বর্তমান সময়ে ছোট পর্দার সবচেয়ে জনপ্রিয় নির্মাতাদের একজন হলেন কাজল আরেফিন অমি। জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্টে’ দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন এই নির্মাতা। এছাড়া তার প্রায় নাটকই ইউটিউবে কোটি ভিউ পায়। সম্প্রতি ‘হাউ সুইট’ শিরোনামে একটি ওয়েব ফিল্ম নির্মাণের ইচ্ছার কথা জানিয়েছেন অমি। আগামী ১৬ অক্টোবর এক সংবাদ সম্মলেন এই ফিল্মের আনুষ্ঠানিক ঘোষণা আসতে যাচ্ছে। ফিল্মটি প্রযোজনা করবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ। ফিল্ম সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অমির ‘হাউ সুইট’ ফিল্মে কেন্দ্রীয় চরিত্রে কাজ করবেন বর্তমান সময়ের জনপ্রিয় মুখ জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। এর আগে অমির নির্মাণে ‘হঠাৎ দেখা’ নাটকে অভিনয় করেছিলেন অপূর্ব। আগামী ভালোবাসা দিবসে ফিল্মটি মুক্তি…
Author: saiful islam
রাজধানীর সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি ও আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে দায়িত্বরত ট্রাফিক পুলিশ। একদিনে ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ট্রাফিক আইনে ১২১৩টি মামলায় ২০ লাখ ১০ হাজার ৫০০ টাকা জরিমানা এবং ১৩০টি গাড়ি ডাম্পিং করা হয়েছে। বুধবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান। যানজটে নাকাল নগরবাসী। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সবগুলো ট্রাফিক বিভাগ। এরই ধারাবাহিকতায় যারা সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং আইন অমান্য করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে দায়িত্বরত ট্রাফিক পুলিশ। তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে রাত-দিন কাজ করছে ট্রাফিক পুলিশ…
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক মনে করে না। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। বঙ্গবন্ধুকে আওয়ামী লীগ বিতর্কিত করেছে। তাকে আপনারা ‘জাতির পিতা’ মনে করেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ দল হিসেবে ফ্যাসিস্ট কায়দায় ক্ষমতায় ছিল। মানুষের ভোটাধিকার হরণ ও গুম-খুন করে এবং গণহত্যা করে তারা ক্ষমতায় ছিল। কাজেই কারা তাকে জাতির পিতা বলল, তারা কোন দিবসকে জাতীয় দিবস ঘোষণা করল, নতুন বাংলাদেশে সেটার ধারাবাহিকতা থাকবে না। আমরা বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে চাচ্ছি। ফলে ইতিহাসের প্রতি আমাদের নতুন দৃষ্টিভঙ্গি…
রাজধানীর মোহাম্মদপুরে গভীর রাতে সেনাবাহিনী ও র্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় একটি বাসা থেকে ৮৫ লাখ টাকা ও ৫০ ভরি স্বর্ণ ও কয়েকটি মোবাইল ফোন লুটপাট করে নিয়ে যায় তারা। ওই ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।রিমান্ডে নিয়ে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় ১১ জনকে গ্রেফতারের পর বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। আইন প্রয়োগের দায়িত্ব পালন করা ব্যক্তিরাই মিলেমিশে যোগ দিয়েছেন ডাকাতির মতো অপরাধে। একাধিকবার অপরাধ সংঘটনের পর রাজধানীর মোহাম্মদপুরে বাহিনীর পোশাকে ডাকাতির ঘটনায় অভিযোগের পর নজরে আসেন তারা।জিজ্ঞাসাবাদে অকপটে স্বীকার করছেন এবং জানাচ্ছেন আড়ালে থাকা ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভূমিকা। যাদের মধ্য থেকে সামরিক বাহিনীর…
৩৭ বছরেও রেকর্ডের ফুলঝুরি ছুটিয়েই চলেছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বলিভিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। ম্যাচে হ্যাটট্রিকের পাশাপাশি দুটি গোলে বানিয়েও দিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। এর মধ্যে ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি গোলে অবদানের রেকর্ডে নাম উঠেছে তার। ১৮৭২ সালে ইংল্যান্ড ও স্কটল্যান্ডের মধ্যে প্রথম স্বীকৃত ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এরপর পেরিয়ে গেছে ১৫২ বছর। এবার ফুটবলের দীর্ঘ ইতিহাসের পাতায় নতুন করে নিজের নাম লিখেছেন মেসি। বলিভিয়া ম্যাচের পর আন্তর্জাতিক ফুটবলে তার গোলের সংখ্যা ৮৪৬ এবং অ্যাসিস্ট ৩৭৭টি। সবমিলিয়ে এখন পর্যন্ত ক্যারিয়ারে ১২২৩ গোলে অবদান রেখেছেন তিনি। স্বীকৃত ফুটবলে এটাই এখন কোনো খেলোয়াড়ের সবচেয়ে বেশি গোলে অবদানের কীর্তি।…
অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সীমাহীন দুর্নীতি, লুটপাটের পরেও দেশের অর্থনীতি টিকে আছে পোশাক শিল্পের ওপর নির্ভর করে। তিনি বলেন, আমাদের দীর্ঘ লড়াই শেষে আমরা দায়িত্বে এসেছি। আমাদের প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। শ্রম অঞ্চলে অসন্তোষের ঘটনায় বহিরাগতরা জড়িত। শ্রমিক অসন্তোষে জড়িতদের আইনের আওতায় আনা হবে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গীর পাগাড় এলাকায় জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিকস লিমিটেড কারখানায় সরকার কর্তৃক পোশাক শ্রমিকদের ন্যায্যমূল্যে টিসিবি পণ্য বিক্রয় কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আসিফ মাহমুদ বলেন, আজ থেকে শ্রম অঞ্চলে ন্যায্যমূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বিক্রি কার্যক্রম শুরু করা হল। ধাপে…
সোশ্যাল মিডিয়ায় অসম বয়সে বিয়ের কারণে বেশ আলোচিত-সমালোচিত খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা। এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিশা। মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে ফল প্রকাশ করা হয়। এরপর তিশার ফেসবুক আইডিতে পোস্ট করা একটি ভিডিওতে তিশাকে অভিনন্দন জানান মুশতাক। এসময় ভিডিওতে মুশতাক বলেন, আমার হুররামকে (তিশাকে ভালোবেসে এ নামে তিনি ডাকেন) অভিনন্দন। আপনারা জানেন আজকে এইচএসসির রেজাল্ট দিয়েছে এবং আমাদের জীবনের অনেক চড়াই উতরাইয়ের পরেও তিশা বরাবরই ভালো শিক্ষার্থী হওয়ায় ঈর্ষণীয় ফলাফল করেছে। তাই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে তাকে অভিনন্দন। এদিকে ভিডিওর শেষে তিশা বলেন, রেজাল্টের মেসেজ দেখে প্রথমে বিশ্বাস করিনি। পরীক্ষার আগে শেষ…
মঙ্গলবার (১৫ অক্টোবর) রাত একটার দিকে কক্সবাজারের টেকনাফে সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়। আটকদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু রয়েছে। দালাল চক্রের সদস্যরা হলেন , টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বী এলাকার নুনা বেগম (৩৮), মো. রিদুয়ান (১৯), সাবরাং ইউনিয়নের কচুবনিয়ার মো. আব্দুল্লাহ (২১)। স্থানীয় সূত্রে জানা যায়, টেকনাফ সদর ইউনিয়নের বাসিন্দার সাইফুল ও তার বোনের স্বামী ইসমাইল, ফয়সাল, ইয়াছিন, গফুর, নুর নবী মাঝিরসহ একটি মানবপাচার চক্রের বড় সিন্ডিকেট রয়েছে। রোহিঙ্গা ক্যাম্পসহ চট্টগ্রাম, কক্সবাজার ও বিভিন্ন অঞ্চল থেকে টাকার বিনিময়ে তারা মালয়েশিয়া, থাইল্যান্ডে মানবপাচার ও মাদকের সিন্ডিকেট পরিচালনা করে আসছে।…
৮৪ দিন পর গত শুক্রবার আবার জাতীয় নাট্যশালা মিলনায়তন খুলেছে। দিনে দিনে দর্শকের উপস্থিতিতে প্রাণচঞ্চল হচ্ছে শিল্পকলা একাডেমি। যদিও এখনো সীমিত পরিসরে খুলেছে নাট্যশালা ও মহড়াকক্ষ। খোলার পর প্রথমবার নিজেদের অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নিয়েছে শিল্পকলা একাডেমি। প্রথমেই আয়োজন করা হয়েছে লালন উৎসব। ১৭ অক্টোবর লালনের ১৩৪তম তিরোধান দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করেছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিল্পকলা একাডেমি জানায়, তিন দিনব্যাপী আয়োজনের প্রথম দিন বৃহস্পতিবার ১৭ অক্টোবর সন্ধ্যা ছয়টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত হবে ‘আশাসিন্ধু তীরে’। গানে ও তত্ত্বে লালনকে উপস্থাপন করবেন শিল্পী অরূপ রাহী ও জহুরা ফকিরানী। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ…
ভারতের সরকারি প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে গতকাল মঙ্গলবার মণিপুরের তিন প্রধান জনগোষ্ঠী—কুকি-জো-হামর, মেইতেই ও নাগারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এক বৈঠকে মিলিত হয়। পিআইবি আরও জানিয়েছে, সর্বসম্মতিক্রমে সহিংসতার পথ পরিহার করার জন্য সব সম্প্রদায়ের কাছে আবেদন করার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে, যাতে ভবিষ্যতে নিরপরাধ নাগরিকেরা আর মারা না যান। তবে পিআইবির এই কয়েক লাইনের বিবৃতি থেকে যেটা স্পষ্ট নয়, তা হলো, এই বৈঠকে মণিপুরের সমস্যার সমাধানের লক্ষ্যে আদৌ কোনো দিকনির্দেশনা পাওয়া গেছে কি না। অবশ্যই তিন প্রধান সম্প্রদায়ের নেতাদের একত্রে আনাটা ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) প্রধান সাফল্য; কিন্তু তার বাইরে কি কোনো উল্লেখযোগ্য…

