শনিবার ভোররাতে ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়েছে ইসরাইল। এতে অন্তত ২ জন ইরানি সেনা নিহতসহ বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরাইলের সর্বশেষ এই হামলার প্রতিশোধ নিতে ইরান প্রস্তুত বলে জানিয়েছে একটি সূত্র। ইরানের সংবাদ সংস্থা তাসনিমকে দেওয়া এক বিবৃতিতে ইরানের সামরিক ওই সূত্রটি জানায়, ইরান অবশ্যই তার ভূখণ্ডে যে কোনো ধরনের হামলার প্রতিশোধ নেওয়ার অধিকার সংরক্ষণ করে। সূত্রটি আরও জানায়, ইসরাইল কোনো পদক্ষেপ নিলে এর জন্য যথাযথ জবাব পাবে। শনিবার ভোরে তেহরানের পশ্চিম অংশে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছে স্থানীয় লোকজন। এটি ইরানের সেনাবাহিনী এবং আগ্রাসী ইসরাইলের মধ্যে চলমান উত্তেজনার সর্বশেষ ফলাফল বলে মনে করা হচ্ছে। তাসনিমের ওই…
Author: saiful islam
গোয়ালন্দে পদ্মা নদীতে মা ইলিশ রক্ষার অভিযানকালে যাত্রীবাহী একটি ট্রলার থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় ট্রলারের চালকসহ চারজনকে আটক করা হয়। শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাটের অদূরে মাঝ পদ্মায় এ অভিযান পরিচালিত হয়। এ বিষয়ে রাত ৭টার দিকে দৌলতদিয়া ৬নং ফেরিঘাটে প্রেস ব্রিফিং করে ঘটনার বিস্তারিত তুলে ধরেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। ব্রিফিংয়ে ইউএনও জানান, মা ইলিশ সংরক্ষণের জন্য উপজেলা প্রশাসন, রাজবাড়ী সেনাক্যাম্পের একটি দল, গোয়ালন্দঘাট থানাপুলিশ ও দৌলতদিয়া নৌপুলিশের সমন্বয়ে গঠিত যৌথ দল শুক্রবার প্রায় সারাদিন নদীতে অভিযান পরিচালনা করে। বিকাল ৫টার দিকে উপজেলার অন্তারমোড় খেয়াঘাট থেকে দেবগ্রামের…
রাজধানীর মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের সামনে নিয়মিত পুলিশ চেকপোস্ট চলাকালে তিনটি বন্যপ্রাণী হনুমান উদ্ধারসহ ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করেছে ডিএমপির শাহ আলী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম-মোঃ নজরুল (৩৫)। তার বাড়ি বাগেরহাটের শরণখোলায়। শাহ আলী থানা সূত্রে জানানো হয়, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) থানার একটি টহলটিম মিরপুরের মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের সামনে পাকা রাস্তার উপর নিয়মিত চেকপোস্ট করছিলো। চেকপোস্ট চলাকালে রাত সাড়ে তিনটার দিকে একটি সিলভার রঙের প্রবক্স গাড়ির গতিবিধি সন্দেহজনক মনে হলে গাড়িটি থামিয়ে চেক করলে সেই গাড়ির পেছনের ডালায় দুটি বস্তায় ও একটি লোহার খাঁচায় তিনটি বন্যপ্রাণী হনুমান দেখতে পায় টহল পুলিশ। তখন ওই গাড়ির চালক মোঃ নজরুলকে হনুমান তিনটি সম্পর্কে জিজ্ঞাসাবাদ…
রাজধানীর ডেমরা এলাকায় পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন এক অটোচালক। তার নাম জুম্মন হোসেন (২৮)। শনিবার সকালে ডেমরা দক্ষিণ পূর্ব বক্স নগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুম্মন চাঁদপুরের রায়পুরের বিল্লাল হোসেন ও রোজিনা বেগমের ছেলে। ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করে বলেন, বক্স নগর এলকার ভাড়া বাসায় লোহার এঙ্গেলের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থা থেকে তাকে উদ্ধার করা হয়। মৃতের ভাই জুয়েল হোসেন তাকে সনাক্ত করেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের বরাদ দিয়ে তিনি বলেন, জম্মুনের স্ত্রী শান্তি বেশ কয়েক মাস আগে ভারতে চলে যায়। তাদের দুই বছরের…
মুলতান টেস্টে ঘুরে দাঁড়ানোর পর এবার রাওয়ালপিন্ডি টেস্টেও জয় পেয়েছে পাকিস্তান। সিরিজ নির্ধারণী ম্যাচে সফরকারী ইংল্যান্ডকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। তাতে ইংলিশদের বিপক্ষে ৯ বছর পর টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেয়েছে পাকিস্তান। এর আগে মুলতানে প্রথম টেস্টে রান পাহার গড়েও জেতা হয়নি পাকিস্তানের। এরপর দ্বিতীয় টেস্টে একাদশে ৪ বদল আনে শান মাসুদের দল। আর তাতেই আসে সাফল্য লম্বা সময় পর ঘরের মাটিতে টেস্ট জয় পায় দলটি। আর এবার সিরিজ জয়ের স্বাদও নিয়েছে পাকিস্তান। যেখানে পাকিস্তানের জয়ের নায়ক দুই স্পিনার সাজিদ খান ও নোমান আলী। সিরিজের পার্থক্য গড়ে দিয়েছেন শেষ দুই টেস্টে সুযোগ পাওয়া নোমান আলী ও সাজিদ খান।…
