Author: saiful islam

শহীদুল ইসলাম শাহেদ,টেকনাফ প্রতিনিধি মানব পাচার প্রতিরোধে সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) দীর্ঘদিন যাবৎ ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। উদ্ধারকৃত ভুক্তভোগীদের জবানবন্দি, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও নিজস্ব গোয়েন্দা তথ্যের সমন্বয়ে মানব পাচারকারী চক্রগুলোর তৎপরতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের ধারাবাহিকতায় প্রাপ্ত গোপন সংবাদে জানা যায় যে, খুরেরমুখ চেকপোস্টের দায়িত্বপূর্ণ মেরিন ড্রাইভ সংলগ্ন কাটাবুনিয়া জিরো পয়েন্ট এলাকায় সংঘবদ্ধ পাচারকারীরা অবৈধভাবে বিদেশ গমনেচ্ছুক কয়েকজন ব্যক্তিকে সমুদ্রপথে পাচারের উদ্দেশ্যে একটি ট্রলারে প্রস্তুত করে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২ বিজিবির অধিনায়কের নির্দেশনায় একটি বিশেষ দল গভীর রাতে আনুমানিক ০১০০ ঘটিকায় স্থানীয় জেলেদের সহায়তায় সন্দেহজনক ট্রলারটি কৌশলে ঘিরে ফেলে, বিজিবির উপস্থিতি টের…

Read More

শহীদুল ইসলাম শাহেদ,টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলায় ট্রাকের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশা খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ২টার দিকে হ্নীলা ইউনিয়নের আলীখালী রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন দুর্ঘটনাকবলিত অটোরিকশাচালক ফারুক (৩০) ও যাত্রী ইমান হোসেন (২৫)। তাঁদের মধ্যে ফারুক হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকার মো. সেলিমের ছেলে এবং ইমান হোসেন টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকার মো. সৈয়দ নূরের ছেলে। স্থানীয় বাসিন্দারা জানান, অটোরিকশাটি দুমড়েমুচড়ে খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ দুজন নিহত হন। টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. নুরুল আবছার আজকের পত্রিকাকে বলেন, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ…

Read More

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র জনগণ হতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজনে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। দিনব্যাপী অনুষ্ঠানে বিকেলে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আজ একটা জরিপের রিপোর্ট বের হয়েছে। সেখানে প্রশ্ন করা হয়েছিল যে, বেশি আসন এই নির্বাচনে কে পাবে? কোন দল? শতকরা ৬৬ ভাগ উত্তরদাতা বলেছে বিএনপি। আর শতকরা ২৬ ভাগ উত্তরদাতা বলেছে জামায়াতে ইসলামী। ডিফারেন্স হলো ৪৪ ভাগ। আর অন্যান্য যারা তারা তো…

Read More

টানা তিন বছর ধরে সাংবাদিক হত্যায় শীর্ষে আছে ইসরাইল। সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা বৈশ্বিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) এর বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। চলতি বছরে গাজায় ২৯ জন সাংবাদিক ইসরাইলের হামলায় নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) এএফপির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্যারিস ভিত্তিক সংগঠনটি তাদের প্রতিবেদনে জানায়, এ বছর বিশ্বজুড়ে ৬৭জন সাংবাদিক নিহত হয়েছেন। ২০২৪ সালে পেশাগত দায়িত্ব পালনকালে নিহত সাংবাদিকের সংখ্যা ছিল ৬৬। নিহতদের ৪৩ শতাংশই ইসরাইলি সেনার হামলায় নিহত হয়েছেন। যার ফলে, ইসরাইলকে’সাংবাদিকদের সবচেয়ে বড় শত্রু’ আখ্যা দেয় আরএসএফ। প্রকাশিত প্রতিবেদনে ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত নিহতদের তালিকাভুক্ত করা…

Read More

জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, দুর্নীতি কীভাবে বাংলাদেশকে পঙ্গু করে দিচ্ছে- তা বুঝতে দূরে যাওয়ার দরকার নেই। মেধার ভিত্তিতে চাকরি খুঁজতে বের হওয়া একজন গ্র্যাজুয়েটের সঙ্গে কথা বললেই বুঝবেন। মাসের পর মাস ধরে একটি সাধারণ সরকারি সেবা পেতে হিমশিম খাওয়া কৃষকের দিকে তাকান। হাসপাতালে গিয়ে এক তরুণের পরিবার কীভাবে ভোগান্তিতে পড়ে, সেটা শুনুন। অথবা ব্যবসা বাঁচিয়ে রাখতে ঘুস দিতে বাধ্য হওয়া উদ্যোক্তাদের ভোগান্তি দেখুন। তিনি বলেন,…

