ক্রিকেটে সময়টা ভালো কাটছিল না বাবর আজমের। সবশেষ ১৮ টেস্ট ইনিংসে একটা ফিফটিও নেই পাকিস্তানের এই তারকা ব্যাটারের। যার ফলশ্রুতিতে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগেই বাবরকে ছেঁটে ফেলেছে পাকিস্তানের বর্তমান নির্বাচকরা। যা নিয়েই এবার ক্ষোভ ঝাড়লেন সাবেক প্রধান নির্বাচক ইকবাল কাসিম। বাবরের হয়ে সমালোচকদের জবাব দিয়েছেন তিনি। বাবর আজমের বাদ পড়া মোটেও পছন্দ হয়নি তার। যা নিয়ে সাবেক এই নির্বাচক বলেন, ‘আমাদের মানসিকতা এমন হয়ে গেছে যে সেরা পারফরমার তাকেই অধিনায়ক করা হয়। কিন্তু সেই ক্রিকেটার যখন খারাপ পর্যায়ের মুখোমুখি হয়, তখন তাকে দুধ থেকে মাছির মতো সরিয়ে দেওয়া হয়। আমরা বাবর আজমের শতক এবং ফিফটি দেখে অভ্যস্ত হয়ে গেছি।…
Author: saiful islam
কুমিল্লার লালমাইয়ে অনৈতিক সম্পর্কের অভিযোগে প্রবাসীর স্ত্রীর খাটের নিচ থেকে মেহেদী হাসান নামের এক ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। বুধবার রাত সাড়ে ১০টায় উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের রায়পুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী সেলিম হৃদয়ের ঘর থেকে তাকে আটক করা হয়। আটক মেহেদী হাসান একই ইউনিয়নের সৈয়দপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে ও বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটি সদস্য। রায়পুর গ্রামের বাসিন্দা আবদুল করিম বলেন, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান দীর্ঘদিন ধরে আমাদের গ্রামের মালয়েশিয়া প্রবাসী সেলিম হৃদয়ের স্ত্রীর সঙ্গে পরকীয়া করছে। গত সোমবার গভীর রাতে সে গোপনে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করে। মঙ্গলবার বিকালে প্রবাসীর পরিবারের সদস্যরা বিষয়টি টের…
বলিউড ভাইজান সালমানকে এ ছবিতে অভিনয় করার জন্য অনুরোধ করতেও সঙ্কোচবোধ করছিলেন রোহিত শেঠি। কিন্তু ভাইজান যখন একবার কথা দিয়েছেন, তার অন্যথা হয় কীভাবে? একবার কথা দিয়ে দিলে, পিছিয়ে আসার কোনো সুযোগ নেই। ‘দাবাং’ ছবিতে সালমান খান অভিনীত চরিত্র ‘চুলবুল পান্ডে’ এমনই। বাস্তবেও ভাইজান এমনই। প্রাণের ভয় থাকলেও কথার খেলাপ করতে রাজি নন তিনি। তাই কথামতোই রোহিত শেঠির ছবি ‘সিংহম অ্যাগেইন’ ছবিতে অভিনয় করছেন তিনি। গত কয়েক মাসে একের পর এক হুমকি এসেছে সালমানের কাছে। তার সঙ্গে ঘনিষ্ঠতা থাকার কারণে সম্প্রতি খুন হয়েছেন সাবেক কংগ্রেস নেতা বাবা সিদ্দিকী। তার পর থেকে জোরদার করা হয়েছে সালমানের নিরাপত্তা। তাই শোনা যাচ্ছিল, নিরাপত্তার কথা মাথায় রেখেই হয়তো সালমানকে ‘ক্যামিও’ চরিত্রে দেখা যাবে না এই ছবিতে। তাকে ছাড়াই নাকি ছবির শুটিং শেষ করতে হচ্ছে। এমনকি সালমানকে এই ছবিতে অভিনয় করার জন্য অনুরোধ করতেও সঙ্কোচবোধ করছিলেন রোহিত শেঠি। কিন্তু ভাইজান যখন একবার কথা দিয়েছেন, তার অন্যথা হয় কীভাবে? যেমন কথা, তেমনি কাজ। রোহিত শেঠির ‘সিংহম অ্যাগেইন’ ছবিতে ‘ক্যামিও’ চরিত্রে অভিনয় করছেন সালমান খান। জানা গেছে, মুম্বাইয়ের এক তামাক কারখানায় সালমানের শুটিং হওয়ার কথা। সালমানের এই সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেছেন তার অনুরাগীরা। তবে শুটিংয়ের সময় কড়া নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। শুধু ‘সিংহম অ্যাগেইন’ নয়, ‘বিগ বস ১৮’-এর সঞ্চালনাও মন দিয়ে করছেন অভিনেতা। সেই শোর সেটেও জারি রয়েছে বিশেষ নিরাপত্তা। সব সময় বুলেটপ্রুফ গাড়িতে যাতায়াত করছেন তিনি। ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে ‘সিংহম অ্যাগেইন’ ছবির ঝলক। সেই নিয়ে চর্চাও হয়েছে বিস্তর। রোহিত শেঠি পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন অজয় দেবগন, দীপিকা পাড়ুকোন, কারিনা কাপুর খান, রণবীর সিংহ, অক্ষয় কুমার ও টাইগার শ্রফ।
