Author: saiful islam

ঢাকাই সিনেমার নায়িকা নিপুণ আক্তার। আওয়ামী লীগের কর্মী ও সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার একনিষ্ঠ ভক্ত। মূলত শেখ সেলিমের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্কের কারণে তিনি এফডিসিতে হয়ে উঠেন প্রভাবশালী। এ নেতার ছত্রছায়ায় অবৈধভাবে কামিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার সরকার শেখ হাসিনার পক্ষে কাজ করেন নিপুণ। ৫ আগস্ট হাসিনা পালিয়ে গেলে অনেক নেতাকর্মী ও শিল্পী দেশত্যাগ করলেও দেশেই ঘাপটি মেরে বসে আছেন নিপুণ। বিভিন্নভাবে চেষ্টা করেও গ্রেফতার হওয়ার ভয়ে দেশ ছাড়তে পারেননি। তবে প্রতিনিয়ত বিদেশের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে তিনি দেশে নেই বলে জানান দিচ্ছেন। এ নায়িকার ঘনিষ্ঠ সূত্র বলছে, নিপুণ দেশেই আছেন। তবে বাসা থেকে বের…

Read More

কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডসংলগ্ন জাহাঙ্গীর আলমের পাঁচতলা ভবনের পাঁচতলার ইউনিট থেকে লাইমা আক্তার নামে প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ইউনিট থেকে দুর্গন্ধ বের হলে ভবনের বাসিন্দাদের কাছে খবর পেয়ে বুধবার বিকালে পুলিশ লাশ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে হোমনা থানার ওসি মো.জাবেদ উল ইসলাম বলেন, আমরা বিকাল ৩টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পাই হাসপাতাল রোডে জাহাঙ্গীর আলমের বাড়ির পাঁচতলার একটি ইউনিট থেকে দুর্গন্ধ আসছে। আমি তাৎক্ষণিক অফিসার ও ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের উপস্থিতিতে বাসার তালা ভেঙে ভাড়াটিয়া লাইমা আক্তারের (২২) মরদেহ উদ্ধার করেছি। পরে বিস্তারিত বলা যাবে। এলাকাবাসী সূত্রে জানা যায়, মৃত লাইমা উপজেলার…

Read More

দক্ষিণ কোরিয়াকে তার রাজনৈতিক উদ্দেশ্যে গোয়েন্দা তথ্যের অপব্যবহার বা ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার কথিত জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে হঠাৎ প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া থেকে সাবধান থাকা উচিত বলেই সতর্কবার্তা দিয়েছেন দেশটির বিশ্লেষকরা। দক্ষিণ কোরিয়ান সমালোচক ও বিশ্লেষকদের থেকে এ ধরনের সতর্কবার্তা এমন সময়ে এলো, যখন সিউল ইউক্রেনে গোয়েন্দা কর্মকর্তাদের একটি দল পাঠানোর কথা বিবেচনা করছে। দেশটির একজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, সিউল ইউক্রেনে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করতে পারে, যদি উত্তর কোরিয়া রাশিয়ার সঙ্গে যুদ্ধের সহায়তায় জড়িত হয়। এদিকে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বুধবার বলেছেন, উত্তর কোরিয়ার সেনারা রাশিয়ায় রয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। তবে তারা সেখানে ঠিক কী করছে, তা…

Read More

১৯৭৮ সালের ৩ জুন বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এটিই ছিল রাষ্ট্রপতি পদের জন্য প্রথম সরাসরি নির্বাচন। তবে এর আগে সংসদ দ্বারা রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে ১০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সরাসরি ভোটের রাষ্ট্রপতি নির্বাচনে জিয়াউর রহমান বিজয়ী হয়েছিলেন। তিনি জাতীয়তাবাদী ফ্রন্টের ব্যানারে অংশ নিয়ে ১ কোটি ৫৭ লাখ ৩৩ হাজার ৮০৭ ভোট অর্থাৎ ৭৭ শতাংশ ভোট পেয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমএজি ওসমানী গণতান্ত্রিক ঐক্যজোটের ব্যানারে নির্বাচনে অংশ নিয়ে ৪৪ লাখ ৫৫ হাজার ২০০ ভোট পেয়েছিলেন। তিনি মোট ভোটের ২২ শতাংশ ভোট পেয়েছিলেন। নির্বাচনের আগে জিয়াউর রহমানকে সমর্থন করে ছয়টি দল–বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ তফসিলি জাতি…

Read More

এ মুহূর্তে বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। দীর্ঘদিন ধরেই ধাপটের সঙ্গে তিনি কাজ করছেন ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও। এবার তাকে অনুসরণ করে অভিনয়ে নাম লেখালেন ছোট বোন মালাইকা চৌধুরী।  প্রথমবারের মতো পরিচালক মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নামের একটি নাটকে শিগগিরই পর্দা মাতাতে আসছেন তিনি। এতে ফারহান আহমেদ জোভানের সঙ্গে জুটি বেঁধেছেন মালাইকা। সম্প্রতি একটি গণমাধ্যম সাক্ষাৎকারে মালাইকা চৌধুরী প্রথমবারের মতো নাটকে অভিনয় প্রসঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, শুটিং করে ভালো লাগছে। আমার বড় বোনের গল্প ও রাজ ভাইয়া নির্মাণ করবে জেনেই এ নাটকে অভিনয় করতে রাজি হয়েছি। সহশিল্পী হিসেবে জোভান ভাই দারুণ সহযোগিতা করছেন আমাকে। দর্শকরা আমার অভিনয় দেখার…

