ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানাভুক্ত আসামি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বুধবার দুপুরে প্রথমবারের মতো জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে গ্রেফতার কাউকে ট্রাইব্যুনালে হাজির করা হলো। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার নেতৃত্বে ছিলেন পুলিশের সাবেক ডিসি জসীম উদ্দীন মোল্লা। তার বিরুদ্ধে শহিদ পরিবারের সদস্যরা অভিযোগ দায়েরের পর তদন্ত সংস্থা তার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। পরবর্তীতে তার বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গতকাল (বুধবার) তাকে রংপুর থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত ১৭ অক্টোবর শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে…
Author: saiful islam
লরেন্স বিষ্ণোইদের নিশানায় সালমান খান। একের পরে এক হুমকি পেয়েই যাচ্ছেন ভাইজান। কোনোভাবেই তাকে স্বস্তি দিতে প্রস্তুত নয় বিষ্ণোই গোষ্ঠী। তাকে নিয়ে বার বার ক্ষোভ উগরে দিয়েছেন বিষ্ণোই সম্প্রদায়ের মানুষও। এসবের মধ্যেই গত শুক্রবার ফের হুমকি ফোন পান সালমান। পরে জানা যায় ২০ বছর বয়সি নয়ডার এক যুবক তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিল। ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে তাকে। পরপর এতগুলো ঘটনা ঘটে যাওয়ায় নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপেই রয়েছেন সালমান। বুলেটরোধী গাড়িতে প্রায় ৬০জন নিরাপত্তারক্ষী নিয়ে চলাফেরা করতে হচ্ছে তাকে। চিন্তায় রয়েছেন পরিবারের অন্য সদস্যেরা। এর মধ্যেই বাবা সেলিম খানের জন্য নতুন গাড়ি কিনলেন অভিনেতা!কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে সেলিম খান দাবি…
উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে শিগগিরই লন্ডন নেওয়া হচ্ছে বলে জানিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। গতকাল এ ঘোষণা দেন বিএনপি নেত্রীর ব্যক্তিগত এই চিকিৎসক। এবার জানা গেল খালেদা জিয়ার বহুল প্রতীক্ষিত বিদেশ যাত্রার চূড়ান্ত দিনক্ষণ। বুধবার (৩০ অক্টোবর) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, ৮ নভেম্বর লন্ডন যাবেন খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা সহায়তায় প্রয়োজনীয় সহযোগিতা এবং তদারকি করছে বলেও নিশ্চিত করেছেন তিনি। সূত্র বলছে, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তার বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে খালেদা জিয়ার কার্যালয় থেকে চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠিতে খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসক, নার্সসহ আত্মীয়-স্বজন…
আগামী ২ নভেম্বর ৫৮ বসন্ত পার করবেন বলিউড বাদশাহ শাহরুখ খান। আর সে উপলক্ষ্যেই এবার বড় একটি পার্টির আয়োজন করেছেন নিজের বাসা মান্নাতে। জানা গেছে, এ অভিনেতা এত বড় একটি পার্টি দিতে চলেছেন, যা এর আগে বলিউড ইন্ডাস্ট্রি কখনো দেখেনি। সেখানে অতিথির তালিকাও নাকি বেশ লম্বা। আসবেন দেশ-বিদেশ থেকেও নামিদামি জনপ্রিয় ব্যক্তিত্বরা। বর্তমানে বলিউড কিং খানের বয়স যে ষাট ছুঁই ছুঁই, তা বোঝা খুব কঠিন। যে শাহরুখ এখনও একবার হাসলে ঝড় ওঠে আট থেকে আশির নারী হৃদয়ে, সেই শাহরুখই পা দেবেন এবার উনষাটে! শাহরুখের এই ৫৯তম জন্মদিনে থাকবে বিশেষ থিম। অতিথিদের নাকি সাজতে হবে তার ছবির চরিত্র অনুযায়ী। ইতোমধ্যে নাকি…
রাশিয়ার কুরস্ক এলাকায় উত্তর কোরিয়ার ১০ হাজার সেনা অবস্থান করছে, এমন দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। তারপরই নতুন করে উত্তেজনা ছড়ায়। প্রশ্ন উঠেছে, এবার কি রাশিয়ার পক্ষ নিয়ে সরাসরি ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়াতে চাইছে উত্তর কোরিয়া? এ নিয়ে খোদ উদ্বেগ জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অবশ্য প্রথম দিকে ১০ হাজার সেনার কথা বললেও , এখন পেন্টাগন বলছে সংখ্যাটি ‘ছোট বহর’। মঙ্গলবার (২৯ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদোলু এজেন্সি। মার্কিন বিমান বাহিনীর মেজর জেনারেল এবং পেন্টাগনের প্রেস সচিব প্যাট রাইডার বলেছেন, আমরা এই সপ্তাহের শুরুতে যেমন উল্লেখ করেছি, আমরা বিশ্বাস করি উত্তর কোরিয়া পূর্ব রাশিয়ায় প্রশিক্ষণের জন্য ১০…
