রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ নয়, সুপারিশমালা প্রণয়নে লিখিত প্রস্তাব চাওয়া হবে। এমন তথ্য জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান আলী রিয়াজ। রোববার বিকালে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আলী রিয়াজ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানকে পাশ কাটিয়ে সংবিধান প্রণয়নের কোনো সুযোগ নেই। জনআকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে চাইলে নিঃসন্দেহে সংবিধানে চব্বিশের গণঅভ্যুত্থানের বিষয়টি রাখতে হবে। গণঅভ্যুত্থান না হলে এই কমিশন হতো না। এমনকি আমরা এখানে উপস্থিতও হতে পারতাম না। সংবিধান প্রণয়নে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, সংবিধান সংস্কার কমিটিতে যারা আছেন, তারা প্রত্যেকেই সংবিধান নিয়ে দীর্ঘ বছর কাজ করছেন। আমি…
Author: saiful islam
বাঘা উপজেলার আড়ানী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে রাতের আঁধারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ আগুনে অফিসের সামনের বারান্দা পুড়ে গেছে। শনিবার রাতে উপজেলার আড়ানী ইউনিয়নের ৩ ওয়ার্ডের ঝিনা রেলগেটবাজারে বিএনপির এ কার্যালয়ে আগুনের ঘটনা ঘটে। এ বিষয়ে ঝিনা রেলগেটবাজার পাহারাদার (নাইটগার্ড) রফিকুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো রাতের খাবার খাওয়ার পর পাহারার কাজে বাজারে আসি। বাজারে দক্ষিণ পাশে বিএনপির অফিসটি। রাত ২টার দিকে কে বা কারা আগুন লাগিয়ে দ্রুত চলে যায়। তবে চারদিকে টর্চলাইট দিয়ে কাউকে দেখতে পাইনি। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে করেন। আড়ানী ইউনিয়নের ৩ নম্বর ঝিনা ওয়ার্ড বিএনপির সভাপতি আক্কাস আলী বলেন, ছাত্র-জনতার আন্দোলনের পর নিজ এলাকায় আওয়ামী লীগ-বিএনপিসহ সব দলের…
নেত্রকোনায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে যাত্রীবাহী বাস থামিয়ে ডাকাতির চেষ্টাকালে দুই ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। শনিবার দিবাগত রাত ১১টার দিকে জেলার পূর্বধলা উপজেলার হামিদপুর বাজার এলাকায় নেত্রকোনা- ময়মনসিংহ সড়ক থেকে তাদের আটক করা হয়। রোববার সকালে নেত্রকোনা সেনা ক্যাম্পের মেজর জিসানুল হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন। আটক ব্যক্তিরা হলেন- ময়মনসিংহের গৌরীপুর উপজেলার চরপাড়া গ্রামের হাজী জয়নাল আবেদীনের ছেলে মো. খাইরুল ইসলাম (৪২) ও একই উপজেলার শ্যামগঞ্জ এলাকার আ. হালিম মাস্টারের ছেলে আল মামুন (৪৪)। সেনা কর্মকর্তা জিসানুল হায়দার জানান, নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের হামিদপুর বাজার এলাকায় গত রাতে ঢাকাগামী যাত্রীবাহী একটি (সেন্টমার্টিন…
আন্দোলনে আক্রমণকারীদের বিচার, আওয়ামী লীগ আমলের সব উপাচার্যের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ, মাদকমুক্ত ও নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস, ভর্তি পরীক্ষার পদ্ধতি সংস্কারসহ ৪১ দফা প্রস্তাবনা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির। রোববার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাবনা পেশ করেন সংগঠনটির তিন নেতা। তারা হলেন শিবিরের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মহিবুর রহমান ও প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মামুন। সংবাদ সম্মেলনে প্রস্তাবনা পেশ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মহিবুর রহমান। উল্লেখযোগ্য প্রস্তাবনাগুলো হলো, গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তির স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে; ছাত্র-জনতার আন্দোলনে হামলায় অংশগ্রহণকারী প্রত্যেককে অপরাধের মাত্রা ও সীমা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের আইনে…
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামের আর বেশিদিন নেই। তার আগে পূর্বের মৌসুম থেকে কয়েকজন করে ক্রিকেটারকে রিটেইন করেছে ফ্র্যাঞ্চাইজিরা। আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ৬ জন ক্রিকেটারকে রিটেইন করেছে। তবে সে তালিকায় জায়গা হয়নি ভেঙ্কটেশ আইয়ারের। তালিকায় নিজের নাম না দেখে কান্নায় ভেঙে পড়েছেন এই ক্রিকেটার। তিনি বলেছেন, ‘কেকেআর একটা পরিবারের মত। আমার নামটা রিটেনশনে নেই দেখে কেঁদে ফেলেছিলাম। কিন্তু, আমি বাস্তববাদী। পরিস্থিতিটা বুঝতে পারছি। এর আগে ২০২২-এও আমি রিটেনশন থেকে বাদ পড়েছিলাম। আমি জানি যে রিটেনশনে থাকতে এবং সেখান থেকে বাদ গেলে কেমন লাগে।’ মেগা নিলামের আগে শুধু ভেঙ্কটেশ-ই নয়, গতবারের চ্যাম্পিয়ন অধিনায়ক শ্রেয়াস আইয়ারকেও রিটেইন…
