রাজধানীর শ্যামপুর থানা ছাত্রলীগের সভাপতি রনি আলমকে (৩০) মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১০। গতকাল (মঙ্গলবার) দিবাগত রাত ১০টায় র্যাব-১০ যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল শ্রীনগর থানাধীন সানবাড়ী চার রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১০ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল (মঙ্গলবার) দিবাগত রাত ১০টায় শ্রীনগর থানাধীন সানবাড়ী চার রাস্তার মোড় এলাকায় অভিযান চালানো হয়।নাশকতার মামলায় এজাহারভুক্ত পলাতক আসামি শ্যামপুর থানা ছাত্রলীগের সভাপতি রনি আলমকে গ্রেফতার করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানী বিভিন্ন এলাকাসহ দেশের বিভিন্ন জেলায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন শ্রেণির নেতাকর্মী ও…
Author: saiful islam
তামিম ইকবাল কি আদৌ মাঠে ফিরবেন? এই প্রশ্নের উত্তর ক্রমেই ঘোলাটে হচ্ছে। দেশের ক্রিকেট বোর্ডে পরিবর্তনের পর তামিমের ফের জাতীয় দলের জার্সি গায়ে চড়ানোর সম্ভাবনা দেখেছিলেন কেউ কেউ। বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে তামিমের দৃশ্যমান সখ্যতা সে সম্ভাবনার পালে হাওয়া দিয়েছিল। তবে এখন খোদ বিসিবি প্রধানই বলছেন, তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে কিছু জানা নেই তার। বুধবার (৩০ অক্টোবর) বোর্ড সভার আগে গণমাধ্যমের সঙ্গে আলাপে বিসিবি সভাপতি বলেছেন, ‘এই মুহূর্তে এরকম কোনো নিউজ আমার কাছে নেই।’ গত বছরের জুলাইয়ে অবসরের ঘোষণা দিয়েও পরে তৎকালীন প্রধানমন্ত্রীর অনুরোধে সে সিদ্ধান্ত থেকে পিছু হটেছিলেন। তবে একই বছর ওয়ানডে বিশ্বকাপের আগে পরিস্থিতির অবনতি হয়।…
ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে জানিয়েছেন, ইরান অপারেশন ট্রু প্রমিজের মতো বহু সংখ্যক প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করতে সক্ষম। অপারেশন ট্রু প্রমিজ ছিল এমন একটি অভিযান, যা গত এপ্রিলে এবং ১ অক্টোবর ইসরাইলের বিভিন্ন অঞ্চলের সামরিক স্থাপনায় পরিচালিত হয়। বুধবার ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি জানিয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রী নাসিরজাদে উল্লেখ করেছেন, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা অনেক উঁচুতে রয়েছে। উল্লেখ্য যে, এপ্রিলের অভিযানে ৩০০টিরও বেশি মিসাইল ও ড্রোন ইসরাইল অধিকৃত অঞ্চলে নিক্ষেপ করা হয়েছিল। এছাড়া অক্টোবরের শুরুতে অপারেশন ট্রু প্রমিজ-টু এর অংশ হিসেবে ইরান ২০০ মিসাইল নিক্ষেপ করে ইসরাইলি সামরিক ও গোয়েন্দা ঘাঁটিতে। দ্বিতীয় এই অভিযানটি ইসরাইলি…
কুমিল্লা জেলার দেবিদ্বারে নবম শ্রেণির ক্লাস চলাকালে ১৫ জন শিক্ষার্থী হিস্টোরিয়া রোগে অসুস্থ হয়ে পড়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) উপজেলার বড়শালঘর ইউ এম এ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। সকাল ১০টা থেকে দুপুর ১২টার দিকে অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে আটজনকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এতে অন্যান্য শিক্ষার্থী ও অভিভাবদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় শ্রেণিকক্ষে ছাত্রীরা কান্নাকাটি শুরু করে। বিদ্যালয়ের শিক্ষার্থী সূত্রে জানা গেছে, গত মাসে নবম শ্রেণীর তিন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়। পরে তাদের তিনজনের মধ্যে আজকে দুজন ক্লাশে উপস্থিত হয়। একপর্যায়ে শ্রেণীকক্ষে ক্লাস চলাকালে এক শিক্ষার্থী বেহুঁশ হয়ে…
বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ দ্রুত শেষ করার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে চাপ দিয়েছে ভারতের কেন্দ্র সরকার। এ লক্ষ্যে অধিগ্রহণকৃত জমি দ্রুত কেন্দ্র সরকারের হাতে হস্তান্তর করারও অনুরোধ জানিয়েছে কেন্দ্র সরকার। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ভারতের স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্ত এবং রাজ্যের ভূমি ও সংস্কার বিভাগের সচিব বিবেক কুমারের সঙ্গে গত রোববার বৈঠক করেছেন। যাতে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ-সংক্রান্ত যেসব বাধা আছে, সেগুলো দূর করা সম্ভব হয়। এর আগেও একই বিষয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন গোবিন্দ মোহন। এ বিষয়ে নাম প্রকাশ না…
