Author: saiful islam

স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন পদে স্বাস্থ্য প্রশাসকদের নিয়োগ কেন্দ্র করে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও জামায়াতপন্থি চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফের) দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মহাখালী টিবি গেটে স্বাস্থ্য অধিদপ্তর ভবনে দুই পক্ষের অবস্থান কেন্দ্র করে হামলায় আহত হয়েছেন এনডিএফপন্থি তিন চিকিৎসক। জানা গেছে, এদিন সকাল থেকেই অধিদপ্তরের সামনে অবস্থান নেন ড্যাবপন্থি চিকিৎসকরা। এ সময় তারা সদ্য নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য প্রশাসকদের ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে নিয়োগ বাতিলের দাবি জানান। অন্যদিকে অধিদপ্তরের ভেতরে অবস্থান নিয়ে স্বাস্থ্য খাত সচল রাখতে বর্তমান নিয়োগপ্রাপ্তদের কাজের পথ সুগম করার দাবি জানান এনডিএফপন্থি চিকিৎসকরা। এ সময় দুইপক্ষ পরস্পরবিরোধী…

Read More

বাংলাদেশের মানুষ ক্রীড়াপ্রেমী, এতে কোনো সন্দেহ নেই। ফুটবল বা ক্রিকেট বিশ্বকাপ এলে বা ক্রীড়াজগতের বড় কোনো মুখ বাংলাদেশ পা রাখলে সে উন্মাদনার দেখা মেলে। এমনকি দীর্ঘসময় ধরে দুই জনপ্রিয় খেলা ফুটবল এবং ক্রিকেটে বাংলাদেশের হতশ্রী পারফরম্যান্সের পরও ম্যাচের সময় টিভি পর্দায় চোখ লেগে থাকে দেশের ক্রীড়াপ্রেমীদের। অথচ এই বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এখন বেহাল দশা। যাচ্ছেতাই পারফরম্যান্স এবং মাঠের বাইরে শত অব্যবস্থাপনার পরও ক্রিকেট তবু নিয়ম করে চলছে। ফুটবল টেনেটুনে টিকে আছে। এই দুই খেলা বাদে অন্য খেলার খোঁজ যত করবেন, ততই হতাশা বাড়বে। এবার দেশের ক্রীড়াঙ্গনের এই সামগ্রিক হতাশার চিত্র উঠে এসেছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের কথায়ও। সোমবার (২১ অক্টোবর) বাংলাদেশ…

Read More

ট্রাক শ্রমিক মো. খোকন (১৭) হত্যা মামলায় নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার বেলা সোয়া ১১টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলি আদালতের বিচারক ইকবাল হোসাইন এ আদেশ দেন। এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালী কোর্ট ইন্সপেক্টর শাহ আলম ও মামলার তদন্তকারী কর্মকর্তা সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক মো. সাবজেল হোসেন। এর আগে সোমবার বেলা সাড়ে ১০টার দিকে সাবেক এমপি একরামুলকে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সদর) ১নং আমলি আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তের স্বার্থে তাকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। ওই সময়…

Read More

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশ সদস্যদের মধ্যে এখনও নৈতিক অবস্থান সম্পূর্ণভাবে ফিরে আসেনি। তিনি বলেন, পুলিশ বাহিনীকে উজ্জীবিত করতে স্বরাষ্ট্র উপদেষ্টা অক্লান্ত কাজ করে যাচ্ছে। সোমবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আয়োজিত ‘ট্রাফিক পক্ষ-২০২৪’ এর উপলক্ষে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, অভ্যুত্থানের সময় নিরাপত্তা রক্ষাকারী বাহিনীকে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল ফ্যাসিবাদী আওয়ামী লীগ। সে কারণে দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশ সদস্যদের মাঝে এখনো তাদের নৈতিক অবস্থান সম্পূর্ণরূপে ফিরে আসেনি। তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়,…

Read More

মিরপুর টেস্টের প্রথম দিনটা বোলারদের। বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা মিলে এদিন ৮১.১ ওভার ব্যাট করার সুযোগ পেয়েছে। এতে রান এসেছে ২৪৬, উইকেট পতন হয়েছে ১৬টি। এমন দিনে ব্যাকফুটেই থেকেছে বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ের পরও শেষবেলায় লিড নিয়ে স্বস্তি পেয়েছে সফরকারীরা। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে উইকেটের চরিত্র যে তিনি বা টিম ম্যানেজমেন্ট একেবারেই বুঝতে পারেননি, তার প্রমাণ পেতে বেশি অপেক্ষা করতে হয়নি। প্রথম ছয় ওভারের মধ্যেই অধিনায়ক শান্ত সহ তিন ব্যাটার সাজঘরের পথ ধরেন। দলীয় রান পঞ্চাশে পৌঁছানোর আগে হাওয়া আরও দুই উইকেট। সে বিপর্যয় থেকে আর নিজেদের টেনে তুলতে পারেনি…