ইরানের সাবেক ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আলী জাফারি বলেছেন, চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত লেবাননের সশস্ত্র প্রতিরোধ যোদ্ধাদের সংগঠন হিজবুল্লাহকে সহায়তা করবে তেহরান। তিনি বলেন, ইসলামি ইরান জাতি এখন পর্যন্ত গাজা ও লেবাননের নিপীড়িত মুসলিম জাতিকে তার সর্বশক্তি দিয়ে সমর্থন করেছে। তিনি আরও বলেন, আমরা গর্বের সঙ্গে এবং উচ্চস্বরে ঘোষণা করছি যে চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আমরা সম্ভাব্য সব দিক দিয়ে সহায়তা অব্যাহত রাখব। লেবাননের হিজবুল্লাহ বাহিনীর প্রতিরক্ষামূলক সক্ষমতা সম্পর্কে তার মূল্যায়ন সম্পর্কে জাফারি বলেন, লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ সক্ষম যোদ্ধা এবং বাহিনী দিয়ে সজ্জিত। এমনকি তাদের কমান্ডারদের শহিদ হওয়ার পরেও হিজবুল্লাহ তাদের কমান্ড শক্তিকে…
মহারাষ্ট্রের পুনে থেকে অবৈধভাবে বসবাসের অভিযোগে ২১ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে ভারত। দেশটির অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের (এটিএস) এবং রঞ্জনগাঁও এমআইডিসি পুলিশের অভিযানে এসব অনুপ্রবেশকারীকে আটক করা হয় বুধবার (২৩ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে বলা হয়, কিছু বাংলাদেশী নাগরিক রঞ্জনগাঁও এমআইডিসির পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে, পুনের গ্রামীণ এসপি পঙ্কজ দেশমুখের নেতৃত্বে যৌথ দল তল্লাশি চালায়। অভিযানের সময় ১৫ জন পুরুষ, চার নারী এবং দুইজন তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে আটক করা হয়। পুলিশের মতে, অভিযুক্তরা দেশে ভারতে অবস্থান দীর্ঘায়িত করার জন্য জাল আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার পরিচয়পত্র সংগ্রহ করেছিল। তারা কোনো…
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে শক্তিশালী ঘূর্ণিঝড় হেলেনের প্রভাবের পর বেড়ে যাওয়ায় বিরল ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া (ভিব্রিও ভালনিফিকাস) সংক্রমণে ১৩ জনের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে চলতি বছর দেশটিতে এই ব্যাকটেরিয়া সংক্রমণের ৭৪টি কেস পাওয়া গেছে। ফ্লোরিডার স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, ভিব্রিও ব্যাকটেরিয়া সাধারণত উষ্ণ উপকূলীয় পানিতে পাওয়া যায়। যখন পানি খাওয়া হয় বা খোলা অঙ্গ দূষিত পানির সংস্পর্শে আসে, তখন আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। ভারি বৃষ্টিপাত ও বন্যার পরে এই ব্যাকটেরিয়াগুলোর ঘনত্ব বাড়তে পারে, বিশেষত লোনা পরিবেশে। ইউএসএ টুডে জানিয়েছে, একবার আক্রান্ত হলে ভিব্রিও ভলনিফিকাস ব্যাকটেরিয়াগুলো মানবদেহের ত্বক ও নরম টিস্যু ভেঙে ফেলতে পারে। সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতে সংক্রামিত অঙ্গটি কেটেও ফেলতে হতে পারে।…
