বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।রোববার (২৭ অক্টোবর)। ১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের প্রধান এই অঙ্গ সংগঠনটি প্রতিষ্ঠা করেন।এ উপলক্ষে রোববার বিকেল ৪টায় ঐতিহাসিক ফুটবল মাঠে কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়নের নেত্বীবৃন্দ উপস্থিত হয়ে বিভিন্ন স্লোগানে উদযাপন করেন। গোসাইরহাট উপজেলার সাবেক যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবু শেখ এর নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি স্থানীয় দাশের জঙ্গল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে উজেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সাহিত্য পরিষদ চত্বরে জড়ো হয় যুবদলের নেতা-কর্মিরা।পরে সকল নেতাকর্মীদের নিয়ে যুবদলের পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে কেক…
Author: saiful islam
পেট্রাপোল স্থলবন্দরের নয়া যাত্রী টার্মিনাল ভবন এবং মৈত্রী দ্বার উদ্বোধন করলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রোববার তিনি বক্তব্যে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে ১০ বছরে দেশের স্থলবন্দরগুলোর প্রভূত উন্নয়ন হয়েছে। পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ব্যবসার পরিমাণ দেড় গুণের বেশি বৃদ্ধি পেয়েছে। এ সময় অনুপ্রবেশ নিয়ে মমতা সরকারের কড়া সমালোচনা করে অমিত শাহ বলেন, অনুপ্রবেশ বন্ধ না হলে পশ্চিমবঙ্গের প্রকৃত উন্নয়ন হবে না। ২০২৬ সালে রাজ্যে বিজেপিকে ক্ষমতায় আনলে বেআইনি অনুপ্রবেশ বন্ধ হবে, শান্তি ফিরবে রাজ্যে। অমিত শাহ আরও বলেন, নতুন যাত্রী টার্মিনাল ২৫ হাজার যাত্রী সামলাতে পারবে। এর ফলে দেশে স্বাস্থ্য ও শিক্ষার পর্যটন বাড়বে। ব্যবসার পাশাপাশি ভারত, বাংলাদেশের সাংস্কৃতিক…
পহেলা নভেম্বর থেকে পলিথিন শপিং ব্যাগের জন্য বাজারে বাজারে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, শুধু পলিথিন শপিং ব্যাগের জন্য। আর কোন প্লাস্টিকের ব্যাপারে আপাতত না। এটা ব্যবসায়ীদের মধ্য থেকে একটা উস্কানি দেওয়া হচ্ছে সকল প্লাস্টিক বন্ধ করবে। এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। হলে সেটাতো গোপনে হওয়ার সুযোগ নাই। এটা প্রকাশ্যেই হবে। আলাপ আলোচনা করে হবে। বিশ্বের অন্যান্য দেশ এ বিষয়ে কী কী পদক্ষেপ নিয়েছে তা পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বলে জানান রিজওয়ানা হাসান। সচিবালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। তিনি আরও বলেন, পলিথিন শপিং ব্যাগ থেকে এক পাও…
ইসরাইলের রাজধানী তেলআবিবের উত্তরে মোসাদ সদর দপ্তরের কাছে একটি বাসস্ট্যান্ডে ট্রাক দিয়ে চালানো হামলায় অন্তত ৫৬ জন ইসরাইলি সেনা হতাহত হয়েছেন। রোববার স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তেলআবিবের উত্তরে গ্লিলট সামরিক ঘাঁটির কাছে একটি বাসস্ট্যান্ডে ট্রাকটি দ্রুতগতিতে চালিয়ে ইসরাইলি সেনাদের ওপর উঠিয়ে দেওয়া হয়। এ হামলায় অন্তত ৬ জন ইসরাইলি সেনা নিহত হয়েছেন বলে আল-মায়াদিনের খবরে উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও প্রায় ৫০ জন ইসরাইলি সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, তেলআবিবের গ্লিলট এলাকায় চৌরাস্তার কাছে একটি বাসস্ট্যান্ডে ট্রাকটি অবস্থানরত সেনাদের ওপর দ্রুতগতিতে আঘাত হানে। ঘটনার পরপরই তদন্ত শুরু হয়েছে। ইসরাইলি অ্যাম্বুলেন্স সংস্থা…
বাবর আজমকে ইংল্যান্ড সিরিজের দলে না রাখায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন পাকিস্তানি ব্যাটার ফখর জামান। তবে ফখরের সে প্রতিক্রিয়া রোচেনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। নতুন কেন্দ্রীয় চুক্তিতে এই ব্যাটারকে জায়গা দেয়নি তারা। আগামী এক বছরের জন্য ২৫ ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করেছে পিসিবি। সম্প্রতি পাকিস্তান দলে জায়গা নড়বড়ে হলেও ঠিকই ক্যাটাগরি ‘এ’তে জায়গা পেয়েছেন বাবর আজম। এই ক্যাটাগরিতে তার সঙ্গী হয়েছেন মোহাম্মদ রিজওয়ান। গত মৌসুমের চুক্তিতে পেসার শাহিন শাহ আফ্রিদি ‘এ’ ক্যাটাগরিতে থাকলেও এবার তাকে ‘বি’ ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হয়েছে। শাহিনের মতো হারিস রউফেরও ক্যাটাগরি অবনমন হয়েছে। তাকে ‘বি’ ক্যাটাগরি থেকে সরিয়ে ‘সি’ ক্যাটাগরিতে। কেন্দ্রীয় চুক্তিতে সবচেয়ে বড় সুখবর পেয়েছেন টেস্ট…
