Author: saiful islam

আগামী জানুয়ারি মাসে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির তৃতীয় সভায় এ তথ্য জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী জানুয়ারি মাসে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। তবে ডেট এখনও নিশ্চিত করা হয়নি। বিশ্ব ইজতেমা কিভাবে ভালোভাবে হতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। আপনারা জানেন বিশ্ব ইজতেমা সাত থেকে আট বছর একটা গ্রুপ ছিল। এখন দুইটা গ্রুপ হয়ে গেছে। তাদের ভেতরে কিছু মতেরও পাথ্যর্ক আছে। আমরা তাদের সঙ্গে বসবো যাতে তারা সবাই একটা ঐক্যমতে এসে যাতে ভালোভাবে করতে পারে। তিনি বলেন,…

Read More

৫ আগস্ট সরকার পতনের পর ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। তবে এবার দেখা গেছে ভিন্ন দৃশ্য, পদত্যাগ দাবি করা সেই প্রধান শিক্ষককে নিজ প্রতিষ্ঠানে ফিরিয়ে এনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে বরণ করে নিলেন ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে কুড়িগ্রামের চিলমারী উপজেলার শরিফেরহাট এম ইউ উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. আব্দুর রউককে ফুলের মালা পরিয়ে বরণ করে নেয় শিক্ষার্থীরা। জানা গেছে, দেশে গণঅভ্যুত্থান পরবর্তী গত ১-৩ সেপ্টেম্বর উপজেলার শরীফেরহাট এম ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফের পদত্যাগ দাবিতে আন্দোলন করে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে ওই শিক্ষক ছুটি নিয়ে…

Read More

চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালতে একটি মামলার আবেদনের শুনানিতে বাদীর আইনজীবীর সঙ্গে বাগবিতণ্ডা হয় ম্যাজিস্ট্রেটদের। এ ঘটনার পর বিচার কাজ স্থগিত রেখেছেন ম্যাজিস্ট্রেটরা। মঙ্গলবার দুপুরে মহানগর হাকিম মো. অলি উল্লাহর আদালতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও পিপি মো. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাকের সঙ্গে এ ঘটনা ঘটে। তিনি বাদীর আইনজীবী হিসেবে এদিন শুনানিতে অংশ নেন। এরপর হাকিম অলি উল্লাহ এজলাস থেকে নেমে মুখ্য মহানগর হাকিমকে বিষয়টি অবহিত করেন। কিছুক্ষণ পর মুখ্য মহানগর হাকিম আদালতের অধীন ১০ জন বিচারকের সবাই এজলাস ছেড়ে যান। জানতে চাইলে চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (প্রসিকিউশন) এএএম হুমায়ন কবীর গণমাধ্যমকে বলেন, একটি মামলার ফাইলিংয়ের বিষয়ে আইনজীবী…

Read More

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হতাহতদের ক্ষতিপূরণ কেন নয়- জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুবের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। রিটে বলা হয়, সরকারের পক্ষ থেকে আহত ও নিহতদের যে তালিকা করা হয়েছে তা পূর্ণাঙ্গ নয়। যারা তালিকায় নেই, তারা চিকিৎসা ও ক্ষতিপূরণের জন্য কোথায় যোগাযোগ করবে, তা নিশ্চিত করা প্রয়োজন। চিকিৎসা এবং ক্ষতিপূরণ প্রদানে সরকারের পদক্ষেপ আরও জোরাল করতে বলা হয়। ক্ষতিগ্রস্ত না হয়েও কেউ যেন এই সুযোগের অপব্যবহার করতে না পারে, সেজন্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার কথাও উল্লেখ করা হয় রিটে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. রওশন আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জোনরেল মোহাম্মদ শফিকুর…

Read More

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আজারবাইজানের অনাবাসিক রাষ্ট্রদূত এলছিন হুসেইনলি সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের সাক্ষাৎ হয়। প্রধান উপদেষ্টার দপ্তর জানায়- বৈঠকে জ্বালানি, বাণিজ্য ও ব্যবসায়িক সহযোগিতা এবং দুই দেশের মধ্যে বিমান পরিষেবা চুক্তির বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত হুসেইনলি দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও নিবিড় করার ওপর গুরুত্বারোপ করেন।একইসঙ্গে তিনি দুই দেশের মধ্যে ব্যবসা ক্ষেত্রে নতুন সুযোগ উন্মোচন এবং আরও বেশি ব্যবসার উপায় খোঁজার ওপর গুরুত্বারোপ করেন। বৈঠকে রাষ্ট্রদূত জানান, জুন মাসে বাকুতে দুই দেশের মধ্যে পররাষ্ট্র দপ্তর পর্যায়ে একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশের সঙ্গে একটি বিমান পরিষেবা চুক্তি…

