দীর্ঘ আট বছর পর ষোড়শ সংশোধনী মামলার রিভিউ শুনানি চলছে। রোববার (২০ অক্টোবর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চে এ শুনানি শুরু হয়েছে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনরুজ্জীবিত করে আপিল বিভাগ যে রায় দিয়েছিল তা বহালে শুনানিতে আবেদন জানাবে রাষ্ট্রপক্ষ। বিগত আওয়ামী লীগ সরকার রিভিউ শুনানির উদ্যোগ না নেয়ায় দুর্নীতির অভিযোগ উঠার পরও হাইকোর্টের তিন বিচারপতির বিরুদ্ধে তদন্ত ঝুলে রয়েছে পাঁচ বছর ধরে। এখন রিভিউ নিষ্পত্তি হলেই ঐ তিন বিচারপতিসহ সদ্য ছুটিতে থাকা ১২ বিচারপতির বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার পথ উন্মুক্ত হবে। ১৯৭২ সালে মূল সংবিধানে বিচারপতি অপসারণ সংক্রান্ত ক্ষমতা জাতীয় সংসদের হাতে ছিলো। ৭৫ সালে…
Author: saiful islam
ফারাও রাজা খুপুর রাজত্বকালে নির্মিত মিসরের গিজার প্রাচীন গ্রেট পিরামিড। খ্রিস্টপূর্ব ২৫৮০ থেকে ২৫৬৫ সালের মধ্যে এই পিরামিড নির্মাণ করা হয়েছিল বলে ধারণা করা হয়। গিজার তিনটি অসাধারণ পিরামিডের মধ্যে এটিই সবচেয়ে বড়। ইউনেসকোর ঘোষিত বিশ্ব ঐতিহ্য এই গ্রেট পিরামিড। ৪৫০ ফুটের বেশি উচ্চতার ‘দ্য গ্রেট পিরামিড অব গিজার’ উপর ঘোরাফেরা করতে দেখা গেছে একটি কুকুর। সম্প্রতি সেই ভিডিও ছড়িয়েও পড়েছে সমাজিক যোগাযোগমাধ্যমে। মিসরের ১১৮টি পিরামিডের মধ্যে এটিই সবচেয়ে বড় ও উঁচু। এসব পিরামিডে ওঠা নিষিদ্ধ বা ওঠার ব্যবস্থা নেই বলে এখানে ওপরের দৃশ্য দেখার একমাত্র উপায় হলো প্যারাগ্লাইডিং। প্যারাগ্লাইডারে চড়ে গিজার গ্রেট পিরামিডের দৃশ্য উপভোগ করছিলেন অ্যালেক্স ল্যাং…
মাদকের কালো থাবায় আক্রান্ত সারা বিশ্ব। মাদকের বিস্তার এখন শুধু শহরেই নয়, গ্রামেও ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। এর বিষাক্ত ছোবল শেষ করে দিচ্ছে তারুণ্যের অমিত সম্ভাবনাকে। মূল্যবোধের অবক্ষয়, প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির অসামঞ্জস্যতা, এবং নানাবিধ হতাশার সুযোগ নিয়ে মাদক তার কালো হাত প্রসারিত করেছে তরুন সমাজের প্রতি। বাংলাদেশ আমার অহংকার এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের রিরুদ্ধে নিয়মিত অভিযান করে আসছে। র্যাব-১৩, সিপিসি ৩, গাইবান্ধা। র্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের ১৮ (অক্টোবর) শুক্রবার রাত আটটার দিকে গাইবান্ধা পলাশবাড়ি উপজেলার রংপুর টু ঢাকা মহাসড়কে বাঁশকাটা এলাকায় পাকা রাস্তা হাজী ক্যাম্পের সামনে একটি অস্থায়ী চেকপোষ্ট…
বন্দর নগরী হাইফাসহ ইসরাইলের অন্যান্য অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শনিবার ইসরাইলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হিজবুল্লাহ হাইফা এবং উত্তরের দখলকৃত অন্যান্য অঞ্চলে বেশ বড় ধরণের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যা হাইফা এবং এর উপসাগরীয় এলাকার ২০টি স্থানে এয়ার রেড সাইরেন বাজিয়েছে। হাইফার বেশ কয়েকটি ভবন সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে আক্রান্ত হয়েছে এবং পশ্চিম গ্যালিলির দিকে আরও বেশ কিছু ক্ষেপণাস্ত্র নিক্ষিপ্ত হয়েছে। ইসরাইলের চ্যানেল থারটিন জানিয়েছে, কিরিয়াত আতায় একজন বসতি স্থাপনকারী আহত হয়েছেন এবং একটি গাড়ি বিধ্বস্ত হয়েছে। অন্যান্য প্রতিবেদন অনুযায়ী, ২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র হাইফা উপসাগরের ক্রায়োট অঞ্চলে আঘাত হেনেছে। এর আগে, সৌদি সংবাদ চ্যানেল আশার্ক নিউজ জানিয়েছে, একটি বিস্ফোরক ড্রোন…
ভারতের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা বাবা সিদ্দিকের হত্যার পর থেকে বলিউড সুপারস্টার সালমান খানের পরিবার বেশ দুশ্চিন্তায় রয়েছেন। সালমানের বাবা সেলিম খান সম্প্রতি বিষ্ণোইদের কাছে ছেলের ক্ষমা চাওয়া প্রসঙ্গে কথা বলেছেন । হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে বাবা সেলিম খান বলেন, ‘কৃষ্ণসার হরিণ সালমান শিকার করেননি। বিষ্ণোইদের কাছে তার ছেলের ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না’। তিনি আরও বলেন ‘ক্ষমা চাওয়া মানে তো অপরাধ স্বীকার করা। সালমান কখনো কোনো প্রাণীকে হত্যা করেননি। এমনকি আমরা কোনো আরশোলাও মারিনি। আমরা এসবে (প্রাণী হত্যায়) বিশ্বাস করি না।’ এসময় সেলিম প্রশ্ন তুলে আরও বলেন, ‘সালমানকে কার কাছে ক্ষমা চাইতে হবে? আপনি…
