Author: saiful islam

জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নিয়মিত কাজ করছেন টিভি নাটক ও ওটিটি কনটেন্টে। সিনেমায়ও তার উপস্থিতি রয়েছে। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত একটি ওয়েব সিরিজ। এছাড়া নতুন একটি ওয়েবের কাজেও যুক্ত হয়েছেন। বর্তমান ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন এই অভিনেত্রী। ‘চক্র’ থেকে কেমন সাড়া পেলেন? ভালো সাড়া পাচ্ছি। দর্শক সাড়া ভালো পাওয়াতেই এর দ্বিতীয় সিজন নির্মাণ হতে যাচ্ছে। সিরিজটির শুটিং শুরুর পর থেকেই খুব ভয়াবহ কিছু অদ্ভুত ঘটনার মধ্য দিয়েই আমাদের যেতে হয়েছে। এটি মুক্তির পরও আমার গলা শুকিয়ে আসছিল। ঘুমের মধ্যেও আমি দুঃস্বপ্ন দেখেছি। এছাড়া ফেসবুকে ভক্তরা তাদের ভয়ংকর অভিজ্ঞতা জানাচ্ছিলেন। শুটিংয়ে কী এমন হয়েছিল যা…

Read More

বোলিংয়ে এসেই সফল মোস্তাফিজুর রহমান। পরপর দুই ওভারে আফগানিস্তানের প্রথম সারির ৩ তারকা ব্যাটসম্যানকে ফেরালেন মোস্তাফিজ। অষ্টম ওভারে বোলিংয়ে এসেই রহমত শাহকে ফেরান মোস্তাফিজ। ঠিক পরের ওভারে বোলিংয়ে এসে সাদিকুল্লাহ অটল ও আজমত উল্লাহকে ফেরান কাটার মাস্টার। ১০ ওভারে ৩৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে আফগানরা। আফগান শিবিরে প্রথম আঘাত হানেন তাসকিন আহমেদ। এই গতিময় পেসারের বলে উইকেট থেকে বেরিয়ে ড্রাইভ করতে চেয়েছিলেন রহমানউল্লাহ গুরবাজ। তাসকিনের ফুল লেংথের বল এজ হয়ে চলে যায় উইকেটকিপার মুশফিকুর রহিমের গ্লাভসে। ১.৫ ওভারে দলীয় ৭ রানে ফেরেন গুরবাজ। তার আগে ৭ বলে এক বাউন্ডারিতে করেন ৫ রান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান ক্রিকেট…

Read More

বলিউডে একসময় একতরফা সিনেমা করেছেন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। তারপর হলিউডে পাড়ি দিয়েছেন এ অভিনেত্রী। সেখানেও গান, টিভি সিরিজ ও ছবিতে কাজের পাশাপাশি রিয়্যালিটি শোয়েও যোগ দিয়েছেন প্রিয়াংকা চোপড়া। ‘কোয়ান্টিকো’, ‘বেওয়াচ’, ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস’ এবং সম্প্রতি ‘সিটাডেল’, হলিউডের প্রতিটি কাজে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন এ অভিনেত্রী। তবে হলিউডে সফরের শুরুর দিকে কেন ‘বি-গ্রেড’ ছবিতে অভিনয় করেছিলেন প্রিয়াংকা চোপড়া তা নিয়ে প্রশ্ন উঠেছে একাধিকবার। এ বিষয়ে প্রিয়াংকা চোপড়া বলেন, বলিউডে আমাকে ক্রমশ কোণঠাসা করা হচ্ছিল। একটা সময়ের পর আমাকে কোনো ছবিতে নেওয়া হচ্ছিল না। লোকজনের সঙ্গে মতান্তর হচ্ছিল। তিনি বলেন, এখানেই শেষ নয়; এই খেলায় আমি পারদর্শী নই। ইন্ডাস্ট্রির অন্দরে এত রাজনীতি সামাল…

