Author: saiful islam

ঢাকার চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকায় পাশাপাশি দুটো ভবনে লাগা আগুন নেভাতে গিয়ে সরু রাস্তা আর ঘিঞ্জি পরিবেশের কারণে গলদঘর্ম হতে হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীদের। ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন জানান, আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে সরু সড়ক দিয়ে তাদের পানিবাহী গাড়িও ভেতরে প্রবেশ করতে পারেনি। “পুরান ঢাকার রাস্তাঘাটের অবস্থা আপনারা জানেন। রাস্তায় গাড়ি আনা খুবই কষ্টকর। আমরা বড় একটা পানিবাহী গাড়ি নিয়ে এসেছিলাম, ওই গাড়িটা ঘটনাস্থলে পৌঁছতে পারে নাই। পানিবাহী গাড়ি থেকে কষ্ট করে অনেক দূর থেকে পাইপ টেনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি।” সোমবার বিকাল ৪টা ৪২ মিনিটে ডালপট্টি এলাকায় তিন তলা একটি ভবনের তৃতীয় তলায় আগুন লাগার…

Read More

গাজীপুরের কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি টিনশেড কলোনির ৭৫টি ঘর পুড়ে গেছে। সোমবার সকালে উপজেলা পল্লীবিদ্যুৎ দীঘিরপাড় এলাকায় ওই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ওই এলাকার মহিউদ্দিনের টিনশেড কলোনির শাহনাজ বেগমের কক্ষ থেকে ইলেকট্রিক শর্টসার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পাশের বায়োজিদ মাস্টারের দুই কলোনিতে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কক্ষে বসবাস করা…

Read More

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ১৮ কোটি মানুষের বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, আমরা দুর্নীতিমুক্ত সমাজ, ন্যায় বিচার, অর্থনৈতিক স্বাধীনতা এবং তাঁবেদারি নয়—একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যেতে চাই। তিনি বলেন, ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে। প্রশাসনিক ক্যু করার চেষ্টা করছে। আগামী নির্বাচনে ছলে-বলে কৌশলে ক্ষমতায় যেতে কেউ কেউ ষড়যন্ত্রের জাল বিচ্ছাচ্ছে। তরুণদের ভোটাধিকার হরণের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন এবং আগামীতে ইসলামী দলগুলোর হাতে দেশ তুলে দেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। সোমবার দুপুরে খুলনার ঐতিহাসিক বাবরী চত্বরে (শিববাড়ী মোড়) আট দলেরবিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুর্নীতি, অন্যায় আর তাবেদারিমুক্ত…

Read More

দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি চলবে। যার ফলে দ্বিতীয় দিনের মতো স্থগিত থাকছে বার্ষিক পরীক্ষা। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের’ আহ্বায়ক আবুল কাসেম মোহাম্মদ শামছুদ্দীনের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ঘোষিত এ কর্মসূচিতে সারা দেশের শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন বলে সংগঠনটি জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আগামীকালও (মঙ্গলবার) আগের মতোই পরীক্ষা বর্জনসহ লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি চলবে। আজ সারা দেশে তৃতীয় দিনের মতো সব প্রাথমিক বিদ্যালয়ে স্বতঃস্ফূর্ত পরীক্ষা বর্জন ও কর্মবিরতি পালন করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, সহকর্মী শহীদ ফাতেমা আক্তারের আত্মত্যাগ ও দুই শতাধিক সহকর্মীর রক্ত বৃথা যেতে দেব না। একই…

Read More

শহীদুল ইসলাম শাহেদ,টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন থেকে টেকনাফ ফেরার পথে শাহপরীর দ্বীপের ঘোলারচর এলাকায় একটি স্পিডবোট দুর্ঘটনায় দুইজনের প্রাণহানি ঘটেছে। শনিবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত স্পিডবোটে শিশুসহ মোট সাতজন যাত্রী ছিলেন। স্পিডবোটের চালক মো. আরিফ জানান, সেন্টমার্টিন থেকে টেকনাফের পথে শাহপরীর দ্বীপের ঘোলারচর এলাকায় ঢেউয়ের কারণে স্পিডবোটটি হঠাৎ উল্টে যায়। পরে অন্য একটি স্পিডবোট এসে যাত্রীদের উদ্ধার করে। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশিফ আলভী জানান, দুর্ঘটনায় সেন্টমার্টিন পূর্বপাড়া এলাকার মরিয়ম খাতুন (৩৫) এবং মহিমাকে (৫) হাসপাতালে আনার আগেই মারা যান। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, সেন্ট…