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের মুক্তির দাবি জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে চিঠি দিয়েছেন দেশটির অর্ধশতাধিক আইনপ্রণেতা। চিঠিতে কারাবন্দি সাবেক এই প্রধানমন্ত্রীর মুক্তি নিশ্চিত করতে পাকিস্তানের ওপর ওয়াশিংটনের প্রভাব ব্যবহার করার জন্য বাইডেনকে তারা আহ্বান জানান। বৃহস্পতিবার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের মুক্তির দাবি জানিয়ে মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ৬০ জনেরও বেশি ডেমোক্র্যাটিক আইনপ্রণেতা বুধবার প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি লিখেছেন। এই চিঠিতে কারাবন্দি সাবেক এই প্রধানমন্ত্রীর মুক্তি নিশ্চিত করতে পাকিস্তানের ওপর ওয়াশিংটনের প্রভাব বা শক্তি ব্যবহার করার আহ্বান জানিয়েছেন তারা। আইনপ্রণেতারা ওই চিঠিতে লিখেছেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান-সহ…
বলিউড অভিনেতা প্রভাসের বাহুবলীর পর আরেক যে সিনেমা ফ্রাঞ্চাইজি বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল, তা হলো কেজিএফ। এবার এই ফ্র্যাঞ্চাইজির উৎসাহী ভক্তদের জন্য কেজিএফের পরবর্তী সংস্করণ আসছে। এ সিনেমাটি নিয়ে ইতোমধ্যে পরিচালকদের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন কেজিএফের অভিনেতা যশ। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল কেজিএফ। আর কেজিএফ চ্যাপ্টার টু আসে ২০২২ সালে। এই ফ্র্যাঞ্চাইজিতে বলিউড অভিনেতা যশকে দেখা গেছে রকি ভাইয়ের চরিত্রে। কেজিএফের প্রথম পার্টটি ২৫০ কোটি রুপির কাছাকাছি ব্যবসা করেছিল। তবে কেজিএফ চ্যাপ্টার ২ ছিল ম্যাসিভ হিট। ১২০০ কোটির ওপর ব্যবসা করেছিল সিনেমাটি। দ্বিতীয় পার্টে কাজ করেছিলেন বলিউডের অভিনেতা সঞ্জয় দত্ত। আশা রাখা যায়, তৃতীয় পার্টেও বলিউডের ছোঁয়া রাখবেন…
চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র ঘাঁটি পরিদর্শন করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এ সময় যুক্তরাষ্ট্রের পারমাণবিক সক্ষমতাকে উত্তর কোরিয়ার আঞ্চলিক নিরাপত্তার জন্য ক্রমবর্ধমান হুমকি বলে উল্লেখ করেন তিনি। সফরে কিমের সঙ্গে আরও ছিলেন তার বোন কিম ইয়ো জং ও ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী পরিচালক কিম জং সিক। বুধবার বার্তা সংস্থা কেএনসিএ’র বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। পরিদর্শনকালে কিম বলেন, মার্কিন পারমাণবিক সক্ষমতার বিপরীতে পিয়ংইয়ং তার কঠোর অবস্থান বজায় রেখেছে। এ সময় সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণ ও কৌশলগত ক্ষেপণাস্ত্র তৈরিকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেন তিনি। জাতিসংঘের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় রয়েছে উত্তর কোরিয়া। তবে জাতিসংঘের…
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় করা একটি মামলায় লক্ষ্মীপুরের কমলনগরে আওয়ামী লীগ নেতা মোতাহার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার রাতে মোতাহারকে উপজেলার হাজিরহাট বাজার থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। গ্রেফতার মোতাহার কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিনের ছোট ভাই ও হাজিরহাট বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী। তিনি উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক। কমলনগর থানার ওসি তহিদুল ইসলাম জানান, সদর থানার নির্দেশে মোতাহারকে গ্রেফতার করা হয়। পরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানায়, ৪ আগস্ট বৈষম্যবিরোধী…