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী কখনো দেশ পরিচালনার দায়িত্ব পেলে মালিক হিসেবে নয়, সেবক হিসেবে কাজ করবে। বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তোলা হবে। শনিবার (১৯ অক্টোবর) বিকেলে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে জামায়াতে ইসলামী নওগাঁ জেলার সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এ সময় জামায়াত আমীর বলেন, যারা অতীতে দেশের মালিক হয়েছে তাদের পরিণতি দেশের মানুষ দেখেছে। এ থেকে সব রাজনৈতিক দলের শিক্ষা নেওয়া উচিত। ডা. শফিকুর রহমান বলেন, যারা একটি জাতিকে বিভক্ত করে তারা জাতির দুশমন। জাতি যখন বিভক্ত হয়ে পড়ে তখন ষড়যন্ত্রকারীদের সুবিধা হয়। এজন্য আমরা বিভক্ত কোনো জাতি…
জাতীয় দিবস ছাড়া কোনো দিবসই রাখা উচিত না বলে মন্তব্য করেছেন গণফোরাম সমন্বয় কমিটির চেয়ারম্যান মোস্তফা মহসীন মন্টু। প্রধান উপদেষ্টার সঙ্গে গণফোরামের বৈঠক শেষে সাংবাদিক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সংলাপ ফলপ্রসূ হয়েছে জানিয়ে গণফোরাম সমন্বয় কমিটির সদস্য সচিব মিজানুর রহমান বলেন, বৈঠকে নির্বাচন ব্যবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পুনরুদ্ধারসহ স্বাধীন নির্বাচন কমিশন সংস্কারসহ বেশ কিছু ব্যাপারে পরমার্শ দিয়েছি। সরকার সেটা ইতিবাচক হিসেবে গ্রহণ করেছে। সরকার গঠিত কমিশনের বিষয়ে লিখিত প্রস্তাব কয়েকদিনের মধ্যে প্রধান উপদেষ্টার দপ্তরে দেওয়ার কথাও জানান মিজানুর রহমান। অপরদিকে সংবিধান, বিচার বিভাগ, আইনশৃঙ্খলা নিয়ে ড. কামাল হোসেন কথা বলেছেন বলে জানান সমন্বয় কমিটির চেয়ারম্যান মোস্তফা…
বিশ্বের সর্বকালের সেরা অলরাউন্ডারদের তালিকা করলে বড়সড় একটা জায়গা দখল করে থাকবেন কিংবদন্তি প্রোটিয়া অলরাউন্ডার জ্যাক ক্যালিস। তার সঙ্গে সাকিব আল হাসানের তুলনা টেনে আলোচনার জন্ম দিয়েছেন দক্ষিণ আফ্রিকা দলের ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্স। আগামী ২১ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হতে যাওয়া দুই ম্যাচ সিরিজ দিয়েই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব। তবে নিরাপত্তাজনিত কারণে সাবেক এই আওয়ামী লীগ সংসদ সদস্য দেশে ফিরছেন না। যার ফলে স্কোয়াডে থাকলেও এই সিরিজ থেকে ছিটকে যেতে হয়েছে তাকে। পরে তাকে বাদ দিয়ে নতুন স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেস্ট সিরিজে সাকিবের না থাকাকে বাংলাদেশ দলের জন্য বড় ক্ষতি মনে…
সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে আউটসোর্সিং হিসেবে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের চাকরি স্থায়ী করার দাবিতে সকাল থেকে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ চলছে। বিকালে আউটসোসিং করা কর্মকর্তা-কর্মচারীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে তার বাসভবন যমুনায় গেছে বলে জানা গেছে। এর আগে শনিবার সকাল ১০টা থেকে শাহবাগ মোড় অবরোধ করেন আউটসোর্সিং কর্মচারী-কর্মকর্তারা। এ সময় তারা ‘কালো আইন বাতিল করো, বাংলাদেশ সচল করো, ‘সরকারি প্রতিষ্ঠানগুলোর আউটসোর্সিং প্রথা বাতিল করো, সবার চাকরি স্থায়ী করো’, ‘আমরা সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এরপর দুপুর সাড়ে ৩টায় আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যস্থতায় বাংলাদেশ আউটসোর্সিং কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আনিসুর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের…
রাজধানীর বাড্ডা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ৪টি হত্যা মামলাসহ ৫ মামলার এজাহার নামীয় আসামি বাড্ডা থানা শ্রমিক লীগের সহ-সভাপতি গোলাম সারোয়ার পিন্টুকে (৪৪) গ্রেফতার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ। শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টায় উত্তর বাড্ডার স্বাধীনতা সরণি বাগানবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। বাড্ডা থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত গোলাম সারোয়ার পিন্টু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪টি হত্যা মামলা ও একটি হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় আসামি। গত ২০ ও ২১ আগস্ট ভিকটিম হাফিজুল ও সুমন শিকদার হত্যার ঘটনায় বাড্ডা থানায় দুটি পৃথক মামলা রুজু হয়। পরবর্তীতে গত ১ ও ২৯ সেপ্টেম্বর মো.…

