গত ৩১ অক্টোবর বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। এসব আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উৎক্ষেপণের ‘কঠোর নিন্দা’ জানিয়েছেন জি-৭ পররাষ্ট্রমন্ত্রীরা। কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের উচ্চ প্রতিনিধির সমন্বয়ে গঠিত এই গোষ্ঠীটি সোমবার পিয়ংইয়ংকে পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ‘সম্পূর্ণ, যাচাইযোগ্য ও অপরিবর্তনীয়ভাবে’ পরিত্যাগ করার আহ্বান জানিয়েছে। তবে এ নিন্দার মধ্যে মঙ্গলবার ফের আরেকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দেশটি। জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় মঙ্গলবার জানিয়েছে, উত্তর কোরিয়া আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। তারা এ বছর এ নিয়ে মোট ১৩টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল। মার্কিন নির্বাচনের মাত্র কয়েকঘণ্টা আগে সর্বশেষ পরীক্ষাটি চালিয়েছে দেশটি। উত্তর কোরিয়া একটি অজ্ঞাত ব্যালিস্টিক…
Author: saiful islam
মৌলভীবাজারের জুড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, শিক্ষার্থী ও অন্তর্বর্তী সরকারকে ‘টোকাই, অভদ্র, বেয়াদব’ বলে সমালোচিত সেই আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান এমএ মোঈদ ফারুক গ্রেফতার আতঙ্কে দেশ ছেড়ে হল্যান্ড পালিয়েছেন। সোমবার হল্যান্ড সময় দুপুর ১টায় তিনি সেখানে পৌঁছেছেন বলে তার পারিবারিক সূত্র নিশ্চিত করেছে। এমএ মোঈদ ফারুক হল্যান্ড আওয়ামী লীগের সভাপতি। শনিবার জুড়ী তৈয়বুন্নেছা খানম একাডেমি সরকারি ডিগ্রি কলেজে সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী শিক্ষা ও সেবা ফাউন্ডেশন আয়োজিত ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ও অন্তর্বর্তী সরকারকে ‘টোকাই, অভদ্র ও বেয়াদব’ আখ্যা দিলে সমালোচনার ঝড়…
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক শীর্ষ সহযোগীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।বিদেশি গণমাধ্যমে গোপন তথ্য ফাঁস করার অভিযোগে সোমবার তাকে গ্রেফতার করে ইসরাইলি পুলিশ। বিদেশি সংবাদমাধ্যমে ইসরায়েলের গোপন তথ্য ফাঁস করার অভিযোগ আনা হয়েছে এলিয়েজার ফেল্ডস্টাইনের বিরুদ্ধে। বিরোধী দলের নেতারা বলছেন, এই গোয়েন্দা তথ্য ছিল ‘বানোয়াট’ এবং গাজার যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি নস্যাৎ করতে এ ধরনের তথ্য ব্যবহৃত হয়েছে। অভিযোগ রয়েছে, নেতানিয়াহুর দপ্তর থেকে বিদেশি গণমাধ্যমে এমন একটি তথ্য প্রচারের চেষ্টা করা হয়েছে যে, হামাস গোপনে জিম্মিদের মিসরের সীমান্ত দিয়ে দেশে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। এটিকেই তারা ‘গোপন গোয়েন্দা’ তথ্য বলে চালিয়ে দিচ্ছে। এর মাধ্যমে ইসরাইলি সমাজে বিভাজন তৈরি করার চেষ্টা…
নির্বাচনের শেষ মুহূর্তে এসে হারের আশঙ্কা করছেন সাবেক প্রেসিডেন্ট এবং এবারের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হলেও হারের আশঙ্কাকেও একেবারে উড়িয়ে দিচ্ছেন না তিনি। মার্কিন সংবাদমাধ্যম এবিসির সঙ্গে আলাপে হারের শঙ্কার কথা জানিয়ে ট্রাম্প বলেছেন, ‘আমার মনে হয় আমি অনেক এগিয়ে আছি, তবে আপনি বলতেই পারেন, আপনি হারতে পারেন। খারাপ কিছু হতেই পারে। তবে যাই হোক, তা রোমাঞ্চকর হবে।’ নির্বাচনে হেরে গেলে ট্রাম্প ‘ঝামেলা’ করবেন বলে আশঙ্কা করছেন ডেমোক্রেটরা। তেমন কিছু হলে সেটা ঠেকানোর জন্য প্রস্তুতিও নিয়ে রেখেছে কমলা হ্যারিসের শিবির। তবে নির্বাচনের শেষ পর্বে হঠাৎ ট্রাম্পের হেরে যাওয়ার আশঙ্কা নিয়ে কথা বলা আলোচনার জন্ম দিচ্ছে। প্রসঙ্গত, ২০২০…
বলিউডের কিংবদন্তি অভিনেতা আমির খানের সাবেক স্ত্রী কিরণ রাওয়ার দাবি আমির খান জানেন না তার ছেলে কোন স্কুলে কোন ক্লাসে পড়ে। সাবেক স্ত্রী হলেও আমির খানের সঙ্গে এখনো বেশ ভালো বন্ধুত্ব রয়েছে পরিচালক কিরণ রাওয়ের। দুজনের সম্মতিতেই একসঙ্গে না থাকলেও তারা একসঙ্গে এখনো কাজ করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান প্রসঙ্গে কিরণ বলেন, আমির খুবই ব্যস্ত থাকেন। ব্যবস্তার কারণে ছেলের খবরও সেভাবে নিতে পারেন না। আমরা দুজনেই আমাদের সন্তান আজাদের সহ-অভিভাবক; কিন্তু বেশির ভাগ চিন্তাভাবনা, কাজ আমাকেই করতে হয়। আমিরকে এ নিয়ে কিছু বললে আমির স্পষ্টই বলে, রিল্যাক্স। আজাদকে নিয়ে এত ভাবতে হবে না। তিনি আরও বলেন, আসলে বিচ্ছেদের পরেও…
রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আটটি গোপন আটক কেন্দ্রের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন।তবে কেন্দ্রগুলো কারা চালাতো, সে সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি তদন্তের স্বার্থে। মঙ্গলবার রাজধানীর গুলশানে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। কমিশনের সদস্য নূর খান লিটন বলেন, ‘আমরা র্যাব পরিচালিত একটি সেল পেয়েছি, যেটি ছিল মাত্র ৩ দশমিক ৫ বাই ৪ ফুট। সেখানে আলো ঢোকার কোনো ব্যবস্থা ছিল না। একটি ড্রেন ছাড়া সেখানে কোনো স্যানিটেশন ব্যবস্থাও ছিল না। এমন পরিবেশেই বন্দিদের বছরের পর বছর ধরে সেখানে রাখা হয়।’ আরেক…
রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের কথিত বোমা তৈরির কারিগর ও হত্যা মামলার এজাহারনামীয় আসামি সোহেল ওরফে কসাই সোহেলকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর গাবতলী গরুর হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-২। বিষয়টি নিশ্চিত করে র্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম জানান, সম্প্রতি জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বোমা বিস্ফোরণে মারা গেছে শিশুসহ দুজন। এছাড়া বোমার আঘাতে পরিচ্ছন্নকর্মীসহ অন্তত ২০ জনের বেশি আহত হয়েছেন। এএসপি শিহাব করিম বলেন, জেনেভা ক্যাম্পের হাত বোমা ও ককটেল বোমা বানাতো ক্যাম্পেরই কয়েকজন বোমা কারিগর। এর মধ্যে কসাই সোহেল অন্যতম।…
বিশ্বের চতুর্থ দূষিত বাতাসের শহর হিসেবে অবস্থান হয়েছে রাজধানী ঢাকার।মঙ্গলবার সকাল সোয়া ৯টায় আইকিউএয়ারের প্রকাশি তালিকায় ঢাকার এই অবস্থান দেখা গেছে।তালিকা অনুযায়ী, ঢাকার বাতাস এখন ‘অস্বাস্থ্যকর’। বাতাসের মানের তালিকায় বিশ্বে বাংলাদেশের স্কোর ১৬৮।অন্যদিকে পাকিস্তানের লাহোর, ভারতের দিল্লি ও কলকাতা যথাক্রমে ৪৪৭, ৪১৪ ও ১৯৫ একিউআই স্কোর নিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে, তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়।একিউআই সূচক ১০১ থেকে ১৫০-এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া…
মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের এক দরিদ্র কৃষক পরিবারে সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদের জন্ম। ২০তম বিসিএসের মাধ্যমে ২০০০ সালে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় পুলিশে চাকরি পান তিনি। অথচ তার শ্রমজীবী বাবা মো. হাসিদ ভূঁইয়া মুক্তিযোদ্ধা ছিলেন না। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাজনৈতিক প্রভাব খাটিয়ে মুক্তিযোদ্ধা হিসাবে তার নাম অন্তর্ভুক্ত হয়েছিল। ২০১১ সালের ৬ জুলাই সংসদ ভবনের সামনে তৎকালীন বিরোধীদলীয় চিফ হুইপ বিএনপি নেতা জয়নুল আবদীন ফারুককে মারধর করে আলোচনায় আসেন তৎকালীন ডিএমপির তেজগাঁও জোনের ডিসি হারুন। এ ঘটনার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা কুড়ান তিনি। এরপর তাকে আর পেছনে তাকাতে হয়নি। একের পর এক পদোন্নতি…
২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন মঙ্গলবার। ভোটগ্রহণ শেষে বিশ্বের নজর থাকবে হোয়াইট হাউসের পরবর্তী বাসিন্দার দিকে। যদি কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফলাফলে কোনো সুনির্দিষ্ট ব্যবধান না থাকে এবং ভোটের সংখ্যা ২৬৯-এ আটকে যায়, তবে এমন পরিস্থিতি ‘ত্রিশঙ্কু’ অর্থাৎ অচলাবস্থা তৈরি হতে পারে। এরকম হলে- প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়া আইনসভায় (নিম্নকক্ষ) চলে যাবে। নিম্নকক্ষ ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত করবে, আর ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করবে সিনেট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কে জয়ী হবেন, তা ভোটারদের সরাসরি ভোটে (পপুলার ভোট) নির্ধারিত হয় না। কেন্দ্রীয় পর্যায়ে (ফেডারেল) নির্বাচনি লড়াইয়ের বদলে জয়-পরাজয় নির্ধারিত হয় এক একটি প্রদেশের নির্বাচনি লড়াইয়ের মাধ্যমে। যুক্তরাষ্ট্রের ৫০টি প্রদেশের একটিতে জয়ী…