ইসরাইলের বিরুদ্ধে নতুন চমক ও বড় ধরণের হামলার ইঙ্গিত দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একজন উচ্চপদস্থ কমান্ডার। আইআরজিসির কো-অর্ডিনেশন অ্যাফেয়ার্সের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাঘদি মঙ্গলবার এ ইঙ্গিত দেন। তিনদিন আগে ইরানি সামরিক স্থাপনার ওপর ইসরাইলের প্রাণঘাতী হামলার প্রতিক্রিয়া হিসেবে নাঘদি বলেন, ‘ইসরাইলের জন্য আগামী দিনগুলোতে আরও কঠোর হামলা অপেক্ষা করছে। ইরানের নতুন পদক্ষেপ ও কৌশল ইসরাইলকে দারুণভাবে চমক দেবে। ইসরাইল আরও বড় পরাজয়ের সম্মুখীন হবে’। আইআরজিসির এই কমান্ডার আরও জানান, গাজা ও লেবাননে প্রতিরোধ বাহিনী বিশ্বজুড়ে ইসরাইলের পৃষ্ঠপোষকদের দুর্বল করে দিয়েছে এবং প্রতিরোধ ফ্রন্টের শক্তিশালী অবস্থানের কারণে তাদের ইসরাইলকে সমর্থন করার ধরনও বদলে গেছে। মোহাম্মদ রেজা…
আইসল্যান্ডে ইউক্রেন-নর্ডিক সম্মেলন শুরু হয়েছে। সেখানে যোগ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্মেলনে জেলেনস্কি দুটি বিষয়ের ওপর জোর দিয়েছেন। একটিতে শীতে যুদ্ধবিধ্বস্ত এলাকায় সাধারণ মানুষকে ঠাণ্ডা মোকাবিলায় সাহায্যের ব্যাপারে নর্ডিক নেতাদের সঙ্গে আলোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। আরেকটি বিষয়ে আলোচনা হয়েছে, সেটি হলো- ইউক্রেনের বিজয় কৌশল নিয়ে। যদিও আগেই জেলেনস্কি এ বিজয় কৌশলের কথা ঘোষণা করেছিলেন। ইউক্রেনের দাবি, রাশিয়াকে হারিয়ে এ যুদ্ধে ইউক্রেন জয়লাভ করবে। সেই নিরিখে তারা একটি বিজয় কৌশল তৈরি করেছে। নর্ডিক নেতাদের সেই কৌশল বিস্তারিতভাবে জানিয়েছেন জেলেনল্কি। এদিকে দক্ষিণ কোরিয়া সম্প্রতি জানিয়েছে, রাশিয়া উত্তর কোরিয়ার সেনাকে এ যুদ্ধে কাজে লাগাচ্ছে। অভিযোগে জানা গেছে, উত্তর কোরিয়ার এক সেনা কর্মকর্তা…
বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নুরকে (ভিপি নুর) পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) এলাকায় সহযোগিতা করতে বিএনপির নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। গত ২২ অক্টোবর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এমন একটি চিঠি পাঠিয়েছেন। এই চিঠি নিয়ে চলছে নানা আলোচনা। নুরের গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নে। পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে তার নির্বাচন করার গুঞ্জন চলছে দীর্ঘদিন ধরে। নুরকে সহযোগিতার জন্য কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়ায় ক্ষুব্ধ তৃণমূল বিএনপির নেতাকর্মীরা। বুধবার দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে গণঅধিকার পরিষদের জনসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ভিপি নুর। গলাচিপায় নুরসহ নেতাকর্মীরা বিগত সময়ে আওয়ামী…
হিজবুল্লাহর ৮০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে দাবি করে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট দাবি করেছেন, হিজবুল্লাহর মোট ক্ষেপণাস্ত্র মজুদের মাত্র ২০ শতাংশ অবশিষ্ট আছে। বাকি ৮০ শতাংশই ধ্বংস হয়েছে। বুধবার হিব্রু গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইসরাইল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরাইলের নিরাপত্তা নিয়ে তার সরকারের গুরুত্বপূর্ণ সদস্যদের সঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় একটি বৈঠক করেন।ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এই তথ্য উপস্থাপন করে মন্তব্য করেন, যুদ্ধের লক্ষ্য পূরণ হতে আর বেশি দেরি নেই। মঙ্গলবার ইসরাইলের সাফেদ এলাকায় অবস্থিত আইডিএফের উত্তরাঞ্চলীয় সামরিক ঘাঁটি পরিদর্শন করেন গ্যালান্ট। হিজবুল্লাহর ৮০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে দাবি করে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট দাবি করেছেন,…
সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ নিয়ে চট্টগ্রাম টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে টাইগার বোলাররা সে লক্ষ্যে দলকে ভালো শুরু এনে দিতে পারেননি। তাইজুল ইসলাম ৫ উইকেট তুলে নিতে খরচ করেছেন ১৯৮ রান। অন্য বোলাররাও দুই হাতে রান বিলিয়েছেন। তাতে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫৭৫ রান তুলে ইনিংস ঘোষণা করতে পেরেছে দক্ষিণ আফ্রিকা। অথচ এই রানপাহাড় টপকানোর চ্যালেঞ্জ নিয়ে ব্যাটিংয়ে নেমেই হোঁচট খেয়েছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ রান তুলতেই খুইয়ে বসেছে দুই উইকেট। ৬ বল খেলে রানের খাতা না খুলেই ফিরে গেছেন সাদমান ইসলাম। কাগিসো রাবাদার করা বল তার ব্যাটের আলতো ছোঁয়া পেয়ে ঠাঁই নেয় উইকেটকিপার কাইল ভেরেইনের গ্লাভসে। আম্পায়ার আউট…

