Author: saiful islam

গণহত্যা ও গণতন্ত্র ধ্বংসের দায়ে শেখে হাসিনা ও তার দোসরদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার বিকালে রাজধানীর কাঁটাবন মোড় থেকে শাহবাগ মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন সংগঠনের নেতারা। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মোহাম্মদ আদনান বলেন, বিগত সাড়ে ১৫ বছরে দেশের গণতন্ত্র ধ্বংস করেছে স্বৈরাচার শেখ হাসিনা। বিএনপিসহ বিভিন্ন দলের অসংখ্য নেতাকর্মীকে গুম, খুন ও হত্যা করেছে। যারা গণতন্ত্রের কথা বলেছেন, তাদের গলা টিপে ধরেছে স্বৈরাচার ও তার দোসরা। দেশে গণহত্যা চালিয়ে হাজার হাজার ছাত্র-জনতা হত্যা করেছে।  এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন অনেকেই। এর জন্য দায়ী শেখ হাসিনা…

Read More

করোনার পর বলিউডে বড় ধরনের মন্দা গেছে। শীর্ষ তারকাদের বহু সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। আবার স্বল্প বাজেটে নির্মিত কিছু সিনেমা বাজিমাত করেছে। সিনেমার হিট-ফ্লপের হিসাব কষতে গিয়ে বারবার উঠে এসেছে, নামী তারকাদের উচ্চ পারিশ্রমিকের কথা। এর ফলে সিনেমার বাজেট বেড়ে যায়, অনেক টিকিট বিক্রি হলেও লগ্নির টাকা ওঠে না। এবার বলিউডের কিংবদন্তি গীতিকার এবং চিত্রনাট্যকার জাভেদ আখতার জানালেন, শুধু তারকারাই নন; তাদের হেয়ারস্টাইলিস্টরাও মোটা অঙ্কের অর্থ আয় করেন। সিনেমার বাজেট বহুগুণে বাড়িয়ে দিতে তারকাদের ‘স্টাফ’দের ভূমিকাও কম নয়। সম্প্রতি কৌতুকশিল্পী স্বপন বর্মার কমেডি শো-তে উপস্থিত হয়ে সিনেমার সেটে সামনে থেকে তারকাদের কাণ্ডকারখানা দেখার অভিজ্ঞতা জানিয়েছেন জাভেদ আখতার। তার…

Read More

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। দীর্ঘদিন ধরেই নতুন সিনেমার খরায় ভুগছেন এই নায়িকা। সিনেমা সংকটের মধ্যেই সম্প্রতি তার হাতে থাকা মোহাম্মদ ইকবালের ‘বিট্রে’ ও জসিম উদ্দিন জাকিরের ‘মায়া-দ্য লাভ ২’ সিনেমা দুটি থেকে বাদ পড়েছেন তিনি। নতুন করে বুবলী বেশ কিছু দিন ধরেই আলোচনায় আওয়ামী এক নেতার সিনেমা ঘিরে। সম্প্রতি এক আওয়ামী লীগ নেতার নতুন সিনেমাতে চুক্তিবদ্ধ হয়ে শুটিংয়ে নামার প্রস্তুতি নিচ্ছেন। সিনেমার নাম ‘নীল টিপ’। ছবিটির পরিচালনায় রয়েছেন মেহেদী হাসান। প্রযোজনা করছেন ওয়ারী থানা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য সৈয়দ মোহাম্মদ সোহেল। এর আগে তিনি ‘শেষ বাজি’ সিনেমাটি প্রযোজনা করেছিলেন। তবে সিনেমাটি প্রেক্ষাগৃহে দর্শক টানতে ব্যর্থ হয়।…

