Author: saiful islam

কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিএনপির সাবেক কাউন্সিলর এবং মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন গ্রেফতার হয়েছেন। সোমবার দুপুরে নগরীর জেলা পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। বিল্লাল (৫৫) নগরীর ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ওই ওয়ার্ডের ছোটরা পূর্বপাড়া এলাকার বসু মিয়া‌র ছেলে। কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন আইনশৃঙ্খলা বিঘ্নের অপরাধে জড়িত ছিলেন। তাই সুনির্দিষ্ট অভিযোগ এবং নানা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী তাকে গ্রেফতার করেছে। পরে আমাদের কাছে হস্তান্তর করেছে। বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি বলেন, বিল্লাল হোসেনের বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে। এর আগে ২০১৭ সালের নির্বাচনী হলফনামায় তার বিরুদ্ধে…

Read More

মালয়েশিয়ার সেলাঙ্গরে রাজ্যে পুলিশ ও ইমিগ্রেশন মিলে সমন্বিত ও যৌথ অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন সেলাঙ্গরের পুলিশ প্রধান। স্থানীয়দের অভিযোগ আমলে নিয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহের পরই আসতে পারে বড় অভিযান। রাজ্য পুলিশ প্রধানের বরাতে দেশটির একাধিক সংবাদমাধ্যম জানায়, রাজ্যের আম্পাং-এর কুয়ালা সেলাঙ্গর, সুঙ্গাই বুলোহ এবং পান্ডান মেওয়াহর আশপাশের এলাকাগুলোতে প্রবাসীদের আধিক্যের ফলে নিবিড় পুলিশি নজরদারিতে রয়েছে। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেলাঙ্গরের পুলিশপ্রধান দাতুক হোসেন ওমর খান বলেছেন, পুলিশ অভিবাসন বিভাগের (জেআইএম) সঙ্গে এই উদ্বেগ মোকাবিলা করার জন্য বেশ কয়েকটি অভিযান পরিচালনা করছে এবং তা অব্যাহত থাকবে। তিনি বলেন, শুধুমাত্র এই এলাকাতেই নয় (পান্ডান মেওয়াহ, আমপাং), অন্যান্য এলাকা যেমন কুয়ালা সেলাঙ্গর…

Read More

সড়ক পরিবহণ ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, সঠিক সমীক্ষা ছাড়াই রাজনৈতিক দাম্ভিকতা দেখাতেই কর্ণফুলী টানেল করা হয়েছে। ফলে প্রতিদিন লাভের বদলে লোকসান হচ্ছে। এই ‘অযৌক্তিক’ প্রকল্পের বিপুল ক্ষতি কমিয়ে আনতে আমরা কাজ করছি। সম্প্রতি ইউএনবিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন সড়ক পরিবহণ উপদেষ্টা। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেলের লোকসান প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘সঠিক সমীক্ষা ছাড়া একটি অবাস্তব প্রকল্প ছিল কর্ণফুলী টানেল। এটি রাজনৈতিক উদ্দেশে, লোক দেখানো একটি প্রকল্প। অন্য দেশে টানেল আছে, আমাদের নদীর তলদেশে একটা টানেল থাকবে না, তা কী হয়! এসব দাম্ভিকতা থেকেই কর্ণফুলী টানেলটি করা হয়েছে।’ আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে এই…

Read More

কবি ও দার্শনিক ফরহাদ মজহার বলেছেন, বিদ্যুৎ পাওয়া জনগণের জন্মসূত্রে, প্রাকৃতিক, মানবিক ও নাগরিক অধিকার। বিদ্যুৎ ও জ্বালানি সুরক্ষার নিশ্চয়তাকে সাংবিধানিক অধিকার হিসেবে যুক্ত করতে হবে। সোমবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) সদর দপ্তরে আয়োজিত ‘বিদ্যুৎ রূপান্তর কোন পথে?’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন। ফরহাদ মজহার বলেন, প্রকৃতি ও পরিবেশবান্ধব জ্বালানি নীতি করতে হবে। নবায়নযোগ্য জ্বালানিকে কেন্দ্রে রাখতে হবে। গণমুখী জ্বালানি নীতি আমরা প্রণয়ন করতে চাই। তিনি বলেন, নীতি প্রণয়নে ও নীতি বাস্তবায়নে অবশ্যই জনগণকে কেন্দ্রে আনতে হবে। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জনগণকে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে। জনগণকে বাদ দিয়ে কিছু করা মানে সেটাই ফ্যাসিজম হবে। জনগণের জ্বালানি…

Read More

স্বতন্ত্র পরিদপ্তর ও নিয়োগসহ ৬ দফা দাবিতে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা মহাখালীর সড়ক অবরোধ করেছেন মেডিকেল টেকনোলজি ও ফার্মেসির শিক্ষার্থীরা। তাদের দাবি, প্রতিটি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে একজন চিকিৎসকের বিপরীতে অন্তত একজন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টের পদায়ন ও দ্রুততম সময়ে পদ সৃষ্টি করে নতুন নিয়োগের ব্যবস্থা করতে হবে। এদিকে এই শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও আন্দোলনকে কেন্দ্র করে মহাখালী থেকে লিংক রোড, বনানী, ফার্মগেট পর্যন্ত ছড়িয়ে পড়েছে ভয়াবহ যানজট। সোমবার বেলা ১১টার দিকে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনের সামনে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে সাড়ে ১১টার দিকে অধিদপ্তরের সামনের সড়কে তারা অবস্থান নেন।…

