ইসরাইলি বিমান হামলায় নিহত হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিয়েদ্দিনকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইল। মূলত হাসান নাসরুল্লাহ পর তার উত্তসূরি কে হবেন তা নিয়ে জোর আলোচনা শুরু হয়। এক্ষেত্রে যার নামটি জোরালোভাবে উচ্চারিত হয়েছিল তিনি হলেন নাসরুল্লাহর আপন চাচাতো ভাই হাশেম সাফিয়েদ্দিন। তিনি হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিলের প্রধান। সংগঠনটির রাজনৈতিক দিকটিও দেখতেন তিনি। হিজবুল্লাহর অন্যতম প্রধান এই ব্যক্তির সংগঠনটির আন্দোলন ও ইরানের সঙ্গে গভীর সম্পর্ক ছিল। এছাড়া জিহাদ কাউন্সিলের সঙ্গেও যুক্ত ছিলেন সাফিয়েদ্দিন। এই জিহাদ কাউন্সিল হিজবুল্লাহর সামরিক অভিযানগুলো পরিচালনা করে থাকে। গত জুনে এক হিজবুল্লাহ কমান্ডার নিহত হওয়ার পর সাফিয়েদ্দিন বলেছিলেন, শত্রুকে কান্না ও বিলাপের জন্য প্রস্তুত হতে…
Author: saiful islam
মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার চেয়ে ১০১ রানে পিছিয়ে আছে। তৃতীয় দিনে প্রথমে এই রান সংগ্রহ করতে হবে বাংলাদেশের ব্যাটারদের। তারপর আসবে দক্ষিণ আফ্রিকাকে লক্ষ্য ছুঁড়ে দেওয়ার প্রশ্ন। দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে ব্যাটারদের উপর অকুণ্ঠ আস্থার কথা জানালেন পেসার হাসান মাহমুদ। তিনি বলেন, ‘(মাহমুদুল হাসান) জয় ও মুশি (মুশফিকুর রহিম) ভাই আজকে অনেক ভালো একটা সময় পার করেছ। কালকে (বুধবার) চেষ্টা থাকবে যত লম্বা সময় ব্যাট করতে পারে, দুজনের জুটি যতটা বড় করতে পারে। এরপর পেছনে যারা ব্যাটসম্যান আছে, তাদেরও একই লক্ষ্য নিয়ে ব্যাট করা উচিত যে, আমরা কত বড়…
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবিতে বরিশালে লাঠি মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে থেকে এ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তারা। এর আগে বিএম কলেজ, হাতেম আলী কলেজ, অমৃত লাল দে কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অশ্বিনী কুমার হলের সামনে জড়ো হয়। বিক্ষোভ মিছিল থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা দেশকে অস্থিতিশীলের চেষ্টা করছে। তাই দেশের পরিস্থিতি…
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বক্তব্য সম্পর্কে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের কথাই অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণের কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। অপূর্ব জাহাঙ্গীর বলেন, প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতির বক্তব্য সম্পর্কে আইন উপদেষ্টা আসিফ নজরুলের কথাই সরকারের বক্তব্য। রাষ্ট্রপতির অপসারণের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। সম্প্রতি মানবজমিনের প্রকাশনা জনতার চোখের প্রচ্ছদ প্রতিবেদনে -নেপথ্যের গল্পতে প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী জানান, রাষ্ট্রপতি তাকে জানিয়েছেন, তিনি শুনেছেন শেখ হাসিনা পদত্যাগ…
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এবারের নারী সাফে অংশ নিচ্ছে বাংলাদেশ। যে টুর্নামেন্টে আগের আসরে চ্যাম্পিয়ন হওয়ার পথে পাকিস্তানের জালে ৬ গোল দিয়েছিল, সে পাকিস্তানের সঙ্গে এবার ১-১ ড্র করতে হয়েছে। পারফরম্যান্সে এমন ছন্দপতনের পর দলের ইংলিশ কোচ পিটার বাটলারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় দলের ডিফেন্ডার মনিকা চাকমা। কোচ দলের সিনিয়র খেলোয়াড়দের একেবারেই পছন্দ করেন না মনে করেন এই ডিফেন্ডার। অভিযোগের সপক্ষে উদাহরণ দিয়ে মনিকা সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘আসলে আমাদের হেড কোচ মারিয়া, মাসুরা আপু, কৃষ্ণাদের পছন্দই করে না। তাদের নামাবেই না সে। আমরা সিনিয়র খেলোয়াড়েরা গিয়ে কথাও বলেছিলাম যে কেন নামাচ্ছেন না, কী কারণ, আমাদের টিমের স্বার্থের জন্য ওদের প্রয়োজন আছে।…
