Author: saiful islam

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গণহত্যার মামলার বিচারকাজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ট্রাইব্যুনালে আসেন বিচারকরা। বিচারের অংশ হিসেবে গণহত্যা ঘিরে শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইবে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। সেই সঙ্গে বিভিন্ন মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের শীর্ষ নেতাদেরও ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানো হবে। এর আগে গত ১৩ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম শেখ হাসিনাসহ পলাতক অন্যদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নেয়ার কথা জানিয়েছিলেন। সেদিন গণমাধ্যমকে তিনি জানিয়েছিলেন, বিচারক নিয়োগ হলে চলতি সপ্তাহেই জুলাই গণহত্যার অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছাড়াও দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন হবে। গত ১৪ অক্টোবর…

Read More

রাজধানীর ডেমরা থানার পশ্চিম সানারপাড় এলাকায় একটি বাসায় বিড়াল তাড়াতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে সোনিয়া আক্তার (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টায় মৃত ঘোষণা করেন। নিহাতের স্বামী বশির মিয়া বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করি। সকাল সাতটা চল্লিশের দিকে আমার স্ত্রী আমাকে দরজা খুলে দেয় তখন আমি অফিসে যাই। অফিসে পৌঁছানোর আগেই জানতে পারি আমার স্ত্রী সিঁড়ি থেকে পড়ে গুরুতর আহত হয়েছে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে…

Read More

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী (পিয়ন) ৪০০ কোটি টাকার মালিক সেই জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে তাকে আগামী ২৪ অক্টোবর হাজির হয়ে বক্তব্য প্রদানের জন্য বলা হয়েছে।  দুদক উপপরিচালক রাশেদুল ইসলাম সই করা নোটিশ তার নিজ বাড়ি নোয়াখালীর চাটখিলে পাঠানো হয়েছে বলে জানা গেছে। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে। যদিও আলোচিত ওই পিয়ন জাহাঙ্গীর বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন বলে জানা গেছে। এর আগে গত ২০ আগস্ট তার বিরুদ্ধে অনুসন্ধানে সিদ্ধান্ত নেয় কমিশন। এরপরে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। তিনি ইতোমধ্যে তার সম্পদ সংশ্লিষ্ট…

Read More

সিলেটের গোয়াইনঘাট সীমান্তের পান্তুমাই সীমান্ত থেকে হোছেন আহমদ (৪১) নামের এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় গোয়াইনঘাটের পান্তুমাই ভারত সীমান্তের ১২৬৮ নম্বর পিলার এলাকা থেকে তাকে ধরে নেওয়া হয়। এ ঘটনায় হোছেনের ভাই মঙ্গলবার রাতে গোয়াইনঘাট থানার সাধারণ ডায়েরি করেছে। স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে ভারত সীমান্তের ১২৬৮ নম্বর পিলারের কাছে গরুকে ঘাস খাওয়াতে নিয়ে গেলে কৃষক হোছেনকে তার গরুসহ আটক করে নিয়ে যায় বিএসএফ। গোয়াইঘাট থানার ওসি তোফায়েল আহমদ বুধবার সন্ধ্যায় ইত্তেফাককে জানান, বিজিবি ও বিএসরফের মধ্যে পতাকা বৈঠকের প্রক্রিয়া চলছে।

Read More

সরকার পরিশোধিত চিনি আমদানিতে শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে। দেশে চিনির দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাজারে পণ্যটির সরবরাহ বাড়াতে আমদানি উৎসাহিত করতে চায় সরকার। সে কারণে পরিশোধিত চিনি আমদানিতে শুল্ক কমাতে পদক্ষেপ নেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা বলেছেন, প্রতি টন পরিশোধিত চিনি আমদানিতে এখন ৬ হাজার টাকা আমদানি শুল্ক আরোপ করা আছে। এই হার কমিয়ে ৪ হাজার ৫০০ টাকা করার পরিকল্পনা করা হচ্ছে। ফলে পরিশোধিত চিনি আমদানি উৎসাহিত হবে এবং বাজারে এর সরবরাহ বাড়বে। এর আগে গত ৯ অক্টোবর এনবিআর অপরিশোধিত ও পরিশোধিত চিনি আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করে। বর্তমানে অপরিশোধিত চিনি আমদানিতে প্রতি টনে…

Read More

বাংলাদেশ সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও ঢাকা মহানগর আওয়ামী লীগের (দক্ষিণ) যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ ও তাঁর স্ত্রী নূরজাহান বেগমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়। দুদক বলছে, তাঁদের প্রায় চার কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে। রাজধানীর সেগুনবাগিচা এলাকায় দুদকের প্রধান কার্যালয়ে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন। তিনি সাংবাদিকদের বলেন, মহিউদ্দিনের বিরুদ্ধে ২ কোটি ৭০ লাখ ৬৩ হাজার ৯৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া গেছে। তাঁর স্ত্রী নূরজাহানের ১ কোটি ১৯ লাখ ৬৪ হাজার ৮০২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে। তাঁরা সম্পদের তথ্য গোপন করেছেন। সাংবাদিকের…

