৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘোষণা এবং ওইদিনের সরকারি ছুটি পুর্নবহালের দাবি জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দলটির এক যৌথসভা শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান। তিনি বলেন, ৭ নভেম্বর একটি সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়। জিয়াউর রহমানের নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন হয়, মুক্ত অর্থনীতি, মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা হয়। বিএনপির মহাসচিব বলেন, এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ৭ নভেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই দিনে বাংলাদেশ আধিপত্যবাদ থেকে বেরিয়ে এসেছিল। তাই এই দিনটিকে নতুন প্রজন্মের সামনে নিয়ে আসতে হবে। তিনি অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের সময় ঘোষণারও দাবি জানান। এর…
Author: saiful islam
সাফ নারী চ্যাম্পিয়নশিপের টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠত্বের মুকুট নিয়ে দেশে ফিরলেন সাফজয়ী নারী ফুটবলাররা। গতকাল সন্ধ্যায় স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার ট্রফি জয়ের গৌরব অর্জন করে বাংলাদেশ নারী ফুটবল দল। নারী ফুটবলে ২০২২ সালে যেখানে রচিত হয়েছিল নতুন গল্প। এবার নেপালের সেই দশরথ রঙ্গশালা স্টেডিয়ামেই ফের গল্পের নতুন অধ্যায় লিখল বাংলাদেশের মেয়েরা। নেপালে জালে বাংলাদেশের পক্ষে গোল করেন মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। গতবারের ধারাবাহিকতায় এবারেও চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে বিশেষ ছাদ খোলা বাসের সংবর্ধনা। জানা গেছে, নেপাল থেকে দুপুর ২টা ১৫ মিনিটে ঢাকায় এসে পৌঁছেছে বাংলাদেশ দল। আগে থেকে ছাদখোলা বাসটি বিমানবন্দরে নিয়ে আসা হয়। এই বাসে করেই…
কুষ্টিয়ার দৌলতপুরে একটি তেলের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর বড় বাজার এলাকায় জিম অ্যান্ড মিম এন্টারপ্রাইজ নামের জ্বালানি তেল বিক্রির গোডাউনটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, জিম অ্যান্ড মিম এন্টারপ্রাইজের ওই দোকানে ডিজেল, পেট্রল, মবিল ও কেরোসিন বিক্রি করা হত। রাত ১১টা ৫০ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভেড়ামারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। পরে মিরপুর ও মেহেরপুরের গাংনী থেকে আরও তিন ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে। ফায়ার…
শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, দেশের চার খাতে সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে। এগুলো হলো- ব্যাংক খাত, জ্বালানি খাত, ভৌত অবকাঠামো এবং আইসিটি খাত। এসব খাতের প্রকল্পগুলোতে অতিমূল্যায়ন, অনিয়ম, অপ্রয়োজনীয় প্রকল্প তৈরি এবং বড় বড় চুরির ঘটনা ঘটেছে । বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ইকোনমিক রিপোর্টাস ফোরামের (ইআরএফ) সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের নাজিয়া-সালমা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন- শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য ড. জাহিদ হোসেন, ড. মোস্তাফিজুর রহমান, ড. সেলিম রায়হান, ড.নিলর্মী, ড. এনামুল হক, ম. তামিমসহ অন্যান্য সদস্যরা। বক্তব্য রাখেন ইআরএফের সভাপতি রেফায়েত উল্ল্যাহ মৃধা, সাধারণ…
রাজধানীর কচুক্ষেতে পোষাক শ্রমিকদের বিক্ষোভে সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনাকে হালকাভাবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে তিনি এ কথা বলেন। জামায়াত আমির বলেন, খুব নিকট সময়ের ভিতরেই গোপালগঞ্জের পর ঢাকার কচুক্ষেতে এই ঘটনা ঘটলো। শ্রমিকদের যদি কোনো ন্যায্য দাবি-দাওয়া থাকে তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ন্যায্যতার ভিত্তিতে সমাধান করবেন এটাই তাদের কর্তব্য। কিন্তু বিক্ষোভকালে সেনাবাহিনী এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এটা যদি বিশেষ কোন উদ্দেশ্য সাধনের লক্ষ্যে হয়ে থাকে, দেশ এবং অর্থনীতিকে অস্থিতিশীল করার কোন ছক থেকে থাকে তাহলে বিষয়টি হালকাভাবে দেখার কোনোই সুযোগ…