নিয়মানুযায়ী তার অফিশিয়াল পাসপোর্ট পাওয়ার কথা থাকলেও রহস্যজনক কারণে লোচিত ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ ওরফে ‘ডিবি হারুন’ সাধারণ পাসপোর্ট নেন। জালিয়াতির মাধ্যমে নিউইয়র্কের কনসাল জেনারেল অফিস থেকে পাসপোর্ট নেন হারুন। সাবেক আইজিপি বেনজীর আহমেদের মতোই পরিচয় আড়াল করে বেসরকারি পাসপোর্ট নেন তিনি। সূত্র জানায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর হারুনের পাসপোর্ট সংক্রান্ত তথ্য সামনে আসে। এরপর দ্রুততম সময়ে ঘটনার অভ্যন্তরীণ তদন্ত শুরু করে পাসপোর্ট অধিদপ্তর। ইতোমধ্যে হারুনের পাসপোর্ট আবেদন সংক্রান্ত সমুদয় কাগজপত্র বিশেষভাবে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের দায়দায়িত্ব নিরূপণের চেষ্টা চলছে। জানা যায়, হারুন অর রশিদ ২০১২ সালে তার পুরোনো পাসপোর্ট বদলে নতুন…
ইসরাইলের হামলায় হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর এবার নিরাপত্তার স্বার্থে নতুন নেতার নাম-পরিচয় গোপন রাখা হবে বলে বিবিসিকে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। সৌদি আরবের মালিকানাধীন পত্রিকা আশারক আল-আসওয়াতও শনিবার এ খবর জানিয়েছে। পত্রিকাটিকে হামাসের কযেকটি সূত্র জানান, এ বিষয়ে দলের ভেতরে আলোচনা হয়েছে। হামাস নেতৃবৃন্দ দলের নতুন রাজনৈতিক ব্যুরোর প্রধানের পরিচয় এবং নাম গোপন রাখা নিয়ে একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত গ্রহণের দিকে অগ্রসর হচ্ছে। হামাস নিরাপত্তায় যে চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে খুব সম্ভবত সে কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। হামাস সূত্রের উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়েছে, নতুন নেতার নাম গোপন রাখা নিয়ে গাজা এবং বিদেশের হামাস নেতাদের…
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্রদের পক্ষে সরব থাকায় ব্যাপক জনপ্রিয়তা পান অভিনেত্রী সাদিয়া আয়মান। পরে এক সাংবাদিক তার ভিডিও বিনা অনুমতি সামাজিক মাধ্যমে ছাড়ার পর ফেসবুকে সেটার সমালোচনা করে ফের একবার আলোচিত হন তিনি। সেবারও অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলায় ভক্তরা প্রশংসায় ভাসান তাকে। তবে এবার সেই ভক্তদের মনেই ‘কষ্ট’ দিয়ে বসেছেন। একটি ওয়েব ফিল্মের প্রমোশন করতে গিয়ে বিভ্রান্তিকর এক ফেসবুক লাইভ করেন সাদিয়া আয়মান। যেখানে নিজের সমূহ বিপদের কথা বলে লাইভে কান্না করতে দেখা যায় তাকে। তার ১০ মিনিটের সেই ফেসবুক লাইভে ভক্তরাও ঘাবড়ে যান। ভক্তরা মনে করেন, হয়ত সাদিয়া সত্যিই বিপদে পড়েছেন। তবে সে লাইভের কিছু সময় পরই ভক্তরা নিশ্চিত…
মাদারীপুরের শিবচর উপজেলার ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী ছাউনির দেয়ালে ধাক্কা লাগলে দুই বন্ধু নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এক্সপ্রেসওয়ের বন্দরখোলা যাত্রী ছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিক্ষার্থী হলেন- মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন গ্রামের গোবিন্দ শীলের ছেলে পার্থ শীল (২০) ও একই উপজেলার পাচ্চর গ্রামের পান্ডব দাসের ছেলে অয়ন দাস (২০)। আহত শিক্ষার্থী হলেন একই উপজেলার পাচ্চর গ্রামের সীমান্ত (২১)। তারা তিন বন্ধু একই মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ জানান, শিবচর উপজেলার দত্তপাড়া ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের দ্বাদশ শ্রেণির ক্লাশ শেষে…
বাংলাদেশি ব্যাটারদের বদান্যতায় মিরপুর টেস্টের প্রথম দিনে ১৬ উইকেটের পতন হলেও আজ দ্বিতীয় দিনে বোলাররা উইকেট নিতে পেরেছে মাত্র ৭টি। মঙ্গলবার দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ১০১ রান হলেও এখনো ইনিংস হারের শঙ্কায় শান্ত বাহিনী। যদিও দিনের একেবারে শেষ বলে উইকেট হারাতে বসেছিলেন মাহমুদুল হাসান জয়। তবে বেনিফিট অব ডাউট বলেন বা আম্পায়ারের বদান্যতা বলেন, ব্যাট মাটি থেকে কিঞ্চিৎ উপরে থাকতে দেখা গেলেও এ যাত্রায় বেঁচে ফিরেছেন তরুণ এই ওপেনার। অপরাজিত আছেন ৩৮ রানে। অন্যপ্রান্তে মাত্র ২৬ বলে ৩১ রান নিয়ে এখনো আস্থার প্রতীক হয়ে টিকে আছেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। কাল অবশ্যই তার উইলো থেকে…

