Author: saiful islam

শিক্ষার্থী হত্যা মামলায় কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে নুর তানু ও উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব রানাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৭ অক্টোবর) রাত ১০ টার দিকে কুড়িগ্রাম পৌর শহর থেকে সদর থানা পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। সোমবার (২৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম। গ্রেফতার ফজলে নুর তানু কুড়িগ্রাম পৌরসভা এলাকার ৩নং ওয়ার্ডের সবুজপাড়া গ্রামের বাসিন্দা এবং আহসান হাবিব রানাও একই গ্রামের বাসিন্দা। তাদেরকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে কুড়িগ্রামের শিক্ষার্থী আশিক হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।…

Read More

নারী সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে পা রেখেছে নেপাল। তবে তার আগে ঘটে গেছে বহু নাটকীয়তা। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। নেপালের সমতায় ফেরা গোলকে কেন্দ্র করে বিতর্কের শুরু। গোল বাতিলের দাবিতে মাঠ ছাড়ে ভারতীয় দল। যার প্রেক্ষিতে দীর্ঘ ৬৭ মিনিট বন্ধ থাকার পর শুরু হয় খেলা। যা নিয়েই এখন হচ্ছে পক্ষে বিপক্ষে নানা আলোচনা। ঘটনার শুরু ম্যাচের ৭১ মিনিটে। নেপালের জালে বল জড়িয়ে ম্যাচে লিড নেয় ভারত। গোলের পর ভারতীয় দল যখন উদযাপনে ব্যস্ত। তখন বল নিয়ে সেন্টারে চলে আসে নেপাল। রেফারিও বাঁশি বাজালে শুরু হয় খেলা। অথচ, তখনও খেলার জন্য প্রস্তুত নয় ভারত।…

Read More

মডেল-অভিনেত্রী জেসিয়া ইসলাম কম্বোডিয়ায় মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। বাংলাদেশি এই মডেলের পোশাকে এবার উঠে এল ছাত্র-জনতার অভ্যুত্থান। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে খবরটি নিজেই জানিয়েছেন জেসিয়া। ১ অক্টোবর এই প্রতিযোগিতায় অংশ নিতে কম্বোডিয়া যান জেসিয়া। তিনি জানান, এই আয়োজনের জন্য দুই মাস আগে থেকে পরিকল্পনা করেন। কম্বোডিয়া যাওয়ার পর থেকেই নিজের ফেসবুক, ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও অনুরাগীদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন জেসিয়া। এবার তার পোশাকে উঠে এল ছাত্র-জনতার অভ্যুত্থান। ‘সোনার বাংলাদেশ, আমরা তোমাদের ভুলব না’—এমন ক্যাপশন দিয়ে তার পোশাকে ব্যবহৃত হ্যাশট্যাগগুলো তুলে ধরেছেন। জেসিয়া জানান, তিনি ‘কোটা আন্দোলন’, ‘মুক্তি’, ‘ছাত্র জনতা’, ‘মুক্ত বাংলা’, ‘কোটা বাতিল’, ‘সমান অধিকার’…

Read More

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হিব্রু ভাষায় পরিচালিত এক্স অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে।  মাত্র একদিন আগে এটি খোলা হয়েছিল। সোমবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল। প্রতিবেদনে বলা হয়েছে, হিব্রু ভাষায় অ্যাকাউন্ট খোলার প্রথম পোস্টের কয়েক ঘন্টা পরেই এটি বাতিল হয়ে যায়। ওই পোস্টে খামেনি লিখেন, ‘জায়নবাদী শাসক একটি ভুল করেছে। এটি ইরানের বিষয়ে তার গণনায় ভুল করেছে।  ইরানি জাতির শক্তি, সামর্থ্য, উদ্যোগ এবং কী ধরনের শক্তি আছে তা আমরা বুঝতে পারব।’ এক্সের নীতি অনুযায়ী, ‘হিংসাত্মক এবং ঘৃণা’ ছড়ায় এমন কিছু নিষিদ্ধ করে, তবে এটি ‘রাষ্ট্রীয় বা সরকারী সংস্থাগুলোর’ জন্য প্রযোজ্য নয়। সে হিসেবে…

Read More

কলকাতার মার্কেট, শপিংমল, হাসপাতালগুলো অনেকটাই নির্ভর বাংলাদেশের পর্যটকদের ওপর। বাংলাদেশি পর্যটক কমে যাওয়ায় নিউমার্কেটের মতো অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে কলকাতার মুকুন্দপুরের বেসরকারি হাসপাতাল পল্লিতে। আগে পর্যটক ভিসা নিয়েও এখানকার ডাক্তারের শরণাপন্ন হতেন বাংলাদেশিরা। তবে বর্তমানে বড় ধরনের শারীরিক জটিলতা ছাড়া ভিসা পাচ্ছেন না বাংলাদেশি রোগীরা। কলকাতার বাইপাস সড়ক লাগোয়া মুকুন্দপুরের সবচেয়ে বড় বেসরকারি হাসপাতাল মণিপাল হাসপাতাল। এই এলাকায় অন্তত আটটি বেসরকারি হাসপাতাল রয়েছে। আছে হাসপাতাল নির্ভর স্থানীয় ব্যবসা বাণিজ্যও। কমতি নেই আবাসিক হোটেলেরও। হাসপাতালগুলোর শীর্ষ কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, আগস্ট-সেপ্টেম্বর থেকে পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও আগের মতো ব্যবসা নেই। বাংলাদেশি রোগী কমে যাওয়ায় সার্বিকভাবে আয় কমেছে ২৫ থেকে ৩০ শতাংশ। উন্নত…

