Author: saiful islam

সাধারণ মানুষের কাছ থেকে সংগ্রহ করা প্রায় ৪৭ লাখ টাকায় নির্বাচনের খরচ চালাবেন ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় নির্বাচনের ব্যয় নির্বাহের জন্য অর্থপ্রাপ্তির সম্ভাব্য উৎসের বিবরণীতে এ তথ্য উল্লেখ করেন তিনি। বিবরণীতে তিনি বলেন, জনসাধারণ থেকে ‘ক্রাউড ফান্ডিংয়ের’ (গণঅনুদানের মাধ্যমে অর্থ সংগ্রহ) মাধ্যমে অর্থ সংগ্রহ করেছেন। ওই অর্থের পরিমাণ ৪৬ লাখ ৯৩ হাজার টাকা। জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব থাকাকালে নির্বাচনি ব্যয় চালাতে অর্থ সংগ্রহ করেন তাসনিম জারা। এর মধ্যেই নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনি জোট নিয়ে পদত্যাগ করেন তিনি। ঘোষণা দেন ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার ২০টি আসনের জন্য দাখিলকৃত ২৩৮টি মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ শনিবার (৩ জানুয়ারি)। রাজধানীর দুটি পৃথক স্থানে এই বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরীর ১৩টি আসনের মনোনয়নপত্র বাছাই হবে সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে। বাকি আসনগুলোর বাছাই কার্যক্রম চলবে আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) সম্মেলন কক্ষে। এদিন প্রার্থীর যোগ্যতা-অযোগ্যতা ও হলফনামার তথ্য বিশ্লেষণ করে রিটার্নিং অফিসাররা মনোনয়নপত্র বৈধ বা বাতিলের ঘোষণা দেবেন। বাছাইয়ে বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল দাখিল করতে পারবেন। আপিল নিষ্পত্তির পর কমিশনের নির্দেশনা অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী…

Read More

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এক জীবনের মহাকাব্য, বাংলাদেশের মা দেশনেত্রী খালেদা জিয়া রেইনবো নেশনের স্বপ্ন দেখিয়েছিলেন। সব রং মিলে যেমন রঙধনু হয়েছে, তেমনি সব সম্প্রদায়ের মানুষ, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন। সেই দেশকে দেখতে চেয়েছিলেন দেশনেত্রী খালেদা জিয়া। শুক্রবার দুপুরে নগরীর প্যারেড মাঠে ড. জ্ঞানশ্রী মহাথেরোর ‘জাতীয় অনিত্য সভা ও স্মৃতিচারণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ড. জ্ঞানশ্রী মহাথেরো আজীবন যা করে গেছেন, তা আমরা অনুসরণ করতে পারিনি। আজকে সময় এসেছে সবাই মিলে এগুলো অনুসরণ ও ধারণ করার। তার দর্শন আগামীর জাতি গঠনে আমাদের জন্য পাথেয় হয়ে…

Read More

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শুক্রবার বাদ জুমা রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ সারা দেশে মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন মন্দির, গির্জায়ও বিশেষ প্রার্থনা সভা হয়েছে। সেইসঙ্গে এদিন তিন দিনের রাষ্ট্রীয় শোক শেষ হয়। বিএনপির উদ্যোগে এদিন বাদ আসর রাজধানীর গুলশানে কেন্দ্রীয় আজাদ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দারসহ পরিবারের সদস্যরা অংশ নেন। নেতাদের মধ্যে অংশ নেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, ইকবাল হাসান মাহমুদ টুকু,…

Read More

মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ তথ্য জানান। প্রেস সচিব বলেন, ‘মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানো হয়েছে। আগে কাস্টমস ডিউটি ছিল ২৫ শতাংশ। এখন তা ১০ শতাংশ করা হয়েছে। দেশে উৎপাদিত ফোনের ট্যাক্স ১০ শতাংশ থেকে ৫ শতাংশ করা হয়েছে।’ সরকারের এই পদক্ষেপে বাংলাদেশে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি আরও বেশি ব্যাপকতা পাবে বলে আশা ব্যক্ত করেন তিনি। শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশে প্রচুর বিদেশ থেকে ইউজ মোবাইল ফোন আনা হয়। এনে কিছুটা রিপাবলিশ করে এটা বিক্রি করা হয়। এতে আমাদের ক্রেতা…