Read More

কখনো মায়ের অবাধ্য হন না বলিউডে এ প্রজন্মের ব্যস্ততম ও জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান। অর্থ, যশ, খ্যাতি— সবই পেয়েছেন তিনি। এখনো মাকে ভয় পান। মেনে চলেন মায়ের কথা। সে কারণে মায়ের নিষেধ, তাই কখনো মদ ছুঁয়ে দেখেননি তিনি।  তবে নেশা একটা রয়েছে তার, আর সেটি কী জানালেন এ অভিনেতা। এদিকে বক্স অফিসে প্রথম দিনেই ছক্কা হাঁকিয়েছে তার সাম্প্রতিক ছবি ‘ভুলভুলাইয়া ৩’। দীপাবলিতে মুক্তিপ্রাপ্ত এ ছবি ইতোমধ্যে ১০০ কোটি রুপি ছুঁয়ে ফেলেছে। এত সাফল্য, তবু মাথা ঘুরে যায়নি তার, মদ ছুঁয়ে দেখেননি কখনো। মায়ের নিষেধ ছিল তাই। মদ কেমন তা ছুঁয়ে দেখার ইচ্ছাও হয়নি কখনো। তবে একটা নেশা আছে  তার। সেখানেও…

Read More

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম তালুকদার। ২০০৫ সালেও উপজেলার রানীরহাট বাজারে তার একটি সিমেন্টের দোকান ছাড়া আর কিছুই ছিল না। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যাওয়ার পর ১৫ বছরে সেই তিনিই অন্তত দুইশ কোটি টাকার মালিক হয়েছেন। ওই এলাকার সংসদ-সদস্য ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। তার দাপট দেখিয়ে ওই সম্পদ গড়েন তিনি। নিজ ছাড়া স্ত্রীর নামেও কিনেছেন জমি, গড়েছেন ভবন। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় হয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। মাদ্রাসার এতিমদের টাকাও আত্মসাৎ করেছেন তিনি। স্থানীয়দের তথ্য মতে, শামসুল আলম রাঙ্গুনিয়া উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মধ্য ঘাগড়া এলাকার বাসিন্দা। তার বাবা লালু মিয়া ছিলেন ধানের কলের মিস্ত্রি।…

Read More

আসমা নীরা। একটি নিম্নমধ্যবিত্ত পরিবারের মেয়ে। রাজধানীর গোপীবাগে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকে। বাবা মতিঝিলে একটি বাণিজ্যিক কোম্পানি আপিসে মাঝারি বেতনে চাকরি করেন। নীরা একটা ইউনিভার্সিটি কলেজে পড়ে। তাদের শিক্ষাপ্রতিষ্ঠানটি সহশিক্ষার। ছেলেমেয়ে একত্রে পড়ার ব্যবস্থা সেখানে। জুলাইয়ের ছাত্র-গণঅভ্যুত্থানে নীরা সক্রিয়ভাবে অংশ নিয়েছিল। পথে নেমেছিল ঝুঁকি নিয়ে। ছোটভাই মিলুকে সঙ্গে করে মিছিলে, মানববন্ধনে ও অবস্থান কর্মসূচিতে শামিল হয়েছে সে।ছাত্রলীগের অত্যাচার ও বাড়াবাড়ি এবং মেয়েদেরকে ক্রমাগত অসম্মান করায় নীরা ছিল প্রচণ্ড ক্ষুব্ধ। মনে মনে সে এর প্রতিকার চাইতো সব সময়। রাজপথ উত্তাল হয়ে ওঠায় নীরাও নেমে আসে। এই আন্দোলনকে সে ছাত্রলীগের মাস্তানির উপযুক্ত জবাব বলেই ধরে নিয়েছিল। মিরপুরের একটি মসজিদের মোয়াজ্জিন আব্দুস…