Read More

দখলকৃত ফিলিস্তিনে রকেটের পাল্টা হামলা চালিয়ে আরও ১৫ জন ইসরাইলি সেনাকে জখম করেছে হিজবুল্লাহ। সোমবার (২১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। এর আগে, রোববার (২০ অক্টোবর) সন্ধ্যায় ইসরাইলি শাসকগোষ্ঠীর সামরিক বাহিনী জানায় যে, লেবানন থেকে রকেট ছোড়ার পর মানারা এবং মার্গালিওত বসতিগুলোতে সতর্কতা সাইরেন বেজে ওঠে। ইসরাইলি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২৫টিরও বেশি রকেট কারমিয়েল শহরে আঘাত হানে। অন্য রকেটগুলো অধিকৃত গোলান মালভূমির উত্তরাঞ্চলে আঘাত হানে। এছাড়াও, কয়েকটি ড্রোন গ্যালিলি অঞ্চলের নেউট মর্দেখাই বসতিতে অনুপ্রবেশ করেছে বলে জানা গেছে। এদিকে অধিকৃত সাফেদ শহরের জিভ মেডিক্যাল সেন্টার জানিয়েছে, লেবানন সীমান্তের যুদ্ধক্ষেত্র থেকে ১৫ জন ইসরাইলি সেনাকে…

Read More

সিনেমার সমস্যা নিয়ে সম্প্রতি রাজধানীতে ‘সিনেমার ভবিষ্যৎ’ শীর্ষক এক আলোচনার আয়োজন করে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেজাব)। সেখানে আলোচনায় আসে ঢাকাই মেগাস্টার শাকিব খান। আলোচনায়ন কেনই বা আসবেন শাকিব,  বিগত কয়েকবছর ধরে একের পর এক হিট ছবি দিয়ে যাচ্ছেন ঢালিউড কিং খ্যাত এই নায়ক। গত বছরে ‘প্রিয়তমা’র পর এ বছরেও ব্লকবাস্টার ছিল শাকিব খানের ‘তুফান’। ছবিটি নিয়ে ব্যাপক মাতামতি ও সাফল্যের পর নিজের দাপটটি দেখিয়েছেন নায়ক নিজে। তার আরেক নতুন ছবি ‘রাজকুমার’ও ছিল দর্শকদের পছন্দের তালিকায়। এবার প্রেক্ষাগৃহে আসছে  ‘দরদ’। যেই ছবির কিছু ঝলকে শাকিবের নতুন লুক দেখার পর আর যেন তর সইছে না শাকিব ভক্তদের। শাকিবের গুণাবলি নিয়ে…

Read More

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতিরোধমূলক শক্তির উল্লেখ করে ইসরাইলি সংবাদপত্র ‘হারেৎজ’-এর বিশ্লেষক বলেছেন, হামাস মূলত ফিনিক্স পাখির মতো। তারা খুব ভালোভাবে জানে কিভাবে নিজেদের শক্তি পুনরুদ্ধার করতে হয়। হারেৎজ-এর বিশ্লেষক জ্যাক খুরির সর্বশেষ বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে, গাজায় হামাসের মতো কিছু সংগঠন তাদের শীর্ষ নেতাদের ক্ষয়ক্ষতি সামাল দিতে এবং নতুন নেতৃত্ব গড়ে তুলতে অত্যন্ত দক্ষ। একই সঙ্গে, গাজা উপত্যকার পরিস্থিতি বন্দিদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে বলেও উল্লেখ করেছেন জ্যাক খুরি। ইসরাইলি এই বিশ্লেষক আরও লিখেছেন, হামাসসহ প্রতিরোধকারী সংগঠনের প্রতিটি সদস্যকে হত্যার পর ইসরাইলিরা নতুন নতুন নাম শুনতে পায়। যা তাদের অনন্য সক্ষমতার উদাহরণ। ইসরাইলি মিডিয়ার এই খবরটি এমন এক সময়ে…