Read More

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকায় আজ লন্ডন নেওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। আপাতত ঢাকায় রেখেই খালেদা জিয়ার চিকিৎসা চলবে। ফলে এ নিয়ে দুই দফা পিছিয়েছে এয়ার অ্যাম্বুলেন্সের শিডিউল। সংশ্লিষ্ট সূত্র জানায়, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে ১২-১৪ ঘণ্টা বিমানযাত্রা উপযুক্ত মনে করছে না তার মেডিকেল বোর্ড। প্রতিদিনই অ্যাডভান্স ট্রিটমেন্ট দিচ্ছেন চিকিৎসকরা। মূল সমস্যা হলো একটি জটিলতা কেটে গেলে নতুন আরেকটি জটিলতা দেখা দেয়। একটি রোগের প্যারামিটার নিয়ন্ত্রণে থাকলেও আরেকটি বেড়ে যায়। লিভারের দীর্ঘদিনের পুরোনো জটিলতা নিয়ন্ত্রণে এলেও কিডনি নিয়ে উদ্বিগ্ন রয়েছে মেডিকেল বোর্ড। শারীরিক অবস্থা কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নতি না হওয়া পর্যন্ত খালেদা জিয়াকে বিদেশে নিয়ে…

Read More

রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধের তিন রাস্তার মোড়ে ইব্রাহীম হোসেন জুয়েল (৩৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় দুর্বৃত্তরা তার কাছে থাকা দুটি মোবাইলফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে গুরুতর আহত অবস্থায় ইব্রাহীমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আহত ইব্রাহিম ভোলার লালমোহন উপজেলার নুর ইসলামের ছেলে। বর্তমানে তিনি মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় ভাড়া থাকেন এবং ব্যাটারি ও টায়ারের ব্যবসা করেন বলে জানিয়েছেন স্বজনরা। আহত ইব্রাহীমের ভাই সোহেল বলেন, আমার ভাই ব্যাটারি ও টায়ারের ব্যবসা করেন। গতরাতে তার দোকানের ভেতরে ঢুকে ১০ থেকে ১২ জন দুষ্কৃতকারী হঠাৎ আমার…

Read More

লক্ষ্মীপুরের রামগতিতে বিএনপির নেতাকর্মীদের মারধর, দলটির ৩টি অফিস ভাঙচুর, খালেদা জিয়া, তারেক রহমান ও সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজানের ছবি–পোস্টার–ব্যানার ছিঁড়ে ফেলা এবং ২২ নেতাকে পিটিয়ে আহত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি। সোমবার (৮ ডিসেম্বর) রাত ১০টায় উপজেলার আলেকজান্ডার বাজারে বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। চর আলগী ইউনিয়ন বিএনপির সভাপতি তানভীর আহমেদ জুয়েল জানান, সোমবার বিকাল ৩টা থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) একটি জনসভা করে। ওই জনসভায় বিশেষ অতিথি করা হয় রামগতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ-সভাপতি শরাফ উদ্দিন আযাদ সোহলকে। স্থানীয় বিএনপি নেতাদের আপত্তির কারণে সোহেলকে জনসভায় উপস্থিত না থাকার অনুরোধ জানানো…

Read More

আন্দোলনরত ৮ দলের এক লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদেরের সভাপতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বৈঠকে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে-জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে জনমত গঠনের লক্ষ্যে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী প্রচার-প্রচারণা চালানো হবে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর শীর্ষ নেতাদের বৈঠকে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। বিজয় দিবস উপলক্ষ্যে প্রত্যেক দল পৃথক কর্মসূচি পালন করবে। দলগুলোর কার্যক্রম বেগবান করতে জেলা ও উপজেলাভিত্তিক লিয়াজোঁ কমিটি গঠন করা হবে। পাশাপাশি…

Read More

জেনেক্স ইনফোসিস ২০২৪–২৫ অর্থবছরে মুনাফা অর্জন করেছে মোট ২৬ কোটি ১৪ লাখ টাকা। শক্তিশালী মুনাফা সত্ত্বেও কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ঘোষণা করেছে মাত্র ১ শতাংশ নগদ লভ্যাংশ—শেয়ারপ্রতি মাত্র ১০ পয়সা। যা মোট মুনাফার মাত্র ৩.২১ শতাংশ। বাকি থাকা ২৫ কোটি ৩০ লাখ টাকা বা ৯৬.৭৯ শতাংশ সরাসরি স্থানান্তর করা হয়েছে রিটেইন আর্নিংসে, যা নিয়ে বাজারে তীব্র আলোচনার ঝড় উঠেছে। আইন অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানিগুলোকে ন্যূনতম ৩০ শতাংশ লভ্যাংশ বিতরণ করতে হয়। তা না হলে রিটেইন আর্নিংসে রাখা পুরো অংশের ওপর আরোপ হয় ১০ শতাংশ অতিরিক্ত কর। জেনেক্স ইনফোসিস নিজের সিদ্ধান্তে এখন সেই অতিরিক্ত কর হিসেবে গুনতে যাচ্ছে ২ কোটি ৫৩…

Read More