Author: saiful islam

রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে সরকারকে কোনো হটকারি সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিষয়টি সাংবিধানিক প্রক্রিয়ায় হওয়া উচিত বলে আমরা মনে করি। তারজন্য বেশি প্রয়োজন অতিদ্রুত নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষে নির্বাচন করা প্রয়োজন। রোববার বেলা সাড়ে ১১ টায় রাজধানীর শেরে-বাংলানগর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, এখানে আজকে শপথ নিয়েছি আমাদের যে স্বাধীনতা সেটা যেকোনো মূল্য রক্ষা করবো৷ ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম শেষে গত ৫ই আগস্ট দ্বিতীয়বার স্বাধীন হয়েছে৷ এই সংগ্রামে যুবদলের ভূমিকা নিঃসন্দেহে উল্লেখযোগ্য।…

Read More

বলিউড বাদশাহ শাহরুখ খান ও ভাইজানখ্যাত সালমান খান— দুজনকে বলা হয় বলিউডের করণ-অর্জুন। পর্দার মতো বাস্তবেও ছিল তাদের বন্ধুত্ব। কিন্তু আচমকাই ঘটে সম্পর্কে ছন্দপতন। বলিউডে দুই সুপারস্টারের সম্পর্কে বড়সড় চিড় ধরে। এমনকি একসময় দুজনের মুখ দেখাদেখিও বন্ধ হয়ে যায়। যদিও শাহরুখের সঙ্গে বন্ধুত্ব ভেঙে যাওয়া প্রথমে মেনে নিতে পারেননি বলিভাইজান। জানা গেছে, সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে সালমান খানের সম্পর্ক নিয়ে শাহরুখের একটি মন্তব্যে বেজায় চটেন ভাইজান। এমনকি শাহরুখকে নাকি চড়ও মারেন তিনি। ঘটনা ২০০৮ সালের। ঐশ্বরিয়া রাইয়ের অধ্যায় পেরিয়ে সালমানের জীবনে এসেছে অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বিশেষ বান্ধবীর জন্মদিন উপলক্ষ্যে পার্টির আয়োজন করেছিলেন ‘সুলতান’। আমন্ত্রিত ছিলেন নায়কের কাছের…

Read More

সেপ্টেম্বরে বহুতল ভবন থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছিলেন মালাইকার সৎবাবা কুলদীপ মেহতা। সেই সময়ে প্রথমে দেখা করতে এসেছিলেন সাবেক স্বামী আরবাজ খান। এদিকে নিজের কাজ ফেলে অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে দেখা করতে ছুটে আসেন সালমান। সেই সময় মালাইকা মুম্বাই শহরের বাইরে শুটিং করছিলেন। সালমানের এই পদক্ষেপকে কুর্ণিশ জানিয়েছেন আরেক ভাই সোহেল খানের সাবেক স্ত্রী সীমা সাজদেহ। আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, চলতি বছরের শুরুর দিকে বিচ্ছেদ হয় বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা ও অভিনেতা অর্জুন কাপুরের। বিচ্ছেদের রেশ কাটিয়ে ওঠার আগেই সৎবাবাকে হারান অভিনেত্রী। এই দুঃসময়ের খবর পেয়ে ছুটে আসেন সাবেক স্বামী আরবাজ খান। অন্যদিকে নিজের কাজ ফেলে মালাইকার সঙ্গে দেখা…

Read More

রাষ্ট্রপতি মু. সাহাবুদ্দিনের অপসারণ নিয়ে অনেকটা বিভক্তি তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মাঝে। বিষয়টি নিয়ে সাবেক প্রধান বিরোধী দল বিএনপির সঙ্গে দেখা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দল। শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন তারা। বৈঠক শেষে সাংবাদিকদের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপির সঙ্গে বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরা রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের অপসারণ ও জাতীয় ঐক্য নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, আমরা বিএনপির সঙ্গে রাষ্ট্রপতির অপসারণ, দ্বিতীয় প্রজাতন্ত্র ও নতুন রাজনৈতিক ব্যবস্থার বিষয়ে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা করেছি। বিএনপি বলেছে, তারা দলীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা করে…

Read More

ইসরাইলের বিমান হামলায় আরো দুই সেনা সদস্য নিহতের খবর জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। এ নিয়ে ইসরাইলের অভিযানে ৪ জন সেনা নিহতের কথা জানাল ইরান।  এদিকে নিহত চার সেনার মৃত্যুতে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একইসঙ্গে ভবিষ্যতে হামলার বিরুদ্ধেও সতর্ক করেছেন তিনি। রোববার (২৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল। সামাজিকমাধ্যম এক্সে পেজেশকিয়ান লিখেছেন, ‘ইরানের শত্রুদের জানা উচিত যে এই সাহসী মানুষেরা তাদের ভূমির প্রতিরক্ষায় নির্ভয়ে দাঁড়িয়ে আছে। ওরা কৌশল এবং বুদ্ধিমত্তার সাথে যে কোনও বোকামির জবাব দেবে’। এর আগে শনিবার ইরানের সেনাবাহিনী দুইজন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করে বিবৃতি দেয়। বিবৃতিতে বলা…

