Author: saiful islam

নেপালে দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপ জেতায় বাংলাদেশ নারী দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনার দেওয়া হয়। এর আগে সকাল সাড়ে ১০টায় যমুনায় প্রবেশ করেন সাফ চ্যাম্পিয়নশিপ জেতা বাংলাদেশ নারী ফুটবল দলটি। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন নারী দলের ২৩ সদস্য। এসময় নারী দলের পক্ষ থেকে ফুটবলারদের অটোগ্রাফ সংবলিত অধিনায়ক সাবিনা খাতুনের একটি জার্সি উপহার দেওয়া হয় প্রধান উপদেষ্টাকে। পরে নারী দলের সঙ্গে আনুষ্ঠানিক ফটোসেশন সারেন প্রধান উপদেষ্টা। যাদের হাত ধরে দক্ষিণ এশিয়ায় নারী সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট জিতেছে বাংলাদেশ। সেই ২৩ নারী ফুটবলারকে সংবর্ধনা…

Read More

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় তিন মাস পর গত মঙ্গলবার (২৯ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও দুই কমিশনার পদত্যাগ করেন। রাষ্ট্রপতি কর্তৃক তাদের পদত্যাগপত্রগুলো গৃহীত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) তাদের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। প্রজ্ঞাপনে বলা হয়, ‘দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ (২০০৪ সনের ৫নং আইন) এর ১০(১) নং ধারা অনুযায়ী দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও কমিশনার মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং কমিশনার জহুরুল হক ও কমিশনার মোছা. আছিয়া খাতুন পদত্যাগ করেছেন। ৩১ অক্টোবর রাষ্ট্রপতি কর্তৃক তাদের পদত্যাগপত্রগুলো গৃহীত হয়েছে।’ জানা গেছে, চেয়ারম্যান মঈনউদ্দীন…

Read More

বলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী অভিনেত্রী বিদ্যা বালান। ভিন্ন ভিন্ন ধরণের চরিত্রে অভিনয় করার দক্ষতা রয়েছে তার মধ্যে। বিদ্যা এমন একজন অভিনেত্রী যার মতো ভার্সেটাইল ক্যারিয়ার সম্ভবত বর্তমান প্রজন্মে কোনো বলিউড অভিনেত্রীরই নেই। ‘কাহানি’তে বিদ্যা বাগচীর চরিত্রে সাসপেন্স গড়ে তোলা থেকে ‘ডার্টি পিকচার’এ সিল্ক স্মিতার চরিত্রে উষ্ণতা বাড়ানো, আবার তাকেই ‘ভুলভুলাইয়া’তে দেখা গিয়েছে ‘মঞ্জুলিকা’ চরিত্রে। সব ধরণের চরিত্রেই তিনি অত্যন্ত সাবলীল। অথচ এই বিদ্যার ক্যারিয়ারের শুরুতেই এমন ঘটনা ঘটেছিল যা দাগ ফেলে দিয়েছিল তাঁর মনে। সম্প্রতি ‘ভুলভুলাইয়া ৩’ এর প্রচারে এসে বিদ্যা ফাঁস করেন সেই অভিজ্ঞতা। ক্যারিয়ারের শুরুতেই এক প্রযোজক তার সঙ্গে যা করেছিলেন, তা কোনোদিন ভুলবেন না তিনি। সেবার…

Read More

পাকিস্তান সফরে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়ার জন্য ভারতীয় ক্রিকেট দলকে আমন্ত্রণ জানিয়েছেন কিংবদন্তি ওয়াসিম আকরাম। বুধবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি অনলাইন পোর্টালকে পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম বলেছেন, ভারতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফরে আসা উচিত। তিনি জানিয়েছেন, বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়াসহ ভারতীয় অনেক তারকা ক্রিকেটারের বহু ভক্ত রয়েছেন পাকিস্তানে। তারা পাকিস্তানের মাঠে ভারতীয় ক্রিকেট দলের খেলা উপভোগ করতে চান। তিনি আরও বলেছেন, ভারত-পাকিস্তান একে অপরের প্রতিবেশী। আমাদের উভয় দেশের জনগণের একে অপরের সঙ্গে যোগাযোগ রাখা উচিত। গত ছয়-সাত বছর ভারতে যাওয়া হয়নি ওয়াসিম আকরামের। যে কারণে সেখানকার মানুষ ও ভারতীয় খাবার খুব মিস করেন পাকিস্তানের তারকা। পাকিস্তানের এ…

Read More

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বৃহস্পতিবার একটি দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষা করেছেন, যাকে তিনি তার দেশের ‘শক্তিশালী কৌশলগত অস্ত্র’ হিসেবে অভিহিত করেছেন। এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা দেশটির নিরাপত্তাকে হুমকির মুখে ফেলা শত্রুদের জন্য এক সতর্ক সংকেত বলেও মনে করছেন কিম। একে শত্রুদের বিরুদ্ধে ‘যথোপযুক্ত সামরিক পদক্ষেপ’ উল্লেখ করে কিম জং উন বলেন, এই পরীক্ষা-নিরীক্ষা এমন একটি সামরিক পদক্ষেপ, যা পুরোপুরি শত্রুদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধের প্রয়োজন মেটায়। যারা ইচ্ছাকৃতভাবে আঞ্চলিক পরিস্থিতি উত্তপ্ত করেছে এবং আমাদের প্রজাতন্ত্রের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছে, তাদের জন্য এটি একটি সতর্কবার্তা। নতুন রেকর্ড বৃহস্পতিবারের পরীক্ষাটি উত্তর কোরিয়ার সবচেয়ে দীর্ঘতম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ছিল। যেটি…

