যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ‘ফ্যাসিস্ট’ বলে মন্তব্য করেছেন তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। এ ঘটনা ঘটে স্থানীয় সময় বুধবার বিকালে, ওয়াশিংটন ডিসিতে। ভাইস-প্রেসিডেন্টের বাসভবনের সামনে দাঁড়িয়ে তিনি রিপাবলিকান পার্টির প্রার্থীর প্রতি এই ‘সংক্ষিপ্ত কিন্তু আক্রমণাত্মক’ মন্তব্য করেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক চিফ অব স্টাফ জন কেলিকে উদ্ধৃত করে ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস ট্রাম্পকে ‘মানসিক ভারসাম্যহীন ও অস্থির’ বলে অভিহিত করেছেন। জন কেলি নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে ট্রাম্পকে ‘ফ্যাসিস্ট’-এর সঙ্গে তুলনা করেছেন। কমলা হ্যারিস জন কেলিকে উদ্ধৃত করে আরও বলেছেন, সাবেক এই প্রেসিডেন্টের সঙ্গে ‘ফ্যাসিস্টের সাধারণ সংজ্ঞার সঙ্গে খাপ…
Author: saiful islam
আগামী ২০২৫-২০২৬ সেশনের জন্য ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের বার্ষিক সদস্য (রুকন) সম্মেলনে অনুষ্ঠিত ভোট গ্রহণে তিনি নির্বাচিত হন। বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মপরিষদ বৈঠকে আমিরে জামায়াত উক্ত ফলাফল ঘোষণা করেন। এর গত ১৩ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মেলনে ১০ হাজার ভোটার ২০২৫-২০২৬ সেশনের জন্য আমির নির্বাচনে ভোট প্রদান করেন। পুরুষ ও মহিলা রুকনরা প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। নির্বাচন কমিশনার ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রবীণ সদস্য মো. আব্দুর রব। তাকে সহায়তা করেন ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। ১৩টি বুথে ভোট গ্রহণ করা হয়। কেন্দ্র…
গত ৩টি নির্বাচনকে অবৈধ ঘোষণা করে গণতন্ত্র হত্যার দায়ে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ৭২-এর সংবিধান এখন অপ্রাসঙ্গিক। গত ১৬ বছরে ৩টি নির্বাচন এই সংবিধানের ধারাবাহিকতার দোহায় দিয়েই করা হয়েছে। এখন ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আন্দোলনকারীদের সে সংবিধান বহন করা কি দায়িত্ব? বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকালে বাংলা অ্যাকাডেমিতে ব্রেইন ও আদর্শ প্রকাশনি আয়োজিত ‘গণতন্ত্রের অভিযাত্রা, আসন্ন চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই আহ্বায়ক বলেন, শুধু মতপ্রকাশের স্বাধীনতা দরকার নেই, দ্বিমত প্রকাশের স্বাধীনতা দরকার। মত আগেও প্রকাশ করা যেতো, তবে সেটা…
প্রায় দুই দশক ধরে ‘মেকং নদীর ভূত’ নামের এক মাছ দেখা যায়নি কম্বোডিয়ার কোনো জলাশয়ে। তবে দীর্ঘদিন পর ফের সেই মাছের দেখা মিলেছে দেশটিতে। আবারও দৈত্যাকার এই কার্প জাতীয় মাছের দেখা পেয়েছে কম্বোডিয়ার কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয়ের অধীনে এবং দেশটির মৎস্য প্রশাসনের নেতৃত্বে আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি দল। ২০০৫ সাল থেকে এই অস্বাভাবিক আকৃতির স্যামন মাছ দেখা যায়নি। ফলে মাছের এই প্রজাতিটি বিলুপ্ত হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছিল। তবে ফের দৈত্যাকার এই মাছের সন্ধান মেলা বিজ্ঞান মহলে একটি উল্লেখযোগ্য ঘটনা। কম্বোডিয়ার সোয়ে রিয়েং বিশ্ববিদ্যালয়ের প্রধান গবেষক বুনিয়েথ চ্যান বলেন, ‘জায়ান্ট স্যামন কার্পের পুনরাবিষ্কার শুধু এই প্রজাতির জন্যই নয়, পুরো…
বিএনপির নাম ভাঙিয়ে যারা বা বিভিন্ন নাম যোগ করে সংগঠন করলে এরসঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয়তাবাদী নামে কোন সংগঠন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির কেউ যদি ভুঁইফোড় সংগঠনের ব্যানারে যায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। মূলত ৫ আগস্টের ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হলে বিএনপির নাম ভাঙিয়ে কিছু কুচক্রী…