রাজধানীর গেন্ডারিয়ায় চাঞ্চল্যকর ব্যাটারিচালিত অটোরিকশা চালক জিন্নাহ হত্যার ঘটনায় জড়িতের অভিযোগে ফজলে রাব্বি ওরফে কালা নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিনগত রাত ৩টার দিকে গেন্ডারিয়া কবর স্থানের সামনের পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জানা গেছে, জিন্নাহ হত্যার ঘটনায় চলতি বছরের গত ২৩ সেপ্টেম্বর জিন্নাহর ছেলে ইউসুফ হোসেনের অভিযোগের প্রেক্ষিতে গেন্ডারিয়া থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়। এজাহার সূত্রে জানা যায়, জিন্নাহ গত ২১ সেপ্টেম্বর রাত ১২টায় গেন্ডারিয়ার জুরাইন এলাকার একটি গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে ভাড়ার উদ্দেশে বের হয়েছিলেন। ভিকটিম পোস্তগোলা এলাকা থেকে অজ্ঞাতনামা দুজন যাত্রী নিয়ে গেন্ডারিয়া…
অবরুদ্ধ গাজায় গত বছরের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অধিকৃত ফিলিস্তিনে ও ইসরাইলি ভূখন্ডে এ পর্যন্ত ২৬ হাজারেরও বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ইসরাইলি চ্যানেল টুয়েলভ রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে ২৬,৩৬০টি রকেট ইসরাইলি অধিকৃত এলাকায় নিক্ষিপ্ত হয়েছে। এই রকেটগুলো গাজা উপত্যকা, লেবানন, ইরান এবং ইয়েমেন থেকে নিক্ষেপ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন অভিযানের প্রতিশোধ হিসেবে ইসরাইল গাজার ওপর অবরোধ চাপিয়ে দেন এবং বর্বর আগ্রাসন শুরু করে। হামাসের ওই অভিযানটি মূলত ফিলিস্তিনিদের ওপর সংঘটিত ইসরাইলি শাসনের ধারাবাহিক অত্যাচারের প্রতিক্রিয়া হিসেবেই পরিচালিত হয়। তবে এ…
ডা. শাহাদাতের চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হওয়ার মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কীভাবে নির্বাচন করেছে তা প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৩ নভেম্বর) দুপুরে মেয়র হিসেবে শপথ নেওয়ার পর শাহাদাতসহ নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ শুধু দেশটাকেই ধ্বংস করেনি ক্ষমতাকে কুক্ষিগত করতে প্রতিটি নির্বাচনকে তারা তাদের মতো করে সাজিয়েছে। চট্টগ্রামে মেয়র নির্বাচনে আমাদের জয়ী প্রার্থীর ফলাফল তারা কেড়ে নিয়েছিল।’ তিনি বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্টদের বিদায় জানানো হয়েছে। আগামী দিনগুলোতে যাতে ফ্যাসিস্টরা…
জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থার (ওসিএইচএ), বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান উদ্ধৃত করে জানিয়েছে, সেপ্টেম্বর থেকে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলায় ৩৬টি স্বাস্থ্যসেবা কেন্দ্র আক্রান্ত হয়েছে। এতে বলা হয়েছে, এসব হামলায় ১৭ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবরের মধ্যে কর্তব্যরত অবস্থায় ৮৫ জন স্বাস্থ্যকর্মী নিহত এবং ৫১ জন আহত হয়েছেন। গত বছরের অক্টোবর থেকে হিসাব করলে অবশ্য নিহতের সংখ্যা শতাধিক। রোববার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা। ওসিএইচএ জানিয়েছে, ২০০৬ সালে ইসরাইল এবং হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধের চেয়ে লেবাননের বর্তমান মানবিক পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। ওই সময় সাধারণ মানুষের যা দুর্ভোগ হয়েছিল, বর্তমান অবস্থা তা ছাড়িয়ে গেছে। রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি অনুসারে, ২০০৬…
হংকং ইন্টারন্যাশনাল সিক্সেসে শ্রীলংকার বিপক্ষে হেরে গেছে বাংলাদেশ। তাতে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে মোহাম্মদ সাইফুদ্দিনের দলের। ৬ ওভারের ম্যাচে সেমিফাইনালে বাংলাদেশের দেওয়া ১০৪ রানের টার্গেট ১ বল ও ৩ উইকেট হাতে রেখে টপকে যায় শ্রীলংকা। মংককে হওয়া এই ম্যাচে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ৬ ওভারে বাংলাদেশ পুঁজি দাঁড় করায় ১০৩ রান। ওপেনার জিসান আলম ১১ বলে ৫ ছক্কা ও ১ চারে করেন ৩৬ রান। আরেক ওপেনার আব্দুল্লাহ আল মামুন করেন ৪ বলে ১৬ রান। অধিনায়ক সাইফুদ্দিনের ব্যাট থেকে আসে ১২ বলে ২৩ রান। ৬ বলে ১৮ রান আসে আবু হায়দার রনির ব্যাট থেকে। বল হাতে অবশ্য সুবিধা…

