Author: saiful islam

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর উপজেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মহিলা মেম্বার নিলুফা ইয়াসমিন ও তার স্বামী মোঃ মিনার মিয়াকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে যৌথবাহিনী একটি দল তাকে উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। এসময় তার বাড়ি থেকে নগদ টাকা, বিদেশী মুদ্রা ও ৭৫ পিছ ইয়াবা জব্দ করা হয়েছে। বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে দ্রুত বিচার ও মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে।

Read More

খুলনার কয়রায় যৌথ বার্হিনীর অভিযানে ৪৫ কেজি হরিণের মাংসসহ ১ জনকে আটক করা হয়েছে। রোববার সকাল ৯টার দিকে উপজেলার ৪নং কয়রা লঞ্চঘাট এলাকা থেকে তাকে  মাংসসহ আটক করা হয়। আটক হওয়া ইয়াকুব সানার (৩৭) বাড়ি উপজেলার ৪নং কয়রা গ্রামে, তার বাবার নাম আব্দুল হামিদ সানা। কয়রা থানায় নিয়োজিত নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লে. কমান্ডার ফয়সাল আল ইমরান (এস) বিএন বলেন, আটককৃত ব্যক্তি ও হরিনের মাংস কয়রা থানার জিম্বায় রাখা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম বলেন,  এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে।

Read More

মুলতান টেস্টে ইংল্যান্ডের কাছে ইনিংস ব্যবধানে হেরে একগাদা বিব্রতকর রেকর্ডের সাক্ষী হয়েছিল পাকিস্তান। ঐতিহাসিক সে হারে দেশটির ক্রিকেটের ভিত নড়ে গেছে। রোববার (১৩ অক্টোবর) ঘোষিত সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্টের স্কোয়াডের দিকে তাকালে সেটাই প্রতীয়মান হয়। বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং সরফরাজ আহমেদের মতো চার শীর্ষ ক্রিকেটারকে বাদ দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে বাকি দুই টেস্টের দল ঘোষণা করেছে পাকিস্তান। বাবর বাদ পড়বেন, এমন আভাস অবশ্য আগেই পাওয়া গিয়েছিল। আর ডেঙ্গু জ্বরের কারণে দলে নেই স্পিনার আবরার আহমেদ। পরিচিত মুখদের বাদ দিয়ে তিনজন অনভিষিক্ত ক্রিকেটারকে দলে ডেকেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন নির্বাচক কমিটি। নবাগত এই ক্রিকেটাররা হলেন-হাসিবউল্লাহ, মেহরান…

Read More

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ৩০ জনকে আর্থিক অনুদান দিয়েছে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন।এ সময় ছাত্র-জনতার আন্দোলনে আহত প্রত্যেকের হাতে এক লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। রোববার দুপুরে বার্ন ইউনিটের ছয় তলায় ৬১৭ নম্বর রুমে এই চেক হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ও জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক স্নিগ্ধ বলেন, আমরা একটি ফাউন্ডেশন করেছিলাম। সেখানে আমাদের ঘোষণা ছিল শহিদদের পরিবারকে ৫ লাখ টাকা এবং আহতদের প্রত্যেককে সর্বোচ্চ এক লাখ টাকা করে দেওয়া…

Read More

চলতি মাসেই পর্দা উঠছে পুরুষদের টি-টোয়েন্টি ইমার্জিং এশিয়া কাপের। আগামী ১৮ অক্টোবর থেকে ওমানে এই টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা। টুর্নামেন্টকে সামনে রেখে রোববার (১৩ অক্টোবর) চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে চমক হয়ে এসেছেন জাতীয় দলের নিয়মিত মুখ তাওহিদ হৃদয়-তানজিম সাকিবরা। ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ওপেনারের ভূমিকায় খেলা পারভেজ হোসেন ইমনকে ইমার্জিং এশিয়া কাপে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। তাওহিদ হৃদয়, তানজিম সাকিবদের পাশাপাশি জাকের আলীও এশিয়া কাপের দলে জায়গা পেয়েছেন। এছাড়া যুব ক্রিকেটারদের মধ্যে জিসান আলম, মাহফুজুর রহমান রাব্বি, ওয়াসি সিদ্দিকরাও চড়বেন ওমানের বিমানে। ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে। পরে…

