Author: saiful islam

পটুয়াখালীর বাউফলে জায়ামাতে ইসলামীর তিন সমর্থকের ওপর হামলার ঘটনায় পালটাপালটি বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলনের পর বিএনপি ও জামায়াতের উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা আপস-মীমাংসার মাধ্যমে সমঝোতা করেছেন। রোববার রাতে উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ (ফিরোজ) ও উপজেলা জামায়াতের আমির মো. রফিকুল ইসলাম দুই পক্ষকে নিয়ে সমঝোতা বৈঠক করেন। পরে তারা বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেনের কাছে গিয়ে তাদের মধ্যে সমঝোতার বিষয়টি অবহিত করেন। গত  শনিবার বেলা ১১টার দিকে উপজেলার কনকদিয়া ইউনয়নের আমিরাবাদ বাজারে মো. মনিরুজ্জামান ওয়াজিবুল্লাহ (৩০), নাইম আবদুল্লাহ (২৮) ও মো. আলামিন (২৫) নামে তিন ব্যক্তিকে আওয়ামী লীগের কর্মী দাবি করে পিটিয়ে আহত করে স্থানীয়…

Read More

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নাম পূর্ণিমা। বর্তমানে অভিনয়ে খুব একটা নিয়মিত নন তিনি। এখন স্বামী-সংসার সামলেই বলা চলে দিন কাটে তার। মাঝে মধ্যে দেখা যায় শোবিজে নানান রকম কাজে অংশ নিতে। এবার একটি জুয়েলারি প্রতিষ্ঠানের প্রচারণায় অংশ নিতে দুবাই যাচ্ছেন পূর্ণিমা। তার সঙ্গে এই সফরে আছেন আরও একঝাঁক তারকা। জানা গেছে, দুবাইয়ে একটি শোরুম উদ্বোধন করবেন পূর্ণিমা। তার সঙ্গী হবেন ঢালিউড অভিনেতা শাকিব খান, কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলসহ আরও অনেকেই। দুবাই যাওয়ার দিনক্ষণ জানিয়ে পূর্ণিমা বলেন, আগামী ২৬ অক্টোবর জুয়েলারি প্রতিষ্ঠানটির নতুন শাখা উদ্বোধন হবে। এর আগেই সেখানে পৌঁছাবেন তিনি। উল্লেখ্য, নব্বই দশকের শেষ দিকে সিনেমায় তার আবির্ভাব। অভিনেতা রিয়াজের বিপরীতে ‌‘এ জীবন তোমার আমার’ সিনেমা দিয়ে সিনেমা জগতে পা রাখেন তিনি। জাকির হোসেন রাজু পরিচালিত গান-গল্প ও তারকাশিল্পীদের অভিনয়ের মুন্সিয়ানায় সমৃদ্ধ রোমান্টিক গল্পের ছবিটি দর্শকের মনে আজও মুগ্ধতা ছড়ায়। রোমান্টিক ছবির নায়িকা হিসেবে শাবনূর-পপিদের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন পূর্ণিমা। কাজ করেছেন অ্যাকশন, সামাজিক, দেশাত্মবোধক গল্পের ছবিতেও। সাহিত্যধর্মী কিছু সিনেমাতেও গ্ল্যামারাস পূর্ণিমা অভিনয়ের জাত চিনিয়েছেন। টিভি নাটক, উপস্থাপনা ও বিজ্ঞাপনেও কাজ করে পেয়েছেন ছোটপর্দার দর্শকের কাছে গ্রহণযোগ্যতা।

Read More

মিরপুরে ভয়াবহ একটা সকাল পার করেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে লাঞ্চ বিরতির আগেই খুইয়ে বসেছে ৬ উইকেট। প্রোটিয়ারা পেয়ে গেছে বাংলাদেশের লেজের দেখা। উইকেটে এখনও দাঁত কামড়ে পড়ে আছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। তবে প্রোটিয়া বোলাদের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারছেন না তিনি। লাঞ্চ বিরতির আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৬০ রান। ৮৬ বলে ১৬ রানে অপরাজিত আছেন মাহমুদুল হাসান জয়। মিরপুরের চেনা উইকেটে এদিন শুরু থেকেই খাবি খেয়েছে বাংলাদেশি ব্যাটাররা। দুই প্রোটিয়া পেসার উইয়ান মুল্ডার ও কাগিসো রাবাদার বোলিং তোপের মুখে পড়ে রীতিমতো দিশেহারা বাংলাদেশি ব্যাটাররা। দলীয় ৫০ রান করার আগেই সাজঘরে ফিরতে…

