Author: saiful islam

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র শহিদ আবু সাঈদের স্নাতক চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তিনি সিজিপিএ ৩ দশমিক ৩০ পেয়ে সম্মিলিত মেধাতালিকায় ১৪তম স্থান অধিকার করেছেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী নিশ্চিত করেছেন। রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর অনুমোদনক্রমে এ ফলাফল প্রকাশ করা হয়। শওকত আলী বলেন, আমাদের মেধাবী শিক্ষার্থী শহিদ আবু সাঈদ আমাদের মধ্যে নেই। কিন্তু তার স্নাতক চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হল। ৬৯ জন শিক্ষার্থীর মধ্যে আবু সাঈদ মেধাতালিকায় ১৪তম স্থান অধিকার করেছে। এটি আমাদের ভালো লাগার বিষয়। কিন্তু তার অনুপস্থিতিতে আমরা শোকাহত। আমি…

Read More

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে আটলান্টিক উপকূলে একটি ফেরিঘাট ধসে অন্তত সাতজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার দুপুরের দিকের এ দুর্ঘটনায় পানিতে ভেসে গেছেন আরও কমপক্ষে ২০ জন। নিখোঁজদের সন্ধানে যুক্তরাষ্ট্রের উপকূলরক্ষী বাহিনীর জাহাজ আটলান্টিকে তল্লাশি শুরু করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সাপেলো দ্বীপের গুল্লাহ গিচি সম্প্রদায়ের একটি উৎসব উদযাপনের সময় ঘটে যাওয়া এ দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। ফেরিঘাট পরিচালনাকারী জর্জিয়া প্রাকৃতিক সম্পদ বিভাগের মুখপাত্র টাইলার জোনস বলেছেন, সাভান্নাহ শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণে শনিবার দুপুরের দিকে ফেরিটি ধসে পড়েছে। ওই সময় দ্বীপে যাওয়ার অনেক মানুষ ফেরির অপেক্ষায় ছিলেন। তিনি বলেন, জীবিতদের উদ্ধারে অন্যান্য সংস্থাগুলোর পাশাপাশি আমরাও তল্লাশি অভিযান পরিচালনা করছি। এদিকে নির্বাচনি…

Read More

ইন্দোনেশিয়ার স্থানীয় বিমান সংস্থা SAM এয়ার-এর একটি বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা চারজন নিহত হয়েছেন। রোববার দেশটির সুলাওয়েসি দ্বীপের গোরোনতালো প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, PK SMH টাইপের বিমানটি ম্যাকাসার এয়ারনাভ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হাওয়ার পরই বিধ্বস্ত হয়। স্থানীয় মিডিয়া অনুসারে, গোরোনতালো সার্চ অ্যান্ড রেসকিউ অফিসের প্রধান হেরিয়ান্তো এক বিবৃতিতে বলেছেন, বিমানটি রোববার সকাল সাড়ে ৭টায় জালালুদ্দিন গোরোনতালো বিমানবন্দর থেকে বুমি পানুয়া পোহুওয়াতো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়। তবে কিছুক্ষণ পর এটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং বুমি পানুয়া পোহুওয়াতো বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়। বিধ্বস্ত বিমানের চারজন নিহতের মধ্যে একজন পাইলট, একজন…

Read More

দখলদার ইসরাইলের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রতিরোধকামী সংগঠনের প্রতিশোধমূলক হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এসব সংগঠনের হামলায় ইসরাইলের অন্তত ৫৩ জন সেনা আহত হয়েছে। যার মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। রোববার ইসরাইলের বর্বর সামরিক বাহিনী (আইডিএফ) এসব হামলা ও ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে। এদিকে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় আক্কা, শ্লোমি এবং হাইফা শহরে ১৭ জন অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী আহত হয়েছে। এছাড়াও রোববার ইসরাইলের সাতটি সেনা সমাবেশ লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। পাশাপাশি হিজবুল্লাহ যোদ্ধারা শনিবারও ইসরাইলি সামরিক বাহিনীর একটি মারকাভা ট্যাঙ্কে গাইডেড মিসাইল দিয়ে হামলা চালায়। এতে ট্যাংকটি ধ্বংস হয় এবং নিশ্চিতভাবে ইসরাইলি সেনা হতাহত হয়েছে। অন্যদিকে, ইসরাইলি সেনারা…

