আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় দেওয়া বক্তব্যে তিনি এ কথা জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আজকে এই অনুষ্ঠানটি প্রথমত দুটি বিষয়—১৬ ডিসেম্বর আমাদের ‘বিজয় দিবস’ এবং একইসঙ্গে প্রায় ১৭ থেকে ১৮ বছর আপনাদের সঙ্গে যুক্তরাজ্যে ছিলাম; কিন্তু আগামী ২৫ তারিখে ইনাশাআল্লাহ আমি দেশে চলে যাচ্ছি। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সামনের দিনগুলো খুব সহজ হবে না। ঐক্যবদ্ধ থাকতে পারলে আমরা আমাদের পরিকল্পনাগুলো সফল করতে পারবো এবং আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো।
Author: saiful islam
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই মুহূর্তে দেশের প্রধান প্রয়োজন নির্বিঘ্ন, অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের মাধ্যমে জনকল্যাণমুখী ও জবাবদিহিমূলক সরকার গঠনের পরিবেশ নিশ্চিত করা। একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে মহান বিজয় দিবসে আমাদের অঙ্গীকার হোক—আমরা সব ধরনের বিভাজন ও হিংসা ভুলে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াবো। মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৫ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর মাধ্যমে পাঠানো এক বাণীতে এসব কথা বলেন তিনি। বাণীতে তারেক রহমান বলেন, দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জন করে। এ দিনে তিনি দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক শুভেচ্ছা ও…
বিজয় দিবস উপলক্ষ্যে সশস্ত্র বাহিনীর আয়োজনে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড স্কয়ারে সশস্ত্র বাহিনীর এই আয়োজনে অংশ নেন তিনি। মহান বিজয় দিবসটিকে আরও মহিমান্বিত ও আকর্ষণীয় করার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড স্কয়ারে একটি মনোজ্ঞ ফ্লাই পাস্ট, প্যারাজাম্প এবং বিশেষ এ্যারোবেটিক প্রদর্শনীর আয়োজন করা হয়। পাশাপাশি সশস্ত্র বাহিনী কর্তৃক এই অনুষ্ঠানে একটি সমন্বিত ব্যান্ড পরিবেশনেরও আয়োজন করা হয়। ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা দল কর্তৃক বাদ্য পরিবেশন করে এবং ঢাকার বাহিরে বাংলাদেশের বিভিন্ন জেলায় অবস্থিত সশস্ত্র…
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিথিপর্ন চিরাসাওয়াদি। রোববার (১৪ ডিসেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে উভয়পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ, সামুদ্রিক যোগাযোগ, অনলাইন প্রতারণা প্রতিরোধ, বহুপাক্ষিক সহযোগিতা এবং জনগণ থেকে জনগণ পর্যায়ের বিনিময়সহ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস থাইল্যান্ডের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পৃক্ততার কথা স্মরণ করে রাষ্ট্রদূতের দায়িত্বকালীন সময়ে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন। তিনি আসিয়ানে (আসিয়ান) বাংলাদেশের সদস্যপদ অর্জনে অন্তর্বর্তী সরকারের উদ্যোগের…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে আলোচনায় বেসেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার বিকাল ৪টায় এ বৈঠক শুরু হয়েছে বলে ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা করা হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে অবহিত হওয়া এবং গৃহীতব্য কার্যক্রম সম্পর্কে আলোচনা সভা আজ ১৪ ডিসেম্বর বিকাল ৪টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে সভায় নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন।’ সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব,…
