বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ উপবাসে আছেন। অন্যদিকে স্ত্রীর প্রতি ভালোবাসার টানে অভিনেতা ভিকি কৌশলও উপবাস থাকলেন। স্ত্রীকে সঙ্গ দিলেন তিনি। স্ত্রীর মঙ্গল কামনায় ভিকিও সকাল থেকে কিছু খাননি। ক্যাটরিনাকে বলতে হয়নি। স্বেচ্ছায় এই কাজ করেছিলেন এ অভিনেতা। স্বামীর কাণ্ড দেখে মুগ্ধ হয়েছিলেন ক্যাটও। করভা চৌথের বেশ কিছু ছবিও ভাগ করে নিয়েছিলেন ক্যাটরিনা ও ভিকি। সেই ছবি সামাজিকমাধ্যমে দেখে মুগ্ধ হয়েছিলেন তাদের ভক্ত-অনুরাগীরাও। কিন্তু সন্ধ্যা পেরোতেই খিদের চোটে যা কাণ্ড ঘটালেন ক্যাটরিনা কাইফ, তা বলার অপেক্ষা রাখে না। আনন্দবাজারের এক সাক্ষাৎকারে অভিনেতা ভিকি কৌশল জানালেন, কথায় কথায় গুগলকে প্রশ্ন করেন তার স্ত্রী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। কিন্তু চাঁদের দেখা দেওয়ার সঠিক সময়…
Author: saiful islam
পিরোজপুর জেলার ভাণ্ডরিয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৫ কোটি টাকা মূল্যের কৃষিতে নিষিদ্ধ বালাইনাশ উদ্ধার করেছে। এ সময় নিষিদ্ধ বালাইনাশক মজুদ ও বাজারজাতকরণের অভিযোগে আলমদিনা এন্টারপ্রাইজ এর স্বত্তাধিকারি আব্দুস সালাম নামে এ কিটনাশক ব্যবসায়িকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার সকালে ভাণ্ডরিয়া উপজেলার হরিণপালা গ্রামের কিটনাশক ব্যবসায়ি আব্দুস সালামের বসতবাড়ির গুদাম থেকে নিষিদ্ধ কিটনাশ উদ্ধার করা হয়। পিরোজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর সূত্রে জানা গেছে, গত ১০ বছর আগে কৃষির বালাইনাশক ডায়াযনীন-১০ ও বাসুডিন-১০ সহ বেশ কিছু বালাইনাশক পাউডার সরকার ক্ষতিকর বলে নিষদ্ধ ঘোষণা করে। কতিপয় অসাধু ব্যবসায়ি এসব ওষুধ মজুদ করে নিরীহ কৃষকের মাঝে সরবরাহ…
রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারীরা ছিনতাইয়ের সময় এক সিএনজিচালকের কাছে কিছু না পেয়ে তাকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা করেছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোর ৫টায় মোহাম্মদপুরের বসিলা চল্লিশ ফিট এলাকায় শামীম কোম্পানীর বাড়ির পেছনের গলিতে এ ঘটনা ঘটে। নিহত সিএনজি চালক হলেন- শাহরিয়ার আশিক (২০)। তিনি শরীয়তপুর জেলার নড়িয় উপজেলার বারাইপাড়া গ্রামের ওসমান গনির সন্তান। তিনি চাঁদ উদ্যান এলাকার ৪ নম্বর রোডে পুলিশ ফাঁড়ির গলিতে পরিবারসহ বসবাস করতেন। জানা যায়, নিহত শাহরিয়ার আশিক ভোরে গ্যারেজ থেকে সিএনজি নিয়ে বের হয়। এ সময় বসিলা চল্লিশ ফিট এলাকায় শামীম কোম্পানীর বাড়ির পেছনে ছিনতাইকারীরা তাকে ঘিরে ধরে। তার কাছে কিছু না পেয়ে হাত-পা বেঁধে দেশীয় ধারাল…
রাশিয়ার বিরুদ্ধে জিততে পাঁচ দফার একটি ‘বিজয় পরিকল্পনা’ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি বলেছেন, এই প্রস্তাব রাশিয়ার সঙ্গে ভবিষ্যতে শান্তি আলোচনার পথ স্থাপন করবে এবং চলমান যুদ্ধ শেষ করতে ইউক্রেনের অবস্থানকে শক্তিশালী করবে। স্থানীয় সময় বুধবার দেশটির পার্লামেন্টে এই পরিকল্পনা তুলে ধরেন তিনি। ইউরোপীয় ইউনিয়নের মিত্র দেশগুলোর তরফ থেকে প্রত্যাশিত সাহায্য পেতে ব্যর্থ হওয়ার পরপরই এই প্রস্তাব দেন ইউক্রেনের প্রেসিডেন্ট। নিজ দেশের আইনপ্রণেতা ও মিত্র দেশগুলোর প্রতি এই পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানান তিনি। জেলেনস্কি বলেন, আমরা যদি এখনই এই বিজয় পরিকল্পনা বাস্তবায়ন শুরু করি, তাহলে পরের বছরের মধ্যে যুদ্ধ শেষ করতে সক্ষম হতে পারব। গত সেপ্টেম্বরে হোয়াইট হাউসে…
সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা করে ১৫ পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় করা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত ও আজ বৃহস্পতিবার দুপুরে জেলার চৌহালী উপজেলার দুটি গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চৌহালীর খাসপুকুরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম এবং এনায়েতপুর থানা যুবলীগের সাবেক সদস্য ও সভাপতি প্রার্থী আইয়ুব আলী শেখ (৪৮)। আইয়ুব আলী চৌহালীর এনায়েতপুর মণ্ডলপাড়া গ্রামের সন্তোষ আলীর ছেলে। গতকাল দিবাগত রাতে এনায়েতপুর গ্রামের কেজির মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আর আশরাফুল আলম চৌহালীর খাসপুকুরিয়া ইউনিয়নের বৌন্যা গ্রামের সোহরাব আলীর ছেলে।…