Read More

‎‎চট্টগ্রামের ফটিকছড়িতে ঝটিকা মশাল মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী। ‎‎রোববার (৩০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার নানুপুর এলাকায় এ মিছিল করেন তারা। ‎‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ১০ থেকে ১২ জন নেতাকর্মী নানুপুর লায়লাকবির কলেজ এলাকা থেকে মিছিলটি শুরু করেন। মিছিলটিতে নেতৃত্ব দেন জাহিদ নামে প্রবাসী আওয়ামী লীগ নেতা। তার সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের বিভিন্ন নেতাকর্মী ছিলেন । কয়েক মিনিটের মধ্যেই মিছিলটি শেষ করে সটকে পড়েন তারা। ‎‎মিছিলের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, প্রবাসী জাহিদের নেতৃত্ব একটি ব্যানার ধরে মশাল মিছিল করা হয়। মিছিলে থাকা কয়েকজন…

Read More

শহীদুল ইসলাম শাহেদ,টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে ২৮ নভেম্বর ২০২৫ তারিখ বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) দমদমিয়া চেকপোস্টে নিয়মিত তল্লাশীকালে বিজিবি সদস্যদের চোখ ফাঁকি দিয়ে মাদক পাচারের সময় মাদক কারবারীসহ দেশীয় চোলাই মদ আটক করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ দমদমিয়া বিওপি সংলগ্ন সড়কপথ ব্যবহার করে মাদক পাচার করা হবে। প্রাপ্ত তথ্যের প্রেক্ষিতে ২ বিজিবি অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনা অনুযায়ী দমদমিয়া চেকপোস্ট এলাকায় অভিযানিক দলের টহল ও সতর্কতা বৃদ্ধি করা হয়। পরিকল্পনা অনুযায়ী আজ ১৯২০ ঘটিকায় দমদমিয়া চেকপোস্টে দায়িত্বরত সদস্যগণ টেকনাফগামী বিভিন্ন যানবাহন তল্লাশী কার্যক্রম পরিচালনার এক পর্যায়ে লক্ষ্য…

Read More

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনার ফাঁসি দেখার সৌভাগ্য দেন। শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর একটি হাসপাতালে অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গিয়ে সাংবাদিকদের সামনে তিনি এ মন্তব্য করেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আল্লাহ যেন ওই জিনিসটা (শেখ হাসিনার ফাঁসি) বেগম খালেদা জিয়াকে দেখায়, যার কারণে তার আজকে এই পরিণতি হয়েছে। বেগম খালেদা জিয়াকে জেলে সঠিক চিকিৎসা নিতে দেয়নি। যদি কোনো ডাক্তার তার চিকিৎসা করতে আসতেন, তখন তাকে হয়রানি করা হতো। এভাবে ক্রমশ তার স্বাস্থ্যের অবনতি ঘটে।’ এনসিপি নেতা আরও বলেন, ‘দল-মত নির্বিশেষে দেশবাসী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে।…

Read More

শহীদুল ইসলাম শাহেদ,টেকনাফ প্রতিনিধি: জেলের জালে ধরা পড়েছে ১৬৬ কেজি ওজনের একটি বিশাল আকৃতির ভোল মাছ। মাছটি ১ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। বৃহস্পতিবার কক্সবাজারের টেকনাফ সদর বাহারছড়া সাগরে মাছ ধরতে গেলে এই বিশাল আকৃতির মাছটি ধরা পড়ে জেলেদের জালে। অতিরিক্ত ওজনের কারণে মাছটি নৌকায় তুলতে বেশ বেগ পেতে হয় জেলেদের। নৌকার মালিক জানান, এত বড় মাছ তুলতে তাদের যথেষ্ট কষ্ট হয়েছে। জেলে সাইফুল ইসলাম বলেন, এত বড় মাছ জীবনে কখনো দেখিনি, তুলতেই হিমশিম খেতে হয়েছে। মাছটির দাম ২ লাখ টাকা হাঁকানো হলেও পরে বাহারছড়ার মাছ ব্যবসায়ী করিম সওদাগর ১ লাখ ৮০ হাজার টাকায় এটি ক্রয় করেন। ক্রেতা…

Read More

পাঁচদিনের মাথায় ঢাকায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে এ ভূকম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৬। এটা মৃদু। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল।

Read More