কক্সবাজারের টেকনাফ সীমান্তের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ২টি গ্রেনেড, ১টি রকেট বোমা, ২৪০টি রাউন্ড রাইফেলের গুলি ও ১টি কম্পাসসহ একজনকে আটক করেছে বিজিবি। আটক কিতোর নাম মো. শফিউল আলম (৫৫) টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার মৃত সুলতান আহমেদের ছেলে। রবিবার (২০ অক্টোবর) ভোরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ায় এ বিশেষ অভিযান পরিচালনা করে বলে জানান টেকনাফ ২ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল, মোহাম্মদ মহিউদ্দীন আহমেদ। জানান, রবিবার ভোরে টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ায় বসতবাড়িতে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা অস্ত্রের একটি চালান মজুদ রয়েছে এই সূত্রে বিজিবির একটি দল অভিযান চালায়। এতে সন্দেহজনক একটি বাড়ি…
Author: saiful islam
জয়পুরহাটে ক্ষেতলালের একটি হত্যা মামলায় বাবা-ছেলে ও দুই ভাই সহ ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। রোববার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার ক্ষেতলাল উপজেলার আমুনিয়াপাড়া গ্রামের মৃত আশরাফ আলী মণ্ডলের ছেলে আজিজার রহমান, সাহেব আলীর ছেলে শাহাদুল ইসলাম ও সাইদুল ইসলাম, মৃত শুকুর আলীর ছেলে মোজাম ও মোসলেম, মোসলেমের ছেলে আমিনুর, আশমত উল্যাহর ছেলে আবুল কাশেম, মৃত সফাত উল্যাহর ছেলে আশত, মৃত সোলায়মানের ছেলে সেকেন্দার, সেকেন্দারের ছেলে শাহীন মোল্লা, ইয়াকুব আলীর ছেলে আকরাম…
মাত্র চার মিনিটের ব্যবধানে ইসরাইলে ৭০টি রকেট হামলা চালিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আতঙ্কে সতর্ক সাইরেন বেজে উঠেছে ইসরাইলি শহরে। খবর বিবিসির সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ দেওয়া এক পোস্টে ইসরাইল জানায়, সকাল ১১টা ৯ মিনিট থেকে ১১টা ১২ মিনিটের মধ্যে ওয়েস্টার্ন গ্যালি ও আপার গ্যালির মধ্যে সতর্ক সাইরেন বেজে ওঠে। ৭০টি রকেটই লেবানন থেকে নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরাইল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরাইলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো…
সদ্য প্রকাশিত এইচএসসির ফল বাতিল করে নতুন করে মূল্যায়নের দাবিতে ঢাকা শিক্ষাবোর্ড ঘেরাও করেছে একদল শিক্ষার্থী। রোববার বেলা ১১টা থেকে এ বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। তাদের সঙ্গে অনেক নারী অভিভাবককে দেখা যায়। দুপুর পৌনে ২টার দিকে বোর্ডের প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকে পড়েন আন্দোলনরত শিক্ষার্থী ও অভিভাবকরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলছেন, ইতোমধ্যে যে ফলাফল প্রকাশিত হয়েছে, তা বৈষম্যমূলক। এ জন্য এসএসসি ও সমমানের পরীক্ষার সব বিষয়ের ওপর ‘ম্যাপিং’ করে ফলাফল নতুন করে প্রকাশ করতে হবে। দুপুর সাড়ে ১২টার পর ‘এইচএসসি ব্যাচ ২০২৪’-এর ব্যানারে একদল শিক্ষার্থী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের উদ্দেশে রওনা দেন।…
কিউবার প্রধান বিদ্যুৎ কেন্দ্রগুলোতে দীর্ঘস্থায়ী বিপর্যয়ের কারণে দেশটির লক্ষাধিক নাগরিক এখনও বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) মাতানজাসের আন্তোনিও গুতেরেস বিদ্যুৎকেন্দ্রে একটি যান্ত্রিক ত্রুটির কারণে কিউবার বেশিরভাগ অংশ অন্ধকারে নিমজ্জিত হয়েছে বলে সংবাদ মাধ্যমগুলোতে উল্লেখ করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাপক প্রচেষ্টার পর কিছু অঞ্চলে বিশেষ করে, রাজধানী হাভানায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হয়েছে। তবে এখনও দেশের প্রায় ৮০ ভাগ এলাকা বিদ্যুৎহীন এবং কিছু অঞ্চলে ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবি অনুযায়ী, রাজধানী হাভানার জোসে মার্টি আন্তর্জাতিক বিমানবন্দর অন্ধকারে নিমজ্জিত রয়েছে। এদিকে প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেলের নেতৃত্বে জ্বালানি কর্মকর্তারা বিদ্যুৎ বিপর্যয় সমাধানের জন্য তৎপর রয়েছেন।…
