জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘৫শ’ না, আমি যদি দশ ভোটও পাই, তবুও এই দশজন ভোটারকে সঙ্গে নিয়ে দেবিদ্বারের জন্য কাজ করে যাব। তবুও জোট নয়, একাই নির্বাচন করব; প্রয়োজনে হারব।’ হাসনাত বলেন, মানুষ অনেক সময় মন্তব্য করেন—জোট না করলে নাকি আমি ৫শ’ ভোটও পাবো না। দেবিদ্বারের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে আমি মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি সেই ৫শ’ ভোটের জন্যই। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নে পদযাত্রা শেষে একটি উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। হাসনাত আরও বলেন, এলাকার কিছু মুরুব্বি কানে কানে জানতে চান, তিনি…
Author: saiful islam
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ১৯ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৭ টাকা ৫৮ পয়সা লোকসান হয়েছিল। সর্বশেষ বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ১ টাকা ৮৫ পয়সা, যা আগের বছর ছিল ২ টাকা ৪২ পয়সা।…
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, কোম্পানিটির শেয়ার দর টাকা ০৭ পয়সা বা ১০ দশমিক ১৪ শতাংশ কমেছে। দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এফএএস ফাইন্যান্স। কোম্পানিটির শেয়ার দর ১০ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা সামিট অ্যালায়েন্সের শেয়ার দর ৯ দশমিক ৬৯ শতাংশ কমেছে। এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড, বাংলাদেশ ওয়েলডিং, ডিবিএইচ ফাইন্যান্স, শাহজিবাজার পাওয়ার, রিজেন্ট টেক্সটাইল, ফারইস্ট ফাইন্যান্স…
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের শীর্ষে উঠে এসেছে দর বৃদ্ধি পেয়েছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, এদিন কোম্পানির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৮৬ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়। দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল কাট্টালি টেক্সটাইল। কোম্পানিটির শেয়ারদর ৬ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা এমবিএল ১ম মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে ৫ দশমিক ৫৫ শতাংশ। এছাড়াও, ডিএসইতে দর…
পঞ্চগড়ে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ, যার ফলে ভোর থেকেই শীতের অনুভূতি আরও তীব্র হয়ে ওঠে। মঙ্গলবার (২ ডিসেম্বর) এ মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এরপর টানা তিনদিন (বুধবার-শুক্রবার) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে স্থির ছিল। শুক্রবার সকাল ৯টায় তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯২ শতাংশ। ঘন কুয়াশার কারণে সড়কে দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে ধীরে চলতে হয়েছে। সেদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা…
বিএনপির সঙ্গে দীর্ঘ ২০ বছরের রাজনৈতিক সম্পর্কের অবসান ঘোষণা করেছে বাংলাদেশ লেবার পার্টি। শুক্রবার (৫ ডিসেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নির্বাহী কমিটির সভা শেষে এ ঘোষণা আসে। সভার সভাপতিত্ব করেন পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় । এতে বলা হয়, ২০০৬ সাল থেকে বিএনপির সমমনা জোট, ১৮ দল, পরে ২০ দলীয় জোট এবং যুগপৎ আন্দোলনে ঘনিষ্ঠ শরিক হিসেবে কাজ করেছে লেবার পার্টি। ডা. ইরানের গ্রেফতার, যুবলীগের হামলা, অসংখ্য মামলা, পাঁচবার কারাবরণ, জুলাই আন্দোলনে দুই কর্মীর মৃত্যু—এসব স্মরণ করে লেবার পার্টি দাবি করেছে, তারা ছিল বিএনপির ‘সবচেয়ে নিবেদিত, বিশ্বস্ত…
‘আমার জীবনের হায়াত কমিয়ে হলেও বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দেন। ’ খালেদা জিয়ার সুস্থতা কামনায় এমনই প্রার্থনা করেছেন ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আল ফাতাহ খান। শুক্রবার (৫ ডিসেম্বর)) বাদ জুমা উপজেলার পাঁচবাগ ইউনিয়নের পালের বাজার জামে মসজিদে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ প্রার্থনা করেন। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা এমদাদুল হক। এতে উপজেলা ও পাগলা থানার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শহীদুল ইসলাম শাহেদ,টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫ তারিখ রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, আজ ৪ ডিসেম্বর ২০২৫ তারিখ বৃহস্পতিবার সকাল ১১টায় এম ভি মায়ের দোয়া নামক একটি যাত্রীবাহী বোট টেকনাফের কায়োকখাল হতে ৪৫ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে গমন করে। অতঃপর দুপুর ১২টায় বোটটি টেকনাফের শাহপরী সংলগ্ন গোলারচর এলাকায় পৌঁছালে শ্যাফট ভেঙে যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। এসময় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর একটি টহল দল সমুদ্রে ভাসতে থাকা যাত্রীবাহী বোটটি দেখতে পায় এবং বিকল হওয়া বোটসহ ৪৫ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত যাত্রীদের…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ জন্ম লাভ করবে বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এই নির্বাচন আমাদের নতুন বাংলাদেশের দরজা খুলে দেবে। কাজেই নতুন বাংলাদেশের যে জন্ম হবে, এখানে যারা (এসপি) উপস্থিত আছি তাদের ভূমিকা হলো ধাত্রীর ভূমিকা। আমরা যেন সুন্দর, সুষ্ঠুভাবে সেই জন্মটা দিতে পারি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সদ্য পদায়ন পাওয়া দেশের সব জেলার পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। নির্বাচনকালীন দায়িত্বপালন ও মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসপিদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে এই বৈঠকের আয়োজন করা হয়। তিনি বলেন, নতুন বাংলাদেশ তো নিজে নিজে আসমান…
লন্ডন থেকে ঢাকায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। বাংলাদেশে পৌঁছানোর পর খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে নিয়ে লন্ডন যাত্রা করবেন তিনি। বিএনপির উচ্চ পর্যায়ের একটি সূত্র যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছে। লন্ডন থেকে জোবাইদা রহমানের সঙ্গে তারেক রহমানের মেয়ে জায়মা রহমানও ঢাকা আসছেন বলে সূত্রটি জানিয়েছে। এদিকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে আগামীকাল শুক্রবার তিনি রওনা হতে পারেন।এয়ার অ্যাম্বুলেন্সে চিকিৎসকসহ তার সঙ্গে থাকবেন ১৬ জন। আজ বৃহস্পতিবার দুপুরের মধ্যে খালেদা জিয়ার সর্বশেষ চিকিৎসা পরিস্থিতি ও বিদেশে পাঠানোর…

