Author: saiful islam

সপ্তাহ ঘুরলেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এ উপলক্ষে গত মাস থেকেই বিভিন্ন অঙ্গরাজ্যে আগে থেকেই চলছিলো ভোটগ্রহণ। তবে এবারের নির্বাচনে আগাম ভোটেই ঘটল সহিংসতা। দেশটির ওরেগন ও ওয়াশিংটনে দুটি ব্যালট বাক্সে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েক শ কাস্ট করা ভোট নষ্ট হয়ে গেছে। দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফবিআই এই দুটি ঘটনাকে পরস্পর যুক্ত বলে মনে করছে। মঙ্গলবার আল-জাজিরার প্রতিবেদনে উঠে আসে এই তথ্য। সোমবার ভোরে ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে একটি ড্রপ বাক্সকে লক্ষ্যবস্তু করা হয়। কয়েক ঘণ্টা পর ওয়াশিংটনের ভ্যানক্যুভারে আরেকটি ড্রপ বাক্সে আগুন দেওয়া হয়।অগ্নিসংযোগে ব্যবহার করা যন্ত্রগুলো ড্রপ বাক্সের বাইরে সংযুক্ত ছিল। ওয়াশিংটন অঙ্গরাজ্যের ক্লার্ক কাউন্টির নির্বাচিত নিরীক্ষক গ্রেগ কিমসি…

Read More

গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর পটুয়াখালী-৩ আসন থেকে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার বিকালে পটুয়াখালীর গলাচিপায় এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। গণসংবর্ধনার আয়োজন করেন গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে- গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম, জেলা সভাপতি নজরুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক শাহ-আলম, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. আবদুর রহমানসহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ভিপি নুর বলেন, অনেকে বিভ্রান্তি ছড়িয়েছেন- আমি ঢাকা থেকে নির্বাচন করব; কিন্তু…

Read More

ঢাকায় কার্যালয় করতে যাচ্ছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ।বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। মঙ্গলবার বিকালে রাজধানীর একটি হোটেলে ঢাকায় সফররত জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার তুর্কের সঙ্গে অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টার বৈঠকের পর এ তথ্য জানান সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ। সমাজকল্যাণ উপদেষ্টার সঙ্গে বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে উপদেষ্টা শারমীন মুরশিদ সাংবাদিকদের বলেন, একটি খুব বড় সিদ্ধান্ত হয়েছে। এখানে জাতিসংঘের মানবাধিকার পরিষদের একটি কার্যালয় চালু হবে।অফিসটা চালু হলে যে সুবিধাটা আমাদের সবচেয়ে বেশি, সেটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের যে ক্ষেত্রগুলো, ওরা সরাসরি তদন্ত করতে পারবে। জাতিসংঘের…

Read More

হবিগঞ্জের মাধবপুরে ধর্মঘর সীমান্তে দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ধর্মঘর সীমান্ত ফাঁড়ির বিজিবি টহল দল ৮ বাংলাদেশিকে আটক করে মাধবপুর থানায় সোপর্দ করেছে। মঙ্গলবার রাতে বিজিবি টহল দল দেবনগর সীমান্ত থেকে ভারতে গমনের সময় অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে। আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার শাহজাদাপুর গ্রামের পরিমল সরকার (৫৫), একই গ্রামের তাপস সরকার (৫০), স্বপন সরকার (৪৫), একই জেলার বিজয়নগর থানার মির্জাপুর গ্রামের দুর্জয় মজুমদার (১৯) এবং মাধবপুর থানার দেবনগর গ্রামের মোহাম্মদ আলী (৬০)। এদিকে মঙ্গলবার সকালে ধর্মঘর বিজিবি টহল দল সন্তোষপুর সীমান্ত দিয়ে ভারতে গমনের সময় অপর ৩ জনকে আটক করে। আটককৃতরা হলো চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার সারিকাইত…

Read More

দেশের ৩২টি ক্রীড়া ফেডারেশনের জন্য অর্থছাড় প্রক্রিয়া সাময়িক স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নির্ধারিত সময়ের মধ্যে অডিট রিপোর্ট জমা দিতে ব্যর্থ হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অনুমোদনেই মঙ্গলবার (২৯ অক্টোবর) এই সংক্রান্ত চিঠি জারি করেছে এনএসসি। জানা গেছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ সালের ২৩ নম্বর ধারায় প্রতিটি ফেডারেশনের আয়-ব্যয় হিসাব বিবরণী ও অডিট প্রতিবেদন পরবর্তী বছরের সেপ্টেম্বর মাসের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদে জমা দেওয়ার নির্দেশনা রয়েছে। এবার এই বিষয়ে চিঠি দিয়েছিল এনএসসি। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ২৩ ফেডারেশন অডিট রিপোর্ট জমা দিলেও বাকি ৩২ ফেডারেশন অডিট জমা দেয়নি।…

Read More

ভারতের কমিউনিস্ট পার্টির (সিপিএম) বর্ষীয়ান নেতা ও সাবেক বিধায়ক তন্ময় ভট্টাচার্য বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন পশ্চিমবঙ্গের এক নারী সাংবাদিক। গত রোববার ফেসবুক লাইভে ওই সাংবাদিক অভিযোগ করেন, তন্ময় বাবুর ইন্টারভিউ নিতে গেলে সেখানে তিনি তার ‘কোলে বসে পড়েন’। এই ঘটনায় হতভম্ব ওই সাংবাদিক স্পষ্ট বলেন, ‘এরাই আসলে সম্ভাব্য ধর্ষক, যাদের চিনে রাখা দরকার’। ফেসবুক লাইভটি মুহুর্তের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। আরজি কর কাণ্ডে যখন নারী নিরাপত্তা ও নারী সুরক্ষা নিয়ে উত্তাল গোটা পশ্চিমবঙ্গ সেখানে সিপিএম-এর বর্ষীয়ান এই নেতার বিরুদ্ধে এমন অভিযোগ স্বভাবতই দলকে অস্বস্তিতে ফেলেছে। সিপিএমকে কড়া প্রশ্নবাণে বিদ্ধ করেছে শাসকদল তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ অবিলম্বে তন্ময় ভট্টাচর্যকে…

