আসিফ আকবরের গানে মডেল হলেন চিত্রনায়িকা শিরিন শিলা। শিলার বিপরীতে রয়েছেন অমিত হাসান। নতুন গানের শিরোনাম ‘আমার হবি তুই’। কথা ও সুরে বাহাউদ্দীন রিমন এবং সংগীত আয়োজন করেছেন জাবেদ আহমেদ কিসলু। সিনেমাটোগ্রাফিতে ইয়াসিন বিন আরিয়ান এবং কোরিওগ্রাফার রোহান বেলাল। ভিডিও পরিচালনা করেছেন সামছুল হুদা। শুক্রবার রাজধানীর অদূরে পুবাইলে গানটির ভিডিও ধারণ করা হয়েছে। শিগগিরই দর্শকের সামনে গানচিত্রটি আনা হবে বলে জানালেন পরিচালক। নতুন এই মিউজিক ভিডিও নিয়ে শিরিন শিলা বলেন, ‘সদ্যই আমার বিয়ে হয়েছে। তাই কিছুটা সময় ছুটির মেজাজে কাটাতে চেয়েছিলাম। আসিফ আকবর ভাইয়ের গানের ভিডিওর মডেল হওয়ার অফার দিলে না করতে পারিনি। গানটি শুনেই আমার ভালো লেগে যায়। আমাদের…
Author: saiful islam
ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনে নিজেদের জয়ী ভাবছে অনেক দল। অথচ এসব দলের এজেন্ডায় রাষ্ট্র সংস্কারের চিন্তা-চেতনা নেই বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ও দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিটির প্রধান ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে নতুন বাংলাদেশ গঠন নিয়ে যে সম্ভাবনার সৃষ্টি হয়েছে, তাতে সবাই এখন আশাবাদী। তবে তুমুল এ আন্দোলনের পর নিজেদের যারা জয়ী ভাবছেন, তাদের অনেকের এজেন্ডার মধ্যে রাষ্ট্র সংস্কারের চিন্তা-চেতনাটাও নেই। তাদের মধ্যে এখনো বিভিন্নভাবে বৈষম্য জিইয়ে রাখা বা প্রতিষ্ঠিত করার এজেন্ডা রয়েছে। শনিবার (১৯ অক্টোবর) ‘নাগরিক সমাজ: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক জাতীয় পরামর্শ সভায় সম্মানিত অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।…
গত ১১ অক্টোবর তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে অনুষ্ঠিত বৈঠক বিশ্ব রাজনীতির ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করেছে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বিশেষ করে গত ১ অক্টোবর ইসরাইলের ইরানের বড় ধরণের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইলের প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাশিয়া-ইরান সম্পর্কের মজবুত ভিত্তি দুই নেতার আলোচনায় বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে জোর দেওয়া হয়। বিশেষত রাশিয়া ও ইরান উভয়ই পশ্চিমা নিষেধাজ্ঞার শিকার হওয়ায় তাদের অর্থনৈতিক সম্পর্ক এবং বৈশ্বিক ইস্যুতে অভিন্ন দৃষ্টিভঙ্গি আরও দৃঢ় করার চেষ্টা করছে। চলমান ইউক্রেন সংকটে পশ্চিমা শক্তির সঙ্গে বিরোধে লিপ্ত পুতিন রাশিয়ার…
অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, আওয়ামী লীগ হলো একটা অভিশপ্ত দল। আওয়ামী লীগ হাজার হাজার মানুষকে খুন করেছে। ৩০ হাজার মানুষকে আহত করেছে। তাহলে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না তো কাকে নিষিদ্ধ করবেন? আর কয়টা লাশ পড়লে আপনারা তাদের নিষিদ্ধ করবেন। জাতীয় পার্টিও দালাল। আরও কিছু দালাল আছে যারা বাড়ি-গাড়ির জন্য নির্বাচনে গিয়েছে। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে প্রফেসর কে আলী ফাউন্ডেশন আয়োজিত ‘নতুন বাংলাদেশ: বিপ্লব পরবর্তী জাতীয় ঐক্য ও সংহতি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে অলি আহমদ আরও বলেন,…
দুই ঘণ্টা পার হয়ে গেলেও শাহবাগ থেকে অবরোধ তুলে নেয়নি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মচারীরা। ফলে শাহবাগ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েন মানুষ। শনিবার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকেও আউটসোর্সিং কর্মচারীরা শাহবাগ অবরোধ করে অবস্থান করছেন। দুপুর সোয়া ১২টার দিকে পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে দুইপক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে পরে পুলিশ আবার পেছনে সরে যায়। সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন রাজধানীর বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কয়েক হাজার আউটসোর্সিং কর্মচারী। শাহবাগ অবরোধ করে তারা চাকরি জাতীয়করণের দাবি জানান।
