চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মাদক সেবনরত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের দুই কর্মচারী ও এক দোকানিকে আটক করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বড়ি ও নিরাপত্তাকর্মীরা অভিযান চালিয়ে কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন পুরাতন শামসুন নাহার হলের পরিত্যক্ত কক্ষ থেকে তাদের আটক করে। আটকদের মধ্যে ইঞ্জিনিয়ার অনুষদের ডিন অফিস ও কেন্দ্রীয় গ্রন্থাগারের দুই কর্মচারী ও লেডিস ঝুপড়ির এক দোকানি রয়েছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, তাদের কাছ থেকে প্রায় এক লিটার মদ, দুই প্যাকেট সিগারেট উদ্ধার করা হয়েছে। পরিত্যক্ত ওই কক্ষে মশার কয়েল জ্বেলে মদ, সিগারেট, বাদাম, চানাচুর ও ছোলাভাজা নিয়ে গোল হয়ে বসেছিলেন আটক তিন ব্যক্তি। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজমুল হোসাইন…
Author: saiful islam
ভারতের অধিনায়ক রোহিত শর্মা অস্ট্রেলিয়া সফর শেষে কি দুটোই থাকবে নাকি একটি? এই প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক অধিনায়ক কৃঞ্চমাচারি শ্রীকান্ত। অস্ট্রেলিয়াতেও রোহিতের রানখরা না কাটলে তিনি টেস্ট ছাড়তে পারেন বলে মনে করেন শ্রীকান্ত। কোহলিও রানখরা কাটাতে না পারলে? শ্রীকান্ত মনে করেন, ক্রিকেটের কুলীন এ সংস্করণ থেকে কোহলির সরে দাঁড়ানোর বিষয়ে ভবিষ্যদ্বাণী করা একটু আগেভাগে হয়ে যায়। অর্থাৎ সময়টা এখনো আসেনি। শ্রীকান্ত বলেন, রোহিত শর্মা ভালো করতে না পারলে আমার মনে হয়, সে নিজেই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়াবে। শুধু ওয়ানডে খেলবে। টি–টোয়েন্টি তো আগেই ছেড়েছে। আমাদের মনে রাখতে হবে, তার বয়স বাড়ছে, কমছে না। রোহিতকে নিয়ে শ্রীকান্ত তার ইউটিউব শোতে…
কমালা হ্যারিস নাকি ডোনাল্ড ট্রাম্প- কে হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট? সেটি নিয়ে চলছে নানান জল্পনা-কল্পনা, মেলানো হচ্ছে নানান সমীকরণ। প্রার্থী হওয়ার দৌড় থেকে প্রেসিডেন্ট জো বাইডেনের হঠাৎ ছিটকে পড়া, ট্রাম্পের ওপর বন্দুক হামলাসহ নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই নাটকীয় নানান ঘটনা ঘটতে দেখা গেছে। এবারের প্রচারণায় মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সংকট সমাধানের পাশাপাশি ইউক্রেন ও গাজা-ইসরাইল যুদ্ধ, আফগানিস্তানে তালেবান ইস্যুসহ গুরুত্বপূর্ণ নানান বৈশ্বিক বিষয়গুলোও গুরুত্ব পেতে দেখা যাচ্ছে। বেশিরভাগ মানুষের কাছে ‘প্রেসিডেন্ট নির্বাচন’ হিসেবে পরিচিত হলেও এই নির্বাচনে প্রেসিডেন্ট পদের পাশাপাশি আইনসভার সদস্যদেরকেও বেছে নিবেন মার্কিন নাগরিকরা। ফলে খুব স্বাভাবিকভাবেই মার্কিন নাগরিকদের বাইরেও সারা বিশ্বের কোটি কোটি মানুষ নজর রাখছেন যুক্তরাষ্ট্রের…
সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ৭ শহিদের খুনিদের গ্রেফতারে তিন দিনের আলটিমেটাম দিয়েছে গণ অধিকার পরিষদ। অন্যথায় থানা ঘেরাও করা হবে বলে ঘোষণা করা হয়। সোমবার রাতে উপজেলার পৌর শহরের চৌমূহনীতে উপজেলা গণ অধিকার পরিষদ আয়োজিত প্রতিবাদ গণসমাবেশ থেকে এই আলটিমেটাম দেওয়া হয়। উপজেলার ৭ শহিদদের খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় শহিদ ক্বারী কামরুল আহমদের বাবা রফিক উদ্দিন বলেন, আমি আমার ছেলে হত্যার বিচার চাই। শহিদ তাজ উদ্দিনের মামা আব্দুল মতিন এ সময় কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, তাজ উদ্দিনের অবুঝ দুই সন্তান তাদের পিতাকে খুঁজছে। আব্বা আব্বা করে সব সময় ডাকাডাকি করছে।…