Read More

লম্বা সময় ধরেই অপেক্ষায় নেইমার ভক্তরা। তাদের প্রিয় তারকাকে মাঠের ফুটবলে দেখার জন্য। অবশেষে সেই অপেক্ষা ফুরতে চলেছে তাদের। চোট কাটিয়ে মাঠের ফুটবলে ফেরার ক্ষণ গুনছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। নিজেই জানিয়েছেন কবে মাঠের ফুটবলে ফিরছেন তিনি। এর আগে গত ১৭ অক্টোবর চোটে পড়েন নেইমার। এরপর চোট সারাতে অস্ত্রোপচারও করাতে হয়েছে তাকে। তবে মাঠের ফুটবলে আর ফেরা হচ্ছিল না তার। মাঝের সময়টাতে এই তারকার সার্ভিস পায়নি ব্রাজিল ও তার ক্লাব আল হিলাল। দলের সেরা এই ফুটবলারকে ছাড়া ভুগতে হয়েছে দল দুটিকেও। তবে একদিন আগে নেইমারকে নিয়ে সুখবর দিয়েছিলেন আল-হিলাল কোচ জর্জ জেসুস। তবে ঠিক কোন দিন নেইমার মাঠে ফিরবেন জেসুস সেই নিশ্চয়তা…

Read More

গাজার উত্তরাঞ্চলে সাম্প্রতিক সপ্তাহে তীব্র হামলা চালাচ্ছে ইসরাইল। শরণার্থী শিবির, আশ্রয় কেন্দ্রও ইসরাইলি হামলার লক্ষ্যবস্তু হচ্ছে। ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস অভিযোগ করেছে, ১৫ ‍দিনেরও বেশি সময় ধরে গাজার উত্তরাঞ্চলে কোনও ত্রাণ পৌঁছায়নি। একইসঙ্গে গোষ্ঠীটি বলছে, বেসামরিক নাগরিকদের ওপর ইসরাইলের নিষ্ঠুর আচরণ কোনও ভাষায় প্রকাশ করা যাবে না। শনিবার (১৯ অক্টোবর) টেলিভিশন বিবৃতিতে এ অভিযোগ করেন হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহরি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে। সামি বলেন, ইসরাইল উত্তর গাজায় এমন অপরাধ চালাচ্ছে যা ‘যে কোনও ভাষায় প্রকাশ করা যাবে না।’ তিনি আরো বলেছন, ইসরাইল ‘তার অপরাধ ও প্রতিদিনের গণহত্যার আলামত লুকানোর জন্য’ সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে…

Read More

সবশেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা না পাওয়া জিম্বাবুয়েকে খেলতে হচ্ছে বাছাইপর্ব। আগামী ২০২৬ বিশ্বকাপে খেলতে বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে আসতে হবে আইসিসির একমাত্র পূর্ণ সদস্য এই দলটিকে। খেলতেআগামী ২০২৬ বিশ্বকাপে খেলতে বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে আসতে হবে আইসিসির একমাত্র পূর্ণ সদস্য এই দলটিকে। খেলতে হচ্ছে আফ্রিকার উপ–আঞ্চলিক বাছাইপর্ব। সেখানে খেলতে নেমে নিজেদের প্রথম ম্যাচেই এক রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে। সেশেলসের বিপক্ষে নাইরোবিতে হওয়া ম্যাচে নতুন এক রেকর্ড গড়েছে দলটি। টসে হেরে ব্যাটিংয়ে নেমে সেশেলসের বিপক্ষে জিম্বাবুয়ের সংগ্রহ ৫ উইকেটে ২৮৬ রান। যেখানে সেঞ্চুরির দেখা পায়নি দলটির কোনো ব্যাটার। দলীয় সর্বোচ্চ ৩৫ বলে ৯১ রান করেছেন ওপেনার ব্রায়ান বেনেট। আরেক ওপেনার তাদিওয়ানাশি…

