Author: saiful islam

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ভাই–বোনসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ভাঙ্গা–খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার মুনসরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—যশোর জেলার মনিরামপুর থানার রাজগঞ্জ গ্রামের রহমতউল্লাহর পুত্র নিশান (২৩), একই জেলার কেশবপুর উপজেলার চালতীবাড়ি গ্রামের বাবর আলীর পুত্র মিজানুর রহমান (৪০) এবং মেয়ে বিউটি বেগম (৩০)। এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খান জানান, ভাঙ্গা থেকে খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভাই–বোনসহ তিনজন নিহত হন এবং আরও দুজন গুরুতর আহত হন।…

Read More

জাতীয় সংসদ ভবন এলাকার ভেতরে অবস্থিত স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবনকে একীভূত করে পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন বানানোর যে প্রাথমিক উদ্যোগ নেওয়া হয়েছিল, সেখান থেকে সরে এসেছেন অন্তর্বর্তী সরকারের নীতিনির্ধারকরা। দেশের নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে-সে সিদ্ধান্ত নেওয়ার ভার পরবর্তী নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দিয়েছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকার। খোঁজ নিয়ে জানা গেছে, মূলত ভবিষ্যৎ সরকারপ্রধানের নিরাপত্তার বিষয়টি আমলে নিয়েই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। এক্ষেত্রে নতুন বাসভবনের সন্ধানও চলছে। জানা গেছে, ৭ জুলাই নতুন প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারণের বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়। যার নেতৃত্বে রয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল…

Read More

শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে তার সমাধিস্থলে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টা ১৬ মিনিটে তাকে বহনকারী গাড়িটি সেখানে পৌঁছায় জানা গেছে, এসময় শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের পাশাপাশি তারেক রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরও জিয়ারত করবেন। তারেক রহমানের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন । এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে শাহবাগে অবস্থান নিয়েছেন ছাত্র দলের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ। স্লোগানে স্লোগানে উজ্জীবিত নেতাকমীরা। তারেক রহমানের আগমনকে ঘিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। টিএসসি থেকে হাদির কবর পর্যন্ত দুই স্তরের ব্যারিকেড ও পুলিশের উপস্থিতি লক্ষ্য…

Read More

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষ্যে শাহবাগ মোড় ছেড়ে দিয়েছে ইনকিলাব মঞ্চ। তারেক রহমান শনিবার বেলা ১১টার দিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করতে আসার কর্মসূচি রয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বলা হয়, ‘আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষ্যে ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় থেকে ডানদিকে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নিয়েছে। ঠিক দুপুর ১২টায় পুনরায় শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। বিচার আদায়ের দাবিতে সারা দেশের জনতাকে শহীদ হাদি চত্বরে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হচ্ছে।’ গতকাল…

Read More

সয়াবিন তেল ও পাম তেলের দাম সরকারকে চাপে ফেলে লিটারপ্রতি ৬ টাকা বাড়িয়েছে ভোজ্যতেল পরিশোধন কারখানাগুলোর মালিকপক্ষ। কাগজে-কলমে নির্ধারিত দামের অস্তিত্ব থাকলেও বাস্তবে পুরোটাই ধোঁকা। প্রশাসনের কোনো অংশকে ম্যানেজ করে সরকারের সিদ্ধান্তকে পাশ কাটিয়ে বাজারে লিটারপ্রতি আরও ৯ টাকা বেশি দরে সয়াবিন বিক্রি করছে-তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাজার বিশ্লেষকরা। তারা বলছেন, ভোক্তার স্বার্থ উপেক্ষা করে ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় সয়াবিনের বাড়তি মূল্য নির্ধারণ করা হয়েছে কিনা তা নিয়ে তদন্ত দরকার। এদিকে রাজধানীর একাধিক বাজারের মূল্য পরিস্থিতি নিয়ে প্রতিবেদন তৈরি করে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সেই মূল্য পরিস্থিতি পর্যালোচনা করে দেখা যায়, শুক্রবার প্রতিলিটার খোলা সয়াবিন তেল বিক্রি হয়েছে সর্বোচ্চ…

Read More

বিশ্ব বাজারে দাম বাড়ার ফলে দেশের বাজারেও বেড়েছে স্বর্ণের দাম। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বাজুস বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সমন্বয় করে কার্যকর করা এই দামেই শনিবার (২৭ ডিসেম্বর) স্বর্ণ বিক্রি হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা। (যা মঙ্গলবার ছিল ২ লাখ ২২ হাজার ৮৩ টাকা)। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬…

