Author: saiful islam

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ৫ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন রাজসাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। সোমবার (২২ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের এক সূত্র জানায়, গত ১৭ ডিসেম্বর এ আপিল করা হয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। গত ১৭ নভেম্বর বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল ওই রায় ঘোষণা করেন। রায়ে দণ্ডের সঙ্গে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি…

Read More

শহীদুল ইসলাম শাহেদ,টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় কৃষিকাজ করতে গিয়ে অপহৃত এক উপজাতি ব্যক্তি অপহরণকারীদের আস্তানা থেকে রশি খুলে পালিয়ে বাড়ি ফিরেছেন। রবিবার (২১ ডিসেম্বর) সকালে বাহারছড়া ইউনিয়নের উপকূলীয় চৌকিদার পাড়া পাহাড়ি এলাকা থেকে তিনি পালিয়ে আসেন। পালিয়ে আসা ভিকটিমের নাম সংকুচিং চাকমা (৫৫)। তিনি বাহারছড়া ইউনিয়নের চৌকিদার পাড়া এলাকার বাসিন্দা। তার পালিয়ে আসার খবরে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংকুচিং চাকমা জানান, অপহরণের পর তাকে পাহাড়ের একটি আস্তানায় আটকে রাখা হয়। সেখানে তার সঙ্গে আরও ছয়জন অপহৃত ব্যক্তি ছিলেন। তাদের শিকল দিয়ে বেঁধে রাখা হলেও তাকে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। সুযোগ বুঝে রশি খুলে তিনি পালিয়ে আসতে সক্ষম…

Read More

  বিওয়াইডি বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে তাদের অগ্রণী উদ্যোগ ‘ইউথ অ্যাপ্রেন্টিসশিপ ২০২৫’-এর প্রথম ধাপ সম্পন্ন করেছে। এটি দেশের অটোমোটিভ খাতে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির ক্ষেত্রে প্রথম কাঠামোগত শিক্ষানবিশ প্রোগ্রাম। প্রোগ্রামটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মঝে নিউ এনার্জি ভেহিকল (এনইভি) আর্কিটেকচার ও বিওয়াইডির নিজস্ব উদ্ভাবনগুলোর সাথে সরাসরি পরিচয় করিয়ে দেওয়ার মাধ্যমে কর্পোরেট-চালিত শিক্ষার নতুন মানদণ্ড স্থাপন করেছে। প্রথম দফায় বিওয়াইডি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এইউএসটি), ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) মতো দেশের পাঁচটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের দশজন সম্ভাবনাময় শিক্ষার্থীকে এতে যুক্ত করে। অংশগ্রহণকারীরা কয়েকদিনের জন্য বিশ্বমানের অটোমোটিভের সাথে সামঞ্জস্যপূর্ণ…

Read More

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাংলাদেশ ভবনের গেটে এসে উগ্র আচরণ ও হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। জানা গেছে, শনিবার (২০ ডিসেম্বর) রাতে কয়েকজন ভারতীয় নাগরিক সেখানে চিৎকার-চেঁচামেচি করে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেন। এ বিষয়ে জানতে চাইলে দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ গণমাধ্যমকে বলেন, শনিবার রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে তিনটি গাড়িতে করে কয়েকজন ব্যক্তি বাংলাদেশ ভবনের গেটের সামনে এসে চিৎকার-চেঁচামেচি করেন। তারা বাংলা ও হিন্দিতে কথা বলছিলেন। এ সময় ‘হিন্দুদের নিরাপত্তা দিতে হবে’ এবং ‘হাইকমিশনারকে ধরো’- এ ধরনের স্লোগান দেওয়া হয়। তিনি আরও বলেন, ওই ব্যক্তিরা পরে মূল গেটের সামনে এসে কিছুক্ষণ চিৎকার করে চলে যান।…

