Author: saiful islam

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সম্প্রতি এক বৈঠকে আটটি জাতীয় দিবস বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেছে। শিগগির এসব দিবস বাতিল করে পরিপত্র জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টের তথ্য অনুসারে যে আটটি দিবস বাতিলের সিদ্ধান্ত হয়েছে, সেগুলো হলো— ঐতিহাসিক ৭ মার্চ ১৭ মার্চ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস ৫ আগস্ট: শেখ হাসিনার ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী ৮ আগস্ট: শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী ১৫ আগস্ট: বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস ১৮ অক্টোবর: শেখ হাসিনার ছোট ভাই শেখ…

Read More

৭২ দিন পর কবর থেকে উত্তোলন করা হলো বৈষম্যবিরোধী আন্দোলনে রাজশাহীতে নিহত শিক্ষার্থী সাকিব আনজুমের মরদেহ।  বুধবার (১৬ অক্টোবর) সকাল ৮টায় আদালতের নির্দেশে নগরীর টিকাপাড়া কবরস্থান থেকে তার মরদেহ তোলা হয়। উত্তোলন করা মরদেহ ময়নাতদন্তের জন্য  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। মরদেহ উত্তোলনের সময় রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামস, মামলার তদন্ত কর্মকর্তা, পুলিশ ও নিহতের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। নিহত সাকিবের বাড়ি নগরীর রাণীনগর এলাকায়। রাজশাহী নগর গোয়েন্দা পুলিশের ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তা মশিয়ার রহমান বলেন, গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর পুলিশ ও চিকিৎসক না পাওয়ার কারণে সাকিব আনজুমের মরদেহ…

Read More

মীরসরাইয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে একটি ট্রাক ধাক্কা দিলে নারী-শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার বড়তাকিয়া খৈয়াছরা ঝরনা রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করেন। নিহতরা হলেন- মেয়ে কাজল রেখা (২৫), মা নূরজাহান (৫৫), কাজলের সন্তান আনাস (সাত মাস)। তারা সবাই সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের দক্ষিণ বগাচতর গ্রামের জামান মিস্ত্রিবাড়ির বাসিন্দা। পুলিশ জানায়, সীতাকুণ্ড উপজেলার মহানগর এলাকা থেকে সিএনজি অটোরিকশাযোগে পূর্ব খৈয়াছরা এলাকায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন তারা। খৈয়াছরা ঝরনা রাস্তার মাথায় দাঁড়িয়ে…

Read More

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন পেডিয়াট্রিক সার্জন অধ্যাপক ডা. মো. আবু জাফর। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবু রায়হান দোলন সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। এছাড়াও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিনকে পরবর্তী উপযুক্ত পদে পদায়নের জন্য পার-১ শাখায় ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে। অধ্যাপক ডা. মো. আবু জাফর সলিমুল্লাহ মেডিকেল কলেজের (এসএসএমসি) পেডিয়াট্রিক সার্জারি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান। ২০১৩ সালের ১৩ নভেম্বরে অধ্যাপক পদে পদোন্নতি পেলেও বৈষম্যের স্বীকার হয়ে পরবর্তী পদোন্নতি অধ্যক্ষ গ্রেড-২ এবং ডিজি গ্রেড-১ হতে…

Read More

কুমিল্লার বুড়িচংয়ে অস্ত্রসহ খাজা খায়ের উদ্দিন নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নিমসার গ্রামে সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এতে ১টি পিস্তল (দেশীয় রিভলবার) এবং ২টি হাঁসুয়াসহ খাজা খায়ের উদ্দিনকে (৪৮) গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্রসহ ওই সন্ত্রাসীকে বুড়িচং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বুড়িচং থানার ওসি আজিজুল হক জানায়, সেনাবাহিনী এবং পুলিশের যৌথ উদ্যোগে একটি অপারেশন পরিচালনা করা হয়। এতে অস্ত্রসহ খাজা খায়ের উদ্দিন গ্রেফতার হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়। অস্ত্র মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।