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থার পরিস্থিতি জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। মেডিকেল বোর্ড জানিয়েছে, দ্বিতীয় দিনে পুনরায় করা সিটিস্ক্যানে দেখা গেছে ওসমান হাদির মস্তিষ্কের ফোলা আগের চেয়ে আরও বেড়েছে। যা অত্যন্ত উদ্বেগজনক ক্লিনিক্যাল পরিস্থিতি নির্দেশ করে। খবর বিবিসির। রোগীর ফুসফুসের কার্যকারিতা ও মেকানিক্যাল ভেন্টিলেটরের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। এই ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি বা অবনতি পরিলক্ষিত হয়নি। চেস্ট ড্রেইন টিউবও সচল রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, রোগীর কিডনির কার্যক্ষমতা বর্তমানে বজায় আছে এবং ক্রিয়েটিনিনের মাত্রা আগের চেয়ে কিছুটা হ্রাস পেয়েছে। তবে ব্রেন ইনজুরির কারণে শরীরের কিছু হরমোনগত ভারসাম্যহীনতা দেখা দিয়েছে, যা প্রতি ঘণ্টায় ইউরিন উৎপাদনে…
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো. আবদুল হান্নানকে ৩ দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। রোববার (১৪ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম শুনানি নিয়ে এ আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী এ তথ্য নিশ্চিত করেছেন। এদিন ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে হান্নানকে আদালতে হাজির করা হয়। পল্টন থানার উপ-পরিদর্শক সামিম হাসান প্রথমে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে আরেক আবেদনে চারটি কারণ উল্লেখ করে হান্নানের ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। রিমান্ড আবেদনে বলা হয়, ঘটনার সঙ্গে জড়িত আসামিদের…
নিজের ফেসবুক স্ট্যাটাসে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির প্রতি সংহতি প্রকাশ করে আবেগঘন বক্তব্য দিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, ‘এক হাদিকে থামিয়ে দিলেই আন্দোলন থেমে যাবে—এমনটা যারা ভাবছে, তারা ভুল করছে। এক হাদি থেকে হাজারো হাদি তৈরি হবে।’ স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, স্রোতের বিপরীতে কীভাবে চলতে হয় এবং মনের অব্যক্ত ভাষাকে কীভাবে শব্দে রূপ দিতে হয়—তা শরীফ ওসমান হাদি দেখিয়ে দিয়েছেন। তার ভাষায়, হাদি ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস শিখিয়েছেন এবং সমাজে সুশীলতার মুখোশে লুকিয়ে থাকা ভণ্ডামির চরিত্র উন্মোচন করেছেন। জাহিদুল ইসলাম আরও লেখেন, ‘তাগুতের উত্তরসূরীরা মনে করেছে, একজন হাদিকে হত্যা করলেই তাদের পথে আর কোনো…
শহীদুল ইসলাম শাহেদ,টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকায় মায়ানমারের অভ্যন্তরে ভোর ৬টা থেকে টানা গোলাগুলি ও বোমা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এতে সীমান্তবর্তী এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, এক ঘণ্টারও বেশি সময় ধরে বৃষ্টির মতো গুলিবর্ষণের শব্দ শোনা যায়। গোলাগুলির তীব্রতায় সীমান্তঘেঁষা গ্রামগুলোতে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এদিকে গোলাগুলির সময় হোয়াইক্যংয়ের এক বাসিন্দার বাড়িতে একটি গুলি এসে টিনের চাল ভেদ করে ঘরের ভেতরে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা। ঘটনার পর থেকে সীমান্ত এলাকার মানুষের মধ্যে চরম ভীতি ও উৎকণ্ঠা বিরাজ করছে। সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন এলাকাবাসী।
শহীদুল ইসলাম শাহেদ,টেকনাফ প্রতিনিধি: কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানাধীন সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের তুলাতুলী এলাকায় অভিযান পরিচালনা করে ১,০০,০০০(এক লক্ষ) পিস ইয়াবাসহ ০২ জন মাদককারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫। র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসবাদ দমন, অস্ত্র ও মাদক চোরাচালান নিয়ন্ত্রনে গোয়েন্দা নজারদারি ও অভিযান অব্যাহত রেখেছে। চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় অদ্য ১১ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ বিকালে র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্প) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, টেকনাফ থানাধীন সদর ইউপিস্থ তুলাতলী সাকিনস্থ ঢাকাইয়া বিল্ডিংয়ের পশ্চিম পাশে টেকনাফ টু কক্সবাজারগামী মেরিন ড্রাইভ পাকা রাস্তার উপর কিছু মাদককারবারী ইয়াবার একটি বড় চালান অন্যত্র পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে…