Read More

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ঘরে ঢুকে একই পরিবারের তিন সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোর ৫টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২০-এর এক্স ব্লকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি মো. আরিফ হোসাইন। নিহতরা হলেন- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প-১৭-এর এক্স ব্লকের ১০৪-এর বসবাসরত আহাম্মদ হোসেনের (৬৫), ছেলে সৈয়দুল আমিন (২৮) ও মেয়ে আসমা বেগম (১৫)। স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, উখিয়ার লাল পাহাড় সংলগ্ন ক্যাম্প-২০ (এক্স), ব্লক-এস/৪, বি/৬ ব্লকে ঢুকে নারী-পুরুষসহ একই পরিবারে তিনজনকে গুলি করে অজ্ঞাত ১৫-২০ জন দুর্বৃত্ত। এতে মাথা, বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান বাবা-ছেলে-মেয়েসহ তিনজনই। ওসি আরও বলেন, বাবা-ছেলে ঘটনাস্থলে মারা গেলেও…

Read More

চলমান উত্তেজনার মধ্যে এবার ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরাইল। রোববার গাজার সিভিল ডিফেন্স এ তথ্য জানিয়েছে। হামলায় উত্তর গাজার বাড়িঘর ও আশ্রয়কেন্দ্র ধ্বংস করেছে ইসরাইল। মুখপাত্র মাহমুদ বাসাল সংবাদমাধ্যম আনাদোলুকে বলেছেন, ইসরাইলি হামলার লক্ষ্য উত্তর গাজা থেকে বাসিন্দাদের বাস্তুচ্যুত করা এবং ভবনগুলো ধ্বংস করে এলাকা খালি করা। বাসাল আরও বলেন, ‘উত্তর অঞ্চলে তীব্র ইসরাইলি বোমাবর্ষণের কারণে কয়েক ডজন শহীদের মৃতদেহ এখনও ধ্বংসস্তূপের নীচে রয়েছে, যা এই অঞ্চলে মানবিক বিপর্যয়কে আরও বাড়িয়ে তুলেছে। তারা জাতিগত নির্মূল এবং জীবনের সমস্ত প্রয়োজনীয় জিনিসের ধ্বংস করতে চাইছে।’ এদিকে গত বছরের অক্টোবরে ইসরাইলে হামাসের আক্রমণের পর এখন পর্যন্ত ফিলিস্তিনে ৪২ হাজার ৬০০ জনেরও…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে নারী প্রতিকৃতির মাথায় গভীর রাতে কে বা কারা হিজাব পরিয়ে দিয়েছে। পরে রাত দেড়টার দিকে তা সরিয়ে ফেলা হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার রাত ১২টার দিকে হিজাব পরানোর ঘটনা ঘটে। জানা গেছে, কয়েকজন যুবক মাস্ক পরে মোটরসাইকেলে এসে এ হিজাব পরিয়ে রাজু ভাস্কর্য থেকে দ্রুত পালিয়ে যায়। পরে রাত দেড়টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার ও তারিকুল ইসলাম এসে প্রতিকৃতি থেকে হিজাবটি সরিয়ে নেন। এ বিষয়ে তারিকুল বলেন, রাজু ভাস্কর্যের নারী প্রতিকৃতিতে কালো কাপড় পরানো গণ-অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য ফ্যাসিস্ট শক্তিগুলো চতুর্মুখী ষড়যন্ত্রের অংশ।…

