বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ অভিনয়ে বরাবরই প্রশংসিত হন। যদিও ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও অভিনয়ে তার সমান উপস্থিতি দেখা যায়। ক্যারিয়ারে ইতোমধ্যে বেশ কয়েকটি কাজ করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এ অভিনেত্রী। নিজ দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলাতেও অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন তিনি। আমরা অনেকেই জানি না, তাসনিয়া ফারিণ অভিনয়ের পাশাপাশি ভালো গানও করে থাকেন। তিনি যে এত ভালো গান করেন, সেটি টের পেয়ে ভক্তরা অবাক। শুরুটা ছিল হারমোনিয়াম বাজিয়ে একটি পত্রিকার অফিসে দেশাত্মবোধক গান দিয়ে। এরপর এক লাফে উঠে গেলেন ‘ইত্যাদি’র মঞ্চে। রাতারাতি সুপার হিট সেই গান। যদিও একই গান বিদেশের মঞ্চে গাইতে গিয়ে দুষ্টু শ্রোতাদের হাতে নাজেহাল…
Author: saiful islam
ইরানের পরমাণু স্থাপনায় হামলা না চালাতে ইসরাইলকে পরামর্শ দিয়েছে রাশিয়া। এ ধরনের পদক্ষেপকে বিপর্যয়কর বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়ারকভ বলেছেন, ইরানের পরমাণু স্থাপনায় হামলার কথা চিন্তা করলেও তা হবে পরমাণু নিরাপত্তার নিয়মের গুরুতর লঙ্ঘন। খবর বার্তা সংস্থা তাসের। রিয়ারকভ বলেন, আমরা ইরানের পরমাণু স্থাপনায় হামলার সম্ভাবনা অনুমানমূলকভাবে বিবেচনা করার বিরুদ্ধেও ইসরাইলকে বারবার সতর্ক করে আসছি। এটি হবে একটি বিপর্যয়কর পদক্ষেপ এবং প্রতিষ্ঠিত পারমাণবিক নিরাপত্তানীতির সম্পূর্ণ লঙ্ঘন। হামাস, হিজবুল্লাহ ও আইআরজিসির প্রধান নেতাদের হত্যার জবাবে গত ১ অক্টোবর ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসরাইলে উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর এ হুঁশিয়ারি দেওয়া হলো। তেহরান দাবি করেছে, ৯০…
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর বেশ কয়েকবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সেই ধারাবাহিকতায় এবার চট্টগ্রামের দুটি স্টেডিয়াম পরিদর্শনে গিয়েছেন তিনি। শনিবার (১৯ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং এম এ আজিজ স্টেডিয়ামের বর্তমান পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করেন উপদেষ্টা। স্টেডিয়াম দুটিতে যেসব জরুরী সংস্কার প্রয়োজন, সেসব কাজ দ্রুত শুরু করতে জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) নির্দেশনা দিয়েছেন তিনি। আগামী ২৭ ডিসেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ সংস্করণ মাঠে গড়ানোর কথা। এর আগেই স্টেডিয়ামের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করার তাগিদ দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। এ বিষয়ে আসিফ মাহমুদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাসে বলা হয়,…
জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা দলের ওপর অত্যাচার করেছে তাদের প্রতি আমরা ওই প্রতিশোধ নেব না; কিন্তু যে খুন করেছে, গুম করেছে, এসবের নেতৃত্ব দিয়েছে, হুকুম দিয়েছে, বিভিন্ন অপরাধ করেছে সেই অপরাধের আমরা ন্যায়বিচার চাই। তাদের ওপর আমাদের মতো অবিচার করা হোক সেটাও আমরা চাই না। তিনি বলেন, আমরা চাই তারা যে আইনে দেশ শাসন করেছিলেন, যে আইনে ট্রাইব্যুনাল গঠন করে এ দেশের গর্বিত সন্তানদের হত্যা করেছিলেন- ওই আইনে তারা যেন ন্যায়বিচারটা পায়। তারা যদি ন্যায়বিচারটা পায়, তাহলে তাদের জীবনের সাধ মিটে যাবে ইনশাআল্লাহ। শনিবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হেফজুল ওলুম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত দলটির জেলা শাখার…
টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে নতুন রেকর্ড গড়ল ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে বেঙ্গালুরুতে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তন দেখাল ভারত। প্রথম ইনিংসে নিজেদের মাঠে সর্বনিম্ন ৪৬ রানে অলআউট হওয়ার পরেও দুর্দান্ত এক কামব্যাক দেখিয়েছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে ডাক মারার পর সরফরাজ খান পেয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। সেই সুবাদে প্রথম ইনিংসে ৩৫৬ রানে পিছিয়ে পড়লেও সেখান থেকে লিড পেয়েছে ভারত। চলতি টেস্টে ভাগ্যটা এখনো দুলছে পেন্ডুলামের মতো। ম্যাচের ফলাফল যাই হোক, বেঙ্গালুরুর এই টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভিন্নরকম এক নজির গড়ছে ভারত। বিশ্বের প্রথম টেস্ট খেলুড়ে দল হিসেবে এক ক্যালেন্ডার ইয়ারে টেস্টে ১০০টি ছক্কা হাঁকিয়েছে ভারত। এই টেস্টেই কপিল দেবকে টপকে ভারতের হয়ে টেস্টে…