ভারতের মথুরা জেলার বৃন্দাবন শহরের বাঁকে বিহারী মন্দিরে একটি হাতির ভাস্কর্যের মুখ থেকে পানি পড়ে, যা ভক্তরা ‘চরণামৃত’ বা ভগবান কৃষ্ণের পায়ের পবিত্র পানি মনে করে পান করছেন। তবে পরবর্তীতে জানা যায়, আসলে ওই পানি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) থেকে পড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনা ভাইরাল হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মথুরা জেলার বৃন্দাবনের একটি বিখ্যাত মন্দিরে হাতির ভাস্কর্যের মুখ থেকে বের হওয়া ফোঁটা ফোঁটা পানি পান করার জন্য ভক্তরা ব্যাপকভাবে ভিড় করছেন। ভিড় জমানো এসব ভক্ত এটিকে ‘চরণ অমৃত’ বা ভগবান কৃষ্ণের পায়ের পবিত্র পানি বলে বিশ্বাস করেন। হিন্দুস্তান টাইমস বলছে, বৃন্দাবনের বিখ্যাত বাঁকে বিহারী মন্দিরের যে…
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে ইসলামি মহাসম্মেলন। পূর্বঘোষণা অনুযায়ী মঙ্গলবার ভোর থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হতে থাকেন আলেম-ওলামা ও জনতা। এর আগে ঘোষণা দেওয়া হয়, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত দাওয়াত ও তাবলিগ, মাদারেসে কওমিয়া এবং দ্বীনের হেফাজতের লক্ষ্যে সম্মেলন অনুষ্ঠিত হবে। রোববার এক বিবৃতিতে জানানো হয়, ওলামা-মাশায়েখ বাংলাদেশের উদ্যোগে মঙ্গলবার সকাল ৯টায় ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দেশের সর্বস্তরের ওলামা-মাশায়েখ ও জনতাকে সম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। সম্মেলনে যোগ দিতে আহ্বান জানিয়েছেন আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী, আল্লামা খলিল আহমাদ কাসেমী হাটহাজারী, আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, আল্লামা আব্দুল রহমান হাফেজ্জী, আল্লামা নুরুল ইসলাম, আদিব…
ঢাকা ও আশপাশের আকাশ আজ দুপুর পর্যন্ত আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় তাপমাত্রা সামান্য কমতে পারে। মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য নভেম্বর মাসে বাড়ছে নাকি কমছে, এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে মঙ্গলবার বিকালে। সোমবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত নভেম্বর (২০২৪) মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় ঘোষণা করা হবে। এর আগে, সেপ্টেম্বর মাসের তুলনায় অক্টোবর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৬ টাকা নির্ধারণ করা হয়।
গজল আঙ্গিকে বাংলা গান নিয়ে আসছেন বাপ্পা মজুমদার। প্রজেক্টটির নাম ‘অনুভব’। বাপ্পা জানান, এতে যেমন এ প্রজন্মের মেধাবী শিল্পী টিনা রাসেল গাইবেন তেমনি কিংবদন্তি রুনা লায়লাও গাইবার সম্মতি দিয়েছেন। মাঝে থাকবেন বিভিন্ন প্রজন্মের শিল্পীরা। সঙ্গে বাপ্পা নিজেও থাকছেন। যার মাধ্যমে তুলে ধরবেন গজল ঘরানার একঝাঁক মৌলিক বাংলা গান। এসব তথ্য জানাতে এবং এই প্রজেক্টের প্রথম দুটি গান শোনাতে ৩ নভেম্বর রাতে বাপ্পা মজুমদার ডেকে নেন রাজধানীর এক রেস্তোরাঁয়। সেখানে ডেকে পরিচয় করিয়ে দেন এই প্রজেক্টে তার অন্যতম সহযোদ্ধা গালিব হাসানকে। যিনি এই ‘অনুভব’ প্রজেক্টের সবগুলো গান লিখবেন। যার সবগুলোর সুর-সংগীতায়োজন ও গ্লোবাল পরিবেশনায় থাকবেন বাপ্পা মজুমদার। ওই অনুষ্ঠানে আরও উপস্থিত…
দুই সপ্তাহের ব্যবধানে কেজিতে ৩০ থেকে ৪০ টাকা বেড়েছে দেশি পেঁয়াজের দাম। সোমবার ঢাকার বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে। Advertisement ঢাকার বিভিন্ন বাজারে দুই সপ্তাহ আগে ১২০ টাকায় এক কেজি দেশি পেঁয়াজ বিক্রি হলেও সেটা এখন এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ১৫০ টাকায়। কারওয়ান বাজারে আজ পেঁয়াজ বিক্রি হয়েছে ১৪০ টাকা কেজিতে। আর রাজধানীর বসুন্ধরা কাঁচাবাজারে ১৫০ টাকা কেজিতে বিক্রি হয়েছে দেশী পেঁয়াজ। অতিবৃষ্টিতে চাষাবাদ বিঘ্নিত হওয়ায় বাজারে আগাম পেঁয়াজের সরবরাহ নেই বলে অজুহাত ব্যবসায়ীদের। অন্যদিকে, ১০ থেকে ২০ টাকা বেড়ে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। আমদানির পেঁয়াজের বেলায় আমদানিকারকদের দাবি,…

