রাজধানীর গুলিস্তানে নিজের দোকান থেকে গ্রেপ্তার হয়েছেন মুন্সিগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তফা গাজী। তার বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় জুলাই অভ্যুত্থানে ছাত্র হত্যার মামলা রয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যার পর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের দ্বিতীয় তলায় থাকা মোস্তফার ইলেক্ট্রনিক দোকান থেকে তাকে প্রথমে আটক করেন শিক্ষার্থীরা। পরে তাকে বংশাল থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। তিনি বাংলানিউজকে বলেন, মোস্তফা গাজীর বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় জুলাই অভ্যুত্থানে ছাত্র হত্যার মামলা রয়েছে। মুন্সীগঞ্জ থানার রিকোজিশনে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজের শিক্ষার্থীরা সুন্দরবন…
Author: saiful islam
লক্ষ্মীপুরে ধাওয়া করে দেশীয় অস্ত্র ও দুটি বিদেশী পিস্তলসহ মো. সোহেল নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে সেনাবাহিনীর কাছে সোপর্দ করা হয়। সোমবার (২৮ অক্টোবর) রাতে সদর উপজেলার টুমচর ইউনিয়নের কালিরচর গ্রামের তালতলা এলাকা থেকে অস্ত্রসহ সোহেলকে আটক করা হয়েছে। আটক সোহেল তালতলা এলাকার মো. হারুনের ছেলে বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় বাসিন্দা আরিফ, আলমগীর ও সোহেল অটো রিকশাযোগে এসে একই এলাকার প্রতিবেশী তারেককে হুমকি ধামকি দেয়। এসময় তারা তারেককে গুলি করার ভয়ও দেখায়। একপর্যায়ে তারা পিস্তল প্রদর্শন করে। খবর পেয়ে স্থানীয় জনতা তাদের ধাওয়া করে। এসময় আরিফ ও আলমগীর…
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে আড়াই টন (২ হাজার ৫০০ কেজি) ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা। সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন মেজর মো. জিসানুল হায়দার। তিনি সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ৭৭ ব্রিগেডের আওতাধীন ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেত্রকোনা জেলায় দায়িত্বরত সেনা কর্মকর্তা। মেজর জিসানুল হায়দার জানান, সোমবার রাত ৭টার দিকে গোয়েন্দা সূত্রে জেলার পূর্বধলা উপজেলার জারিয়া বাজারে চোরাই পথে আনা ভারতীয় চিনি মজুদের সংবাদ পাওয়া যায়। এ সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশসহ জরিয়া গ্রামের আব্দুল মজিদের গুদামে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময়…
গণঅধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হককে নুরকে তার সংসদীয় এলাকা পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে সাংগঠনিক কার্যক্রমে সহযোগিতা করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। এই চিঠিকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে কৌতূহলের সৃষ্টি হয়েছে। অনেকে পড়েছেন বিভ্রান্তিতে। এই চিঠি প্রকাশ্যে আসার পর আগামী সংসদ নির্বাচনে এ আসনের দলীয় মনোনয়ন নিয়ে নতুন করে আবার আলোচনার সৃষ্টি হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিতে যোগদান করে নির্বাচনে অংশ নেন আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনি। স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠেছে, এবারও কি জোটের নেতা হিসেবে এই আসনে ভিপি নুর বিএনপির সমর্থন নিয়ে জোট প্রার্থী হচ্ছেন। এ বিষয়ে এবার মুখ খুললেন গোলাম মাওলা রনি।…
অনেকটা ধরেই নেওয়া হয়েছিল চলতি বছরের ব্যালন ডি’অর পুরস্কার উঠতে যাচ্ছে রিয়াল মাদ্রিদে খেলা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের হাতে। সেই হিসেবেই উদযাপনের প্রস্তুতি নিয়ে রাখছিল ভিনি ভক্তরা। তবে শেষ পর্যন্ত হয়েছে তার উল্টো। ম্যানচেস্টার সিটিতে খেলা স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির হাতে উঠেছে এই পুরস্কার। যা রীতিমতো হতাশায় মহাসাগরে ফেলে দিয়েছে ভিনিকে। নিজের হতাশার কথা সামাজিক যোগাযোগমাধ্যমেও তুলে ধরেছেন ভিনি। অথচ, দিন তিনেক আগেই বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোয় মেজাজ হারিয়ে পাবলো গাভিকে উদ্দেশ্য করে ভিনি বলেছিলেন, ‘সোমবারই আমি ব্যালন জিততে যাচ্ছি।’ সেই তিনিই কিনা শেষ পর্যন্ত ব্যালন ডি’অর জিততে পারলেন না। ঘুচাতে পারলেন না লম্বা সময় ধরে ব্রাজিলিয়ানদের ব্যালন ডি’অরের আক্ষেপ। এ…
