানুয়ারি) নাহিদ ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। এ সময় তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির সামগ্রিক চালচিত্র নিয়ে আলোচনা করেন বলে ফেসবুক পোস্টে জানানো হয়। এর আগে গতকাল (১০ জানুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক আইভার্স ইজাবসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের নাহিদ ইসলাম জানান, ১২ জানুয়ারির মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোটের চূড়ান্ত আসন বণ্টনের ঘোষণা আসবে।

Read More

হামজা চৌধুরীর লেস্টার সিটি এফএ কাপের তৃতীয় রাউন্ডে জয় পেয়েছে। শনিবার চেলটেনহ্যাম টাউনকে ২-০ গোলে হারায় দলটি। এই জয়ে লেস্টার উঠে গেছে চতুর্থ রাউন্ডে। দীর্ঘ সময় পর নিজের পছন্দের ডিফেন্সিভ মিডফিল্ডে খেলেছিলেন হামজা। ম্যাচে তিনি দারুণ পারফর্ম করেন। এই ম্যাচে মাঠে তিনি লেস্টারের নেতৃত্বেও ছিলেন। ম্যাচের ২৩ মিনিটে লেস্টারকে এগিয়ে দেন প্যাটসন দাকাকা। জাম্বিয়ার এই ফরোয়ার্ডের গোলে লিড নেয় অতিথিরা। বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন স্টেফি মাভিদিদি। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি। তবে হামজারা দুই গোলের লিড ধরে রাখেন। শেষ পর্যন্ত সহজ জয় নিশ্চিত করে লেস্টার। হামজা শুরু থেকেই একাদশে ছিলেন। প্রতিপক্ষের মাঠে পুরো ৯০ মিনিট খেলেন তিনি। মিডফিল্ডে…

Read More

বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে এবারই প্রথম মাঠে নেমেছেন বাংলাদেশি স্পিনার রিশাদ হোসেন। আর নেমেই বাজিমাত করে ফেলেছেন। ৮ ম্যাচে বল করে তুলে নিয়েছেন ১১ উইকেট। আজ তার বোলিং করার কথা বাবর আজম ও স্টিভেন স্মিথের বিপক্ষেও। তাদের দল সিডনি সিক্সার্সের বিপক্ষে খেলতে নেমেছিল হোবার্ট। তবে বাবরদের মুখোমুখি হয়েও বোলিং করা হলো না রিশাদের। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজ ম্যাচের আগে থেকেই চোখরাঙানি দিচ্ছিল বৃষ্টি। যে কারণে টসে একটু দেরি হয়েছিল। তবে সে বৃষ্টি শেষে টস জিতেছিল রিশাদের দল। তবে অধিনায়ক বেন মেকডরমেট ব্যাটিংয়ে পাঠান সিডনিকে। তখনই দেখা মেলে অভূতপূর্ব এক দৃশ্যের। আধুনিক ক্রিকেটের দুই তারকা ব্যাটার স্টিভেন স্মিথ ও বাবর…

Read More

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আইভরি কোস্টকে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশনসের সেমিফাইনালে উঠেছে মিসর। ম্যাচ শেষে এই জয়কে ‘পারফেক্ট জয়’ বলে উল্লেখ করেছেন মোহাম্মদ সালাহ। তিনি সতীর্থদের প্রশংসাও করেছেন। শনিবার ৩-২ গোলের জয়ে মিসরের তৃতীয় গোলটি করেন সালাহ। এই জয়ে আইভরি কোস্টের শিরোপা ধরে রাখার স্বপ্ন শেষ হয়। একই সঙ্গে আফকনে নতুন রেকর্ড গড়েন লিভারপুল তারকা। তিনি এখন পর্যন্ত ১১টি ভিন্ন জাতীয় দলের বিপক্ষে গোল করলেন। ম্যাচ শেষে সালাহ বলেন, ‘এটা ছিল পারফেক্ট জয়। তবে আমি আগেও বলেছি, আমরা আমাদের দেশের জন্য লড়ছি।’ তিনি আরও বলেন, ‘আশা করি আমরা পরের ম্যাচেও এগোতে পারব। প্রতিপক্ষ কঠিন। তবু আমরা আমাদের সেরাটা দেব। আমরা খুব…

Read More

দেড় যুগ আগের আয়কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করা মামলায় সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে খালাস দিয়েছেন আদালত। রোববার (১১ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেন। দুলুর আইনজীবী অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন এ তথ্য জানান। এদিন দুলু আদালতে উপস্থিত হন। তার উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন। এই রায়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করে আদালত প্রাঙ্গণ ছেড়ে যান। এর আগে ২০০৮ সালের ৩ আগস্ট সাবেক ভূমি উপমন্ত্রী দুলুর বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী কর কমিশনার হাফিজ আল আসাদ বাদী হয়ে মামলা করেন। মামলায় অভিযোগে বলা হয়,…

Read More