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অনেকেই সংস্কার নিয়ে নতুন নতুন কথা বলছেন- বিএনপির কাছে এসব কিছু নতুন নয়। বিএনপি সংস্কারের বিষয়ে ৩১ দফা অনেক আগেই ঘোষণা করা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে এলডিপির কাউন্সিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আমির খসরু বলেন, সময় এসেছে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করার। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই। সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, খুব অল্প সময়ের মধ্যেই নির্বাচনি সংস্কার সম্ভব। তিনি আরও বলেন, যে জাতীয়…
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, বিগত ১৫ বছরের জঞ্জাল পরিস্কার করতে না পারলে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে না। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যুক্তিসঙ্গত সময় দিতে হবে। শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এলডিপির প্রতিষ্ঠাবার্ষিকী ও কেন্দ্রীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন। অলি আহমদ বলেন, কিছু কিছু লোক দেশকে এখনো অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশের বিভিন্ন খাতে যে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, তার গতি অনেকটাই কম। সমাজের সবাইকে শুদ্ধি অভিযানের আওতায় আনারও পরামর্শ দেন তিনি। তিনি বলেন, রাজনীতিবিদরা ন্যায়পরায়ণ না হলে শুদ্ধ সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। রাজনীতিবিদরা সততার উদাহরণ সৃষ্টি করতে পারলেই দেশ সঠিক পথে…
ভারতের অভ্যন্তরে মৃত্যুবরণ করা রিজাউল করিমের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। শনিবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) মাধ্যমে তার লাশ হস্তান্তর করে বিএসএফ। রেজাউল করিম শেরপুর জেলার নারায়নপুর গ্রামের আব্দু সাত্তারের ছেলে। তিনি ওষুধ ব্যবসায়ী ছিলেন। তিনি স্বল্পমূল্যে ওষুধ আনার জন্য ওই দিন ভারতের প্রবেশ করার পর রাত ৯টার দিকে সীমান্তে গুলির শব্দ পায় স্থানীয়রা। এরপর রেজাউল করিম আর ফেরত আসেনি। বিএসএফ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বিজিবির নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধীনস্থ মুন্সিপাড়া বিওপির দায়িত্বপূর্ণ ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দীগলবাঘ এলাকার সীমান্ত পিলারের নিকট দিয়ে সাতজন বাংলাদেশি নাগরিক কাঁটাতার দিয়ে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করে।…
মূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার পেঁয়াজ, আলু, ভোজ্য তেল, চিনি, ডিম ও চাল আমদানিতে শুল্ককর ছাড় দিয়েছে। এক মাসের ব্যবধানে শুল্ক ছাড় পাওয়া পণ্যের মধ্যে শুধু ডিমের দাম কিছুটা কমেছে। বেড়েছে পেঁয়াজ, ভোজ্য তেল, চিনি, আলু ও চালের দাম। শুল্ককর কমার পর সাধারণ মানুষ আশা করেছিল, এতে দেশের বাজারে পণ্যগুলোর দাম অনেকটা সহনীয় পর্যায়ে আসবে। কিন্তু ব্যবসায়ীরা বলছেন অন্য কথা। তাদের দাবি, শুল্ক ছাড় পাওয়া পণ্যগুলোর মধ্যে সব পণ্য এখনো বাজারে আসেনি। আর বর্তমানে বিশ্ববাজারেও দাম বাড়ছে। এই পরিস্থিতিতে বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, লাভের গুড় যেমন পিঁপড়ায় খায়, তেমনি শুল্ককর ছাড়ের সুফল ভোগ করছেন ব্যবসায়ীরা। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের…
চট্টগ্রামে একটি টায়ার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে হালিশহর থানার মৌসুমী আবাসিক এলাকার ‘শাহজালাল রাবার অ্যান্ড সোল’ নামের কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদস্যরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিনির্বাপণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই সদস্য সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। এদিকে টায়ার কারখানাটির অনুমোদন ছিল না বলে স্থানীয়রা দাবি করেছেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, সকাল ৯টা ২৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে প্রথম পর্যায়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে আরও একটি ইউনিট অগ্নি নির্বাপণে যোগ দেয়। ছয়টি ইউনিটের চেষ্টায় বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে…