লিওনেল মেসি আর্জেন্টিনার জার্সিতে ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে সে আসরের আগেই আরেকটি বিশ্বকাপে খেলার সুযোগ পেতে পারেন এই আর্জেন্টাইন মহাতারকা। ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, নতুন আঙ্গিকে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৫ ক্লাব বিশ্বকাপে আমন্ত্রণ পেতে পারে মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামি। এই বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নিতে যাচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ২০২৫ সালে সর্বপ্রথম ৩২ দল নিয়ে নতুনভাবে শুরু হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। আর এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী মেজর লিগ সকার (এমএলএস) দলের তালিকায় ইন্টার মায়ামিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী সপ্তাহে দলটির অংশগ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে বলে জানিয়েছে ইএসপিএন। জানা গেছে, আগামী বছরের…
বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদ সদস্যদের হাতে এনে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করা আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের ওপর আগামীকাল রোববার (২০ অক্টোবর) শুনানি অনুষ্ঠিত হবে। শনিবার প্রকাশিত রোববারের কার্যতালিকায় রিভিউ আবেদনটি শুনানির জন্য রয়েছে। ফলে রোববার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। এর আগে গত ১৫ আগস্ট বিচারপতিদের অপসারণে সংসদের হাতে ক্ষমতা দিয়ে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ করে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন শুনবেন বলে জানিয়েছিলেন আপিল বিভাগ। অক্টোবরের শেষ সপ্তাহে রাষ্ট্রপক্ষের রিভিউ আবেদনের ওপর শুনানি হবে বলে জানানো হয়েছিল। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের…
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্যসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, স্বাধীন সাংবাদিকতা ছাড়া গণতন্ত্র সুরক্ষা পাবে না। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইলে অবশ্যই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সিএমইউজে মিলনায়তনে চট্টগ্রামে মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন আয়োজনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সাংবাদিকদের এ নেতা বলেন, গণমাধ্যম হচ্ছে গণতন্ত্রের প্রধান সহায়ক। সাংবাদিকগণ হচ্ছেন জাতির জাগ্রত বিবেক, সমাজের ওয়াচডগ আর সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। মনে রাখতে হবে চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যম যদি দুর্বল হয় তাহলে রাষ্ট্রব্যবস্থা দুর্বল হয়ে যাবে। সিএমইউজে সভাপতি শাহ নওয়াজের সভাপতিত্বে ও সালেহ নোমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায়…
গফরগাঁও উপজেলায় শুক্রবার রাতে ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। ঝড়ে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গাছপালা উপড়ে গেছে। আমন ধানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সালটিয়া ইউনিয়নের শিলাসী গ্রামের মিনহাজ মিয়া জানান, ঝড়ের কারণে তার বসত ঘরের টিনের চালা ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছপালা ও আমন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বাসুটিয়া গ্রামের সুজন মিয়া জানান, ঝড়ের সঙ্গে অসময়ে শিলাবৃষ্টির কারণে উঠতি আমন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে পৌর এলাকা ছাড়া উপজেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবাহ বন্ধ রয়েছে। গফরগাঁও বিদ্যুৎ উন্নয়নের বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোশারফ হোসেন জানান, ঝড়ে বিদ্যুৎ লাইনের ওপর গাছপালা পড়ে থাকার কারণে বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা…
আগামী ২৩ অক্টোবর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। ২৩ বা ২৪ অক্টোবর নাগাদ একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে সেটি। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এটির নাম হবে ‘ডানা’। বাংলাদেশের উপকূলে এটি ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার আঘাত হানাতে পারে। আবহাওয়া সংস্থার সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে। জানা যায়, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশজুড়ে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে। আগামী কয়েক দিনে লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আভাস মিলেছে। এদিকে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হলে কোন উপকূলে আঘাত হানতে পারে, সে ব্যাপারেও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। তবে, সম্ভাব্য গতিপথ হিসেবে বাংলাদেশের বরিশাল ও খুলনা বিভাগ এবং ভারতের ওড়িশা রাজ্যের কথা জানা গেছে। বলা হচ্ছে, ঘূর্ণিঝড়টি…