Read More

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি জানিয়েছেন, আগামী ২৮ ডিসেম্বর সরকারি পদ থেকে অব্যাহতি নিয়ে মনোনয়নপত্র জমা দেবেন। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে শৈলকুপা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির রুহের মাগফেরাত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। মো. আসাদুজ্জামান বলেন, বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন এবং ২৮ ডিসেম্বর থেকে দিন-রাত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে কাজ করবেন। তিনি বলেন, এলাকার উন্নয়ন ও সন্ত্রাস নির্মূলই তার নির্বাচনী লক্ষ্য। অনুষ্ঠানে তিনি…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসউদকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করেছে হাতিয়া থানা পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নোয়াখালীর হাতিয়া উপজেলার চরইশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নন্দরোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার যুবকের নাম ইসরাত রায়হান অমি। তিনি চরইশ্বর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম আজাদের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার ইসরাত রায়হান অমির বিরুদ্ধে হাতিয়া থানায় পূর্ব থেকেই তিনটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্নভাবে এলাকায় উত্তেজনা সৃষ্টির চেষ্টা করে আসছিলেন বলেও জানিয়েছে পুলিশ। ঘটনার সূত্রপাত…

Read More

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনায় তদন্তের অগ্রগতি জানাতে রোববার (২১ ডিসেম্বর) একটি সমন্বিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে র‌্যাব, বিজিবি ও পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশ নেওয়ার কথা রয়েছে। তারা এখন পর্যন্ত তদন্তে পাওয়া তথ্য ও গ্রেফতারদের বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন সংবাদ সম্মেলনে। এদিকে হাদিকে গুলির ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে হওয়া মামলাটি শনিবার (২০ ডিসেম্বর) হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী গণমাধ্যমকে বলেন, সব সংস্থা মিলে তদন্তের অগ্রগতি জানাতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে তদন্তের সার্বিক চিত্র উপস্থাপন করা হবে।…

Read More

শহীদুল ইসলাম শাহেদ,টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে ২০ ডিসেম্বর ২০২৫: দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে দায়িত্বপূর্ণ একালাসমূহে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে । এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৯-১২-২০২৫) দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে অভিযান পরিচালনা করে নৌবাহিনী। নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস এবং নৌবাহিনী কন্টিনজেন্ট টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজান এর বাসায় অভিযান চালায়। অভিযানকালে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের ঘর তল্লাশি করে দেশি-বিদেশি বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্রসমূহের মধ্যে রয়েছে তিনটি পিস্তল, ভিন্ন ভিন্ন মডেলের ০৯ রাউন্ড লাইভ এ্যামুনিশন, ০৪ রাউন্ড পিস্তল বল, দেশীয়…

Read More

বাংলাদেশে যে গণতন্ত্র শহীদ জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত হয়েছে এবং দেশনেত্রী খালেদা জিয়া যেটি লালন করেছেন, সেই গণতন্ত্র সঙ্গে করেই তারেক রহমান দেশে ফিরছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, তারেক রহমানের আগমন মানেই গণতন্ত্রের প্রত্যাবর্তন। দেশের জনগণ আজ তাকে স্বাগত জানাতে প্রস্তুত। শনিবার (২০ ডিসেম্বর) গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, যারা দেশের ভালো চায় না, দেশকে ভালোবাসে না, তারা দেখতে মানুষের মতো হলেও প্রকৃতপক্ষে মানুষরূপী শয়তান। তারা ১৯৪৭ সালে পাকিস্তানের বিরোধিতা করেছে,…

Read More

জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানাজায় অংশ নিতে এসে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন,  সারা বাংলাদেশ আজ কাঁদছে। শনিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, ওসমান হাদি শাহাদাৎ বরণ করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাকে যেন শাহাদাতের মর্যাদা দান করেন। তার জীবনের ত্রুটি-বিচ্যুতি যেন আল্লাহতায়ালা মাফ করেন। আল্লাহ তার করবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। ‘তিনি যে স্বপ্ন দেখেছিলেন আদিপত্যবাদ বিরোধী একটা ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, সে স্বপ্নের পূর্ণতা দেওয়ার জন্য দেশবাসীকে আপনি তৌফিক দান করুন। সারা বাংলাদেশ…

Read More