তাইওয়ানে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ‘কং-রে’। এর আগেই সব শহর ও কাউন্টিতে এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আর্থিক বাজার বন্ধ করা হয়েছে এবং শত শত ফ্লাইট বাতিল করা হয়। ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ঝড়ের আশঙ্কায় বৃহস্পতিবার এই ঘোষণা দেওয়া হয়। অবশেষে সুপার টাইফুন কং-রে আজ তাইওয়ানে আড়ছে পড়েছে। রাজ্য আবহাওয়ার পূর্বাভাসে বলেছে, প্রচণ্ড বাতাস এবং মুষলধারে বৃষ্টিসহ দ্বীপে আঘাত হেনেছে সবচেয়ে শক্তিশালী ঝড়টি। দেশটির সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, দুপুর ১টা ৪০ মিনিটে টাইতুং কাউন্টির চেংগং শহরের পূর্ব উপকূলে আছড়ে পড়ে কং-রে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, যৌথ টাইফুন সতর্কীকরণ কেন্দ্র (জেটিডাব্লিউসি) অনুসারে, কং-রে ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে (১২৫ মাইল…
শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চক্রান্তে জড়িত থাকার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় আলোচিত অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য ও ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিককে অব্যাহতি দিয়েছেন ট্রাইব্যুনাল। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম মামলাটির অভিযোগপত্র আমলে গ্রহণ না করে এ আদেশ দেন। বৃহস্পতিবার সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত ৯ অক্টোবর এ মামলাটির অভিযোগপত্র আমলে গ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে বিচারক অভিযোগপত্র পর্যালোচনা শেষে অপরাধ আমলে গ্রহণ না করে পিনাকীসহ দুজনকে অব্যাহতি দেন। এর আগে ২০২২ সালের ১৫ অক্টোবর রাজধানীর রমনা থানায় পিনাকী ভট্টাচার্যসহ তিনজনের…
আশুলিয়ায় ছাত্র-জনতার আন্দোলনে ৪৬ জনকে গুলি করে হত্যা এবং বেশ কয়েকজনের লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনার ‘মাস্টারমাইন্ড’ আশুলিয়া থানার তৎকালীন ওসি এ এফ এম সায়েদকে কক্সবাজার থেকে গ্রেফতারের পর ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে পুলিশি নিরাপত্তায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির ট্রাইব্যুনালে তাকে উঠানো হবে। এর আগে গতকাল বুধবার (৩০ অক্টোবর) রাতে তাকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার আতংকে এতদিন গা ঢাকা দিয়েছিলেন শহীদুল। অবৈধ পথে দেশত্যাগেরও পরিকল্পনা ছিলো তার। এদিকে ১৫ নভেম্বর পুরাতন হাইকোর্ট ভবনে জুলাই-আগস্ট গণহত্যার…
দেশের ২৮ সাংবাদিকের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে চিঠি পাঠিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। একই চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটেও (বিএফআইইউ)। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-১ শাখা থেকে গত ২২ অক্টোবর দুদক চেয়ারম্যানের কাছে চিঠিটি পাঠানো হয়। উপসচিব (তথ্য ও গণযোগাযোগ-১) মো. মাসুদ খাঁন স্বাক্ষরিত চিঠিতে ২৮ সাংবাদিকের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়। যেসব সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে তারা হলেন- বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, ডিবিসি নিউজের হেড অব নিউজ জায়েদুল হাসান পিন্টু, এবিনিউজ২৪…
নিত্য প্রয়োজনীয় মসলা এবং ভেষজ ওষুধ হিসেবে আদা ব্যবহার হওয়ায় দাম বেশ চড়া।তাই পরিবারের প্রয়োজন মেটানোর পাশাপাশি বাণিজ্যিকভাবে বাড়তি লাভের আশায় বস্তায় আদা চাষ শুরু করেছেন অনেকে। উত্তর জনপদের কৃষিনির্ভর জেলা গাইবান্ধা।এ জেলার চাষিরা অন্য ফসলের পাশাপাশি ধানের আবাদ বেশি করেন। তবে সাম্প্রতিক বছরগুলোয় বিভিন্ন অঞ্চলে বস্তায় আদা চাষ করছেন কৃষকরা। সাতটি উপজেলায় কৃষকদের মাঝে এই পদ্ধতিতে আদা চাষে আগ্রহ বেড়েছে। খুব সহজেই বাড়ির আশেপাশে, আঙিনা, ফল বাগান কিংবা গাছের নিচে ছায়াযুক্ত স্থানে চাষ করা যায় বলে কৃষক পর্যায়ে বস্তায় আদা চাষের সম্প্রসারণ ঘটছে। গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়,গত বছর জেলায় ৬৬ হাজার ৭৫টি বস্তায় আদা চাষ হলেও এবার তা…