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিভিন্ন সময়ে তার অবস্থান নিয়ে নানা তথ্য জানা গেছে। এমনকি ভারত ছেড়ে তৃতীয় দেশে চলে যাওয়ারও গুঞ্জন ছড়িয়েছে। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার স্পষ্ট অবস্থান জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট। বৃহস্পতিবার সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লির একটি সেফ হাউসে দুই মাসের বেশি সময় পার করেছেন শেখ হাসিনা। দ্য প্রিন্ট জানিয়েছে, নয়াদিল্লির লুটিয়েন্স বাংলো জোনে একটি সেফ হাউসে বসবাস করছেন তিনি। সেখানে তার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রী, সিনিয়র এমপি এবং শীর্ষ কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত একটি বাংলো…
রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে ডিএমপির বিশেষায়িত ইউনিট কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। বৃহস্পতিবার ডিএমপির মিডয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাত ৯টার দিকে সায়েদাবাদের করাটিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে হানিফ ফ্লাইওভারের নিচে পিলার সংলগ্ন ময়লার ওপর থেকে এসব অস্ত্র গুলি উদ্ধার করে সিটিটিসির ইলিগ্যাল আর্মস অ্যান্ড ক্যানাইন টিম। উদ্ধারকৃত .২২ বোরের বিদেশি পিস্তলটি জার্মানির তৈরি এবং Luger ব্র্যান্ডের। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) ভেতরে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রুবেল (৩৬) নামে এক আউটসোর্সিং কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।আহত রুবেল সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার পূর্ব মথুরাপুরের দানেশ আলীর ছেলে। গুলি করে পালিয়ে যাওয়ার সময় বিদেশি পিস্তলসহ রনি ওরফে শেখ রুবেল নামে একজনকে আটক করেছে হাসপাতালে থাকা আনসার সদস্যরা। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) সালেহ মোহাম্মদ জাকারিয়া বলেন, পঙ্গু হাসপাতালে গুলির ঘটনার বিস্তারিত জানতে আমরা কাজ করছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত একজন আটক হয়েছে। কী নিয়ে এমন ঘটনা ঘটেছে- তা এখনো জানা যায়নি। হাসপাতালের…
বুধবার সন্ধ্যায় ইসরাইলে রকেট হামলায় চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে তেল আবিব এবং এর আশেপাশের এলাকায় সাইরেন বেজে উঠে। বুধবার (২৩ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ইরানভিত্তিক মেহর নিউজ এজেন্সি। ইসরাইলি সামরিক বাহিনী বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, অধিকৃত ফিলিস্তিনের কেন্দ্রীয় এলাকায় সাইরেন বাজিয়ে লেবানন থেকে চারটি রকেট বিস্ফোরিত হয়েছে। আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে কয়েকটি রকেট আটকানো হয়। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। টাইমস অব ইসরাইল সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে লিখেছে, হিজবুল্লাহর ছুড়া রকেটগুলো বাধা দেওয়া হয়েছে এবং কিছু রকেট মাটিতে পড়েছে। আর ইসরাইলের চ্যানেল টুয়েলভ রিপোর্ট করেছে, দুটি রকেট আটকানো হয় এবং অন্যগুলো খোলা জায়গায় পড়ে। এতে জানানো হয়, তেল আবিবে…
হোয়াইট হাউস ঘোষণা করেছে, জি-৭ ভুক্ত দেশগুলো ইউক্রেনকে ৫০ বিলিয়ন ডলারের ঋণ দেবে। তহবিলটি যে সব ধনী দেশ রাশিয়ার সম্পদ জব্দ করেছে, ওই সব সম্পদের সুদ থেকে দেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার বলেছেন, যুক্তরাষ্ট্র ওই ঋণের ২০ বিলিয়ন ডলার (২ হাজার কোটি ডলার) প্রদান করবে। আর অবশিষ্ট ৩০ বিলিয়ন ডলার আসবে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডা ও জাপানসহ অন্যান্য দেশ থেকে। বাইডেনের বিবৃতিতে বলা হয়, এই ঋণ কার্যক্রম ইউক্রেনের জনগণকে সমর্থন করবে কারণ তারা তাদের দেশকে রক্ষা করবে এবং পুনর্গঠন করবে। আমাদের প্রচেষ্টা এই বার্তা দিচ্ছে যে, অত্যাচারীরা তাদের ক্ষতির জন্য দায়ী থাকবে। এদিকে ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে,…