Read More

বাজার সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের গ্রেফতারের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।  তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেছেন, ‘আমাদেরকে গণতন্ত্রের পথে হাঁটতে হবে। মানুষকে স্বস্তি দিতে হবে। এখনো বাজার সিন্ডিকেট যারা করে আছে তাদেরকে কেন ধরছেন না? কেন পেঁয়াজ, কাঁচা মরিচ, সয়াবিন তেলের দাম বাড়বে, কেন সব কিছুর দাম বাড়বে? আপনাদেরকে তো জনগণের কাছ থেকে শুভেচ্ছা দেওয়া হয়েছে, সমর্থন দেওয়া হয়েছে। তবে কেন দাম বাড়বে? সিন্ডিকেটের সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে জনগণকে স্বস্তি দিন।’ রাজধানীর উত্তরার আজমপুরের আমির কমপ্লেক্সের সামনে মঙ্গলবার সকালে ডেঙ্গু চিকিৎসা এবং প্রতিরোধে সচেতনতার লক্ষে এক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।…

Read More

হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও রাজধানীর বেশ কয়েকটি জায়গায় সংঘর্ষ হয়। হাসিনার পতনের পর ৫ আগস্ট দুপুরে বাড্ডায় বিজয় মিছিলে যোগ দিয়েছিলেন গুলশান কমার্স কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী রায়হান। মিছিলে হঠাৎ মাথায় ও পিঠে গুলি এসে লাগে তার।  শহিদ হন তিনি। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। তার ফলাফল দেখে অঝোরে কান্নায় ভেঙে পড়েন শহিদ রায়হানের মা-বাবা। রায়হান নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব দুর্গানগর গ্রামের আমজাদ হাজী বাড়ির মো. মোজাম্মেল হোসেন ও আমেনা দম্পতির একমাত্র ছেলে। আজ ছেলের ফল পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। রায়হানের একমাত্র বোন…

Read More

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খানের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৫ অক্টোবর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাচান তাকে দশদিনের রিমান্ডে নিতে আবেদন করেন। অন্যদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যা তার জামিন আবেদন নামঞ্জুর করে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার (১৪ অক্টোবর) দিনগত রাতে ঢাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির এক দফা দাবি আন্দোলন কর্মসূচি ঘিরে সারাদেশের…

Read More

বর্তমানে বলিউডের প্রথম সারির অভিনেত্রী আলিয়া ভাট। তার অভিনয় প্রতিভা নিয়ে সবাই প্রশংসায় পঞ্চমুখ। একের পর এক ছবি বক্স অফিসে হিট। পেয়েছেন একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার। বলিউড পাড়ায় কেউ কেউ তার প্রশংসায় বলে থাকেন ‘বিউটি ইউথ ব্রেইন’। তবে অসাধারণ প্রতিভাবান এই অভিনেত্রী এক জটিল মানসিক রোগে আক্রান্ত। সে জন্য চিকিৎসাও চলে তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের রোগের কথা প্রকাশ্যে আনেন অভিনেত্রী নিজেই। আলিয়া জানান, তিনি ‘এডিএইচডি’ (অ্যাটেনশন ডেফিশিট/হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার) রোগে আক্রান্ত। এই রোগের অন্যতম লক্ষণ হল মানসিক চাঞ্চল্য, অস্থির ভাব ও অতিরিক্ত উত্তেজনা। কোনো কিছুতে মনযোগ দিতে বেগ পেতে হয়। আলিয়া জানান, কয়েকটি পরীক্ষার মাধ্যমে জানা যায়, তিনিও এই রোগের…

Read More

৬৪ বছর আগে ইতালি দলে অভিষেক হয়েছিল দাদা সিজার মালদিনির। বাবা পাওলো মালদিনির অভিষেক হয়েছিল ৩৬ বছর আগে। সেই পথ ধরে এবার মালদিনি পরিবারের তৃতীয় প্রজন্মের ফুটবলার হিসেবে ইতালি দলে অভিষেক হয়েছে দানিয়েল মালদিনির। ইতালির ফুটবলে প্রথমবারের মতো একই পরিবারের তিনজন জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেলেন। দারুণ এক ইতিহাসই বটে! দানিয়েলের দাদা সিজার মালদিনির আন্তর্জাতিক ক্যারিয়ার খুব দীর্ঘ ছিল না। অভিষেকের পর সব মিলিয়ে ১৪ ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। তবে সিজারের কীর্তিকে ছাপিয়ে যান পাওলো, যিনি মূলত মালদিনি নামেই বেশি পরিচিত। সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডার ১৯৮৮ থেকে ২০০৯ সালের মধ্যে ইতালির হয়ে খেলেছেন ১২৬টি ম্যাচ। নিজের সময়ে ইতালির হয়ে সবচেয়ে…

Read More