শহীদুল ইসলাম শাহেদ,টেকনাফ প্রতিনিধি অদ্য ১৯/১২/২০২৫ খ্রি. তারিখ ভোর অনুমান ০৪:২০ ঘটিকায় টেকনাফ মডেল থানা ও হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির একটি আভিযানিক দল টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউপিস্থ কুতুবদিয়া পাড়া এলাকার প্রবাসী করিম উল্লাহর বসত বাড়িতে বিশেষ অভিযান পরিচালনাকালে তার স্ত্রী মোস্তফা খাতুন মুন্নির শয়ন কক্ষ হতে ৮০,০০০ (আশি হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মাদক ব্যবসায়ী মোস্তফা খাতুন মুন্নি কে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত আসামী দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। টেকনাফ থানার ,এফআইআর নং-৫২, তারিখ- ১৯ ডিসেম্বর, ২০২৫; জি আর নং-৯২৯, তারিখ- ১৯ ডিসেম্বর, ২০২৫; ধারা- ৩৬(১) সারণির ১০(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; আটককৃত আসামী:…
Author: saiful islam
শহীদুল ইসলাম শাহেদ,টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ সদর হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী পাহাড় ও বাহাড়ছড়া ইউনিয়নের মেরিন ড্রাইভ সংলগ্ন পাহাড় গুলোতে দীর্ঘদিন ধরেই বেশ কিছু ডাকাত দল অস্থায়ী ঘাঁটি স্থাপন করে টেকনাফ এলাকাতে স্থানীয় এবং পর্যটকদের অপহরণ, গুম, খুন, মানবপাচার ইত্যাদি অপরাধ করে আসছিল। এ সমস্ত স্বশস্ত্র ডাকাত দল গুলোই একই সাথে সীমান্তে মাদক ও চোরাচালানের সম্পৃক্ত। ৬৪ বিজিবি’র গোয়েন্দা দল বেশ কিছুদিন ধরেই এই ডাকাত দলগুলোর বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম অব্যহত রেখে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখে আনুমানিক ১৮০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, হ্নীলা ইউনিয়নের আওতাধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর বিপরীতে রঙ্গীখালী পাহাড় এলাকাতে কিছু…
শহীদুল ইসলাম শাহেদ টেকনাফ,প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের ৯ জন জেলেকে আটক করছে আরাকান আর্মি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালের দিকে তাদেরকে আটক করা হয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম বিষয়টি নিশ্চিত করেছেন। আটক জেলেরা হলেন- টেকনাফের শাহপরীর দ্বীপ ডাঙ্গর পাড়ার বাসিন্দা মনজুর আলম (২৮), মো. আব্দুল্লাহ (২৬), মো. আনোয়ার (২৭), ওমর ফারুক (১৭), জাফর আলম (১৬), কবির আহমেদ (৫৫), মো. রাসেল (২৬), জসিম আহমেদ (১৮) ও মো. ইব্রাহীম (২১)আহমেদ উল্লাহ নামে স্থানীয় এক জেলে জানান, টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন সাগরে জেলেরা মাছ ধরছিলেন। এসময় আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে জেলেদের ধাওয়া দেয় ও তাদের মধ্যে ৯ জনকে আটক…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) কাছে নিরাপত্তা চেয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা এবং আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে এবি পার্টির দলীয় প্রার্থী আসাদুজ্জামান ফুয়াদ। বুধবার (১৭ ডিসেম্বর) নির্বাচন ভবনে গিয়ে নির্বাচন কমিশনের কাছে পৃথকভাবে এ সংক্রান্ত আবেদন করেন তারা। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ ও মো. আনোয়ারুল ইসলাম সরকারের সঙ্গে সাক্ষাৎ করে লিখিত আবেদন জমা দেন কাজী রেহা কবির সিগমা। কাজী রেহা কবির সিগমা আবেদনে কিশোরগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার প্রত্যয় ঘোষণা করে তিনি নির্বাচনী এলাকায় গণসংযোগ শুরু করেছেন…
জমির নামজারি নিয়ে দীর্ঘদিনের ভোগান্তি, দালালনির্ভরতা এবং ঘুষ-অনিয়মের অভিযোগ দূর করতে বড় ধরনের সংস্কার উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়। নামজারি প্রক্রিয়াকে দ্রুত, সহজ ও স্বচ্ছ করতে একসঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এসব পরিবর্তন কার্যকর হলে দুর্নীতির সুযোগ প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি জারি করা এক উচ্চপর্যায়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভূমি সেবায় জবাবদিহিতা নিশ্চিত করা এবং নাগরিকদের হয়রানি কমানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। নতুন নিয়ম অনুযায়ী, নামজারির আবেদন হবে পুরোপুরি কাগজপত্রভিত্তিক ও যাচাইযোগ্য। আবেদনকারীদের রেজিস্ট্রিকৃত দলিল, আগের মালিকের প্রাসঙ্গিক কাগজপত্র, জাতীয় পরিচয়পত্র এবং ছবি জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। প্রয়োজনীয় নথি না থাকলে…