Read More

নরসিংদীর চরাঞ্চলে হঠাৎ ঝড়ো হাওয়াসহ ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার করিমপুর ও নজরপুর এবং রায়পুরা উপজেলার চর আড়ালিয়াসহ জেলার বিভিন্ন স্থানে বেশ কিছু অঞ্চলে ব্যাপক শিলাবৃষ্টি হয়। বছরের এ সময়ে এমন শিলাবৃষ্টি আগে কখনোই দেখেনি নরসিংদীবাসী। এতে ফসলের মাঠের বেশ কিছু স্থানে এক ফুট পর্যন্ত বরফ জমা হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। বুধবার (৬ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নরসিংদীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আজিজুর রহমান। স্থানীয়রা জানান, সন্ধ্যায় হঠাৎ করেই আকাশে কালো মেঘ দেখা দেয়। মুহূর্তেই সেটি ঝড়ের পাশাপাশি শিলাবৃষ্টিতে রূপ নেয়। একপর্যায়ে আকাশ থেকে ১ থেকে ৩ ইঞ্চির শিলা মাটিতে পড়তে থাকে। এতে ঘরবাড়ির টিনের…

Read More

রাজশাহীর বাগমারায় ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল আহাদকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার উত্তর একডালা নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। থানার ওসি তৈহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, গত ৫ আগস্ট বাগমারা আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদের নেতৃত্বে আওয়ামী লীগের দুইশতাধিক নেতা-কর্মী হাতে হাসুয়া, লাঠি, লোহার রড, রামদা, চাইনিজ কুড়াল, হকিস্টিক, পিস্তল ও ককটেলসহ বিভিন্ন অস্ত্র-শস্ত্র নিয়ে ছাত্র-জনতার আন্দোলনে হামলা চালায়। হামলাকারীরা বিএনপি নেতা শিমুল আলীসহ কয়েকজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে এবং গুলি করে হত্যার চেষ্টা করে। এসব হামলার ঘটনায় আহতরা সাবেক এমপি আবুল কালাম আজাদসহ আওয়ামী লীগের…

Read More

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অন্যতম মূল নির্ণায়ক হিসেবে উঠে এসেছে গর্ভপাত সংক্রান্ত ইস্যুটি। হোয়াইট হাউসে আগামী চার বছরের জন্য কে বসবেন, তা ঠিক করতে ভোট দিয়েছেন মার্কিনিরা। একে একে প্রকাশ্যে আসতে শুরু করেছে বুথফেরত সমীক্ষার ফলাফল। ফলাফলে দেখা যাচ্ছে, নির্বাচনের নির্ণায়ক হিসেবে উঠে এসেছে তিনটি মূল বিষয়, যার মধ্যে অন্যতম গর্ভপাত। কিন্তু গর্ভপাত নিয়ে যুক্তরাষ্ট্রে কী সমস্যা তৈরি হয়েছে? জটিলতাই বা কী? কীভাবে তা ভোটের ফলকে প্রভাবিত করতে পারে? ২০২২ সালের পর থেকে যুক্তরাষ্ট্রে গর্ভপাত নিয়ে জটিলতা শুরু হয়েছে। অনেক প্রদেশেই নারীদের গর্ভপাতের অধিকার খর্ব করা হয়েছে বলে অভিযোগ। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অন্তত ১৩টি প্রদেশে কয়েকটি ব্যতিক্রম ছাড়া নারীদের গর্ভাবস্থার সমস্ত…

Read More

ময়মনসিংহ নগরীতে এলপিজি স্টেশনে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে তোফাজ্জল হোসেন (৪৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ জনে। তোফাজ্জল হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান। তোফাজ্জল হোসেন নগরীর রহমতপুর এলাকার আব্দুস সালামের ছেলে। এদিকে আগুনের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহারকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে সোমবার সন্ধ্যায় আব্দুল কুদ্দুস (৮৫) নামে একজন ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি নগরীর রহমতপুর…

Read More