Read More

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণের ঘটনায় অন্তত ৯০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। খবর আল জাজিরার। বুধবার (১৬ অক্টোবর) দেশটির পুলিশের মুখপাত্র লাওয়ান শিসু অ্যাডাম এ তথ্য নিশ্চিত করেছেন। আল জাজিরা প্রতিবেদনে জানিয়েছে, ভোররাতে উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় একটি উল্টে যাওয়া জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে ৯০ জনেরও বেশি মানুষ নিহত এবং প্রায় ৫০ জন আহত হয়েছেন। লাওয়ান শিসু অ্যাডাম বলেছেন, দেশটির জিগাওয়া রাজ্যের মাজিয়া শহরের এক্সপ্রেসওয়েতে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ এড়ানোর চেষ্টার সময় জ্বালানি ট্যাংকারটি উল্টে যায়। এ সময় ট্যাংকারটি বিস্ফোরণ ঘটে। ওই সময় স্থানীয় লোকেরা ট্যাংকারের জ্বালানি সংগ্রহ করতে গাড়ি দিকে ছুটে আসেন। সম্ভবত এ কারণে…

Read More

প্রতিবেশীদের কাছে ভালো ছেলে হিসেবেই পরিচিত ছিলেন। ছাত্র হিসেবেও ভালো ছিলেন আবু রায়হান। তার মায়ের ইচ্ছা ছিল, ছেলে ডাক্তার হয়ে মানুষের সেবা করবে। কিন্তু সেই আশা অধরাই রয়ে গেল। গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনে নিহত হন আবু রায়হান। মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রকাশিত হয়েছে তার এইচএসসি পরীক্ষার ফল। পরীক্ষায় ভালো ফলাফল করলেও সেটি এখন মূল্যহীন। ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর আলিম মাদ্রাসা থেকে এইচএসসি (আলিম) পরীক্ষায় অংশ নেন রায়হান। গতকাল প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে তিনি জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। কিন্তু ছেলের ভালো ফলাফলের খবর শুনে আনন্দের বদলে কেবল অঝোরে কাঁদছেন মা রাহেনা বেগম। আবু রায়হানের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, গত…

Read More

ভারত ও কানাডার কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণে উভয়দেশে বাণিজ্য ও বিনিয়োগের নেতিবাচক প্রভার পরতে পারে। কানাডার একজন শিখ নেতাকে হত্যার ঘটনায় উভয়দেশের মধ্যে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতের আচরণকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছেন। অপরদিকে নয়া দিল্লি অভিযোগকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেছে। নয়া দিল্লি-ভিত্তিক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের অজয় শ্রীবাস্তব এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে বলেছেন, এই বিরোধটি যখন চলছে, তখন উভয় দেশের প্রসারিত অর্থনৈতিক পতন এড়াতে সাবধানতার সঙ্গে তাদের কার্যক্রম পরিচালনা করতে হবে। ভারতের বাণিজ্য মন্ত্রনালয়ের মতে, ২০১৯ এবং ২০২৩ অর্থবছরের মধ্যে দ্বিপাক্ষিক পণ্য বাণিজ্য ৬ দশমিক ৩৬ বিলিয়ন ডলার থেকে ৮ দশমিক ২৭ বিলিয়ন…

Read More

উত্তর কোরিয়ার সেনাবাহিনীতে চলতি সপ্তাহে যোগ দিয়েছেন ১৪ লাখের বেশি তরুণ। আজ বুধবার দেশটির পক্ষ থেকে এমন দাবি করা হয়। উত্তর কোরিয়ার আকাশসীমায় দক্ষিণ কোরিয়ার সেনারা ড্রোন পাঠিয়েছেন বলে অভিযোগ ওঠার পরই মূলত বিপুলসংখ্যক তরুণের সেনাবাহিনীতে যোগ দেওয়ার খবর এল। পিয়ংইয়ং গতকাল মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্ত একটি সড়ক ও রেলপথ উড়িয়ে দেয়। এর আগে দেশটি হুঁশিয়ারি দেয়, আর কোনো ড্রোন পাঠানো হলে বিষয়টিকে যুদ্ধের ঘোষণা বলেই ধরে নেওয়া হবে। পাশাপাশি সীমান্তে গুলি চালানোর জন্য সেনাদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়। এদিকে সিউল প্রাথমিকভাবে ড্রোন পাঠানোর অভিযোগ অস্বীকার করেছে। তবে পিয়ংইয়ংয়ের দাবি, তাদের কাছে এ ঘটনায় দক্ষিণ কোরিয়ার জড়িত থাকার…

Read More