Read More

মোস্তফা সরয়ার ফারুকী জনপ্রিয় নির্মাতা।  পলিটিক্যাল গল্প নিয়ে নির্মাণ করেছেন ‘৪২০’-এর মতো দীর্ঘ ধারাবাহিক।  সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলতে দেখা যায় তাকে।  বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের শুরু থেকে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন ফারুকী।  সরকার পতনের পর থেকেই ফেসবুকে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নানা আলোচনা সমালোচনামূলক পোস্ট করে থাকেন তিনি। এবারো আওয়ামী লীগ সরকারের উপলব্ধি নিয়ে পোস্ট করেছেন এ নির্মাতা। সোমবার ফেসবুকে এ বিষয়ক একটি পোস্ট করেন ফারুকী। পোস্টে ফারুকী লেখেন, অনেকে আশা করেছিলেন আওয়ামী লীগের উপলব্ধি হবে। তারা অনুশোচনায় ভুগবে, বিচার পর্ব পার হয়ে নতুন রাজনীতি নিয়ে আসবে মানুষের সামনে। আর ওদিকে আওয়ামী লীগ আশা করছে বাংলাদেশের মানুষের উপলব্ধি হবে…

Read More

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস মুছে দিতে চেয়েছিল পতিত স্বৈরাচার সরকার বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, বিগত সরকার ৭ নভেম্বর বইয়ের পাতা থেকে মুছে দিতে চেয়েছিল। কিন্তু বিগত সরকার জনগণের মন মুছে দিতে পারেনি। কারণ তাদের ভালোবাসা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৪ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে আগামী ৮ নভেম্বর ঢাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালি উপলক্ষে ঢাকা মহানগরের নেতৃবৃন্দ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে…

Read More

বয়সভিত্তিক ফুটবলে উত্তর কোরিয়ার জয় রথ চলছেই। কদিন আগে ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে তৃতীয় শিরোপার স্বাদ পেয়েছিল উ. কোরিয়া। সেই রেস না কাটতেই এবার অনূর্ধ্ব-১৭ নারী দল বিশ্বকাপ নিয়ে গেছে দেশটিতে। ৪২ দিনের ব্যবধানে দ্বিতীয় ফিফা বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে দেশটির নারী ফুটবলাররা। ডমিনিকান রিপাবলিকে ফিফা অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছে উ. কোরিয়া। নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হওয়া ম্যাচ টাইব্রেকারে গড়ালে সেখানে ৪-৩ ব্যবধানে জিতে তৃতীয়বারের মতো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জেতে উত্তর কোরিয়া। এই শিরোপার সুবাদে অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপে জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল এখন উত্তর কোরিয়া। ম্যাচে দারুণ পারফর্ম…

Read More

সবশেষ কবে ক্রিকেটে এতটা বাজে সময় কেটেছে ভারতের। হিসেব করে বলা কঠিন। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ তে টেস্ট সিরিজ হেরে লজ্জায় পড়েছে ভারত। নিজেদের টেস্ট ইতিহাসে যা দ্বিতীয়বারের মতো ঘটনা। বলতে গেলে কিউইদের বিপক্ষে তেমন প্রতিরোধই গড়তে পারেনি রোহিত শর্মার দল। এমন হারের পর কঠোর সমালোচনার শিকার ভারতের সিনিয়র ক্রিকেটাররা। বলা হচ্ছে এটাই ঘরের মাঠে রোহিত শর্মা, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাদের শেষ টেস্ট। তাছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠার রাস্তাটাও এখন কঠিন করে ফেলেছে ভারত। ফাইনালে খেলতে রোহিতের দলকে অস্ট্রেলিয়ায় সিরিজ জিততে হবে ৪-০ ব্যবধানে। অস্ট্রেলিয়ার মাটিতে সেটা যে কতটা কঠিন তা তাদের…

Read More

শেরপুরে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ৩৭৫ পিস ইয়াবা ও নগদ টাকাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রোববার (৩ নভেম্বর) দিবাগত রাতে শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের নাওভাঙা গ্রামে অভিযান চালিয়ে রহিমা বেগম (৫৮) নামে ওই নারীকে আটক করা হয়। আটক রহিমা ওই গ্রামের নূর মোহাম্মদের স্ত্রী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রোববার রাত ১২ টার দিকে শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের নাওভাঙা গ্রামে সেনাবাহিনীর সহায়তায় মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই গ্রামের একটি বাড়িতে মাদক বেচাকেনা হয় এমন সংবাদের ভিত্তিতে নূর মোহাম্মদের বাড়িতে তল্লাশী চালানো হয়। তল্লাশীকালে রহিমা বেগমের দখলে থাকা ৩৭৫…

Read More