Read More

বাবা সিদ্দিকীর মৃত্যুর পর থেকেই আতঙ্কে মুম্বাই। বিশেষ করে বলিউড অভিনেতা সালমান খান। কারণ এনসিপি (অজিত) নেতাকে খুন করার দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোইর নেতৃত্বাধীন বিষ্ণোই গ্যাং। কৃষ্ণসার হরিণ হত্যা মামলার পর থেকেই এই গ্যাংয়ের নিশানায় বলি ভাইজান সালমান খান। ফলে তার জীবন নিয়েও এখন শঙ্কা দেখা দিয়েছে। যদিও সেসব নিয়ে খুব একটা চিন্তিত নন ভাইজান। নিজের নিরাপত্তার কথা না ভেবেই বাবা সিদ্দিকীর মৃত্যুর খবরে ছুটে গিয়েছিলেন তিনি। সাবেক মন্ত্রীর পরিবারেরও পাশে দাঁড়িয়েছেন সালমান। যে কারণে সালমানকে উদ্দেশ্য করে আবারও হুমকিবার্তা পাঠিয়েছে বিষ্ণোই গ্যাং। এমন অবস্থায় শুরু থেকেই চুপ বলিউড বাদশাহ শাহরুখ খান। বাবা সিদ্দিকীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও তার…

Read More

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জলবায়ু অর্থায়ন ব্যবস্থায় ন্যায্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন। যাতে ঝুঁকিপূর্ণ দেশগুলো ঋণের ফাঁদে না পড়ে। তিনি উল্লেখ করেন যে, জলবায়ু অর্থায়ন অবশ্যই ন্যায়বিচারের ভিত্তিতে হতে হবে। যাতে বাংলাদেশসহ অন্যান্য দেশের ওপর অযৌক্তিক ঋণের বোঝা চাপানো না হয়। যাদের জলবায়ু সংকট তৈরিতে কোনো ভূমিকা নেই। অভিযোজন ও প্রশমন প্রচেষ্টায় সহায়তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে শুধু ঋণ নয়, অনুদানের প্রয়োজনীয়তা স্বীকার করতে হবে বলে তিনি মন্তব্য করেন। পরিবেশ উপদেষ্টা রোববার সিরডাপ অডিটোরিয়ামে ‘জলবায়ু অর্থায়নে ন্যায়বিচার : বাংলাদেশ ও অন্যান্য স্বল্পোন্নত দেশগুলোর জন্য জলবায়ু ঋণের ফাঁদের ঝুঁকি’ শীর্ষক জাতীয় সংলাপে এসব…

Read More

ইন্দোনেশিয়ার ৮ম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন প্রাবোও সুবিয়ান্তো। রোববার (২০ অক্টোবর) জাকার্তায় আয়োজিত অভিষেক অনুষ্ঠানে বিদেশি বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় তিনি নিজেকে গত ১০ বছর ধরে দেশটির নেতৃত্বদানকারী প্রেসিডেন্ট জোকো উইদোদোর উত্তরাধিকার হিসেবে এবং গোটা ইন্দোনেশিয় নাগরিকের নেতা হওয়ার প্রতিশ্রুতি দেন। ৭৩ বছর বয়সি প্রাবোও সুবিয়ান্তো চলতি বছরের ফেব্রুয়ারিতে ভূমিধস বিজয়ের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হন। এর আগে তিনি উইদোদোর মন্ত্রিসভায় প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সুবিয়ান্তো রোববার শপথ গ্রহণের পর প্রেসিডেন্সিয়াল প্যালেসে যান এবং সেখানে তিনি বিদায়ী প্রেসিডেন্টের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পান। এক আবেগপ্রবণ অভিষেক ভাষণে তিনি রাজনৈতিক পার্থক্য উপেক্ষা করে সমস্ত ইন্দোনেশিয়ানের নেতা হওয়ার এবং…

Read More

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, আপনারা শুধু আমার নির্যাতনের কথা জানেন, অহংকারের জন্য নয়, সওয়াব যেন নষ্ট না হয়। আজ প্রথম মিডিয়ার সামনে এটি প্রকাশ করছি। আমার পরিবার ছাড়া এ কথা কেউ জানে না। আমার এক সন্তান শহিদ। শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত মুফতি মুহাম্মাদ ওয়াক্কাস রহ. স্মরণসভায় তিনি এসব কথা বলেন। যুগান্তর পাঠকদের জন্য ড. মাসুদের বক্তব্য হুবহু তুলে ধরা হলো- ‘আপনারা শুধু আমার নির্যাতনের কথা জানেন, আমার অহংকার, সওয়াব যেন নষ্ট না হয়। আজ প্রথম মিডিয়ার সামনে এটি প্রকাশ করছি। আমার…

Read More