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হাসিনা সরকারের পতনের একদিন আগে মাগুরায় গত ৪ আগস্ট দুইজন বিক্ষোভকারী গুলিতে নিহত ও অন্তত ১৬ জন গুলিবিদ্ধ হন। গতকাল সোমবার (২৮ অক্টোবর) যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বাংলাদেশি নিউজ পোর্টাল বাংলা আইউটলুকের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই হত্যাকাণ্ডে মাগুরায় সরকার সমর্থক সশস্ত্র অস্ত্রধারীদের নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন মাগুরা -১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা খন্দকার মাশরুর রেজা (কুটিল)। প্রতিবেদনে দাবি করা হয়, ২০২৪ সালের জানুয়ারি মাসের বিতর্কিত নির্বাচনের আগ থেকেই তৎকালীন এমপি সাকিব আল হাসানের রাজনৈতিক কার্যক্রম তার অনুপস্থিতিতে তার বাবা তদারকি করে আসছিলেন। বাংলা আউটলুকের বিস্তৃত প্রতিবেদনে বলা হয়, গত ৪…
আগামী সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে সারা দেশে সক্রিয় হয়ে উঠেছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। যৌক্তিক সময়ে নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে তাগিদ দেওয়ার পাশাপাশি, তারা নিজ নিজ এলাকায় জনসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করছেন। দলীয় নেতা ও সদস্যরা সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণের পাশাপাশি, স্থানীয় ইউনিটগুলোর পুনর্গঠনও করছেন। তাদের মূল উদ্দেশ্য হলো দলের অবস্থান এবং নিজের অবস্থানকে শক্তিশালী করা। বিএনপির নেতারা জানাচ্ছেন, গত ১৫ বছর ধরে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিরোধী আন্দোলনে সক্রিয় থাকা দলের নেতাদের সমমনা রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সহায়তার জন্য কেন্দ্র থেকে তৃণমূল নেতাদের চিঠি দেওয়া হয়েছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন, নির্বাচনে বিজয় হলে ‘সমমনা…
ইসরাইলে পাল্টা হামলার ঘোষণা দিয়েছে ইরান। এই হামলায় ‘সব ধরনের অস্ত্র’ ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে দেশটি। সোমবার (২৮ অক্টোবর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়েল বাঘাই এই ঘোষণা দেন। খবর রয়টার্সের। সোমবার একটি সাপ্তাহিক টেলিভিশন সংবাদ সম্মেলনে বাঘাই বলেন, ইরান ইসরাইলি হামলার জবাব দিতে সব ধরনের অস্ত্র ব্যবহার করবে। হামলার ধরণ অনুসারে আমাদের প্রতিক্রিয়াও একই ধরনের হবে। তবে তিনি এই প্রতিক্রিয়ার বিস্তারিত ব্যাখ্যা দেননি। এর আগে রোববার (২৭ অক্টোবর) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, ইরানী কর্মকর্তারা ঠিক করবেন ইসরাইলে হামলা কীভাবে চালানো হবে এবং কীভাবে তাদের শক্তি প্রদর্শন করা হবে। তিনি আরও বলেন, ইসরায়েলের হামলাকে ছোট করে দেখার কিছু নেই,…
কক্সবাজারের টেকনাফের খারাংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি নুরুল আলম (৪০) আত্মহত্যা করেছেন। মৃত্যুর আগে একটি চিরকুটে তিনি লিখে গেছেন, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। চাকরিই আমার জন্য দায়ী। নুরুল আলম টেকনাফের ৮ নম্বর ওয়ার্ডের খারাংখালীর নাছর পাড়া এলাকার বাসিন্দা এবং তিনি ওই এলাকার আবু বকরের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুল দীর্ঘদিন ধরে তাঁর চাকরি নিয়ে মানসিক চাপে ভুগছিলেন। অতিরিক্ত কাজের বোঝা, স্কুলের দৈনন্দিন বিভিন্ন কাজের চাপ এবং পারিবারিক জীবনের জটিলতায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। এই চাপেই তিনি চূড়ান্তভাবে আত্মহত্যার পথ বেছে নেন। নুরুল আলমের পরিবার তাঁর মৃত্যুর জন্য স্কুলের চাকরির চাপকেই দায়ী করেছেন। তাঁরা জানান,…
কক্সবাজারের টেকনাফে পঞ্চাশ হাজার ইয়াবাসহ মো. সোহেল (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বিজিবি। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সোহেল টেকনাফের দমদমিয়া এলাকার মো. ইসমাইলের ছেলে। টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, গোপন সংবাদে জানা যায়, টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) দায়িত্বে নিয়োজিত টেকনাফ-কক্সবাজার মহাসড়ক দিয়ে যানবাহনযোগে মাদকদ্রব্য পাচার হতে পারে। এ তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া ও হোয়াইক্যং চেকপোস্টে যানবাহন তল্লাশি কার্যক্রমে নজরদারি বৃদ্ধি করা হয়। তিনি আরও জানান, সোমবার কক্সবাজারগামী পায়রা পরিবহন চেকপোস্টে আসলে প্রশিক্ষিত কুকুরের মাধ্যমে তল্লাশি চালিয়ে ৫০ হাজার…