সাকিব আল হাসান ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলতে চেয়েছিলেন। তবে সাবেক এই আওয়ামী লীগ সংসদ সদস্য দেশে ফিরে খেলায় অংশগ্রহণ করুন, এটা চান না একদল ক্রিকেটপ্রেমী। তারা মিরপুর স্টেডিয়াম ঘিরে বেশকিছু কর্মসূচি পালনের পর ক্রীড়া উপদেষ্টা ও বিসিবির পরামর্শে সাকিব এই সিরিজে অংশ নিতে দেশে ফেরার সিদ্ধান্ত বাতিল করেন। তাই ভারতের বিপক্ষে সেপ্টেম্বরে কানপুরে খেলা টেস্টই সাদা পোশাকে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে থাকছে। দেশের বর্তমান পরিস্থিতি এবং সাধারণ মানুষের তার প্রতি ক্ষোভের বিষয়টি বিবেচনা করে সাকিব কানপুর টেস্ট দিয়েই ক্রিকেটের অভিজাত ফরম্যাট থেকে অবসর নিতে পারতেন কিনা, সে প্রশ্ন তুলেছেন জাতীয় ক্রিকেট দলের…
গাজীপুর মহানগরীর পূবাইল উচ্চ বিদ্যালয় এবং পূবাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দুটি লক্ষ্মী দশমী মেলার নামে ইজারা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুলের সমন্বয়ে স্থানীয় বিএনপির একটি অংশ ১০দিনের জন্য ওই মাঠ ১১ লাখ টাকায় ইজারা দিয়েছেন বলে জানা গেছে। অথচ প্রশাসন থেকে স্কুল মাঠে মেলা আয়োজনের কোনো অনুমতি দেওয়া হয়নি। আজ রোববার দিবাগত রাতে নগরীর ৪১ নং ওয়ার্ডে অনুষ্ঠিত ওই পূজার সমাপনী দশমী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের। সোমবার সকালে প্রতিমা বিসর্জনের মাধ্যমে এই পূজার আনুষ্ঠানিকতা শেষ হওয়ার কথা। কিন্তু দশমী মেলার অনুমতির জন্য…
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৮৪ জন ফিলিস্তিনি নিহত এবং ১৫৮ জন আহত হয়েছেন। রোববার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এ নিয়ে গত বছরের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ৪২,৬০৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছড়া ইসরাইলি হামলায় আহত ফিলিস্তিনিদের মোট সংখ্যা ৯৯,৭৯৫-এ পৌঁছেছে। ইসরাইল গত বছরের ৭ অক্টোবর হামাসের ঐতিহাসিক প্রতিশোধমূলক অভিযানের প্রতিক্রিয়া হিসেবে গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করে। এর পর থেকে ইসরাইল গাজার দুই মিলিয়নেরও বেশি জনসংখ্যার ওপর সম্পূর্ণ অবরোধ আরোপ করে। যার ফলে সেখানে জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য ও পানির সরবরাহ বন্ধ রয়েছে।সূত্র:…
‘আওয়ামী লীগ’ নিয়ে ফেসবুকে কাল্পনিক কথোপকথন পোস্ট করার পর ১৭ বছর বয়সি হাফেজ আব্দুল মুকিতের বিরুদ্ধে মামলা করেন আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান বাদল। আইসিটি আইনের ৫৭ ধারায় এ মামলা করা হয় এবং মুকিতকে গ্রেফতার করে তিন মাস কারাবন্দি রাখা হয়। ২০২২ সালে সাইবার ট্রাইব্যুনালের বিচারক মুকিতকে ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ টাকার অর্থদণ্ড দেন। তার বিরুদ্ধে এ রায়ের পর থেকে তিনি জেল খাটছেন। মুকিতের জামিনের আবেদন করলে উচ্চ আদালত তাকে জামিন দিলেও তৎকালীন অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিনের আপত্তিতে চেম্বার জজ আদালত তা স্থগিত করেন। মামলার এ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে, যা…
ভাঙ্গায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। শনিবার দিবাগত রাতে ছয়জন ও শুক্রবার রাতে তিনজন গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে ছয়জন ও শনিবার দুপুরে তিনজনকে জেল হাজতে পাঠানো হয়েছে। শনিবার রাতে গ্রেফতাররা হলেন- উপজেলার নুরুল্লগঞ্জ ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মীর মোশারফ হোসেন, ভাঙ্গা পৌরসভার ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক কমিশনার মো. লিয়াকত মোল্লা, পৌর আম্লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের কর্মী মো. ইলিয়াস শেখ, মো. বাবুল শেখ ও মো. সোহেল মোল্লা। শুক্রবার রাতে গ্রেফতাররা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রাজ্জাক ফকির ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক…