Read More

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনকে সামনে রেখে বাফুফে ভবনে গিয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সেখানে কর্মকর্তাদের সঙ্গে আলাপের পর গণমাধ্যমে কথা বলেন তিনি। এসময় বাফুফের আসন্ন নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে অনিশ্চয়তার কথা জানান উপদেষ্টা। দায়িত্ব নেওয়ার পর সোমবারই (২১ অক্টোবর) প্রথম বাফুফেতে যান আসিফ মাহমুদ। উপদেষ্টার বাফুফে সফরের সময় বাফুফে সভাপতি এবং বর্তমান কমিটির তেমন কাউকে দেখা যায়নি। উপদেষ্টাকে বাফুফেতে স্বাগত জানান সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। এসময় বাফুফের নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের অসন্তোষের কথা জানান ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, ‘পূর্বের কাউন্সিলরদের স্বস্থানে রেখে নির্বাচনটা হওয়ার বিপক্ষে আমি, এখনো আমি বিপক্ষে। কিন্তু ফিফার নিয়ম এবং বাফুফের যে স্বায়িত্ব শাসন…

Read More

ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করার মধ্য দিয়েই ইসরাইল তার ধ্বংস ডেকে এনেছে বলে মন্তব্য করেছেন হামাসের সিনিয়র নেতা খালেদ মেশাল। সম্প্রতি গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় নিহত হওয়া হামাসের সাবেক রাজনৈতিক ব্যুরো প্রধান সিনওয়ারের সম্মানে তুরস্কের ইস্তাম্বুলে আয়োজিত শোক অনুষ্ঠানে এ মন্তব্য করেন হামাসের এই প্রবাসী রাজনৈতিক নেতা। মেশাল বলেন, ‘সিনওয়ার ইসরাইলি শাসনের বিরুদ্ধে এক তীব্র ঝড়ের সূচনা করেছিলেন। যা শত্রুদের জন্য একটি ভয়াবহ ভূমিকম্পের মতো। এই ভূমিকম্প ইসরাইলকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে’। হামাসের এই রাজনৈতিক নেতা আরও বলেন, শত্রুরা সিনওয়ারকে তাদের লক্ষ্য পূরণের স্বার্থে মোকাবিলা করতে চেয়েছিল। কিন্তু আল্লাহ তার জন্য একটি সম্মানজনক মৃত্যু নির্ধারণ করেছেন। তিনি একজন বীর…

Read More

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের মতো মানুষ যদি বলেন শেখ হাসিনার পদত্যাগপত্রের ডকুমেন্টস তিনি রাখেননি, তাহলে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া দরকার তা ছাত্রসমাজই নির্ধারণ করবে। সোমবার রাষ্ট্র সংস্কার নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন। সারজিস আলম বলেন, গত ৫ আগস্টের পর আমরা হয়ত ঐক্যবদ্ধ না থাকার কারণে যথাযথ প্রক্রিয়ায় অন্তর্বর্তী সরকার গঠন করতে পারিনি। সে অর্থে বিপ্লবী সরকার বা জাতীয় সরকার গঠন করতে পারিনি। যে কারণে চুপ্পুর মতো মানুষ এখনও প্রেসিডেন্টের মতো পদে বসে আছে। তার মতো মানুষ, আজকে তিনি বলছেন শেখ হাসিনার রিজাইন পেপার নাকি তিনি দেখেননি। কোন…

Read More

মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় অভিনয় করে চমক দেখিয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। ছবিতে তিনি অভিনয় করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরুণী বয়সের চরিত্রে। সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ছাত্রদের আন্দোলনের তোপের মুখে পড়ে গত ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বিদায়ে পতন হয় আওয়ামী লীগ সরকারের। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে নিয়ে অনেক সমালোচনা (ট্রল) হচ্ছে। সেই সমালোচনা প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘কাকে কী বলব! আমার ক্যারিয়ার ১২ বছরের। ক্যারিয়ার শুরুর পর থেকেই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় দেখেছি। তারা যখন যে ধরনের কাজে ডেকেছে সাড়া দিয়েছি। আসলে আমি তো এখানে…

Read More