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইয়াহিয়া সিনওয়ার মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। ইসরাইলি ময়নাতদন্তের রিপোর্টে এ তথ্য পাওয়া গেছে। নিউ ইয়র্ক টাইমস শুক্রবার এ কথা জানিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট প্রদানকারী ডা. চেন কুগেল সংবাদপত্রকে জানিয়েছেন, সিনওয়ারকে প্রথমে ছুরি দিয়ে হাতে আঘাত করা হয়েছিল এবং সম্ভবত ক্ষেপণাস্ত্র বা ট্যাংকের শেল বিদ্ধ হয়ে তিনি আহত হয়েছিলেন। হামাস নেতা তখন প্রাথমিক চিকিৎসা হিসেবে তার হাতের চারপাশে একটি বৈদ্যুতিক তার দিয়ে বেঁধে রক্তপাত বন্ধের চেষ্টা করেন। কিন্তু ইসরাইলি ন্যাশনাল ফরেনসিক ইনস্টিটিউটের পরিচালক কুগেল বলেছেন, এটা যথেষ্ঠ কার্যকরী ছিল না এবং তার হাত ভেঙ্গে গিয়েছিল। তিনি বলেছেন, সিনওয়ারকে বন্দুকের গুলিতে হত্যা করা হয়েছে।…
মাদ্রাসার বখাটে ছাত্রের লাঠির আঘাত থেকে মাকে বাঁচাতে গিয়ে দিনমজুরের ছেলে সাদ্দাম হোসেনের (১৬) মৃত্যু হয়েছে। ছেলের লাশ দেখে পিতার হার্ট অ্যাটাক হয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন তিনি। শুক্রবার সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর হাজী বাড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মধু ইসরাফিলের স্ত্রী ও আবুল কাসেমের স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদের মধ্যে মর্মান্তিক এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর হাজী বাড়ির আবুল কাসেমের স্ত্রী শাহীনুর আক্তার (৪৫) শুক্রবার সকাল ৯টায় স্থানীয় দোকান থেকে বিস্কিট আনার জন্য দোকানে যাওয়ার সময় একই বাড়ির মধু ইসরাফিলের স্ত্রী সাবিনা আক্তার (৩০) ইয়ারকি মশকরা করলে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক ঝগড়া-বিবাদের…
আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে শ্রমিক অসন্তোষের কারণে পোশাক খাত প্রায় ৪০০ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতির সম্মুখীন হয়েছে। শনিবার বিজিএমইএ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ তৈরি পোশাক উৎপাদনকারী ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। তিনি বলেন, আইন-শৃঙ্খলার স্থিতিশীলতা বিবেচনায় ওই সময় বেশ কিছু কাজের অর্ডার অন্যান্য দেশগুলোতে স্থানান্তরিত হয়েছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে আন্তর্জাতিক খুচরা বিক্রেতা ও ব্র্যান্ডগুলো আবার ফিরে আসছে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, পোশাক খাতের অস্থিরতা ও শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখাটাই এখন প্রধান চ্যালেঞ্জ। সরকার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শ্রমিক নেতা ও বিজিএমই-র যৌথ প্রচেষ্টার পর এখন কারখানাগুলো স্বাভাবিক…
হিন্দু ধর্মের রীতি অনুযায়ী স্বামীর দীর্ঘায়ু এবং সাফল্য কামনা করে করবা চৌথের দিন উপবাস করেন স্ত্রী। এজন্য সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকতে হয়। বলিউডের তারকা অভিনেত্রীরাও তাদের স্বামীদের জন্য এই ব্রত পালন করে থাকেন। তবে ভারতীয় সংবাদমাধ্যম বলিউড বাবল জানাচ্ছে, করবা চৌথের দিন স্ত্রীদের সঙ্গ দিতে বলিউডের বেশ কয়েকজন প্রভাবশালী তারকাও দিনভর অভুক্ত থাকেন। এমন পাঁচটি বলিউড জুটির কথা প্রকাশ করেছে বলিউড বাবল, যারা করবা চৌথের দিন একসঙ্গে উপবাস পালন করে থাকেন। এমন জুটিদের মধ্যে শুরুতেই আসে বলিউড এবং ক্রিকেটের মেলবন্ধনে গড়ে ওঠা দারুণ জুটি বিরাট কোহলি এবং আনুশকা শর্মার নাম। দীর্ঘ প্রণয়ের পর ২০১৭ সালে বিবাহবন্ধনে…
মার্কিন নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ‘ক্লান্ত’ বলে কটাক্ষ করেছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস। শুক্রবার মিশিগানে কমলা বলেন, সংবাদমাধ্যমে ট্রাম্পের সাক্ষাৎকার বাতিল করার খবর আসছে, কারণ তিনি ক্লান্ত। গ্র্যান্ড র্যাপিডসের জনসভায় কমলা বলেন, এটা একটি উদ্বেগের বিষয়। যদি তিনি শেষ দিকের নির্বাচনি প্রচারের ধকল সহ্য করতে না পারেন, তিনি কি তাহলে প্রেসিডেন্টের দায়িত্ব পালনে সক্ষম হবেন? শুক্রবার ট্রাম্পও মিশিগান অঙ্গরাজ্যে যান। ডেট্রয়েটে তিনি সাংবাদিকদের বলেন, এখন থেকে ৪৮ দিন ধরে আমি বিশ্রামহীন চলছি। আমি একটুও ক্লান্ত নই। আমি খুবই উচ্ছ্বসিত। কেন জানেন? আমরা কমলাকে ভোটে শেষ করছি। কারণ আমেরিকার মানুষ তাকে চায় না। ট্রাম্প সম্প্রতি কয়েকটি সাক্ষাৎকার…