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (৮৫) গুরুতর অসুস্থ। তার দ্বিতীয় ছেলে মোজতাবা খামেনিকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানা গেছে। রোববার এ তথ্য জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের শনিবারের প্রতিবেদনের বরাত দিয়ে জানানো হয়, খামেনির অসুস্থতায় তার উত্তরসূরি নিয়ে ‘নীরব প্রতিযোগিতা’ শুরু হয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, খামেনি মারা গেলে পরবর্তী নেতা কে হবেন, সে বিষয়ে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীরও মত নেওয়া হবে। গত মে মাসে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি প্রাণ হারানোর পর খামেনির উত্তরসূরি নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়। প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা রুহুল্লাহ…
রাজশাহীতে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে ইঞ্জিল বিকল হয়ে গেছে ঢালারচর এক্সপ্রেসের। এ ঘটনায় হতাহত না হলেও ইঞ্জিনটি ক্ষতিগ্রস্ত হয়। রোববার বেলা সাড়ে ১১টার দিকে জেলার পবা উপজেলায় সীতলাই স্টেশনে এ ঘটনা ঘটে। এতে ইঞ্জিনের তেলের লাইন ছিঁড়ে যায়। পরে এক ঘণ্টা দেরিতে ইঞ্জিন নিয়ে এসে আবার ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। রাজশাহী স্টেশনমাস্টার মহিউদ্দিন আজাদ জানান, ঘটনার পর রাজশাহী থেকে একটি ইঞ্জিন সীতলাই স্টেশনে পাঠানো হয়। এরপর ট্রেনটি আবার যাত্রা শুরু করে। ওই ট্রেনের ইঞ্জিনটি ওখানেই রাখা হয়েছে। ঠিক করে ইঞ্জিনটি আবার চালানো হবে।
বর্তমান অন্তর্বর্তী সরকারকে ‘বিপ্লবী সরকার’ ঘোষণা দিতে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের ওপর শুনানির জন্য আগামীকাল সোমবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির এ দিন ধার্য করেন। নওগাঁর রাণীনগরের নারায়ণপাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন গত সপ্তাহে রিট আবেদনে বলেন, সংবিধান অনুযায়ী সংসদ ভেঙে দিলে পরবর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে। ইতিমধ্যে সংসদ ভেঙে দেওয়া হয়েছে। সংবিধানের ৫৭ এবং ৫৮ অনুচ্ছেদে প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের পদের মেয়াদ নির্দিষ্ট করা হয়েছে এবং এই দুটি অনুচ্ছেদ অনুসারে পরবর্তী সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তাদের অবশ্যই পদে…
দেশে বিরাজমান রাজনৈতিক সংকট সৃষ্টির পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাস্তায় ছিল বিএনপি, ছাত্ররা ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা। যার মাস্টারমাইন্ড ছিলো বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এখন আবার বাংলাদেশের প্রেক্ষাপট ঘোলাটে করার জন্য একটা প্রগতিশীল চক্র চেষ্টা করে যাচ্ছে। তার ইঙ্গিত বহন করে বঙ্গ ভবনে সামনে মিছিল। নতুন করে আরেকটা রাজনৈতিক সংকট সৃষ্টি করা চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ১২ দলীয় জোটসহ সকলকে প্রস্তুতি নিতে হবে। রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ এলডিপির প্রতিনিধি সভায় প্রধান…
পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. ইমন হোসেন আকাশ হত্যা মামলায় পল্লবীর ২নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন (৩২) কে গ্রেফতার করেছে যৌথ বাহিনীর একটি টিম। শনিবার (২৬ অক্টোবর ) রাতে পল্লবী থানা এলাকা থেকে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। পল্লবী থানা সূত্র জানা যায়, গ্রেফতারকৃত জাকির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইমন হত্যা মামলার এজাহার নামীয় আসামি। গত ৪ আগস্ট বিকেলে পল্লবী থানার মিরপুর-১০ বাস স্ট্যান্ডের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে সড়কে আরো অনেক ছাত্র-জনতার সাথে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ গ্রহণ করেছিল ইমন। এ সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আক্রমণকারীরা ককটেল বিস্ফোরণসহ…