বাংলা একাডেমি পরিচালিত চলতি বছরের ৮টি পুরস্কার ঘোষণা করা হয়েছে। পুরস্কৃতদের ২৭ ডিসেম্বর বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৮তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে পুরস্কার দেওয়া হবে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করেছে বাংলা একাডেমি। এক নজরে দেখে নেওয়া যাক কে কোন পুরস্কার জিতেছেন— সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন অধ্যাপক মনসুর মুসা (ভাষাভিত্তিক গবেষণার মূল্যায়নে)। পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা। মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন খসরু চৌধুরী (প্রকৃতি ও বিজ্ঞান-চর্চায় সামগ্রিক মূল্যায়নে)। পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা। মযহারুল ইসলাম কবিতা পুরস্কারে ভূষিত হয়েছেন সানাউল হক খান (বাংলা কবিতায় সামগ্রিক মূল্যায়নে)। পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা। সা’দত আলি…
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যায় প্রধান অভিযুক্ত ফয়সালকে পালাতে সহযোগিতাকারী প্রাইভেট কারের মালিক নুরুজ্জামানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। শুনানিতে তদন্ত কর্মকর্তা ফয়সাল আহমেদ আদালতকে বলেন, ঘটনার পর মামলার প্রধান আসামি ফয়সালকে পালাতে সহায়তা করেন নুরুজ্জামান। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, ফয়সালের মা-বাবাসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। সবাইকে জিজ্ঞাসাবাদ এবং ভিডিও ফুটেজ পর্যালোচনা করে মামলার সঙ্গে যারা জড়িত, তাদের গ্রেফতার করা হচ্ছে। ফয়সালকে পালাতে সহায়তার জন্য ওই আসামি গাড়ি ম্যানেজ করে দেন। পিপি আরও বলেন, ঘটনায় যারা জড়িত,…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিনাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ভোট নিয়ে কেউ সমাজে বিভাজন ও বিশৃঙ্খলা করবেন না। আগামী নির্বাচনকে কেন্দ্র করে সামাজিকভাবে কোনো বিশৃঙ্খলা তৈরি করা যাবে না। যে যার মতো করে ভোট দেবেন এবং পার্টি করবেন। যাকে মন চায় তাকে ভোট দেবেন। কিন্তু কেউ অস্থিরতা সৃষ্টি করবেন না। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ এলাকায় গণসংযোগ এবং পদযাত্রায় তিনি এসব কথা বলেন। হাসনাত বলেন, মার্কা নিয়ে কেউ বিবাদে জড়াবেন না। সমাজের সবাই মিলেমিশে এক সঙ্গে থাকবেন। ভোটের দিন যাকে খুশি তাকে ভোট দেবেন। নির্বাচনের আগে কেউ প্রতিহিংসামূলক বক্তব্য দেবেন না। সবাই মিলেমিশে একটি একতাবদ্ধ সমাজ…
শহীদুল ইসলাম শাহেদ,টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) কর্তৃক পরিচালিত এ অভিযানে ১ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, বৃহষ্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর রাত আনুমানিক ৪ টার দিকে হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১২ হতে আনুমানিক ৫০০ গজ দক্ষিণ-পূর্ব দিকে এবং বিওপি হতে আনুমানিক ০২ কিঃ মিঃ দক্ষিণ দিকে আনোয়ার প্রজেক্ট নামক স্থানে অবস্থান করে। আনুমানিক ০৫০০ ঘটিকায় মায়ানমার হতে একজন ব্যক্তি বাংলাদেশের দিকে আসতে দেখলে টহল দল তাকে চ্যালেন্স করলে তার হাতে থাকা কালো…
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের তফসিল ঘোষণার পরও জনগণের মধ্যে সংশয় রয়ে গেছে, নির্বাচন আদৌ হবে কিনা। একটি স্বাধীন দেশের জন্য এটি শুভ লক্ষণ নয়। আব্দুস সালাম অভিযোগ করে বলেন, আগে থেকেই নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা না দেওয়া এবং উপদেষ্টা পরিষদের বিভ্রান্তিকর বক্তব্য জনগণের উদ্বেগ বাড়িয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরম খাঁ হলে বাংলাদেশ গণতন্ত্র পরিষদের উদ্যোগে আয়োজিত ‘মহান বিজয় দিবস ও জিয়াউর রহমান এবং বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দেশের স্বার্থ রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনা…