Read More

বৈরী পরিবেশে উত্তাল সাগর। পূর্ণিমার জোয়ারে ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পেয়েছে ১০ থেকে ১২ ফুট। এতে জোয়ারের ধাক্কায় ধসে পড়ছে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সিসিব্লক। বেড়িবাঁধ উপচে জোয়ারের পানি ঢুকে পড়ছে লোকালয়ে। এমন পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় প্রায় ৪০ হাজার মানুষের মধ্যে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধানে ২০২২ সালের জুন মাসে প্রায় ১৫১ কোটি টাকা খরচ করে শাহপরীর দ্বীপের পশ্চিম ও দক্ষিণ পাশে প্রায় ৩ কিলোমিটার বেড়িবাঁধ নির্মিত হয়। গত শুক্রবার বিকেলে সরেজমিন দেখা যায়, জোয়ারের পানি ও বড় বড় ঢেউয়ের ধাক্কায় পশ্চিম পাশের বেড়িবাঁধে লাগানো সিসিব্লকগুলো ধসে পড়ছে। ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাস আঘাত হানলে বেড়িবাঁধ বিলীন…

Read More

বাবা সিদ্দিকীর হত্যাকাণ্ডের পর থেকেই বলিউড অভিনেতা সালমান খানকে নিয়ে দুশ্চিন্তা ভক্ত-অনুরাগীদের। এনসিপি (অজিত) নেতার খুনের দায় নাকি স্বীকার করে নিয়েছেন বিষ্ণোই গ্যাংয়ের প্রধান লরেন্স বিষ্ণোই। কৃষ্ণসার হরিণ হত্যায় নাম জড়ানোর পর থেকেই ভাইজানখ্যাত সালমানকে নিজের শত্রু মনে করেন লরেন্স ও তার অনুগামীরা। সালমানকে একাধিকবার প্রাণনাশের হুমকির ঘটনার পর এই মুহূর্তে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ‘খান’ পরিবার। ফলে সালমানের নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। এরই মাঝে শোনা যাচ্ছে, বান্দ্রায় নিজেদের বিলাসবহুল ফ্ল্যাট নাকি ২২ কোটি টাকায় বিক্রি করে দিয়েছেন ভাইজানের আদরের বোন অর্পিতা খান শর্মা ও তার স্বামী আয়ুশ শর্মা। কিন্তু হঠাৎ কেন এই ফ্ল্যাট বিক্রির প্রয়োজন হলো অর্পিতা-আয়ুশের—এমন…

Read More

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের নারী সাফ শুরু হচ্ছে আজ। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। যেই ম্যাচে জয় পেলে আবার সেমিফাইনালের টিকিটও কাটা হয়ে যাবে বাংলাদেশের। এমন সমীকরণের ম্যাচে সন্ধ্যা ছয়টায় নেপালের দশরথ স্টেডিয়ামে মাঠে নামছে সাবিনা খাতুনের দল। সাফে ‘এ’ গ্রুপে তিন দলের লড়াইয়ে প্রথম ম্যাচে পাকিস্তানকে ৫-২ গোলে হারিয়েছে ভারত। তাতে তিন পয়েন্ট ভারতের। ফলে আজ বাংলাদেশ পাকিস্তানকে হারালে ভারত ও বাংলাদেশ উঠে যাবে সেমিফাইনালে। তবে কোনো কারণে বাংলাদেশ ম্যাচটি হেরে বসলে ভারত-বাংলাদেশ ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে তিন দলকেই। অবশ্য গতবার পাকিস্তানকে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। যদিও সেই পাকিস্তান আর এই পাকিস্তানে কিছুটা পার্থক্য রয়েছে। বাংলাদেশের ব্রিটিশ কোচ…

Read More