Read More

দেশের ছয়টি সরকারি মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন করে সংশ্লিষ্ট জেলার নামে নামকরণ করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. সারোয়ার বারী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। যে ছয়টি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে, সেগুলো হলো– ১. শেখ হাসিনা মেডিক্যাল কলেজ, জামালপুর; ২. শেখ হাসিনা মেডিক্যাল কলেজ, টাঙ্গাইল; ৩. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ, ফরিদপুর; ৪. কর্ণেল মালেক মেডিক্যাল কলেজ, মানিকগঞ্জ; ৫. আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজ, নোয়াখালী এবং ৬. এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ, দিনাজপুর। এসব মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন করে যথাক্রমে জামালপুর মেডিক্যাল কলেজ, টাঙ্গাইল মেডিক্যাল কলেজ, ফরিদপুর মেডিক্যাল কলেজ, মানিকগঞ্জ মেডিক্যাল…

Read More

আগামী ৫ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। রিপাবলিকান দলের প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে নির্বাচনি প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।  যিনি রাজনীতির একেবারে ভেতরে না ঢুকে পাশাপাশি থেকেছেন, তিনি এখন ডোনাল্ড ট্রাম্পের প্রতি সম্পূর্ণ আনুগত্যের প্রতিশ্রুতি দিচ্ছেন।  মাস্ক বলেন, শুধুমাত্র ট্রাম্পই আমেরিকার গণতন্ত্রকে ‘বাঁচাতে’ পারেন। ১৩ জুলাই পেনসিলভানিয়ার বাটলারে হত্যা প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে ট্রাম্পকে প্রথম সমর্থন দেওয়ার পর থেকে ইলন মাস্ক ট্রাম্পের প্রচারাভিযানের একটি অংশ হয়ে উঠেছেন। অলাভজনক ট্র্যাকার প্রতিষ্ঠান ‘ওপেন সিক্রেটস’ জানায়, মাস্কের ট্রাম্প-সমর্থিত রাজনৈতিক অ্যাকশন কমিটি- আমেরিকা প্যাক ইতোমধ্যেই এই নির্বাচনের জন্য ১১৯ মিলিয়ন ডলার খরচ করেছে। ট্রাম্পের প্রচারাভিযানে মাস্কের এ ব্যক্তিগত বিনিয়োগ…

Read More

বিএনপির সঙ্গে জোটগতভাবে নির্বাচনের বিষয় এখনই সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নুর (ভিপি নুর)। বৃহস্পতিবার সকালে পটুয়াখালীর দশমিনা উপজেলা সদরের ভিআইপি ডাকবাংলোয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় যুগান্তর প্রতিনিধির প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন ভিপি নুর। নুর বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা প্রথমে ঘোষণা দিয়েছি ৩০০ আসনেই প্রার্থী দেব। পরিবেশ পরিস্থিতির উপর বিবেচনা করে ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবো আমরা বিএনপির সঙ্গে জোটে নির্বাচন করব কিনা। তিনি বলেন, আন্দোলনকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে। কিন্তু দুঃখজনক হচ্ছে আওয়ামী লীগ যেভাবে চাঁদাবাজি-দখলবাজি চালিয়ে সরকার পতনের পর বিএনপি সেভাবে চাঁদাবাজি-দখলবাজি ও কর্মসূচিতে…

Read More

আন্তর্জাতিক সম্প্রদায় দৃঢ় পদক্ষেপ না নিলে ফিলিস্তিনের গাজায় ইসরাইল ‘জাতিগত নির্মূল’ অভিযান চালাতে পারে বলে সতর্ক করে দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গাজার উত্তরাঞ্চলে ইসরাইলি বাহিনীর ব্যাপক বোমাবর্ষণের মুখে সাধারণ মানুষের প্রাণহানি বাড়তে থাকায় গুতেরেস এ সতর্কবাণী উচ্চারণ করলেন। গাজায় একদিকে প্রাণহানি বেড়েছে, অন্যদিকে যুদ্ধ শুরুর পর ইসরাইলি বাধায় এ পর্যন্ত ত্রাণ সরবরাহ সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। এ অবস্থায় গাজার বাসিন্দাদের অন্তত এ উপত্যকার অংশবিশেষ থেকে হলেও ইসরাইল তাড়াতে চাইছে, এমন অভিযোগ বাড়ছে। গুতেরেসের এ সতর্কবার্তার আগে গত মঙ্গলবার গাজার বেইত লাহিয়ায় ইসরাইলের এক হামলাতেই অন্তত ৯৩ জন নিহত হন। এ ঘটনায় জাতিসংঘ বলেছে, গত এক সপ্তাহে গাজায় অন্তত যে সাতটি…

Read More

বাংলাদেশে আগে থেকেই অনলাইনে আয়কর দেওয়ার সুযোগ থাকলেও এবারই প্রথমবারের মতো কয়েকটি এলাকা ও খাতের জন্য অনলাইনে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গত ২২ অক্টোবর এ সংক্রান্ত এক বিশেষ আদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড। এই আদেশের ফলে এখন থেকে ঢাকার দুটি এবং গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আয়কর সার্কেলগুলোর সব সরকারি কর্মচারী এবং দেশের সকল তফসিলি ব্যাংকের কর্মীদের ইলেকট্রনিক মাধ্যমেই তাদের রিটার্ন দাখিল করতে হবে। এছাড়া, টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান ও কয়েকটি বহুজাতিক কোম্পানির কর্মীদেরও বাধ্যতামূলকভাবে আসতে হবে এই প্রক্রিয়ার অধীনে। সোমবার এক ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সারাদেশের ব্যক্তি পর্যায়ের করদাতাদের ঘরে বসেই আয়কর জমা…

Read More