নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ আগেই হেরে বসেছে ভারত। শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে ১৪৭ রানের লক্ষ্যে চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে ভারত। লাঞ্চ বিরতির আগে ৯২ রান তুলতে গিয়ে খুইয়ে বসেছে ৬ উইকেট। তবে ভরসার নাম হয়ে এখনও উইকেটে আছেন ফিফটি হাঁকানো ঋশভ পান্ত। এই ব্যাটারেই এখন তাকিয়ে ভারত। ঘরের মাঠে ধবলধোলাই হওয়া থেকে বাঁচতে এখনও ৫৫ রান করতে হবে ভারতকে। উইকেটে শেষ স্বীকৃত ব্যাটার হিসেবে আছেন পান্ত ও ওয়াশিংটন সুন্দর। তবে মূল দায়িত্বটা নিতে হবে পান্তকেই। এরইমধ্যে ৫০ বলে ৫৩ রান করেছেন এই অভিজ্ঞ ব্যাটার। তার দিকেই তাই তাকিয়ে আছে ভারত। এর আগে ওয়াংখেড়ে…
Author: saiful islam
ঝিনাইদহে বিয়ের দাবিতে এক যুবকে বাড়িতে দুই তরুণীর অনশন করছেন। যুবকের নাম শাহীন। শনিবার (২ নভেম্বর) রাত ৭টাই সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামের ইকরামুলের ছেলে শাহীনের বাড়িতে ওই দুই তরুণী অনশন করে। দুজনকে বিয়ে করতে কোনো আপত্তি নেই যুবকের। স্থানীয়রা জানায়, শনিবার বিকাল থেকে রুনা নামে কলেজপড়ুয়া মেয়ে অবস্থান করে শাহীনের বাড়িতে। রুনার দাবি, শাহীন বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দুই বছর ধরে তার সঙ্গে প্রেম করে আসছে। তাদের দুই পরিবার তাদের বিয়েতে রাজি ছিল। কিন্তু শাহীন ধর্ষণ মামলায় আসামি হওয়ায় পরে তার পরিবার তাদের বিয়েতে অস্বীকৃতি জানায়। এরপর তার পরিবার তার অমতে বিয়ে দিতে গেলে সে বাড়ি থেকে পালিয়ে…
২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ (রোববার) রাত থেকে শুরু হচ্ছে ইলিশ ধরা। সামুদ্রিক মাছের প্রজনন ও বংশবৃদ্ধি সুরক্ষায় এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছিল। এই নিষেধাজ্ঞা শেষে জেলেদের মধ্যে ফিরে এসেছে নতুন উদ্যম ও আশা। দীর্ঘদিন পর মাছ ধরার সুযোগ পেয়ে তারা উৎসাহিত এবং সমুদ্রযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছেন। কেউ নতুন করে জাল তৈরি করছেন, কেউ বরফ সংগ্রহ করছেন, আবার কেউ প্রয়োজনীয় সরঞ্জামাদি প্রস্তুত করছেন। তাদের মুখে দেখা যাচ্ছে নতুন আশার আলো, যেন এবারের মৌসুমে কাঙ্ক্ষিত ইলিশ আহরণ করে জীবন-জীবিকা এগিয়ে নিতে পারেন। পটুয়াখালীর বিভিন্ন মৎস্য বন্দরে জেলেদের এই প্রস্তুতির প্রাণচঞ্চল দৃশ্য দেখা যাচ্ছে। এ নিষেধাজ্ঞার সময়কালে সরকার থেকে প্রণোদনা হিসেবে…
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র হিসেবে শপথ নিয়েছেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন। রোববার সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০টায় তাকে শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। ডা. শাহাদাত হোসেনের শপথ গ্রহণ উপলক্ষ্যে চট্টগ্রাম অনেক নেতাকর্মী ঢাকায় এসেছেন। শপথগ্রহণ শেষে চসিক মেয়র বিএনপির প্রতিষ্ঠাতা ও শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে যাবেন। ৫ নভেম্বর চট্টগ্রাম ফিরে দায়িত্বভার গ্রহণ করবেন চসিকের নতুন মেয়র। ২০২১ সালের ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি…
বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ ঢাকার অবস্থান পঞ্চম। আইকিউ সূচকে ১৭৪ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান আজ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। রোববার সকাল ১০টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। গতকালের মতো আজও বায়ু দূষণে ভয়াবহ অবস্থা বিরাজ করছে পাকিস্তানের শহর লাহোরে। একিআই সূচকে শহরটির বাতাসের স্কোর ৭৭৮। শনিবার সকাল ১০টায় লাহোর স্কোর ছিল ৮৪৮ যেখানে স্কোর ৩০১ এর বেশি হলেই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচনা করা হয়। রোববার সকালে তালিয়ার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। শহরটির বাতাসের স্কোর ৫১১। তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে চীনের উহান এবং মিসরের কায়রো। শহর দুটির বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’…
জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির ও এমপি দেলাওয়ার হোসাইন সাঈদীকে হাসপাতালে চিকিৎসার নামে ইনজেকশন দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার দ্বিতীয় সন্তান ‘আল্লামা সাঈদী ফাউন্ডেশন’র চেয়ারম্যান মাওলানা শামীম সাঈদী। গাজীপুরের কাপাসিয়ার রাউৎকোনা কামিল মাদ্রাসা ময়দানে আয়োজিত এক তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমার বাবাকে চিকিৎসার নামে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। একজন হার্ট অ্যাটাকের রোগী এভাবে হাসি দিতে পারে না। এতো সুন্দর একটি হাসি দিয়ে সবাইকে সালাম জানিয়ে তিনি বিদায় নিলেন। হাসপাতালে নিয়ে অপচিকিৎসার মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। ইনজেকশন দিয়ে তাকে হত্যা করা হয়েছে। তিনি আরও বলেন, আল্লামা সাঈদী…
এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ইরাব) নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের প্রধান প্রতিবেদক ফারুক হোসাইন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নিউ এইজের জ্যেষ্ঠ প্রতিবেদক সোলাইমান সালমান। শুক্রবার রাতে নরসিংদীর একটি রিসোর্টে উৎসবমুখর পরিবেশে ইরাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও আগামী দুই বছরের জন্য কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন- নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার শাহেদ মতিউর রহমান (সহ-সভাপতি), জনকণ্ঠের আসিফ হাসান কাজল (যুগ্ম সাধারণ সম্পাদক) ভোরের ডাকের নাজিউর রহমান সোহেল (কোষাধ্যক্ষ), ডেইলি ক্যাম্পাসের ইরফানুল হক (সাংগঠনিক সম্পাদক) এবং কালবেলার আবদুল্লাহ আল জোবায়ের (দপ্তর ও প্রকাশনা সম্পাদক)। কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন কালের কণ্ঠের…
ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চল জাপোরিঝঝিয়ায় রুশ সেনাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালিয়েছিল ইউক্রেন সেনারা। আশা ছিল, ‘দখলদার’ রুশ সেনাদের হটাতে পারবেন তারা। কিন্তু ইউক্রেন সেনারা সামান্য বা বলতে গেলে কোনো সাফল্যই পাননি। এতে করে তাদের উচ্চাকাঙ্ক্ষা টিকিয়ে রাখাই দায় হয়ে পড়ে। ইউক্রেনের বিভিন্ন শহর-গ্রামে এখনও রোজ রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চলছে, আর অব্যাহত রুশ হামলার শিকার হচ্ছেন ইউক্রেন সেনারা। এদিকে নির্বাচনে জিতলে ইউক্রেনকে সামরিক সহায়তা অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তবে তিনি জিতলেও রিপাবলিকান-নিয়ন্ত্রিত কংগ্রেসে তার ক্ষমতা বাধাগ্রস্ত হতে পারে। আবার রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প যদি জেতেন, সেক্ষেত্রে ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা…
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া উত্তেজনার অনেকটা স্তিমিত হয়ে গেছে। কার্যালয়টিতে ছাত্র-জনতা আগুন দেওয়ার দুদিন পর শনিবার (২ নভেম্বর) সেখানে সমাবেশ ডেকেছে জাতীয় পার্টি। অন্যদিকে গণপ্রতিরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীরা। দুপক্ষের কর্মসূচি ঘিরে উত্তাপ ছড়ালে ডিএমপির পক্ষ থেকে কাকরাইল ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়। পরে দুপক্ষই তাদের কর্মসূচি স্থগিত করে। এতে উত্তাপ থেমে যায়। জাতীয় পার্টির কার্যালয় ঘিরে কোনো কর্মসূচি না থাকলেও আগুনে পোড়ানো ভবনটি শনিবার (২ নভেম্বর) সকাল থেকে ঘিরে রেখেছে পুলিশ। সেখানে বাইরের কেউ ঢুকতে পারছে না। সেখানে জাতীয় পার্টির নেতাকর্মীদের যেমন দেখা মেলেনি তেমনি নেই বিরোধী পক্ষের কেউও। গত বৃহস্পতিবার…
নেত্রকোনার মদনে যৌথ অভিযানে ২৪৩ পিস ইয়াবাসহ নূর আহম্মদ (৩০) নামের এক মাদককারবারিকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (২ নভেম্বর) ভোরে উপজেলার চাঁনগাও ইউনিয়নে শাহপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক নূর আহম্মদ শাহপুর গ্রামের শামছুদ্দিনের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, নূর আহম্মদ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। প্রতিদিনের মতো শনিবার ভোরে তার নিজ বসত বাড়ির গোয়াল ঘরে মাদক বিক্রি ও সেবনের প্রস্তুতি নেয়। পরে সেনাবাহিনীর একটি টহল দল খবর পেয়ে অভিযান চালিয়ে নূর আহম্মদকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২৪৩ পিস ইয়াবা, দেশিয় অস্ত্র ( বল্লম, দা, চাকু ) ও মাদক সেবনের সরঞ্জামাদি জব্দ…