Read More

যুক্তরাষ্ট্রের মিশিগানে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন, সম্পর্কে তারা বাবা-ছেলে। নিহতরা হলেন- মাহিদুল ইসলাম সুজন (৩৫) ও তার বাবা নুর মিয়া (৬৫)। তাদের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার বুরাইয়া গ্রামে। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশের উদ্ধৃতি দিয়ে জানান স্থানীয় এক সংবাদিক। হ্যামট্রামেক পুলিশ প্রধান জামিল আল তাহেরি বলেন,  একটি সাদা গাড়ির যাত্রীদের সন্দেহজনক মনে হলে টহল পুলিশ তাদের ধাওয়া করে। গাড়িটি পালানোর সময় বাংলাদেশি অধ্যুষিত কনান্ট রোডের ইন্টারসেকশনে দাঁড়িয়ে থাকা সুজনের গাড়িতে আঘাত করে। এতে সুজনের গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। সুজনের মৃত্যু হয় গাড়িতেই। তার বাবা নূর মিয়াকে আহত অবস্থায় ডেট্রয়েট সিটির ডিএমসি হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা…

Read More

সম্প্রতি বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের ওয়েব থ্রিলার ‘সিটিআরএল’ মুক্তি পেয়েছে। এই সিরিজ নিয়ে কথা বলতে গিয়ে প্রসঙ্গক্রমে তিনি শাহরুখ খান ও গৌরি খানের ছেলে আরিয়ান খানের একটি গোপন কথা ফাঁস করেন। তিনি জানান, শাহরুখপুত্র নাকি তার ভিডিও ফাঁসের হুমকি দিতেন। এ অভিনেত্রী জানান, তিনি ডেইলি ভ্লগ করতেন। কিন্তু সেগুলো কখনই অনলাইনে পোস্ট করতেন না। তবে সেই ব্যক্তিগত ভিডিও নিয়েই সুহানা খানের দাদা ছোটবেলার বন্ধু আরিয়ান খান খেলার ছলে অনন্যাকে ব্ল্যাকমেইল করতেন। অনন্যা বলেন, ‘আমি প্রতিদিন কী করি, কী খাই— সবটা রেকর্ড করতাম; কিন্তু কোথাও পোস্ট করিনি। আমার কাছে এখনো সেই ভিডিওগুলো রয়েছে। মূলত আমি, সুহানা এবং শানায়া একসঙ্গে যা যা…

Read More

যুক্তরাষ্ট্রে মারা যাওয়া কথিত ব্যক্তির বিমার পাঁচ মিলিয়ন ডলারের লোভ দেখিয়ে অভিনব উপায়ে প্রতারণার মাধ্যমে ১৭ লক্ষ টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে ডিএমপির নিউমার্কেট থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মো. আজিজ মোল্লা। জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর দুপুরে ‘Anna Harrison’ নামক ফেসবুক আইডির সাথে বাদী মো. নুরুজ্জামান এর যোগাযোগ হয়। সেই ব্যক্তি বাদীকে একটি হোয়াটস অ্যাপ নাম্বার দিয়ে কথা বলতে বলে। হোয়াটস অ্যাপে সে বাদীকে জানায় বাংলাদেশি বংশোদ্ভূত মি. মোহাম্মদ বেলটন নামে এক ব্যক্তি যুক্তরাষ্ট্রে কর্মরত থাকা অবস্থায় মারা যায় এবং যুক্তরাষ্ট্রের এলাইনস ব্যাংকে বেলটনের পাঁচ মিলিয়ন ডলার জমা রয়েছে। সে বাদীকে উক্ত মৃত ব্যক্তির আত্মীয় পরিচয়…

Read More

চট্টগ্রামে বাঁশখালী  উপজেলা বৈলছড়ি ইউনিয়নের বটতলা পাহাড়ি এলাকায় অবৈধভাবে পাহাড়ের মাটি কাটার দায়ে ওবায়েদুর ও আবদুল মালেক নামে দুইজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন। শনিবার ১২ অক্টোবর  রাত সাড়ে ১০ টার দিকে অবৈধভাবে পাহাড় থেকে মাটি কেটে নিয়ে যাওয়ার সময় মাটিভর্তি ট্রাকসহ তাদেরকে আটক করা হয়। উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৈলছড়ি পাহাড়ি এলাকা থেকে অবৈধভাবে মাটি কাটার খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে মাটি ভর্তি ট্রাকসহ দুজনকে আটক করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে ৩…

Read More

লালমনিরহাট জেলার হাতীবান্ধায় নিখোঁজের একদিন পর নাহিয়ান নুর আরাবি (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের প্রাণণাথ পাটিকাপাড়া এলাকায় নুর আলমের কন্যা শিশু। রোববার সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে নুর আরাবি’র লাশ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, গত শনিবার দুপুরের দিকে বাড়ির পাশে একটি ডোবায় বড়শি নিয়ে মাছ ধরতে যায় ওই শিশু। কিন্তু সেখান থেকে সে আর বাড়ি ফিরে না আসলে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। পরে খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের কর্মীরা ওই ডোবায় কয়েক ঘণ্টা ধরে খোঁজাখুঁজি করেও ব্যর্থ হয়ে ফিরে যান। এই অবস্থায় রোববার সকালে ওই ডোবা থেকেই নিখোঁজ শিশুর…

Read More