Read More

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম টানেল নিয়ে যে ধরনের আশা ও সম্ভাবনার কথা বলা হয়েছিল, এক বছর পর তাতো দেখাই যাচ্ছে না, বরং প্রতিদিন কয়েকগুণ লোকসান গুনতে হচ্ছে। গত বছরের ২৮শে অক্টোবর এই টানেলটি উদ্বোধনের পর থেকে দৈনিক আয় ব্যয়ের যে হিসাব দিচ্ছে টানেল কর্তৃপক্ষ, তাতে দেখা যাচ্ছে গড়ে প্রতিদিন যে টাকা আয় হচ্ছে এই টানেল থেকে, তারচেয়ে প্রায় চারগুণ বেশিই খরচ হচ্ছে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে যে সব উচ্চ খরচের প্রকল্প বাস্তবায়ন করা হয়েছিল তার মধ্যে কর্ণফুলী নদীর নিচে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল একটি। যেটি কর্ণফুলী টানেল নামে বেশি পরিচিত। প্রায় দশ হাজার…

Read More

লাগামহীন কৃষিপণ্যের দাম কমাতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার। তারই অংশ হিসেবে কম খরচে দেশের বিভিন্ন প্রান্তে কৃষিপণ্য পৌঁছে দিতে বিশেষ ট্রেন চালু করেছে রেলওয়ে। গতকাল শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশন থেকে এমন একটি কৃষিপণ্য স্পেশাল ট্রেন ছেড়েছে। কৃষিপণ্য পরিবহনে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে এই ট্রেনে। ট্রেনে ব্যবসায়ীদের জন্য ২০ আসন রয়েছে। রাজশাহী পর্যন্ত পাঁচটি স্টেশনে সবজি নেওয়ার জন্য এ ট্রেন থামলেও কোনো কৃষিপণ্য তোলা হয়নি। শুধু রাজশাহী রেলওয়ে স্টেশনে ডিমের ১৫০ কেজি ফাঁকা খাঁচি তোলা হয়। অথচ এই রুটে ট্রেনটি চালাতে রেলওয়ে কর্তৃপক্ষের খরচ প্রায় ৯ লাখ টাকা। রেলওয়ে সূত্র জানিয়েছে, বিনা ভাড়ায় তারা এই ট্রেনে যাতায়াত করতে…

Read More

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি ও ছাত্রদের মারপিট করার অভিযোগে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আননান মিয়াকে (৩৯) আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে বাউসী এলাকায় একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। আননান ওরফে আদনাল উপজেলার মৌয়াটি গ্রামের হাবিবুর রহমান কাচু মিয়ার ছেলে। তিনি নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গত ৪ আগষ্ট বারহাট্টা গোপালপুর বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ গ্রহণ করে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা। সে মিছিলে গুলিবর্ষণ ও মারপিটের অভিযোগ এনে গত ১৯ আগস্ট উপজেলা…

Read More

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি ও সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর সহযোগী হোসেন আলী কমিশনারকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার দুপুরে র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম জানান, শুক্রবার রাতে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় র‌্যাব-২ ও র‌্যাব-১২ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।তিনি সিরাজগঞ্জ পৌর ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সদ্য সাবেক কাউন্সিলর। তিনি জানান, গত ৪ আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে সিরাজগঞ্জ সদরে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে হামলার ঘটনায় প্রধান আসামি হোসেন আলী কমিশনারকে গ্রেফতার করা হয়েছে।এ বিষয়ে পরবর্তী আইনগত…

Read More

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আমরা আশা করি প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদ বর্তমান এ রাজনৈতিক সংকট নিরসন করে প্রশাসন ও নির্বাচন কমিশনে সংস্কারকাজ করে দ্রুত সময়ের মধ্যে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন। সরকারকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যাবতীয় সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছে তার দল। গত ৫ আগস্টের চেতনাকে মূলভিত্তি ধরে জাতিকে ঐক্য বদ্ধ থাকতে হবে বলে। এ গণবিপ্লব কোনো সংবিধান মেনে হয়নি। সংবিধানের দোহাই দিয়ে জাতিকে বিভক্ত করা যাবে না। শনিবার দুপুরে শরীয়তপুর সদর পৌরসভা অডিটরিয়ামে শরীয়তপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জামায়াতে ইসলামীর সেক্রেটারি…

Read More