Read More

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থানের আলোচিত ছাত্রনেতা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করতে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তিনি গুলশানের বাসভবন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিমুখে যাত্রা শুরু করেন। তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছে শহীদ ওসমান হাদির কবরের পাশে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করবেন এবং তার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করবেন। এ সময় বিএনপির জ্যেষ্ঠ নেতারা তার সঙ্গে উপস্থিত থাকবেন। কবর জিয়ারত শেষে তারেক রহমানের নির্বাচন কমিশন কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে। যেখানে তিনি নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভোটার হওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করবেন। এরপর…

Read More

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়াইমেক্স ইলেকট্রোড লিমিটেড তাদের আসন্ন ২০তম বার্ষিক সাধারণ সভা হঠাৎ স্থগিত করে বিনিয়োগকারীদের সামনে নতুন করে অনিশ্চয়তার দেয়াল তুলে দিয়েছে। দীর্ঘদিন ধরে পরিকল্পনার কথা জানিয়ে শেষ মুহূর্তে এমন সিদ্ধান্ত কোম্পানিটির পরিচালনা পর্ষদের প্রস্তুতি ও দায়বদ্ধতা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখন সেই তারিখে সভা আর হচ্ছে না। বুধবার (২৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, কিছু অপ্রত্যাশিত ও অনিবার্য পরিস্থিতির কারণে পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে। তবে কোন পরিস্থিতির কারণে একটি তালিকাভুক্ত কোম্পানির…

Read More

‎সুত্র জানায়,২৫ ডিসেম্বর ২০২৫ইং প্রথম প্রহরে টেকনাফ ২বিজিবি ব্যাটেলিয়নের লেদা বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-১০ হতে দেড় কিলোমিটার উত্তর দিকে মোচনী এলাকা দিয়ে মায়ানমার হতে ইয়াবার একটি বড় চালান লেদা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে মাদকের ১টি চালান বাংলাদেশে প্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে পৌনে ৬টার দিকে ১টি সিএনজি অটোরিকশাকে অস্থায়ী চেকপোস্টে থামার নির্দেশ প্রদান করলে সিএনজিটি নির্দেশ উপেক্ষা করে বেপরোয়া গতিতে লেদা হতে টেকনাফের দিকে অগ্রসর হতে থাকে। ‎বিজিবি মোবাইল টহল এর একাধিক সদস্য তাদেরকে ধাওয়া শুরু করে প্রায় ৩ কিলোমিটার পথ শ্বাসরুদ্ধকর ধাওয়া শেষে মোচনী এলাকায় নিশ্চিত গ্রেফতার এড়ানোর লক্ষ্যে সিএনজি চালক ও ১জন যাত্রী বাজার থেকে আনুমানিক ২০০ মিটার দূরে সিএনজি…

Read More

২০২৫ সালটি দেশের শেয়ারবাজারে শুরু হয়েছিল আশার আলো জ্বালিয়ে। দীর্ঘদিনের কারসাজি, লুটপাট আর অনিয়মের অবসান ঘটিয়ে একটি সংস্কারমুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক বাজার গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিনিয়োগকারীদের। বিশেষ করে গত আগস্টের গণঅভ্যুত্থানের পর আর্থিক খাতে শুদ্ধি অভিযানের ঘোষণায় সাধারণ মানুষ নতুন করে বিনিয়োগে ঝুঁকতে শুরু করেন। কিন্তু বছর ঘুরতেই সেই স্বপ্ন রূপ নেয় দুঃস্বপ্নে—ক্ষতি, আতঙ্ক আর বিনিয়োগকারীদের আর্তনাদে ভারী হয়ে ওঠে বাজার। সংস্কারের নামে নেওয়া ব্যাংক একীভূতকরণ, লোকসানি আর্থিক প্রতিষ্ঠান অবসায়ন এবং একের পর এক কঠোর নীতিমালার সিদ্ধান্ত সরাসরি আঘাত হানে শেয়ারবাজারে। এসব সিদ্ধান্তের বোঝা বইতে হয়েছে মূলত ক্ষুদ্র ও মধ্যম বিনিয়োগকারীদের কাঁধেই। বছরের শেষ প্রান্তে এসে অসংখ্য বিনিয়োগকারীর পোর্টফোলিও…

Read More