রাজশাহীতে মো. আলম (৬৫) নামে এক বৃদ্ধ রিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আলম মহানগরীর বড়বনগ্রাম মহল্লার বাসিন্দা। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে মহানগরীর উপকণ্ঠ কাটাখালী বাজার সংলগ্ন এলাকায় সড়কের পাশে তার মরদেহ পাওয়া যায়। কিন্তু ঘটনাস্থলে আলমের রিকশাটি পাওয়া যায়নি। পুলিশ ও পরিবারের ধারণা, আলমের রিকশাটি নেওয়ার জন্য ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়েছে। কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, আলমের মরদেহের গলা ও বুকে ধারালো অস্ত্রের জখম ছিল। রাতে সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় এক ব্যক্তি পুলিশে খবর দেন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়। এর আগে রাতেই পুলিশের…
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৭ বছরের শিশুকন্যা ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল মান্নান (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। নাচোল থানার ওসি তদন্ত খন্দকার ফরিদ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার বিকালে উপজেলার জংলাদোগাছি গ্রামের মৃত শহিদ আলির ছেলে আব্দুল মান্নান ৭ বছরের শিশুকন্যাকে ফুসলিয়ে তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার করলে সে পালিয়ে যায়। পরে শিশুটির পিতা বাদী হয়ে ১৬ অক্টোবর নাচোল থানায় মামলা করেন। পুলিশ মান্নানকে আটক করে বৃহস্পতিবার জেলহাজতে প্রেরণ করে।
নাটোর লালপুরে স্বামীর সন্ধানে এসে ২৬ বছর বয়সি এক প্রবাসী নারী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে লালপুর থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ভুক্তভোগী ওই নারীর বাড়ি কুষ্টিয়া সদর উপজেলায়। অভিযোগ সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই নারী সৌদি আরব থাকাকালে মোবাইল ফোনের মাধ্যমে লালপুরের শান্ত নামের এক যুবককে বিয়ে করেন। স্বামী শান্তর খোঁজে লালপুরে আসেন তিনি। পরে অজ্ঞাত এক ব্যক্তি তাকে তার স্বামীর সন্ধান করতে সহায়তার কথা বলে লালপুর সদরে ত্রিমোহণী মোড়ে নিয়ে গিয়ে তাকে শরবত ও ফুসকা খাওয়ায়। কিছুক্ষণ পর অজ্ঞাত…
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বিষাক্ত মদ্যপানে অন্তত ২৪ জনের প্রাণহানি হয়েছে। এই ঘটনায় আরও কয়েকজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজ্যটির সারান ও সিওয়ান জেলায় বিষাক্ত মদ্যপানে প্রাণহানির এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। কর্মকর্তারা জানিয়েছেন, হতাহতরা স্থানীয়ভাবে তৈরি মদ খেয়েছিল, যাতে ক্ষতিকারক রাসায়নিক ছিল বলে অভিযোগ রয়েছে। এছাড়া পাটনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (পিএমসিএইচ) ভর্তি হওয়া ব্যক্তিদের মধ্যে একজন তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন এবং পরে রাতে তিনি মারা যান। অন্যদিকে, সিওয়ানের সিভিল সার্জেন ডা. শ্রীনিবাস প্রসাদ জানিয়েছেন, দুই নারীসহ মোট ২৫ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি, আরও চারজনকে পাটনা…
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর এক যুবক গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টঙ্গীর দত্তপাড়া হকের মোড় এলাকায় তাদের আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। মৃত ওই যুবকের নাম ছাব্বির হোসেন (১৮)। তিনি টঙ্গীর দত্তপাড়া এলাকার জাকির হোসেনের ছেলে। তার সঙ্গে থাকা যুবকের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি। টঙ্গী পূর্ব থানার এসআই শফিউল ইসলাম যুবকের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় টঙ্গীর দত্তপাড়া হকের মোড় এলাকায় কয়েকটি…