Read More

লিথুয়ানিয়ায় এতদিন সরকার চালিয়েছে রক্ষণশীল দল। এবারের ভোটে ইউক্রেন যুদ্ধ এবং মূল্যবৃদ্ধি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। রোববার লিথুয়ানিয়ায় নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। ১৪১ আসনের পার্লামেন্টে ৫২টি আসনে জয়ী হয়েছে মধ্য বামপন্থি বা সোশ্যাল ডেমোক্র্যাট দল। জোট তৈরি করে তারা সরকার গঠনের পথে এগোচ্ছে। রক্ষণশীল দল সব মিলিয়ে পেয়েছে ২৮টি আসন। সোশ্যাল ডেমোক্র্যাট নেতা ভিলিজা ব্লিনকেভিকিউট সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তার দল নির্বাচনের আগেই বেশ কিছু সমমনস্ক দলের সঙ্গে জোট গঠনের আলোচনা সেরে রেখেছিল। এবার সেই জোট সমীকরণ চূড়ান্ত হবে। জোটের আলোচনা হয়ে গেলে সরকার গঠনের দিকে পা বাড়ানো হবে। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ”শহর, গ্রাম, ছোট শহর সর্বত্র মানুষ একটি বিষয় স্পষ্ট করে…

Read More

১ অক্টোবর ইসরাইলের বিরুদ্ধে ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছিল ইরান।পাল্টা জবাবে ইরানের তেল অবকাঠামোতে হামলা চালাতে পারে ইসরাইল, এ আশঙ্কায় দ্রুত বেড়ে যায় জ্বালানি তেলের দাম। তবে ইসরাইল ইরানের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।  তাই তেলের দাম ফের কমতে শুরু করেছে।  সোমবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল। প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ায় জ্বালানি তেলের দাম পুনরায় কমছে।  আপাতত তেল সরবরাহকারীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। কারণ শনিবার ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা করেছে ইসরাইল। এতে তেল স্থাপনাগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইতোমধ্যেই কমতে শুরু করেছে তেলের দাম। এটি স্পষ্ট হয়ে গেছে ইসরাইল সম্ভবত  বিস্তৃত যুদ্ধ এড়াতে তার প্রতিশোধ সীমিত করবে।…

Read More

মাদারীপুরের শিবচরে শিশু ধর্ষণ মামলার আসামি রনি মোল্লাকে গ্রেফতার করেছে র‌্যাব ৮। রোববার বিকালে উপজেলার পাচ্চর থেকে রনি মোল্লাকে গ্রেফতার করা হয়। সোমবার(২৮ অক্টোবর) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৮ মাদারীপুর। গ্রেফতার রনি মোল্লা জেলার শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের সামাদখার কান্দি গ্রামের কাদির মোল্লার ছেলে। র‌্যাব জানায়, গত ১৩ সেপ্টেম্বরে উপজেলার মাদবরচর ইউনিয়নের ৯ বছরের এক শিশুকে ধর্ষণ করে গ্রেফতার রনি মোল্লা। এ ঘটনায় গত ১৫ সেপ্টেম্বর শিবচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। তারই ধারাবাহিকতায়  গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৭সেপ্টেম্বর) বিকালে অভিযান চালিয়ে শিবচর উপজেলার পাচ্চর থেকে  রনি মোল্লাকে গ্রেফতার করা…

Read More

আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডবের ১৮ বছর আজ। ২০০৬ সালের এই দিনে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় প্রকাশ্য দিবালোকে লগি বৈঠা দিয়ে সাপ মারার মতো পিটিয়ে জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মীকে নৃশংসভাবে হত্যা করে দলটির নেতাকর্মীরা। শুধু তাই নয়, মৃত্যু নিশ্চিত হওয়ার পর লাশের ওপর নৃত্য করে তারা- যা সভ্য দুনিয়ায় অকল্পনীয়। স্বাভাবিক কারণেই তখন ওই ঘটনায় নিন্দার ঝড় উঠেছিল দেশে-বিদেশে। ওই দিনের ঘটনায় মামলা হলেও তা এগোয়নি ১৮ বছরে। বিএনপি-জামায়াত নেতাদের দাবি, একদলীয় শাসন কায়েমের গভীর ষড়যন্ত্র ছিলো সেদিনের লগি-বৈঠা আন্দোলন। জানা যায়, ২০০৬ সালে বিএনপি-জামায়াতসহ চারদলীয় জোট সরকারের মেয়াদ শেষে ২৮ অক্টোবর আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সারা দেশে লগি-বৈঠা আন্দোলনের…

Read More

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর উদ্দ্যেগে ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা আয়োজনে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রোববার (২৭ অক্টোবর) বিকাল ০৫ টায় ভেদরগঞ্জ উপজেলা মা প্লাজার সামনে থেকে বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি শেষ হয়। এসময় ভেদরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক বি এম মোস্তফা বেপারী জাতিয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষে ভেদরগঞ্জবাসীকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্যে বলেন, বিএনপিতে আওয়ামীলীগের কেউ অনুপ্রবেশের চেষ্টা করলে তাদেরকে ছাড়া দেয়া হবেনা। এসময় উপস্থিত বক্তব্য রাখেন ভেদরগঞ্জ থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু (মোল্যা), ভেদরগঞ্জ পৌরসভা যুবদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন জিয়া খন্দকার, সওকত সরদারসহ র‍্যালিতে পৌরসভা,নারায়নপুর, রামভদ্রপুর, ছয়গাঁও, মহিষারের যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত…

Read More