চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে মোট রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকা, যা মূল বাজেটে নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় ২৪ হাজার কোটি টাকা বেশি। মূল বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা। বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে চলতি অর্থবছরের সংশোধিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। শফিকুল আলম জানান, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে অক্টোবর সময়কালের তুলনায় চলতি…
Author: saiful islam
পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য শেষে অসুস্থ মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওয়ানা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি হাসপাতালের পথে যাত্রা করেন। এর আগে গণসংবর্ধনায় দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান বলেন, যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। তিনি বলেন, আমরা শান্তি চাই। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কারো উস্কানিতে পা দেওয়া যাবে না। তারেক বলেন, ‘৭১ সালে এ দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, ২০২৪ সালে যেমন সর্বস্তরের মানুষ, সবাই মিলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল; সেভাবেই…
তুরস্কের কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বড় ধরনের হামলার পরিকল্পনা ভেস্তে দিয়েছে। এসব পরিকল্পনা ছিল বড়দিন ও ইংরেজি নববর্ষের অনুষ্ঠান ঘিরে। এতে সংশ্লিষ্টতার অভিযোগে ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন ১১৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটর জানিয়েছেন, রাজধানীর অন্তত ১২৪টি স্থানে ব্যাপক তল্লাশি চালিয়ে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও সংগঠনের কাগজপত্র। এক বিবৃতিতে তুরস্কের কর্তৃপক্ষ জানিয়েছে, আইএস সমর্থকরা চলতি সপ্তাহে তুরস্কজুড়ে হামলার পরিকল্পনা করছিল। বিশেষ করে অ-মুসলিম সম্প্রদায়ের সদস্যদের লক্ষ্য করে। সন্দেহভাজন আরো ২২ জনকে খোঁজা হচ্ছে। তুরস্কের বাইরে থাকা আইএস সদস্যদের সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিদের যোগাযোগ ছিল। দুইদিন আগে তুরস্কের গোয়েন্দা সংস্থা আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে…
খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎস বড়দিনে খ্রিষ্টান ধর্মের বিশিষ্ট ব্যক্তি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বঙ্গভবনে তিনি এই শুভেচ্ছা বিনিময় করেন বলে বঙ্গভবনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি দেশের খ্রিষ্টান সম্প্রদায়সহ বিশ্ববাসীর প্রতি বড় দিনের আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে এ দেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি চিরকাল অটুট ও অক্ষুণ্ন রাখার আহ্বান জানান তিনি।
খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা তিন দিনের অবকাশকে কেন্দ্র করে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের ব্যাপক সমাগম ঘটেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভ্রমণপিপাসু মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে এই পর্যটন নগরী। পর্যটকদের ভিড়ে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে হোটেল-মোটেল, রেস্তোরাঁসহ পর্যটন সংশ্লিষ্ট সব ব্যবসা প্রতিষ্ঠানে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই সৈকত এলাকা ছাড়াও লাল কাঁকড়ার চর, গঙ্গামতি সৈকত, শুঁটকিপল্লী ও জিরো পয়েন্টসহ বিভিন্ন দর্শনীয় স্থানে পর্যটকদের ভিড়। কেউ সমুদ্রের ঢেউ উপভোগ করছেন, কেউ স্মৃতি ধরে রাখতে ছবি তুলছেন, আবার কেউ পরিবার-পরিজন নিয়ে ছাতা বেঞ্চিতে বসে আনন্দঘন সময়…
রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন একটি গবেষণা সংস্থা বুধবার জরিপের ফলাফল প্রকাশ করেছে। এতে দেখা গেছে, অধিকাংশ রুশ নাগরিক মনে করেন ইউক্রেনে যুদ্ধ ২০২৬ সালে শেষ হতে পারে। এই মূল্যায়ন এমন এক সময়ে এলো, যখন যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনী এগিয়ে যাচ্ছে এবং কিয়েভ ও মস্কোর মধ্যে যুদ্ধবিরতির চুক্তি করানো সংক্রান্ত চেষ্টা চলছে। রাশিয়ার শীর্ষ জনমত গবেষণা সংস্থা ভিটিএসআইওম বুধবার জানায়, বিদায়ী বছর ঘিরে জনমত ও আসন্ন বছরের প্রত্যাশা জানতে জরিপটি চালানো হয়। বর্তমান পরিস্থিতি নিয়ে নেতিবাচক ধারণা থাকলেও, জরিপে রুশরা তাদের ভবিষ্যত উন্নতির বিষয়ে আগের চেয়ে বেশি আগ্রহ দেখিয়েছেন। ভিটিএসআইওম এর উপপ্রধান মিখাইল মামোনভ জানান, জরিপে অংশ নেওয়া ১ হাজার ৬০০ জনের মধ্যে…
মার্টিন লুথারের আই হ্যাভ অ্যা ড্রিমের উক্তি উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন ‘আই হ্যাভ অ্যা প্ল্যান। এজন্য প্রত্যেক মানুষের সহযোগিতা প্রয়োজন। তাহলে পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে।’ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনাস্থলে বক্তব্যে তিনি এ কথা বলেন। তারেক রহমান উপস্থিত লাখো জনতার উদ্দেশে বলেন, ‘দেশ পুনর্গঠনে আমার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। এ দেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমি সেই পরিকল্পনা বাস্তবায়ন করব। আর এই লক্ষ্য অর্জনে আপনাদের প্রত্যেককে কাজ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘৭১ এ দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল ২০২৪ সালে তেমন সর্বস্তরের মানুষ, সবাই মিলে এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা…
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা জয়ী হব বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার রাজধানীর পূর্বাচলে তারেক রহমানকে দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট বিদায় করেছি। তারেক রহমানের নেতৃত্বে কঠিন পথ পাড়ি দিয়েছি। তারেক রহমানের নেতৃত্বে ২০২৬ সালে আমরা জয়ী হব। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের পক্ষ থেকে তাকে (তারেক রহমান) স্বাগত জানাচ্ছি। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে তারেক রহমান দূর থেকে আমাদের নেতৃত্ব দিয়েছেন। আমাদের গণতন্ত্রের…
শেয়ারবাজারে লোকসানি ও আর্থিকভাবে দুর্বল মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি নিয়ন্ত্রক সংস্থার ধারাবাহিক ছাড় অব্যাহত রয়েছে। নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লোকসানে ডুবে থাকা আরও ৬টি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের জন্য প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ের সময়সীমা শর্তসাপেক্ষে বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এতে বাজারে আবারও প্রশ্ন উঠেছে—লোকসানি প্রতিষ্ঠান রক্ষায় কমিশনের এই নমনীয়তা শেষ পর্যন্ত বিনিয়োগকারীদের স্বার্থকে কতটা উপেক্ষা করছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ৯৮৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে কমিশনের পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আর্থিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে নির্দিষ্ট শর্ত পূরণের সাপেক্ষে তাদের…
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসে করে রাজধানীর বসুন্ধরায় ৩০০ ফিট সড়কের (জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে) সংবর্ধনাস্থলে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তিনি সংবর্ধনাস্থলে পৌঁছান। মঞ্চে ওঠে নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। এ সময় রাস্তার দুইপাশে থাকা নেতাকর্মীসহ সাধারণ মানুষ তাকে স্বাগত জানান। এর আগে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার দুপুর ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং তাদের আদরের পোষা বিড়াল ‘জেবু’। তারেক রহমানের যাত্রাবিরতিকে কেন্দ্র করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরসহ আশপাশের এলাকায়…