বাংলাদেশে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণার পর থেকে গত ছয় দিনে বেশ কয়েকজন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জুলাই-আগাস্ট মাসের গণঅভ্যুত্থানে এই ছাত্র সংগঠনটির নেতা-কর্মীদের ভূমিকার কারণে তাদের বিরুদ্ধে এর মধ্যে একাধিক মামলা হয়েছে। এখন প্রশ্ন উঠেছে নিষিদ্ধ ঘোষিত হলেই কী কোন সংগঠনের নেতা-কর্মীদের গ্রেফতার করা যাবে? আইনে কী রয়েছে? আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কী বলছেন? সুপ্রীম কোর্টের আইনজীবীরা বলছেন, আইনানুযায়ী সংগঠন নিষিদ্ধ হোক বা না হোক সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে গ্রেফতার করা যায় না। ফৌজদারি অপরাধের অভিযোগ থাকলেই গ্রেফতার করা যাবে। একই সঙ্গে সংগঠনকে নিষিদ্ধ ঘোষণার দিন থেকে যদি ওই সংগঠনের ব্যানারে কেউ কর্মকাণ্ড পরিচালনা করে তবে তাকে…
ইসরাইলে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরাকের সশস্ত্র সংগঠন দ্য ইসলামিক রেজিস্ট্যান্স । তবে ইসরাইলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। বুধবার (৩০) অক্টোবর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানভিত্তিক সংবাদমাধ্যম মেহর নিউজ। প্রতিবেদনে বলা হয়, ইহুদিবাদীদের দ্বারা নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সমর্থনে, ইরাক ভিত্তিক প্রতিরোধ গোষ্ঠী ড্রোন দিয়ে অধিকৃত অঞ্চলের উত্তরে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে। গাজায় ইসরাইলি গণহত্যায় ওয়াশিংটনের সমর্থনের প্রতিশোধ হিসাবে এই ড্রোন হামলাটি ইরাক এবং প্রতিবেশী সিরিয়ায় আমেরিকান সামরিক ঘাঁটিতেও আঘাত হেনেছে। গাজার যুদ্ধ শুরুর পর থেকে ইসলামিক রেজিস্ট্যান্স ইরাক ও সিরিয়ায় মোতায়েন মার্কিন বাহিনীর বিরুদ্ধেও রকেট ও ড্রোন হামলা চালিয়ে আসছে দ্য ইসলামিক রেজিস্ট্যান্স।…
সৌদি আরবের শীর্ষ নকআউট টুর্নামেন্টের ম্যাচটিতে ৭১ মিনিটে ওয়ালিদ আল-আহমেদের করা গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারণ করে দিয়েছে। তবে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আল-আহমেদই নিজেদের পেনাল্টি বক্সে ফাউল করে আল নাসরকে সুযোগ এনে দেয় ম্যাচে ফেরার। কিন্তু রোনাল্ডো সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। শেষ মুহূর্তে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের খেলা চলছিল। ০-১ গোলে পিছিয়ে আল নাসর। সেই সময় পেনাল্টি পেল আল নাসর। কিন্তু সেই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। মঙ্গলবার রাতে পর্তুগিজ তারকার ব্যর্থতায় সৌদি আরবের কিংস কাপ থেকে বিদায়ঘণ্টা বেজে গেল আল নাসরের। শেষ ষোলোর ম্যাচটি ১-০ গোলে জিতে আল-তাউয়ুন উঠে গেছে কোয়ার্টার ফাইনালে।…
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, বর্তমান সরকার অবিলম্বে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতকে চাপ দেবে না। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনলে চলমান মামলার রায় হলে তাকে ফেরত চাওয়ার কথাও জানান তিনি। যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ড. ইউনূস। আজ বুধবার প্রকাশিত সাক্ষাৎকারে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস বলেছেন, অবিলম্বে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে চাইবে না সরকার। এই মুহূর্তে বাংলাদেশ তার বড় প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক উত্তেজনা এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ড. ইউনূস বলেন, ‘নিশ্চিতভাবেই…
বাড্ডা থানার পৃথক দুই মামলা ও কাফরুল থানার এক মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী দীপু মনিকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে, কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা তিনটি হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনিকে গ্রেফতার দেখানো হয়। এ ছাড়াও যাত্রাবাড়ি থানার মামলায়, ডিবির সাবেক ডিসি মশিউরকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলরকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে ডিবির সাবেক ডিসি মশিউরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