Read More

সম্প্রতি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় নির্যাতনের শিকার হয়েছে ১৩ বছরের এক কিশোরী গৃহকর্মী। ভয়ঙ্কর নির্যাতনে তার সামনের পাটির চারটি দাঁত উপড়ে ফেলা হয়েছে, বীভৎসভাবে সারা শরীরে ‘হেয়ার স্ট্রেইনার’ যন্ত্র দিয়ে দেওয়া হয়েছে ছ্যাঁকা। এই ঘটনাটি প্রকাশ্যের আসার পরে তীব্র প্রতিবাদে উত্তাল সামাজিক মাধ্যম। পরে অভিযুক্ত গৃহকর্ত্রী দিনাত জাহান আদরকে আটক করে একদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এমন অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই গৃহকর্মী নির্যাতনের ঘটনা নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ওই স্ট্যাটাসে মেহজাবীন অভিযুক্ত সেই নারীর নিজের ফেসবুক হ্যান্ডেলে বিভিন্ন নীতিকথার একটি স্ট্যাটাসের উদাহরণ তুলে ধরে লেখেন, বামে যেই ছবিটা দেখা…

Read More

কয়েক বছর আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন টালিউড অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। তবে যোগ দেওয়ার কিছুদিনের মধ্যেই হঠাৎ করে বিজেপি ত্যাগ করেন তিনি। সে সময় রূপাঞ্জনা স্পষ্ট করেননি তার বিজেপি ছাড়া নেপথ্যের কারণ। তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক খোলা চিঠি লিখে জানালেন তার বিজেপি ছাড়ার আসল কারণ। সঙ্গে পোস্ট করলেন, অভিনেত্রীকে পাঠানো মুখ্যমন্ত্রীর বিজয়ার উপহারের ছবি। অভিনেত্রী লিখলেন, মাননীয়া, ২০০৭ সাল থেকে আপনাকে লড়াইয়ের ময়দানে দেখেছি। তখন স্বল্প বয়স আমার তাই আবেগের সুনামিতে আমিও গা ভাসিয়ে ছিলাম তারপর গোটা একটা দশক অনেক কিছু শুনলাম, দেখলাম, বুঝলাম। জানার ইচ্ছে আরও বাড়লো বলেই কিছু বছর রাজনীতির সঙ্গে ছিলাম। প্রথম দিন আমাদের…

Read More

সাম্প্রতিক সময়ে অফ ফর্মে রয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিন সংস্করণ মিলিয়ে টানা ৩২ ইনিংসে করেছেন শুধুমাত্র একটি ফিফটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে  মিরপুরের চলমান টেস্টের প্রথম ইনিংসে ফেরেন ৭ রানে। দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ সময়ে উইকেটে সেট হয়েও ফেরেন মাত্র ২৩ রানে। মাঠে ছন্দে না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে শান্তকে নিয়ে রীতিমতো ট্রল করা হচ্ছে। টেস্ট শুরু হওয়ার আগে সাকিব আল হাসানের বিদায়ী টেস্ট প্রসঙ্গে সংবাদ সম্মেলনে শান্ত বলেছিলেন, ‘ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেই সবকিছুর সমাধান হয়ে যায়! চিন্তা করছি, প্রতিদিন একটা করে আমিও স্ট্যাটাস দেব।’ ঢাকা টেস্টে দুই ইনিংসে ৭ ও ২৩ রানে আউট হওয়ার পর সমর্থকরা তাই মজা করে…

Read More

ইসরাইলি গণমাধ্যম স্বীকার করেছে যে, হিজবুল্লাহ এবং হামাসসহ ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর আক্রমণে দখলদার ইসরাইলি বাহিনীর বিপুল সংখ্যক ট্যাংক এবং সাঁজোয়া যান ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরাইলের ‘ইয়েদিয়থ আহরনথ’ পত্রিকা সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনীর রক্ষণাবেক্ষণ এবং মেরামত কেন্দ্র এই বিপুল পরিমাণ ট্যাংক, সেনাবাহী সাঁজোয়া এবং গোলাবারুদবাহী সাঁজোয়া যান মেরামত করতে অক্ষম। ইসরাইলি কর্তৃপক্ষ যদিও এই ক্ষতিগ্রস্ত ট্যাংক এবং অস্ত্রের সঠিক সংখ্যা উল্লেখ করেনি। তবে হিজবুল্লাহ এবং হামাসসহ ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর আক্রমণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে রয়েছে মার্কাভা ট্যাংক এবং টাইগার ও ইটান সাঁজোয়া যান। যেগুলোর মেরামত ইসরাইলি সেনাবাহিনীর রক্ষণাবেক্ষণ কেন্দ্র থেকেই করা হয়। তবে…

Read More

টাইগারদের প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১০৬ রানে গুটিয়ে যাওয়ার পর প্রোটিয়াদের বড় লিডে চাপা পড়েছিল বাংলাদেশ। ইনিংস হার এড়িয়ে পাল্টা প্রতিরোধে লড়াইয়ে ফেরেন স্বাগতিকরা। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২৬৭ রান তোলার পর বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ হয়ে যায়। মেহেদী হাসান মিরাজ ৭৭, নাঈম হাসান ১২ রানে ব্যাট করছিলেন। বাংলাদেশ এগিয়ে আছে ৬৫ রানে। ব্যাটারদের ব্যাটিং দৈন্যদশায় বারবার মুখ থুবড়ে পড়ছে বাংলাদেশ। এভাবে আর কত? বারবার একই ভুলের কারণ হয়ে উঠছেন কেন ব্যাটাররা? আর কতবার একইভাবে আউট হবেন মুশফিক? সেই আরও একবার কাগিসো রাবাদা। আরও একটা ভেতরে ঢোকা বল। ক্রিকেটের কেতাবি ভাষায় যাকে বলে— ‘ইনসুইং ডেলিভারি।’ মুশফিকুর রহিমের…

Read More