Read More

মুলতানে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের দুই স্পিনার মিলেই ইংলিশদের ২০ উইকেট তুলে নিয়েছেন। সাজিদ খান এবং নোমান আলীর আঙুলের জাদুর সামনে অসহায় আত্মসমর্পণ করে ইংলিশরা। প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর স্পিনারদের কাঁধে ভর দিয়ে দ্বিতীয় টেস্টে জয় তুলে নিয়েছে পাকিস্তান। তাতে সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে। আগামী বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টে মুখোমুখি হবে দুই দল। সে ম্যাচের আগে পাকিস্তানকে ‘কপি’ করছে ইংলিশরা। পাকিস্তানের মতোই তিন স্পিনার নিয়ে রাওয়ালপিন্ডি টেস্টের একাদশ সাজিয়েছে তারা। মুলতানে খেলা দুই স্পিনার শোয়েব বশির ও জ্যাক লিচের সঙ্গে লেগ স্পিনার রেহান আহমেদকেও একাদশে রেখেছে ইংল্যান্ড। রাওয়ালপিন্ডি টেস্ট মাঠে গড়ানোর দুই দিন আগেই…

Read More

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চলমান গণআন্দোলনের প্রেক্ষাপটে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাকর্মীরা ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় একটি সমাবেশের প্রস্তুতি নিচ্ছেন বলে দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ওই সমাবেশে আওয়ামী লীগ সভাপতি ও ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ জানিয়েছেন, ‘ওই সমাবেশ থেকে তারা (আওয়ামী লীগ) একটি প্রবাসী সরকারের ঘোষণা দিতে এবং শেখ হাসিনা সেখানে নিজে উপস্থিত থেকে বক্তব্য রাখতে পারেন।’ এ ঘটনায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে, এবং দেশব্যাপী আলোচনা চলছে আওয়ামী লীগের ভবিষ্যৎ ও রাজনৈতিক কৌশল নিয়ে। গত কয়েকদিন ধরে বিষয়টি নিয়ে কথাবার্তা হলেও, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল কেউ এখনও এ…

Read More

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে কেন্দ্রীয় শহিদ মিনারে গণজমায়েত শুরু হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এ গণজমায়েত শুরু হয়। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আন্দোলনকারীরা এই গণজমায়েতে যোগ দেন। এ সময় ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’, ‘ফ্যাসিবাদের গদিতে, জ্বালো জ্বালো আগুন জ্বালো’, ‘ফ্যাসিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমসহ অন্যান্য সমন্বয়করা এতে যোগ দেন। দৈনিক মানবজমিন পত্রিকার সাপ্তাহিক রাজনৈতিক ম্যাগাজিন ‘জনতার চোখ’—এ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। রোববার প্রকাশিত ঐ প্রতিবেদনে পত্রিকাটির প্রধান সম্পাদক মতিউর…

Read More

প্রথম দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকা দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন কাগিসো রাবাদা। ৬ উইকেটে ১৪০ রান নিয়ে দিন শেষ করা প্রোটিয়াদের ১০০ রানের লিড হলেই চলবে বলে জানিয়েছিলেন তিনি। তবে দ্বিতীয় দিনে সে লিড ২০২ পর্যন্ত টেনে নিয়েছে সফরকারীরা। কাইল ভেরেইনের দারুণ সেঞ্চুরিতে প্রথম ইনিংসে তারা ৩০৮ রান করে। জবাব দিতে নেমে বাংলাদেশ ৩ উইকেটে ১০১ রান নিয়ে দিন শেষ করেছে। এখনো প্রোটিয়াদের চেয়ে ১০১ রানে পিছিয়ে স্বাগতিকরা। মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা ছিল পুরোপুরি দক্ষিণ আফ্রিকার। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার কাইল ভেরেইন এবং উইয়ান মালডার মিলে সপ্তম উইকেটে গড়ে তোলেন ১১৯ রানের জুটি। মালডার (৫৪) ফিফটির…

Read More

পাকিস্তানি সংবিধানের ২৬তম সংশোধনীর মাধ্যমে দেশটি ২০২৮ সালের শুরু থেকেই ‘রিবা’ বা সুদভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা বন্ধ করে সুদমুক্ত ব্যাংকিং চালু করবে।  মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বাধীন আঞ্চলিক রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলামের (জেইউআই-এফ) পরামর্শে খসড়া সংশোধনীতে এ ধারাটি যুক্ত করা হয়।  সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থা চালু পেছনে ভূমিকা রাখায় মাওলানা ফজলুর রহমানের প্রশংসা করেছেন পাকিস্তানের বিশিষ্ট ইসলামি স্কলার মুফতি তাকি উসমানি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্সে’ শেয়ার করা একটি পোস্টে ফজলুর রহমানের বিষয়ে এই ইসলামি স্কলার বলেন, ‘আজ মাওলানা ফজলুর রহমানের জন্য আমার কৃতজ্ঞতা প্রকাশ করার মতো কোনো শব্দ নেই।’ একটি সংকটময় সময়ে জাতিকে পথ দেখিয়েছেন ফজলুর রহমান।  তিনি আরও বলেন, এতে উল্লেখযোগ্য…

Read More