Read More

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র তার কাছে নেই বলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যে বক্তব্য দিয়েছেন তা সঠিক নয় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, তিনি (রাষ্ট্রপতি) মিথ্যাচার করেছেন। তিনি শপথ ভঙ্গ করেছেন। তার পদে থাকার যোগ্যতা আছে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। সোমবার (২১ অক্টোবর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে উপদেষ্টার অফিস কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, রাষ্ট্রপতি যদি তার বক্তব্যে অটল থাকেন তাহলে বিষয়টি উপদেষ্টা পরিষদে যাবে এবং পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। গত ১৯ অক্টোবর সাপ্তাহিক রাজনৈতিক ম্যাগাজিন ‘জনতার চোখ’ ও দৈনিক মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী…

Read More

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন, তিনি শুনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু তার কাছে এ সংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই। মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারটি শনিবার মানবজমিন পত্রিকাটির রাজনৈতিক ম্যাগাজিন সংস্করণ ‘জনতার চোখ’ এ প্রকাশিত হয়। তবে শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পর ৫ আগস্ট রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি তিন বাহিনীর প্রধানদের সামনে রেখে বলেছিলেন- ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি’। রাষ্ট্রপ্রধানের এই দ্বিমুখী বক্তব্যে সৃষ্টি হয়েছে ধুম্রজালের। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।…

Read More

সিন্ডিকেট করে ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ ও মানবপাচারের মামলায় সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের ৭ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব এ আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাছান সাবেক মন্ত্রী ইমরান আহমেদের ১০ দিন রিমান্ড চেয়ে আবেদন করেন। গত রোববার রাতে রাজধানীর বনানী থেকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। নথি থেকে জানা গেছে, সিন্ডিকেট করে অর্থ আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে গত ৩ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় মামলাটি দায়ের করেন আফিয়া ওভারসিজের প্রোপাইটর আলতাব খান। মামলায় আসামিদের বিরুদ্ধে ২৪ হাজার কোটি…

Read More

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পরামর্শে দেশটির সংবিধানের ২৬তম সংশোধনী বিলে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি। সোমবার তিনি সংবিধান সংশোধনী বিলে স্বাক্ষরের পরপরই এর গেজেট প্রকাশ করা হয়। রোববার পাকিস্তান সরকার দেশটির পার্লামেন্টে সাংবিধানিক সংশোধনীর একটি প্যাকেজ পাস করে। এর ফলে দেশটির আদালতকে পার্লামেন্টের ওপর ‘হস্তক্ষেপ’ করে, এমন রায় দেওয়া থেকে বিরত রাখবে।খবর জিয়ো নিউজের। সংশোধনীতে বলা হয়েছে, এখন থেকে পাকিস্তানের প্রধান বিচারপতিকে সংসদীয় কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে এবং তার মেয়াদ তিন বছর নির্ধারিত থাকবে। এছাড়া নতুন একটি সাংবিধানিক বেঞ্চ গঠিত হবে। রোববার মধ্যরাতে শুরু হওয়া অধিবেশনে উত্থাপন করা হয় বহুল আলোচিত বিলটি। স্থানীয় সময় রাত ১১টা ৩৬ মিনিটে…

Read More

আরজি করকাণ্ডে নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আন্দোলনে প্রথম থেকেই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী ও তার দিদি। সম্প্রতি প্রতীকী অনশনেও যোগ দেন তার দিদি বিদপ্তা চক্রবর্তী ও তার স্বামী বিরসা দাশগুপ্ত। আর এসবের মাঝেই এদিন আচমকা সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে যায় অভিনেত্রীর করা দুই বছর পুরোনো একটি পোস্ট এবং তার কমেন্টের একটি স্ক্রিনশট। সেই পোস্টে কী বলেছিলেন অভিনেত্রী। এর আগে ২০২২ সালে কালার্স বাংলার একটি কুকারি শো সঞ্চালনা করতেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। সেই শোর প্রথম পর্ব সম্প্রচারিত হওয়ার পর অভিনেত্রী একটি পোস্ট করেন, সেখানেই তাকে কটাক্ষ করে বসেন এক ব্যক্তি। তিনি তার মন্তব্যে লিখেছিলেন— ঠিক কাজই নিয়েছেন।…

Read More