Read More

পশ্চিমবঙ্গের সত্তরোর্ধ্ব প্রবীণদের কাছে ক্ষমা চেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার নয়াদিল্লি থেকে দ্বিতীয় পর্যায়ের ‘আয়ুষ্মান ভারত যোজনা’-র উদ্বোধনের সময় ক্ষমা প্রার্থনা করেন তিনি। মোদি জানান, পুরো দেশে ‘আয়ুষ্মান ভারত যোজনা’ চালু করা যায়নি। কারণ নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে দিল্লিতে আম আদমি পার্টির (আপ) সরকার এবং পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার সেই প্রকল্প চালু করতে দেয়নি। যার ফলে দেশের বাকি অংশের সত্তরোর্ধ্ব প্রত্যেক নাগরিক যে ‘আয়ুষ্মান ভারত যোজনা’-র আওতায় থাকলেও দিল্লি এবং পশ্চিমবঙ্গের মানুষ সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তৃণমূল এবং আপ সরকার ‘রাজনৈতিক স্বার্থে’ সেই কাজটা করলেও মানুষের কাছে ক্ষমা চেয়ে নেন ভারতের প্রধানমন্ত্রী। মোদি বলেন, দিল্লি এবং পশ্চিমবঙ্গে…

Read More

ব্যালন ডি’অর বরাবরই ফুটবল দুনিয়াকে বিভক্ত করে দেয়। ২০২১ সালে লিওনেল মেসি এবং রবার্ট লেভান্ডভস্কির ভক্তদের মধ্যে এই ইস্যুতে বৈরিতা তৈরি হয়েছিল। দুই পক্ষের বাকবিতণ্ডায় সামাজিক মাধ্যম তখন রীতিমত ‘রণক্ষেত্রে’ পরিণত হয়। এবার ভিনিসিয়ুস জুনিয়র এবং রদ্রির পক্ষে-বিপক্ষে সামাজিক মাধ্যম সরগরম। সোমবার (২৮ অক্টোবর) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে দুইটায় প্যারিসে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যালন ডি’অর পুরস্কার তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে। পুরস্কার প্রদান অনুষ্ঠান শুরুর কয়েক ঘণ্টা আগেও ভিনিসিয়ুস জুনিয়রকেই ফেভারিট মনে করা হচ্ছিল। তবে শেষ মুহূর্তে পাশার দান উল্টে গেছে! ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো হঠাৎ জানিয়ে দেন, ভিনিসিয়ুসের জেতার সম্ভাবনা নেই; তাই রিয়াল মাদ্রিদের কোনো প্রতিনিধি…

Read More

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঘেরের মধ্যে দীর্ঘদিন ধরে কোরাল মাছ চাষের চেষ্টা চলছে। এখানে কোরালের খাবার হিসেবে বিভিন্ন ধরনের ছোট মাছ, তেলাপিয়া বা অন্যান্য মাছ ব্যবহার করা হয়। তবে কৃত্রিম খাদ্যের অভাবে কোরাল মাছের চাষ পদ্ধতি তেমন জনপ্রিয় হয়ে ওঠেনি। সম্প্রতি মৎস্য অধিদপ্তরের সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিশ প্রকল্পের অর্থায়নে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একুয়াকালচার বিভাগ ‘বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে সামুদ্রিক শৈবাল সহযোগে কৃত্রিম খাদ্যের মাধ্যমে কোরাল মাছ চাষ উপ-প্রকল্পের গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নতুন এই প্রযুক্তির গবেষণায় গবেষকরা দক্ষিণাঞ্চলে কোরাল মাছ চাষে নতুন এক সফলতা ও সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন। পটুয়াখালীর আলীপুরে চলা নতুন এই গবেষণা উপ-প্রকল্পের প্রধান গবেষক হিসেবে…

Read More

দক্ষিণী চলচ্চিত্র সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে প্রথম সারির নায়িকা নয়নতারা। প্রায় দু’দশকের কর্মজীবন তার। ক্যারিয়ারের পাশাপাশি স্বামী, দুই পুত্রসন্তান এবং সংসার নিয়ে ব্যস্ত অভিনেত্রীর জীবন। গত বছর শাহরুখ খানের হাত ধরে অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ ছবির মাধ্যমে বলিউড পাড়ায় আত্মপ্রকাশ করেন দক্ষিণী এই অভিনেত্রী। ক্যারিয়ারের প্রথম হিন্দি ছবিতেই বলিউডের বাদশার সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। পরিসংখ্যান বলেছে তার ঝুলিতে ছবির সংখ্যা ৮৫ ছাড়িয়েছে। ২০০৩ সালে মালায়লম ছবির মাধ্যমে সিনে দুনিয়ার আত্মপ্রকাশ করেন তিনি। সময় যত গড়িয়েছে, বদলেছে নয়নতারার মুখের গড়ন। অনেকেরই ধারণা তিনি নাকি অস্ত্রোপচার করে বদলে ফেলেছেন নিজেকে। তবে অভিনেত্রীর সাফ জানিয়েছেন, ‘ছুঁয়ে দেখুন একটা প্লাস্টিক পাবেন না।’ এমনিতেই নায়িকারা নিঁখুত…

Read More