Read More

শুল্ক না কমিয়ে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে বিটিআরসি ভবন ভাঙচুর করছে বিক্ষোভকারীরা। হঠাৎ এমন আক্রমণে আতঙ্কিত হয়ে পড়েছেন বিটিআরসির কর্মকর্তারা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকালে বিটিআরসি ভবনের সামনে অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন মোবাইল ব্যবসায়ীরা। বিকেল ৪টার দিকে এই ভাঙচুর শুরু হয়। পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান বলছেন, ‘ওরা আকস্মিকভাবে হামলা চালিয়েছে। ইটপটকেল ছুঁড়ে মারছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি।’ হামলায় বিটিআরসির মসজিদের কাঁচ ভেঙে যায়। এমন সময় সেখানে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা নামাজ পড়ছিলেন। তবে তাৎক্ষণিক কেউ আহত হয়েছেন বলে জানা যায়নি। প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা যুগান্তরকে বলেন, ‘হঠাৎ করে ভাঙচুর শুরু হয়েছে। রাস্তা থেকে কয়েকশ…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন ১১ লাখ ৮৩ হাজার ছাড়িয়েছে। আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকালে ইসির ওয়েবসাইট ((https://portal.ocv.gov.bd/report/by-country) থেকে বিষয়টি জানা গেছে। গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়েছে, চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। যেসব দেশে নিবন্ধন চলছে, সেগুলোর মধ্যে রয়েছে- দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, বাংলাদেশ ইত্যাদি। মোট নিবন্ধন করেছেন…

Read More

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বৃহস্পতিবার চলছে দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক। বুধবার (৩১ ডিসেম্বর) থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। আগামীকাল শুক্রবার (২ জানুয়ারি) শেষ হবে শোক। রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচি হিসাবে আজও বাংলাদেশের সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। সচিবালয়ে গিয়ে দেখা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় থাকা নতুন ১ নম্বর ভবনে অর্ধনমিত জাতীয় পতাকা উড়ছে। কর্মকর্তাদের কেউ কেউ কালো ব্যাজ ধারণ করেছেন। এছাড়া সচিবালয়ের কাজকর্ম স্বাভাবিকভাবেই চলছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাগফেরাতের জন্য শুক্রবার বাংলাদেশের সব মসজিদে বিশেষ…

Read More

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষের জন্যই খালেদা জিয়ার এমন ঐতিহাসিক বিদায় যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়েছে। আর সেটি সম্ভব হয়েছে যাদের যত্ন, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের কারণে; তাদের সবাইকে আমি অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাই। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই কথা বলেন। পোস্টে তারেক রহমান লিখেছেন, ‌‘গতকাল, আমার জীবনের এক গভীর শোকের মুহূর্তে, আমি আমার মায়ের শেষ বিদায় দিতে পেরেছি। এটি এমন এক ঐতিহাসিক বিদায়, যা দেশের মানুষের জন্য যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়েছে। আর সেটি সম্ভব হয়েছে যাদের যত্ন, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের কারণে; তাদের সবাইকে…

Read More

রাজউক ও জাইকা (জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি)-এর যৌথ উদ্যোগে ট্রেইনার অব ট্রেইনার্স (টিওটি) দক্ষতা, উপস্থাপন কৌশল ও বাস্তব অভিজ্ঞতার স্বীকৃতিস্বরূপ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর জোন–৭/১-এর অথরাইজড অফিসার মো. ইলিয়াসকে ‘বেস্ট টিওটি (বেস্ট ট্রেইনার অব ট্রেইনার্স)’ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) এরাদুল হক এবং পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) মো. মনিরুল হক। স্ট্রাকচারাল সেফটি (কাঠামোগত নিরাপত্তা), ফায়ার সেফটি (অগ্নি নিরাপত্তা) এবং কনস্ট্রাকশন ইনস্পেকশন (নির্মাণ পরিদর্শন) বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমে সফলভাবে প্রশিক্ষণ প্রদান করায় তাঁকে এই সম্মাননা…

Read More